Learn Japanese with Jillor Rahman

Learn Japanese with Jillor Rahman if you learn to japanese language early join to in our page........

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস।সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
16/12/2025

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস।
সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

14/12/2025

Nat n5 12/2025
Mondai6✅

All about N4 Level ( GRAMMAR NOTES)🇯🇵
14/12/2025

All about N4 Level ( GRAMMAR NOTES)🇯🇵

All about N5 Level ( GRAMMAR NOTES)🇯🇵
14/12/2025

All about N5 Level ( GRAMMAR NOTES)🇯🇵

N5 Level   December 2025 🇯🇵 Answer
14/12/2025

N5 Level December 2025 🇯🇵 Answer

07/12/2025
09/11/2025

🇯🇵 জাপানি ভাষা নিয়ে বাস্তব আলাপ

“Language শিখলে শুধু শব্দ নয়, একটা নতুন দেশ, সংস্কৃতি আর সুযোগের দরজা খুলে যায়।”

❓অনেকে আমাকে প্রায়ই জিজ্ঞেস করে –

🔹 জাপানি ভাষা কেমন?
🔹 জাপানে কেন এই ভাষা এত গুরুত্বপূর্ণ?
🔹 কীভাবে শেখা যায়?
🔹 কোন ভিসায় যেতে হলে কোন লেভেলের ভাষা লাগে?
🔹 জাপানি ভাষার পরীক্ষাগুলো কেমন হয়?
🔹 শেখার জন্য কত সময় লাগে?

চলুন আজ এসব প্রশ্নের উত্তর জানি — একদম বাস্তবভাবে👇

🌏 পৃথিবীর অন্যতম কঠিন ভাষা

অনেকের মতে, পৃথিবীর ৩য় বা ৪র্থ সবচেয়ে কঠিন ভাষা হলো জাপানি ভাষা।
তবে একটা মজার ব্যাপার হলো — ব্যাকরণের দিক থেকে বাংলার সঙ্গে কিছু মিল থাকায়
আমাদের জন্য এটা অন্য ভাষাভাষীদের তুলনায় একটু সহজ।
হ্যাঁ, Kanji অংশটা কঠিন — কিন্তু একবার বুঝে গেলে বাকিটা অনেক সুন্দর লাগে ❤️

🕰 জাপানি ভাষার উৎপত্তি

ভাষাবিদদের ধারণা অনুযায়ী,
জাপানি ভাষার উৎপত্তি প্রায় ১,২০০–১,৫০০ বছর আগে, অর্থাৎ খ্রিস্টীয় ৮ম শতাব্দীর দিকে (Nara period 710–794 AD)।
কেউ কেউ বলেন, এটি প্রায় ২,০০০ বছরের পুরনো ভাষা!
সেই সময়েই জাপানি ভাষার প্রাচীন রূপ (古代日本語 — Old Japanese) দেখা যায়।

📚 জাপানি ভাষার লেভেল

জাপনি ভাষা মূলত ৫টি লেভেলে বিভক্ত👇

🟢 N5 → Beginner

🔵 N4 → Elementary

🟣 N3 → Intermediate

🟠 N2 → Upper Intermediate

🔴 N1 → Advanced

মানে হচ্ছে N5 প্রথম ধাপ N1 শেষ ধাপ।

❓কোন ভিসা ক্যাটাগরিতে যেতে কোন লভেল ভাষা প্রয়োজন।?

🔸 Language Program: N5 পাস থাকলেই যথেষ্ট, তবে বেশি জানলে ভালো।
🔸 Honours Program: সাধারণত N3 (অথবা IELTS) লাগে। তবে IELTS করে যাওয়া গেলও জাপানে জাপানিজ ভাষা ছাড়া চলা কঠিন। Diplomatic area ছাড়া অন্য কোথাও জাপানিজ ছাড়া কিছু চলে না।
জীবন জাপন খরচো যেহেতু অনেক বেশি, দেশ থেকে টাকা নিয়ে তো চলা যাবে না, এজন্য জব করতে হবে, জব করতে হলে ভাষা লাগবে।
🔸 Masters Program: ভাষা বাধ্যতামূলক নয়, তবে N3/N4 জানা থাকলে সুবিধা।
🔸 Engineering / International Human Job Visa: ভাষা বাধ্যতামূলক না হলেও N3 জানা খুব দরকার।
➤ অনেক এজেন্সি এ ভিসা ক্যাটাগরিটা দিয়ে অনেক কঠিন বিজনেস করে, তারা বলে তোমাকে “ভাষা ছাড়া নিয়ে যাবো” — কিন্তু বাস্তবে গিয়ে বিপদে পড়তে হয়! কারণ এ ক্যাটাগতি প্রথমে ভিসা মানে শুধু ভিসা জব না। সে যখন জাপানে এসে বলে আমার জব, এজেন্সি উত্তর দেয় তোমাকে তো জবের কথা বলি নি নিয়ে যাওয়ার কথা বলেছি, 😃, তাই যেহেতু জব টা নিজেকেই মেনেজ করতে হবে ভাষা ছাড়া আলাদা কোনো পথ নেয়।
➤ তাই অন্তত N3 রানের অবস্থায় থাকলেই ভালো।
🔸 SSW Visa: ন্যূনতম N4 প্রয়োজন।
🔸 TITP Visa: N5 পাস থাকলেই হয়।

