STUDY SMART BD

STUDY SMART BD

Share

Have fun with English grammar with a variety of sophisticated foreign books and Mathematics concerning Academic curriculum, Bank, BCS, Primary and so on.

08/05/2023

কিছু ব্যতিক্রম বাগধারা
১)
আচাভুয়া , আচাভুয়ো : ১ অত্যদ্ভুত; কিম্ভুতকিমাকার। ২ আশ্চার্যান্বিত; ৩ নির্বোধ; অজ্ঞ । আচাভুয়া বোম্বাচাক মানে অদ্ভুত বিষয়; অসম্ভব ব্যাপার।

২) তোলো হাঁড়ি : কালো ও গম্ভীর।

৩) আউলিয়া চাঁদ : আউল ( আরবি) মানে পাগল, ভবঘুরে বা দরবেশ। বাগধারার মানে যে অল্পতেই আকুল হয় বা বিচলিত হয় এমন ব্যক্তি।
৪) অশুভংকরের ফাঁকি: ধোঁকা দেয়ার উপায়
৫) সপ্তমে চড়া : প্রচন্ড উত্তেজনা বা রাগে চিৎকারে করা।
৬) বক দেখানো : বিদ্রুপ করা
৭) খর দজ্জাল : কঠোর
৮) কেবলা/ ক্যাবলা হাকিম: অনভিজ্ঞ বা বোকা লোক
৯) ফেকলু পার্টি : আজে বাজে লোক, কদরহীন লোক
১০) ছাঁদনাতলার ছাঁদ অর্থ - রচনা করা।

01/05/2023

A cube of side 8 cm is painted red on all the sides. It is then cut into smaller, each of side 2 cm. How many of these smaller cubes have one or more sides painted red? (GMAT)

30/04/2023

The differences among dry off, dry up and dry out...
How to use it in a sentence...😊

The phrasal verbs "dry off", "dry up", and "dry out" can have slightly different meanings and usage depending on the context. Here are the differences:

1. "Dry off" means to remove moisture from a surface or object by wiping, rubbing, or drying it with a towel or cloth. It is often used in the context of getting dry after being wet.

🎯 Example sentence: After swimming in the pool, I had to dry off with a towel before putting on my clothes.
STUDY SMART BD
2. "Dry up" has a few different meanings depending on the context. It can mean to become dry or stop flowing, to disappear or diminish, or to run out of something.

🎯 Example sentence 1: The river has dried up due to the lack of rainfall.
🎯 Example sentence 2: My creativity tends to dry up when I'm under a lot of stress.
🎯 Example sentence 3: We need to go grocery shopping soon because our food supplies are starting to dry up.

3. "Dry out" means to remove moisture from something, often by leaving it in a warm or dry place. It can also mean to become dry and harden or lose its moisture.

🎯 Example sentence 1: I left my wet shoes out in the sun to dry out.
🎯 Example sentence 2: The wood will eventually dry out and crack if it's not treated properly.

©️Study smart bd
🎯For more, stay connected 😊

18/04/2023

Vostro and nostro accounts

Vostro and nostro accounts are terms used in international banking to describe two types of accounts that banks hold with each other to facilitate cross-border transactions.

A Vostro account is an account that a foreign bank holds in a domestic bank. In other words, Vostro is the account that the domestic bank maintains on behalf of the foreign bank. The term "Vostro" comes from the Latin word for "yours" and is used to indicate that the account belongs to the foreign bank.

On the other hand, a Nostro account is an account that a domestic bank holds in a foreign bank. In this case, Nostro refers to the account that the foreign bank maintains on behalf of the domestic bank. The term "Nostro" comes from the Latin word for "ours" and is used to indicate that the account belongs to the domestic bank.

These accounts are used to facilitate cross-border transactions such as wire transfers, currency exchange, and trade financing. When a domestic bank needs to make a payment to a foreign bank, it will debit its Nostro account and credit the Vostro account of the foreign bank. Similarly, when a foreign bank needs to make a payment to a domestic bank, it will debit its Vostro account and credit the Nostro account of the domestic bank.

Vostro and Nostro accounts are essential in international banking, as they allow banks to transact with each other across borders, without the need for physical cash to be moved from one country to another. They also help to reduce the risk associated with cross-border transactions by allowing banks to settle payments between themselves through their respective Vostro and Nostro accounts.

