02/02/2026
শুভ সন্ধ্যা।সবার জন্য অনেক দোয়া ও শুভ কামনা রইলো।
আমার পেইজ এ আসার জন্য আপনাকে ধন্যবাদ।এখানে আমি আমার পছন্দের রান্না ও রেসিপি শেয়ার করে থাকি।
02/02/2026
শুভ সন্ধ্যা।সবার জন্য অনেক দোয়া ও শুভ কামনা রইলো।
31/01/2026
Good night everyone.
29/12/2025
আসসালামু আলাইকুম।অনেক দোয়া ও শুভ কামনা রইলো সবার জন্য।শুভ সকাল।
26/12/2025
Assalamualaikum.Good afternoon everyone.
25/12/2025
আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।সবার জন্য অনেক দোয়া ও শুভ কামনা রইলো।শুভ বিকেল। ( ছবি - শিউলী ফুল)।
17/12/2025
Good morning everyone 🌻🌞
Pic: beef sizzling
12/12/2025
আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? মহান আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ,দোয়া রইলো সবার জন্য।শুভ সকাল।
10/12/2025
সুজির রস বড়া পিঠার রেসিপি 🍪🍲
✴️ ডিম - ৪ টা,
সুজি - ১ কাপ,
লিকুইড মিল্ক - ১ লিটার ,
চিনি - ১ কাপ,এলাচ - ৫/৬ টা,
তেল ভাজার জন্য যতটুকু প্রয়োজন।
✴️ডিম সুজি একসাথে ভালো করে ব্লেন্ড করে নরম পিঠার ব্যাটার তৈরি করতে হবে।এরপর পিঠা গুলো ভেঁজে নিতে হবে।
লিকুইড মিল্ক জ্বাল করে তার মধ্যে এলাচ ও চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে চুলার জ্বাল বন্ধ করে ভেঁজে রাখা পিঠা গুলো দিতে হবে।২/৩ ঘন্টা ভিজিয়ে রেখে পরিবেশন করুন মজার পিঠা।
08/12/2025
শুঁটকি মাছের আচার রেসিপি 🦈🐠🐟
✴️ লইট্টা শুটকি, চ্যাপা শুটকি ৪০০ গ্রাম, ভালো করে ধুয়ে ক্লিন করে নিতে হবে।
✴️ এরপর চ্যাপা শুটকি ও শুকনো মরিচ একসাথে ব্লেন্ড করে নিতে হবে। চুলায় হাড়ি বসিয়ে সরিষার তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে গোল্ডেন কালার হয়ে আসলে লইট্টা শুটকি কিছুক্ষণ ভেজে নিতে হবে আর আস্ত রসুন দিয়ে আবার ভাঁজতে হবে।এরপরে ব্লেন্ড করা মরিচ ও চ্যাপা শুটকি দিয়ে দিতে হবে। এখন একে একে সব মসলা দিতে হবে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর লবণ টা দেখে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। অল্প পরিমাণ পানি দিয়ে দিতে হবে, তারপর রান্না করতে হবে মিডিয়াম আছে ২০ মিনিট ।আর বারবার নেড়ে দিতে হবে ।ভাজা ভাজা হয়ে আসলে এক টেবিল চামচ সিরকা ও এক চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। ফ্রিজে রেখে সংরক্ষণ করে অনেকদিন খাওয়া যাবে।
06/12/2025
রেস্টুরেন্টের স্বাদে "ক্যাশুনাট" সালাদ রেসিপি 🫑🥗🥙🌶️
✴️ হাড় ছাড়া মুরগির মাংস - ২০০ গ্রাম, আদা রসুনের পেষ্ট ১ চা চামচ
সয়া সস ১ চা চামচ,গোল মরিচের গুঁড়ো হাফ চা চামচ,হলুদের গুঁড়ো হাফ চা চামচ,মরিচের গুঁড়ো হাফ চা চামচ, কর্ণফ্লাওয়ার ২ চা চামচ