🇯🇵 জাপানে ভাষা কেন এত গুরুত্বপূর্ণ?

জাপানে ইংরেজি কার্যত চলে না!
দূতাবাস বা আন্তর্জাতিক জায়গা ছাড়া
অফিস, দোকান, হাসপাতাল — সবখানে কেবল জাপানি ভাষা।

আপনি ইংরেজি জানেন — ভালো কথা,
কিন্তু জাপানে অনেক English উচ্চারণ নেই , L, T ধ্বনিগুলো নেই!
তাই আপনি যেমন ইংরেজি বলবেন, ওরা তেমনভাবে বুঝতে পারবে না 😅 ওদের বলা ইংরেজি আপনি বুঝতে পারবেন না।

আর যখন জাপানে কাজ করবেন, নিজের খরচ চালাবেন —
তখন ভাষা না জানলে চাকরি, যোগাযোগ, এমনকি বেঁচে থাকাও কঠিন হয়ে পড়ে।

---

🧩 ভাষা কি কঠিন?

এই প্রশ্নের উত্তর একটাই —
👉 “আপনি কতটা মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করছেন?”

যত বেশি আগ্রহ, তত সহজ।
ভাষা শিখা ভালোবাসা দিয়ে করলে কষ্ট নয়,সহজ হয়ে যায়। তবে প্রচুর অধ্যবসায় হতে হবে।

⏳ কতদিন লাগে শিখতে?

এটা পুরোপুরি নির্ভর করে আপনার পরিশ্রমের উপর।
সাধারণভাবে –

N5: ৩ মাস

N4: ৩–৪ মাস

N3: ৫–৭ মাস

(প্রতিদিন ৩-৪ ঘণ্টা অধ্যয়ন ধরে)

🏫 জাপানি ভাষার প্রধান পরীক্ষাগুলো/ কি কি পরিক্ষা হয়?

জাপানি ভাষায় বেশ কিছু পরীক্ষা হয় —
এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও স্বীকৃত পরীক্ষা হলো 👇JLPT .

JLPT (Japanese Language Proficiency Test) 180 নাম্বারে পরিক্ষা হয়, 80 number e N5 passed.
N4 90, N95 নাম্বারে পাস।
🟣বছরে ২ বার (July, December) JLPT এক্সম হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদিও JLPT exm এর আবেদন এর সময় ১/১.৫ মাস থাকে তবে এর আবেদন শুরু হলে ১ দিনেই শেষ / সিট ফুল হয়। তাই সবাই সতর্ক থাকবেন আবেদন শুরু হলেই করে ফেলবেন। এখন এমন একটা বিষয় হয়েছে জাপানের ভিসা পাওয়ার চেয়ে JLPT exm এর সিট পাওয়া কঠিন। 😃

JFT (Japan Foundation Test) 250 নাম্বারে পরিক্ষা হয় 200 নাম্বারে পাস। SSW ভিসার জন্য সবচেয়ে দরকারি। এটা প্রায় সারা বছর হয় তবে ২ মাস আগে ভাউচার / ডেট নিতে হয়।

NAT Test - - বছরে ১২ বার হয়,

JLCT, JPT, J-Test - - বিকল্প পরীক্ষা, বিভিন্ন কাজে লাগে

💡 মনোযোগ দিন: JLPT

🔑 শেষ কথা

জাপানি ভাষা শেখা মানে শুধু একটা ভাষা নয় —
এটা এক নতুন জীবনের শুরু।
যদি মন থেকে চাও, প্রতিদিন একটু একটু করেও শেখা সম্ভব।