Photos from STUDY SMART BD's post 30/03/2023

Very important phrasal verb👌

25/03/2023

The two-syllable adjectives that I am aware of, which have both kinds of comparative and superlative forms are:

clever → cleverer/more clever → cleverest/(the) most clever
common → commoner/more common → commonest/(the) most common
gentle → gentler/more gentle → gentlest/(the) most gentle
humble → humbler/more humble (etc.)
hollow → hollower/more hollow
narrow → narrower/more narrow
polite → politer/more polite
quiet → quieter/more quiet
simple → simpler/more simple
stupid → stupider/more stupid
subtle → subtler/more subtle

22/03/2023

রাজশাহী ক্যাডেট কলেজের একটা ছেলে এবারের মেডিকেল এডমিশনে ফার্স্ট হইসে। টিভি বা প্রেস মিডিয়ার বদৌলোতে এই খবরটা সবাই জানেন।

ঠিক একই সময়ে, চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের একটা ছেলে, নাফিস উল হক, পৃথিবীর সেরা ইউনিভার্সিটি এমআইটিতে এডমিশন পাইসে। এখনও পর্যন্ত আমি কোন টিভি বা প্রেস মিডিয়াতে তারে নিয়া ইন্টারভিউ বা ফিচার হতে দেখি নাই।

না, আবারও বলি, ডোন্ট গেট মি রং। মেডিকেল এডমিশন খুবই কঠিন একটা এডমিশন এবং এখানে ফার্স্ট হলে তারে নিয়ে মাতামাতি হওয়াই উচিত। ইন্টারভিউ হওয়া উচিত এবং তার কথা সবার জানাও উচিত।

একই সাথে, যে ছেলেটা চাঁদপুরের একটা সরকারি কলেজ থেকে আমেরিকা এবং বিশ্বের অন্যতম সেরা ইউনিতে এডমিশন পাইসে, তার ইন্টারভিউও কি দরকার নাই? তার কথাও কি এদেশের ছেলেমেয়েদের জানা উচিত না? যাতে ভবিষ্যতে ওর মতো আরো অনেক ছেলেমেয়ে এই সাহসটা করতে পারে?

আমরা আমাদের ইয়াং জেনারেশনদের নিয়া সবচে কমন যে অভিযোগটা করি, সেটা হলো, এরা গতানুগতিক। এবং এদের সবাই শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে চায়, বিসিএস ক্যাডার হতে চায়, চেনা ছকেই শুধু সামনে আগাইতে চায়।

বাট এইটার দায় কি আমাদের মিডিয়ারও না? বা সমাজেরও না?

মিডিয়া যদি প্রতিনিয়ত শুধু চেনা পথের হিরোদেরকেই সবার সামনে পরিচয় করাইয়া দেয়, অচেনা পথের হিরোদের আড়াল কইরা রাখে, তাহলে পোলাপাইন সেই অচেনা পথের খোঁজ পাবে কেমনে? আর সেই পথে চলার সাহসটাই বা কী করে?

প্রতিবছর বিসিএস বা এডমিশনে ফার্স্ট হওয়াদের নিয়ে যতগুলো ইন্টারভিউ বা ফিচার করা হয়, ওগুলো দেখে লাখ লাখ ছেলেমেয়ে তাদের চলার পথ নির্ধারণ করে। রুটিন বানায়। পড়াশোনার কৌশল নির্ধারণ করে।

কাজেই, চাঁদপুরের সরকারি কলেজ থেকে এমআইটি যাওয়ার পথটা নিয়েও যদি এখন ফিচার করা যায়, ব্যাপকভাবে প্রচার করা যায়, তাহলে নিশ্চিত করেই বলা যায়, পরের বছর রংপুর বা খুলনার কোন কলেজের স্টুডেন্টও ওখানে যাওয়ার সাহস করবে। এটলিস্ট স্বপ্নটা অন্তত দেখবে।

নাফিস উল হক তার নিজের কাজটা করেছেন। পরিশ্রম দিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন। তাকে অভিনন্দন। এখন তার এই স্বপ্নকে আরো হাজারো তরুণ-তরুণীর মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজটা এই দেশের মিডিয়াকে এবং মানুষকেই করতে হবে।

পথিক সবসময়ই নতুন পথের সৃষ্টি করে। সাথে এইটাও মনে রাখতে হবে, এক সফল পথিক হাজারো নতুন পথিকের জন্ম দিতে পারে, যারা ঐ পথ ধরে আরো নতুন একশোটা পথ তৈরির ক্ষমতা রাখে।

