MK Practical Skill

MK Practical Skill

Share

গার্মেন্টস, টেক্সটাইল ও মেশিন স্কিল শিখতে নজর রাখতে পারেন এই পেইজে।
নতুনদের জন্য ধাপে ধাপে গাইড এবং প্র্যাকটিক্যাল টিপস।
শিখুন • প্র্যাকটিস করুন • আয় করুন 💼

14/06/2026

Allah🥺

12/06/2026

#বেকার #এক #ভাইয়ের #মুখের #গল্প
আমি এক গরিব কৃষক পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই দেখেছি আমার বাবা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, হাড়ভাঙা পরিশ্রম করে সংসার চালিয়েছেন। বাবার কষ্ট দেখে বুকের ভেতরটা কেঁদে ওঠে। কোনোরকমে এসএসসি পাশ করে ভাবলাম, এবার বাবার কাঁধের বোঝাটা একটু হলেও কমাবো।
ঈদ চলে গেল, স্বপ্ন নিয়ে বের হলাম চাকরির খোঁজে। এক গার্মেন্টস থেকে আরেক গার্মেন্টসের গেটে ঘুরছি। কিন্তু সবার একই প্রশ্ন— 'অভিজ্ঞতা আছে?', 'মেশিন চালাতে পারো?'
আমার প্রশ্ন হলো, আজ যারা গার্মেন্টসে বড় পদে আছেন, তারা কি জন্মের সময়ই অভিজ্ঞ হয়ে এসেছিলেন? তারা কি মায়ের পেট থেকে মেশিন চালানো শিখে এসেছিলেন?
নতুনদের যদি সুযোগই না দেওয়া হয়, তাহলে তারা অভিজ্ঞ হবে কীভাবে? একজন যুবকের স্বপ্ন, একজন বাবার কষ্ট, একটি পরিবারের আশা— এসবের কি কোনো মূল্য নেই?
আমরা কাজ চাই, ভিক্ষা নয়। সুযোগ চাই, করুণা নয়। নতুনদের শেখার সুযোগ দিন, তাহলেই তারা একদিন দক্ষ কর্মী হয়ে দেশের শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে।"
#নতুনদের_সুযোগ_দিন
#চাকরি_চাই
#গার্মেন্টস_শ্রমিক
#বেকার_যুবক


#কষ্টের_জীবন
#ভাইরাল_পোস্ট

10/06/2026

যারা অনলাইনে জুব্বা কিনেন,
তাদের জন্য এই ছবিটি খুবই গুরুত্বপূর্ণ।
লুজের মাপের ব্যাপারে আমাদের প্রতিষ্ঠানে শুধুমাত্র সবুজ চিহ্ন যুক্ত জায়গাটি অর্থাৎ এক পকেটের মুখ থেকে আরেক পকেটের মুখের মাপ দিতে হবে তাহলে আপনার মাপটি সঠিক হবে।
অর্থাৎ ৫০/২০ সাইজটি বলতে আমরা, ৫০ হলো লম্বা আর ২০ হল এক পকেটের মুখ থেকে আরেক পকেটের মুখের মাপকে বুঝবো,এরকমভাবে প্রতিটা মাপের বেলায় লম্বার সাথে লুজের মাপকে এই স্থানের মাপ বলেই সবাই গণ্য করে নিবে।

10/06/2026

Garments Sewing Needle Guide (সাধারণ ব্যবহার)

Needle No. Needle Size ব্যবহার
#8 Nm 60/8 খুব হালকা ও পাতলা ফেব্রিক
#9 Nm 65/9 লাইটওয়েট নিট ও ওভেন
#10 Nm 70/10 পাতলা শার্ট, ব্লাউজ
#11 Nm 75/11 টি-শার্ট, পলো শার্ট
#12 Nm 80/12 মিডিয়াম ওজনের ফেব্রিক
#14 Nm 90/14 শার্ট, প্যান্ট, ইউনিফর্ম
#16 Nm 100/16 ডেনিম, টুইল, ভারী ফেব্রিক
#18 Nm 110/18 হেভি ডেনিম, জ্যাকেট
#19 Nm 120/19 মোটা ক্যানভাস, ওয়ার্কওয়্যার
#21 Nm 130/21 অতিরিক্ত ভারী ফেব্রিক
#23 Nm 160/23 ব্যাগ, টেকনিক্যাল ফেব্রিক

সহজে মনে রাখার উপায়

* T-Shirt / Polo → #11
* Shirt → #11 - #14
* Pant (Twill/Chino) → #14 - #16
* Denim Jeans → #16 - #18
* Padding Jacket → #14 - #16
* Heavy Canvas/Bag → #19 - #23

QC Tip: ভুল নিডেল ব্যবহার করলে Broken Stitch, Skip Stitch, Needle Cut, Hole Mark এবং Seam Damage হতে পারে। তাই ফেব্রিক অনুযায়ী সঠিক নিডেল নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ।

Photos from MK Practical Skill's post 06/06/2026

বায়িং অফিসে চাকরি করতে হলে প্রথমে এই ৩টি গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে জানতে হবেঃ

1 Garments & Textile Basic Knowledge
ফ্যাব্রিক, গার্মেন্টস প্রসেস, স্টাইল, GSM, ওয়াশ, প্রিন্ট, এমব্রয়ডারি, QC ও বিভিন্ন ডিফেক্ট সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে।

2 Communication & English Skill
বায়ারদের সাথে ইমেইল, মিটিং ও রিপোর্টিং করার জন্য ভালো ইংরেজি যোগাযোগ দক্ষতা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে Email Writing ও Spoken English জানতে হবে।

3 Merchandising & Production Flow
PO, TNA, Sample, Shipment, Lead Time, Production Planning, Approval Process এবং Factory Follow-up সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।

এই ৩টি বিষয় ভালোভাবে শিখতে পারলে বায়িং অফিসে ক্যারিয়ার শুরু করা অনেক সহজ হয়ে যায়।

05/06/2026

দেশকে ভালোবাসতে হলে অবশ্যই পোশাক শিল্পকে ভালোবাসতে হবে।
কারণ এই শিল্পের প্রতিটি শ্রমিকের ঘামে গড়ে ওঠে দেশের সম্মান, অর্থনীতি ও আগামীর স্বপ্ন।
আসুন, তাদের পরিশ্রমকে সম্মান করি, উৎসাহ দিই, পাশে থাকি।

​ #আমাদেরশ্রমিকআমাদেরঅহংকার #দেশেরগর্ব #অর্থনীতিররানার #দেশপ্রেম

03/06/2026

কনো কাজই ছোট না

02/06/2026

এই বাস্তবতার গুলোর সাথে আমরা প্রতিনিয়তই যু'দ্ধ করে বাঁচি 🥹

01/06/2026

জ্যাকেট আইরোন

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Dhaka, Mirpur
Dhaka