📖 “Language শেখা কখনো সময়ের অপচয় নয় —
এটা তোমার ভবিষ্যতের বিনিয়োগ।”
তবে ভাষা শিখা মানেই জাপান আসা না
#স্বপ্নযাত্রার_সারথি

JLPT N5 full mock test with Answer (2025/12) 💥🇯🇵
13/10/2025

JLPT N5 full mock test with Answer (2025/12) 💥🇯🇵

  মক টেস্ট নং 5প্রতিদিন মক টেস্ট দেওয়ার জন্য পেজটি ফলো দিয়ে রাখুন জাপানিজ শিখি
13/10/2025

মক টেস্ট নং 5
প্রতিদিন মক টেস্ট দেওয়ার জন্য পেজটি ফলো দিয়ে রাখুন জাপানিজ শিখি

Best try to Kanji mock test linkN1- N5
12/10/2025

Best try to Kanji mock test link
N1- N5

40+ Free Kanji Tests for learners of Japanese. Kanji123 helps you check your Kanji level and learn Japanese more easily

যারা জাপানে যেতে চাচ্ছেন তাদের জন্য কিছু টিপস।💡 ভাষা আগে শিখে যাও (at least N5/N4)💡 পড়াশোনা ও কাজের ব্যালান্স রাখো💡 সব খ...
12/10/2025

যারা জাপানে যেতে চাচ্ছেন তাদের জন্য কিছু টিপস।

💡 ভাষা আগে শিখে যাও (at least N5/N4)
💡 পড়াশোনা ও কাজের ব্যালান্স রাখো
💡 সব খরচ এবং advance payment document করে নাও
💡 Japan এ budget + emergency fund রাখো
💡 Positive community বা fellow Bangladeshi student/graduates সঙ্গে যুক্ত হও

🔑 সংক্ষেপে

Japan গেলে ভুল planning বা ভুল habit অনেককে বিপদে ফেলে।
সঠিক preparation + discipline + community support = সফল Japan life! 🌟

SSW ভিসায় জাপানের টপ টেন প্রিফেকচার যেখানে বিদেশি কর্মী সবচেয়ে বেশি।(পর্ব–৪)SSW ভিসায় বিদেশিদের গমন আগের যেকোনো সময়ের চে...
10/10/2025

SSW ভিসায় জাপানের টপ টেন প্রিফেকচার যেখানে বিদেশি কর্মী সবচেয়ে বেশি।
(পর্ব–৪)

SSW ভিসায় বিদেশিদের গমন আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক দ্রুত বাড়ছে।
শুধু গত এক বছরে (২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত)
বিদেশি কর্মীর সংখ্যা বেড়েছে প্রায় ৮৪ হাজার জন!

এক বছর আগে যেখানে মোট সংখ্যা ছিল ২ লাখ ৫১ হাজার (251,747 জন),
সেখানে এখন তা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৬ হাজারেরও বেশি (336,196 জন)।

২০২৪ সালের ডিসেম্বর নাগাদ এই সংখ্যা ছিল ২,৮৪,৪৬৬ জন,
অর্থাৎ মাত্র ছয় মাসেই প্রায় ৫০,০০০ জন নতুন কর্মী যুক্ত হয়েছে।

এখন চলুন দেখি— জাপানের কোন প্রিফেকচারে সবচেয়ে বেশি SSW বিদেশি কর্মী আছেন।

১. 愛知県 (Aichi)

আইচি প্রিফেকচারই এখন SSW বিদেশিদের নাম্বার ওয়ান কর্মস্থল।
২০২৫ সালের জুন পর্যন্ত এখানে মোট ২৬,২০৯ জন (৭.৮%) কাজ করছেন।
শুধু গত ছয় মাসে বেড়েছে ৩,৭২৬ জন,
আর এক বছরে প্রায় ৫,৫০০ জনেরও বেশি।

আইচির প্রধান শহর নাগোয়া (Nagoya) —
এখানে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক শিক্ষার্থী ল্যাংগুয়েজ স্কুলে পড়ে।
কারণ পড়াশোনা শেষে এখানেই সহজে জব পাওয়া যায়।
বিশেষ করে Toyota, Nissan, Mitsubishi—সব গাড়ি কোম্পানির
ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আইচিতেই অবস্থিত।

২. 東京都 (Tokyo)

রাজধানী টোকিও এখন বিদেশি কর্মীদের দ্বিতীয় বড় গন্তব্য।
২০২৫ সালের জুন পর্যন্ত SSW কর্মী সংখ্যা ২২,৬০৫ জন (৬.৭%),
যা এক বছরে বেড়েছে ৪,০৪৭ জন।