- সাদিকুর রহমান খান

22/03/2023

বিভিন্ন পরীক্ষায় আসা ২৪৫টি বাগধারা।
1.অগত্যা মধুসূদন – অনন্যোপায় হয়ে। [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – ২০১৪]
2. অজগর বৃত্তি – আলসেমি। [ Sonali Bank – 2016 ]
3. অপোগণ্ড – অকর্মণ্য, অপ্রাপ্ত বয়স্ক, নাবালক। [জীবন বীমা কর্পোরেশন – ২০১৪]
4. অবরে সবরে – কালে -ভদ্রে। [মহিলা বিষয়ক অধিদপ্তরে – ২০১৬]
5. অজগর বৃত্তি – আলসেমি। [বাংলাদেশ কৃষি ব্যাংক – ২০১৪]
6. অশ্বমেধ যজ্ঞ – বিপুল আয়োজন। [ডাক বিভাগ -২০১৫, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড – ২০১৭]
7. অচলায়তন – গোরামিপূর্ণ [Modhumoti Bank – 2018]
8. অষ্টরম্ভা – কাঁচকলা, ফাঁকি, কিছুই না। [প্রাথমিক শিক্ষা অধিদপ্তর – ২০১৫, রপ্তানি উন্নয়ন ব্যুরো – ২০১৬]
9. অক্ষয় বট – প্রাচীন ব্যক্তি।
10. অকাল কুষ্মাণ্ড – অপদার্থ।
11. অকালের বাদলা -অপ্রত্যাশিত বাধা। [স্বরাষ্ট্র মন্ত্রনালয় – ২০১৬], [পিকেএসএফ – ২০১৫]
12. অক্ষরে অক্ষরে -সম্পূর্ণভাবে।
13. অষ্টবজ্র সম্মিলন -প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ
14. অলক্ষ্মীর দশা -দারিদ্র্য
15. অক্ষয়ভাণ্ডার -যে ভাণ্ডারের ধন কখনো ফুরায় না [জনতা ব্যাংক – ২০১৮]
16. অগ্নিগর্ভ -বলিষ্ঠ
17. অঞ্চলের নিধি – যে সম্পদ আঁচলে ঢেকে সুরক্ষিত রাখতে হয়/সনত্মান
18. অন্ধিসন্ধি -ফাঁকফোকর/গোপন তথ্য
19. আঠারো মাসে বছর – দীর্ঘসূত্রিতা।
20. আঁটকুড়ো – নিঃসনত্মান।
21. আমড়া কাঠের ঢেঁকি-অকেজো লোক/অকর্মণ্য। [Standard Bank – 2018]
22. আসরে নামা -আবির্ভূত হওয়া।
23. আধা খেঁচড়া -বিশৃঙ্খলা [BASIC Bank – 2018]
24. আঁচা-আঁচি -পরস্পরের মনের ভাব
25. আগলদার -জমির ফসল আগলানোর বা পাহারা দেয়ার জন্য নিযুক্ত লোক [NGO,Public Jobs- 2015]
26. আদিখ্যেতা – ন্যাকামি
27. আস্ত কেউটে – অত্যন্ত বিপজ্জনক লোক [অগ্রনী ব্যাংক – ২০১৭, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-২০১৬]
28. ইলশে গুঁড়ি – গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
29. ইয়ারবকসি – বন্ধুবান্ধব
30. ইল্লতে কাণ্ড – নোংরা ব্যাপার / নোংরা কাণ্ড [মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয় – ২০১৭]
31. ইতুনিদকুঁড়ে – অলস: দীর্ঘসূত্রীতা
32. উলুখাগড়া – গুরুত্বহীন লোক।
33. উজানের কৈ – সহজলভ্য।
34. উপোসি ছারপোকা – অভাবগ্রস্থ লোক।
35. উপরোধের ঢেঁকি গেলা – অন্যায় আবদার করা
36. উদোমারা – বোকা।
37. উটকো লোক – অচেনা লোক/হঠাৎ অবাঞ্ছিতভাবে এসে [স্বরাষ্ট্র মন্ত্রনালয় – ২০১৬], [পিকেএসএফ – ২০১৫]
38. ঊনকোটি চোষট্টি – প্রায় সম্পূর্ণ।
39. ঊনপাঁজুরে – অপদার্

