প্রিয়তমা!
Girl কমন নাউন হলেও তুমি কমন মেয়ে নও, তুমি আমার জীবনের Salt of life! বলো তোমাকে ভালোবেসে আর কতোকাল কুল কাঠের আগুন সইবো? প্রিয়, তুমি আমাকে বক ধার্মিক বা বিড়াল তপস্বী ভেবো না!
ইচ্ছে ছিলো এবার প্রাইমারিতে চাকুরিটা হলেই ৯০০ মেহমানের ARRANGE করে তোমাকে বিয়েটা করে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দায় হানিমুনে যাবো! কিংবা ব্রেটন উডসে বিশ্বব্যাংক ও আইএমএফ ভবন দেখাতে নিয়ে যাবো! অন্তত বাংলাদেশের মধ্যভাগ দিয়ে যাওয়া কর্কটক্রান্তি রেখা ধরে হামিদুরের শহীদ মিনারে ঘুরাতে নিবোই! কিন্তু Algebra কম জানার কারণে পরীক্ষায় আমি 1+b দ্রুত বের করতে পারিনি! আমি তো জানি না f(0) এর মান 0 না হয়ে 10 হতে পারে! প্রশ্নফাঁস হতে পারে এই দুঃখে বিয়োগটাও .৯০০১ বের করতে ভুল করেছি! বিশেষণের সাথে বিশেষ্যের সমাসকে কর্মধারয় জানলেও রুট.৩ এর মান .৩ থেকে কীভাবে বড় হয় তা আমার বোধগম্য নয় | ইশ! আমি যদি পাঠে মন দিতাম তবে অধিকরনে সপ্তমী নিয়ে পরীক্ষার হলে এতো নিরীক্ষণ করতে হতো না |
আহা কত স্বপ্ন ছিলো আমাকে যখন জেলা শিক্ষা অফিস থেকে নিয়োগ দিবে তোমাকে চাঁদপুরের শৈবলিনীর তরঙ্গ দেখাতে নিবো | তুমি কি জানো জলবায়ুর পরিবর্তনে সরিৎের পরিবেশ দিন দিন নষ্ট হলেও আশার কথা জাতিসংঘের UNFCCC জলবায়ু রক্ষার উদ্যোগ নিচ্ছে? পরীক্ষার হলে এত চাপে ছিলাম অনুভূতি আর আবেগ যে একই জিনিস এটুকও মাথায় কাজ করেনি! আচ্ছা তুমি বলো তো গসাগু 2a-1 জীবনে কী কাজে লাগবে? বাক্য যে শব্দ দিয়ে তৈরি হয় এটুক ভুল করিনি তবে ভাষার মৌলিক অংশ তিনটি ধ্বনি শব্দ বাক্য এটাও ভুল করে এসেছি!
বলো তো টাকায় ১২ টি করে লিচু বিক্রি করলে নাকি লাভ ক্ষতি কিছুই হয় না! তুমিই বলো এত কম দামে লিচু কোথায় বিক্রি হয়?
তবে কিছু সহজ প্রশ্ন ছিলো | নাইট্রোজেন মাটির উর্বরতা বাড়ায় কিংবা হাফে হাফে ১ হয় এসব কে না জানে? খেয়াল করেছো কী Syntax আর Sentence বানানটাই কাছাকাছি! তুমিও জানো (.০০৪) কে ২ বার গুণ করলে তো (.০০০০১৬) হবেই!
জানো? সংবিধানে মানবাধিকার কমিশনের কথা না থাকলেও ১৭ নং ধারায় শিক্ষার কথা বলায় ১৯৯০ সালের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় | প্রিয়তমা, pedagogy আমার পছন্দ | ইচ্ছে ছিলো টিচার হলে শিশুদের তোতাপাখির মতো পড়া মুখস্থ করাবো না! আমি জানি শিক্ষকতার প্রথম ধাপ পরিকল্পনা তাই অধীত বিষয়ে পরামর্শ করে যে ২৫% কোনো পড়ালেখাই পছন্দ করে না তাদেরকেও স্বাক্ষরতায় অন্তর্ভুক্ত করে শিক্ষার প্রথম ধাপ স্বাক্ষরতা ১০০% এ পৌঁছানোর চেষ্টা করতাম!