টোকিওর শিন-ওকুবো (Shin-Ōkubo) ও হিগাশি জুজো (Higashi-Jūjō)
এলাকাগুলোতে প্রচুর বাংলাদেশি থাকে।
এখানে আপনি পাবেন বাংলাদেশি খাবার, গ্রোসারি শপ, রেস্টুরেন্ট—
এক কথায় “মিনি ঢাকা” বলা যায়।
হোটেল, রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, ক্লিনিং—সব সেক্টরেই এখানে কাজের সুযোগ প্রচুর।

৩. 大阪府 (Osaka)

কানসাই অঞ্চলের কেন্দ্রীয় শহর ওসাকাতেও
বিদেশিদের সংখ্যা এখন ২২,৪৬৫ জন (৬.৭%)।
মাত্র এক বছরে বৃদ্ধি পেয়েছে ৩,৪২০ জন।

উল্লেখ্য ওসাকা শহর জাপানের সবচেয়ে প্রাণবন্ত নগরীগুলোর একটি।
এখানে রয়েছে দোতোনবোরি (Dotonbori) আর ওসাকা ক্যাসল,
যা প্রতি বছর লাখো পর্যটককে টানে।
খাবার, ফ্যাক্টরি, হোটেল ও রেস্টুরেন্টে এখন বিদেশি কর্মীদের দারুণ চাহিদা।
২০২৫ সালের ওসাকা এক্সপো ঘিরে এই অঞ্চলে নিয়োগ আরও বাড়ছে।

৪. 千葉県 (Chiba)

এয়ারপোর্ট ও সমুদ্রবন্দর থাকার কারণে চিবা এখন কর্মসংস্থানের জনপ্রিয় কেন্দ্র।
২০২৫ সালের জুন পর্যন্ত মোট ২০,৭৬৪ জন (৬.৪%) SSW কর্মী আছেন।
এক বছরে বেড়েছে ৩,১৩৭ জন।

চিবার নারিতা (Narita) শহরেই রয়েছে টোকিওর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর।এখানে যারা থাকে তাদের জন্য বাংলাদেশে ফেরা সবচেয়ে ইজি।

এখানে ফুড ফ্যাক্টরি, হোটেল, কৃষি ও লজিস্টিক সেক্টরে প্রচুর কাজের সুযোগ।
অনেক বিদেশি নারিতার আশপাশে বসবাস করেন, কারণ যাতায়াত সহজ ও ভাড়া তুলনামূলক কম।

৫. 埼玉県 (Saitama)

টোকিওর পাশের এই শহর অনেক বিদেশির বসবাসের এলাকা হয়ে উঠেছে।
২০২৫ সালের জুন পর্যন্ত মোট ২০,২২৬ জন (৬.০%),
এক বছরে নতুন যুক্ত হয়েছে ৩,২৬১ জন।

উল্লেখ্য আমার জানামতে সাইতামাতে সবচেয়ে বেশি বাংলাদেশি রা থাকে।
প্রায় প্রতি গলিতে গলিতে কোথাও না কোথাও বাঙালি পাবেনই আপনি!
এখানে অনেকেই ফ্যাক্টরি, গাইশোকু (রেস্টুরেন্ট), ও ফুড প্রোডাকশন সেক্টরে কাজ করেন।
বসবাসের জন্য সাইতামা এখন বাংলাদেশিদের অন্যতম নিরাপদ ও জনপ্রিয় স্থান।

৬. 神奈川県 (Kanagawa)

ইয়োকোহামা ও কাওয়াসাকি মিলিয়ে কানাগাওয়া এখন টোকিওর বিকল্প শিল্পাঞ্চল।
মোট কর্মী ২০,২২২ জন (৬.০%),
এক বছরে বেড়েছে ২,৭৮৮ জন।

উল্লেখ্য কানাগাওয়ার ইয়োকোহামা (Yokohama) শহরটি জাপানের অন্যতম আধুনিক বন্দরনগরী।
এখানে রয়েছে সুন্দর মিনাতোমিরাই (Minato Mirai) এলাকা ও ফেরিস হুইল,
যা পর্যটক এবং স্থানীয় উভয়ের কাছেই প্রিয়।
ইঞ্জিনিয়ারিং, মেশিনারি ও সার্ভিস সেক্টর এখানে মূল নিয়োগদাতা।