20/03/2023

ভার্সিটিতে যেহেতু ৪ বছর পড়বাই। একটু হইলেও পইড়ো। বাপ-মায়ের টাকা আর নিজের টগবগে যৌবন থেকে ৪ বছর যেহেতু খরচ করবাই। একটু হলেও জায়গামতো খরচ কইরো। যেন চার বছর পরে, ভার্সিটি থেকে বের হয়ে-- "কেন চাকরি পাচ্ছ না" সেই কথা শুনতে শুনতে কানের পর্দা আর মনের পর্দা: দুইটাই যেন ফুটা না হয়ে যায়।



ভার্সিটি লাইফে ক্যারিয়ার এর ভিত্তি গড়া যতটা সহজ। ভার্সিটি থেকে বের হয়ে গেলে ততটাই কঠিন। কারণ-- সময়ের এক ফোঁড় আর অসময়ের দশ ফোঁড়। তাই ভার্সিটি লাইফে হাই জিপিএ, লো প্রেম পিরিতি, ট্রাভেলস ব্লগিং, এন্টারটেইনমেন্ট যত কিছুই করো না কেন। গ্যাপে গ্যাপে এই চারটা জিনিস বগলদাবা করে ফেলবে।



১. ক্যারিয়ার এর টার্গেট সেট করো:

ভার্সিটি লাইফের এক-দেড় বছর যেটা না যেতেই টের পেয়ে যাবে-- তুমি যে সাবজেক্টে পড়তেছো সেই সাবজেক্টের লাইনে তুমি ক্যারিয়ার স্যাটেল করতে চাও। নাকি অন্য কোন লাইনে তোমার ইন্টারেস্ট আছে। সেটা ঠিক করার পর তুমি ফাইনাল করে ফেলবে-- কোন লাইনে তুমি সিরিয়াসলি ক্যারিয়ার গড়তে চাও।

কোন অবস্থাতেই--- এইটা করবো। নাকি ঐটা করবো। এমন কনফিউশন কনফিউশন লুকোচুরি করে করে বছর বছর কাটিয়ে দেয়া যাবে না। দরকার হলে যে যে টপিক নিয়ে তুমি কনফিউজড। সেগুলার এক একটা নিয়ে দুই সপ্তাহ টাইম দিবে। এক্সপ্লোর করবে। মানুষকে জিজ্ঞেস করবে। তারপর বুঝে ফেলবে তুমি কোন লাইনে ভরসা পাচ্ছ। আর তারপরেও সিদ্ধান্ত নিতে না পারলে: জোর করে হলেও একটা টার্গেটকে ফিক্সড করতেই হবে।



২. স্কিল ডেভেলপ

যে লাইনটা তুমি ঠিক করবে। সেই লাইনের রিসোর্স খুঁজে বের করবে। তোমার চারপাশে দেখবে এই জিনিসগুলো নিয়ে কে কে কাজ করতেছে। তাদের হেল্প নিবে। আর কাউকে না পাইলে ইউটিউবে থেকে খুঁজে বের করবে। রুটিন করে সময় দিবে। মিনিমাম ২ বছর ফাটিয়ে এফোর্ট দিবে। স্ট্রং লেভেলের স্কিল ডেভেলপ করবে। বলার মতো, দেখানোর মতো কিছু করার চেষ্টা করবে। সম্ভব হলে কম্পিটিশন করবে। বা প্রজেক্ট করবে।



৩. মামা খালু জোগাড় করো

শিখতে শিখতেই তুমি অনলাইনে বা অফলাইনে কিছু মানুষ পেয়ে যাবে। যাদের কাছ থেকে তুমি হেল্প নিবে। গাইড নিবে। হতে পারে, তোমার ক্যাম্পাসের কোন সিনিয়র ভাইয়া বা আপু। হতে পারে তোমার ডিপার্টমেন্টের বা ক্যাম্পাসের কোন স্যার। কিংবা অনলাইনের কেউ। তাদের কাছ থেকে গাইডলাইন নিবে। তোমার প্রগ্রেস শেয়ার করবে। কি শিখতেছো। সেটা জানাবে। ফিউচারে এইসব লিংক এবং নেটওয়ার্কিং তোমার কাজে লাগবে। দরকারের সময় এরাই তোমার মামা খালু হয়ে উঠবে।