সবকিছু চিকেনের সাথে মিক্স করে ম্যারিনেট করে কিছুক্ষন রেখে ডুবো তেলে চিকেন ভেজে নিতে হবে।
✴️ ক্যাশুনাট (কাজু বাদাম) ভেঁজে নিতে হবে।
ক্যাপ্সিকাম,টমেটো, পিঁয়াজ, শসা,
লম্বা পাতলা করে কেটে নিতে হবে।কড়াইয়ে অল্প তেল দিয়ে সবজি কিছুক্ষন নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিতে হবে।
✴️এবার চিকেন ,বাদাম,সবজি ,
কাঁচামরিচ কুচি একসাথে মিক্স করে টমেটো সস দিয়ে মাখিয়ে নিতে হবে। সাদা তিল একটু ভেঁজে নিয়ে উপড়ে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।
05/12/2025
শাহী মখমোলি চিকেন গ্রেভি রেসিপি🐥🍗🐓🐣
✴️মুরগির মাংস - ১ কেজি,
আদা রসুন পেষ্ট - ৪ টেবিল চামচ,
টক দই - ১ কাপ,
মরিচের গুঁড়ো ১ চা চামচ,
জিরা গোলমরিচের গুঁড়ো ২ চা চামচ,
ক্যাপ্সিকাম - ছোট সাইজের ২ টা
লাল ও হলুদ,
গরম মসলার গুঁড়ো - ১ চা চামচ,
ধনিয়ার গুঁড়ো - ১ চা চামচ,
কাঠ বাদাম বাটা - ১ টেবিল চামচ,
টমেটো - ২ টা,
ধনিয়া পাতা,
আস্ত জিরা ১ চা চামচ,
আদা কুচি অল্প পরিমাণ,
ঘি - ৩ টেবিল চামচ ,চিনি ১ চা চামচ, লবন স্বাদ মতো।
✴️মুরগির মাংস কেটে ধুয়ে ক্লিন করে নিতে হবে।চুলায় হাঁড়ি বসিয়ে
ঘি দিয়ে তার মধ্যে পিঁয়াজ ও আদা রসুন পেষ্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে।এরপর চিকেনের বাকি সব মসলা দিয়ে দিতে হবে। লবন দিতে হবে স্বাদ মতো ।আবার কশিয়ে টক দই দিতে হবে টক দই
ভালো করে ব্লেন্ড করে নিতে হবে।পরিমাণ মতো পানি দিয়ে মাংস
সেদ্ধ করে নিতে হবে।
✴️মাংস বাগার দিতে হবে হাঁড়িতে ঘি দিয়ে তার মধ্যে আস্ত জিরা ভেজে তার মধ্যে ক্যাপ্সিকাম,আদা
কুচি ,টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর এগুলো মাংসের মধ্যে মিশিয়ে দিতে হবে।অল্প পরিমাণ চিনি দিয়ে ধনিয়া পাতা ও কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিতে হবে।
05/12/2025
সবজি ও ফলের মিক্সড চাটনি রেসিপি 🍎🍅🍏🫒🫒
✴️উপকরণ : টমেটো ২ টা,আপেল ২ টা, আমলকী ৭/৮ টা,জলপাই ৫/৬ টা,চিনি ৩ টেবিল চামচ,পাঁচফোড়ন গুঁড়ো ১ চা চামচ।লবন স্বাদ মতো, কাঁচামরিচ কুচি ১ চা চামচ,মরিচের গুঁড়ো হাফ চা চামচ।সিরকা ২ টেবিল চামচ।
✳️✴️আপেল ও টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে ধুয়ে পরিস্কার করে নিতে হবে।জলপাই ও আমলকী সেদ্ধ করে নিতে হবে এবং বীজ গুলো ফেলে দিতে হবে।এরপর চুলায় হাঁড়ি বসিয়ে এর মধ্যে হাফ কাপ পানির সাথে লবন ও সিরকা মিক্স করে বলক আসলে আপেল ও টমেটো দিয়ে এগুলো সেদ্ধ হয়ে এলে সেদ্ধ করা জলপাই, আমলকী ও কাঁচামরিচ কুচি দিয়ে পানি শুকিয়ে এলে পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।ব্যাস রেডি হয়ে গেলো মজার চাটনি।