৭. 北海道 (Hokkaido)

বরফে ঢাকা উত্তরের দ্বীপ হলেও এখন কৃষি ও পর্যটনের কেন্দ্র।
মোট কর্মী ১৪,৬৯৭ জন (৪.৪%),
এক বছরে বেড়েছে ১,৮৯৬ জন।

উল্লেখ্য হোক্কাইডোর সাপ্পোরো (Sapporo) শহরটি জাপানের সবচেয়ে ঠান্ডা কিন্তু সুন্দর শহরগুলোর একটি।
এখানে স্নো ফেস্টিভ্যাল বিশ্বের বিখ্যাত অনুষ্ঠান।
ফার্ম, হোটেল ও রেস্টুরেন্টে সবচেয়ে বেশি নিয়োগ হয় শীতকালীন মৌসুমে।

৮. 兵庫県 (Hyogo)

কানসাই অঞ্চলের এই প্রিফেকচারে বর্তমানে ১৫,৩৮০ জন (৪.৬%) কাজ করছেন।
বছরে নতুন যোগ হয়েছে ১,৮৬৩ জন।

উল্লেখ্য হিয়োগো প্রিফেকচারের কোবে (Kobe) শহরটি তার বিখ্যাত
Kobe Beef ও সুন্দর সমুদ্রবন্দর দিয়ে বিশ্বজুড়ে পরিচিত।
এখানে খাদ্য প্রক্রিয়াকরণ ও শিল্প উৎপাদন সেক্টর খুবই শক্তিশালী।

৯. 福岡県 (Fukuoka)

কিউশু অঞ্চলের কেন্দ্র, যেখানে মোট ১২,০৩১ জন (৩.৫%) কর্মরত।
বছরে নতুন যোগ হয়েছে ১,৭৫৬ জন।

ফুকুওকার হাকাতা (Hakata) শহরটি দক্ষিণ জাপানের প্রধান গেটওয়ে।
এখানে বিখ্যাত Hakata Ramen খাবারের উৎপত্তি।
নির্মাণ, হোটেল ও রেস্টুরেন্ট সেক্টরে সবচেয়ে বেশি নিয়োগ হয় এখানে।

১০.宮城県 (Miyagi)

তোহোকু অঞ্চলের অন্যতম কর্মসংস্থান কেন্দ্র।
বর্তমানে ১১,৮৫৭ জন (৩.৫%) SSW কর্মী আছেন।

মিয়াগির সেনদাই (Sendai) শহরটি “তোহোকুর রাজধানী” নামে পরিচিত।
এখানে কৃষি, নির্মাণ ও ফুড প্রোসেসিং সেক্টরে বিদেশিদের চাহিদা বাড়ছে।
সেনদাই তার তানাবাতা উৎসব (Tanabata Matsuri) ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।

その他 (অন্যান্য প্রিফেকচার)

“অন্যান্য” নামে উল্লেখ করা প্রিফেকচারগুলো মিলিয়ে
বিদেশি কর্মীর সংখ্যা সবচেয়ে বেশি — ১৪৭,৮৬২ জন (৪৪%)।
এগুলোর মধ্যে ছোট শহর, গ্রাম ও স্থানীয় ফ্যাক্টরি অঞ্চলগুলো অন্তর্ভুক্ত।

সব কথার মূল সামারি হোলো-

২০২৫ সালের জুন পর্যন্ত জাপানে SSW ভিসায় কর্মরত বিদেশিদের মধ্যে
সবচেয়ে বেশি আছেন Aichi, Tokyo ও Osaka প্রিফেকচারে।
এই তিন অঞ্চলেই শিল্প, কারখানা, রেস্টুরেন্ট, হোটেল ও নির্মাণ কাজ সবচেয়ে বেশি।

এছাড়া Chiba, Saitama, Kanagawa–তেও বিদেশি কর্মীর সংখ্যা দ্রুত বাড়ছে।
অর্থাৎ, জাপানের “Greater Tokyo Area” এখন SSW বিদেশিদের প্রধান কর্মস্থল।
সুতরাং SSW ভিসাকে ছোট করে দেখার কোনো কারন ই নাই।আমি নিজেও এই ভিসাতেই আছি।😊

শাহীন আকন
ওকিনাওয়া, জাপান 🇯🇵
#জাপানে_কাজ #জাপান_তথ্য Jillor Rahman

Address

Narsingdi
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn Japanese with Jillor Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Learn Japanese with Jillor Rahman:

Shortcuts

Share