তবে আমি বুঝে গেছি প্রথম শিক্ষা কমিশন কুদরতের কমিশন কিংবা এলিজাবেথের সময় গোল্ডেন পিরিয়ড এসব আমার মনে থাকবে না | তোমায় নিয়ে ভেবে দিন কাটে তাই অরুন্ধতী রয়ের the god of small things পড়ার আমার সময়ই হয়ে উঠে না | শুনো, হৃদয় মাঝে মেঘ হলে চোখে বারি আসাটা নাকি অসংগতি! আচ্ছা দৈর্ঘ্য ২০% বাড়িয়ে প্রস্থ ১০% কমালেও ক্ষেত্রফল ৮% বাড়বে কেমনে বলতে পারো? আবার ১১/১৪ এত বড় সংখ্যা নাকি ক্ষুদ্রতম! তুমি বলো তো মহিলা কবি হলে মহিলা কবিরাজ হতে পারবে না কেনো?
আমি an MBBS বা an LMAF নই যে ডাক্তারি করে জীবন কাটাবো! আমি সাধারণ An MA তবে ৩০ ডিগ্রী কোণে খুঁটি ১/৩ অংশে ভাঙ্গলেও আমি ভাঙ্গবো না! কথা দিচ্ছি চাকুরিটা না হলে জীবনে prosperity আনতে আমি পর্তুগাল চলে যাবো | পর্তুগাল থেকে তোমার জন্য সাবান ও আনারস আনবো | জীবনের শেষদিনও দেখবে আমি তোমার জন্য ing নিয়ে looking forward এ আছি! তোমাকে না পাওয়া পর্যন্ত আমার জীবনে কোনো উৎ+লাস নাই | ত্রিভুজের তিনবাহুকে বর্ধিত করলে যেমন ৩৬০ ডিগ্রী হয় তেমনি করে আমি যেখানেই যাই ৩৬০ ডিগ্রী ঘুরে তোমাতেই ফিরবো | তোমাকে বিয়ে করে ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে অর্ধতৎসম জোছনা দেখবোই |
তুমি জানো আমি অনিষ্ট অনৈক্যর মত নেগেটিভ নঞ তৎপুরুষ নই! ভাগ করতে বললে উল্টিয়ে গুণ করলে bd^2/ac হয় এত জটিলতা আমি বুঝি না তবু আমাকে দেখলে তোমার এত sick লাগে কেনো? অর্ধমাত্রার ৮টি বর্ণের মতো ৮টা মাস একত্রে থেকে আমাকে একটু বুঝো প্রিয়!
জানি তোমাকে কিছু বলা মানে Cry in the Wilderness! কারণ আমার কথা তোমার নিকট irrelevantly মনে হবে! আচ্ছা প্রিয় আমার জন্য তোমার মনের দরজা Close করার আগে 4 বার ভাববে না? তোমার মনের সব দরজায় আমার জন্য These doors must be Shut লেখাটা মুছে দাও কারণ আমি হৃদয়ের ৪০% দিয়ে নয়, thoroughly তোমাকে love করি! কিন্তু ৩ঃ১ অনুপাতে তো ভালোবাসা হয় না! বৃত্তের ব্যাস ৩ গুণ করলে যেমন ক্ষেত্রফল ৯ গুণ হয় তেমনি তুমি আমাকে ২ ফোঁটা ভালোবাসা দিলে ৪ ফোঁটা ভালোবাসা ফিরত পাবে! প্লিজ আমাকে একবার বিশ্বাস করো কারণ আমার জীবনদর্শনই Let a lie never be told!