৪. রেজুমি/পোর্টফোলিও/কমিউনিকেশন

ভার্সিটি থাকা অবস্থায় একটা গুছানো রেজুমি বানিয়ে ফেলবে। তোমার সিনিয়র যারা তুমি যে লাইনে কাজ করতে চাচ্ছ সেই লাইনে অলরেডি কাজ করতেছে তাদের সাথে শেয়ার করবে। লিংকডইন প্রোফাইল বানাবে। এপ্লাই করবে। গ্যাপে গ্যাপে ইংরেজিটা একটু শিখে ফেলবে। ই-মেইল কমিউনিকেশন, বেসিক কিছু সফটওয়্যার (হতে পারে: ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) এইগুলা শিখে ফেলবে। কীভাবে প্রেজেন্টেশন দিতে হয়। ফর্মালভাবে কথা বলতে হয় সেগুলা প্র্যাকটিস করবে। সম্ভব হলে তোমার কাজগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে।

এই কাজগুলো করতে পারলে তুমি অবশ্যই ভার্সিটি লাইফে তোমার ক্যারিয়ার একটা ভিত্তি সেট করতে পারবে।

-----------------

ঝংকার মাহাবুব

14/03/2023

🪁 Usage of " During" in a sentence

We use during before nouns and noun phrases to refer to when something happens over a period of time. During can refer to the whole time of the event:

You are not allowed to use your mobile phone during class. (the whole of the class)

I have to have my window open during the night. (the whole of the night)

In this meaning, during can often mean the same as in:

His grandfather fought in the army during the First World War. (or … in the First World War.)

We don’t use during when we refer to numbers and lengths of time. In this case, we use for:

STUDY SMART BD

They lived in Edinburgh for four years.

Not: They lived in Edinburgh during four years.
Typical error

We use during before nouns and noun phrases but not before verbs:

While I was waiting for the bus, I phoned some friends.

Not: During I was waiting for the bus…


14/03/2023

সবাইকে মহান π (পাই) দিবসের শুভেচ্ছা 🙂

আচ্ছা বলেন তো π (পাই) কী? অংক করার সময় নিশ্চয়ই ব্যবহার করেছেন?

আসেন সহজে বুঝার চেষ্টা করি...

π (পাই) হলো বৃত্তের পরিধি(Circumference) এবং ব্যাসের(Diameter) অনুপাত। অর্থাৎ একটি বৃত্তের পরিধিকে তার ব্যাস দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তা ই হলো পাই। (পরিধি হলো গোল জিনিসটা সোজা করে মাপলে যতটুকু লম্ব হয় সেটা, আর ব্যাস হলো মধ্যখান দিয়ে যাওয়া এ মাথা থেকে ঐ মাথার দূরত্ব। 🙂 )

মজার বিষয় হলো, আপনি এখনই একটা বৃত্ত আঁকতে পারবেন, কিন্তু এই বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করে এক্সাক্ট ফলাফল বের করতে পারবেন না! এই ভাগফলটি আজ পর্যন্ত কোন গণিতবিদ বা কোন সুপার কম্পিউটার বের করতে পারেনি!

π (পাই) এর মান এরকম,
π=3.14159265358979323846264338
328419716939937510582097494459
230764062862089986280348253421170679.......

এভাবে 2.7 ট্রিলিয়ন( 1 ট্রিলিয়ন= 1 লক্ষ কোটি) ডিজিট বের করা হয়েছে এখন পর্যন্ত!! গণিতের এক বিরাট রহস্য এই পাই।

আরেকটা বিষয় বলি, আমরা হাইস্কুলে পড়েছি, π (পাই) এর মান 22/7, এটা সম্পূর্ণ ভুল। 22/7 হলো একটা মূলদ সংখ্যা (মূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে ভগ্নাংশ বা p/q আকারে লেখা যায়) অন্যদিকে π হলো অমূলদ সংখ্যা। আবার 22/7 এর ভাগফল দশমিকের পর কয়েকটা ঘর হয় মাত্র, বের করা যায় কিন্তু π এর শেষ আজ অবধি মানুষ, কম্পিউটার কেউ দেখেনি! দশমিকের পর কয়েকটা ঘর মিলে যাওয়ায় এবং সহজে প্রকাশ করা যায় বলে সাধারণত 22/7 লেখা হয়।

π=3.14... শুরুর এই তিন ডিজিট ধরে প্রতিবছরের 3/14 বা মার্চ মাসের 14 তারিখ পালিত হয় বিশ্ব π দিবস।

গণিত শিখুন, গণিতকে ভালোবাসুন, সুন্দর পৃথিবী গড়ুন...

সবাইকে বিশ্ব π দিবসের শুভেচ্ছা ☺

হ্যাপি লার্নিং 🙂

03/03/2023

রাজশাহী বিশ্ববিদ্যালয়

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Dhaka