আমি ইংরেজির বিখ্যাত কবি Wordsworth এর মত Popular with নই! কিংবা বিদ্রোহী কবিতার মত মাত্রাবৃত্ত ছন্দ আমি জানি না | তবে জন্ম থেকে মৃত্যু বাংলা ভাষাতেই অনানুষ্ঠানিক ভালোবাসা প্রকাশ করবো কারণ ১৯৯৯ থেকে বাংলা আন্তর্জাতিক ভাষা! & পরের বছর ২০০০ সালেই আমরা বাঙ্গালিরা টেস্ট মর্যাদাও পাই |
গতকাল রাতে যখন Stars Were Visible তখনও আমি পড়তে না বসে ব্যাডমিন্টন খেলাধুলা করে সামাজিক বিকাশ ঘটাতে গেছি! কিন্তু আমার বন্ধু আমান বলে যে He would go to school মানে তার পরীক্ষা আছে! তো চাকুরিটা কার হবে বলো? তবে পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে ৫৩৪৪৪ এসবে ভুল করিনি কিংবা বিজ্ঞান লেখতে জ্+ঞ হয় কে না জানে? লসাগু গসাগু গুণ করে একটি সংখ্যা দিয়ে ভাগ করলেই অপর সংখ্যা বের হয় তাও সবার জানা | প্রশ্নফাঁস না হলে একটু আশা থাকতো! চণ্ডীদাস বলে গেছে সবার উপরে মানুষ সত্য! পোপ বলেছে ক্ষমা স্বর্গীয় গুণ, তবে প্রশ্নফাঁসকারী অমানুষদের আমরা ক্ষমা করবো না |
অনেক হয়েছে | Stand Up! চলো Who Which What ইত্যাদি রিলেটিভ প্রণাউন দিয়ে ঝগড়া না করে আমাদের মাঝে একটা truce বা Ceasefire করি!
তোমাকে পেলে রবি ঠাকুরের মত আমিও বলবো মরিতে চাহিনা আমি সুন্দর এ ভুবনে! তোমাকে এত শান্তি দিবো মাচাদোর মতো আমি ভালোবাসায় নোবেলও পেতে পারি! আমার ভালোবাসা নবায়নযোগ্য জ্বালানি পরমাণু শক্তির মত নবায়ন হতেই থাকবে তবে আমি দীনবন্ধু মিত্রের মত বিয়ে পাগলা বুড়ো হবো না! শুধু তোমাকেই বিয়ে করে এতো ভালোবাসবো যে তোমার আমার ভালোবাসা নিয়ে উইকিপিডিয়াও নিবন্ধ লেখা হবে!
© মাহবুব অর রশিদ
Educational Activity
এখানে শিক্ষা মুলক পোষ্ট করা হয় আসা করি
#অর্থনৈতিক_সমীক্ষা_২০২৫
📌চলতি মূল্যে জিডিপি: ৫৫,৪২,৭৫৩ কোটি টাকা
📌স্থির মূল্যে জিডিপি: ৩৪,৭৯,০০১ কোটি টাকা
📌স্থির মূল্যে GDP প্রবৃদ্ধির হার: ৩.৯৭%
📌মুদ্রাস্ফীতি: ৮.৪৮%
✅ খাত ভিত্তিক জিডিপিতে অবদান (চলতি মূল্যে):
👉কৃষি - ১০.৯৪%
👉শিল্প - ৩৭.৪৪%
👉সেবা - ৫১.৬২%
✅ খাত ভিত্তিক জিডিপি প্রবৃদ্ধির হার (স্থির মূল্যে):
👉কৃষি - ১.৭৯%
👉শিল্প - ৪.৩৪%
👉সেবা - ৪.৫১%
✅ মাথাপিছু জিডিপি (GDP):
👉২৬৭১ মার্কিন ডলার
✅ মাথাপিছু জাতীয় আয়:
👉২৮২০ মার্কিন ডলার
✅ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান:
👉মোট বাণিজ্যিক ব্যাংক- ৬১টি।
👉সরকারি বাণিজ্যিক ব্যাংক - ৬টি।
👉বিশেষায়িত ব্যাংক - ৩টি।
👉বেসরকারি বাণিজ্যিক ব্যাংক - ৪৩টি।
👉বিদেশী ব্যাংক - ৯টি।
👉ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান - ৩৫ টি।
✅ জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
👉জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন
👉জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
👉পুরুষ:মহিলা: ৯৬.৩:১০০
👉স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন
👉স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন
👉দারিদ্র্যের হার: ১৮.৭%
👉চরম দারিদ্র্যের হার: ৫.৬%
✅ সাক্ষরতার হার (৭ বছর+):
👉মোট - ৭৭.৯%
👉পুরুষ - ৮০.১%
👉মহিলা - ৭৫.৮%
✅ প্রত্যাশিত গড় আয়ুষ্কাল:
👉মোট - ৭২.৩ বছর
👉পুরুষ - ৭০.৮ বছর
👉মহিলা - ৭৩.৮ বছর
✅ খাত ভিত্তিক শ্রমশক্তি নিয়োজিত:
👉কৃষি - ৪৪.৬৭%
👉শিল্প - ১৭.৩৭%
👉সেবা - ৩৭.৯৬%
বাংলা বিষয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন:
১. 'বাংলা ভাষার আদি নিদর্শন' কী?
উত্তর: চর্যাপদ
২. 'বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য' কোনটি?
উত্তর: মেঘনাদবধ কাব্য
৩. 'বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস' কোনটি?
উত্তর: দুর্গেশনন্দিনী
৪. 'বাংলা সাহিত্যের প্রথম নাটক' কোনটি?
উত্তর: শর্মিষ্ঠা
৫. 'বাংলা সাহিত্যের প্রথম প্রবন্ধ' কোনটি?
উত্তর: বাঙ্গালার ইতিহাস
৬. 'বাংলা সাহিত্যের প্রথম কবি' কে?
উত্তর: লুইপা
৭. 'বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি' কে?
উত্তর: চন্দ্রাবতী
৮. 'বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি' কে?
উত্তর: শাহ মুহম্মদ সগীর
৯. 'বাংলা সাহিত্যের প্রথম হিন্দু কবি' কে?
উত্তর: বড়ু চণ্ডীদাস
১০. 'বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি' কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
১১. 'বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক' কে?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১২. 'বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্পকার' কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
১৩. 'বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার' কে?
উত্তর: মধুসূদন দত্ত
১৪. 'বাংলা সাহিত্যের প্রথম প্রবন্ধকার' কে?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৫. 'বাংলা সাহিত্যের প্রথম কবিতা' কোনটি?
উত্তর: চর্যাপদ
১৬. 'বাংলা সাহিত্যের প্রথম গদ্য' কোনটি?
উত্তর: ব্রাহ্মণ-রোমান-কথা
১৭. 'বাংলা সাহিত্যের প্রথম পত্রিকা' কোনটি?
উত্তর: দিগদর্শন
১৮. 'বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ' কোনটি?
উত্তর: কৃপার শাস্ত্রের অর্থভেদ
১৯. 'বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য' কোনটি?
উত্তর: মেঘনাদবধ কাব্য
২০. 'বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবিতা' কোনটি?
উত্তর: বাতায়ন-পাশে গুবাক তরুর সারি
কনফিউজিং এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান।
👉 সাত পাহাড়ের দেশ ---রোম, কিন্তু
🅰 হাজার পাহাড়ের দেশ -------রুয়ান্ডা
👉১২আউলিয়ার দেশ বলা হয় ----চট্টগ্রাম , কিন্তু
🅰৩৬০ আউলিয়ার দেশ বলা হয় ------সিলেট
👉বাংলাদেশ জাতীয় সংসদের ১নং আসন হচ্ছে ----পঞ্চগড় কিন্তু
🅰৩০০ তম আসন হলো বান্দরবান।
👉পৃথিবীর রাজধানী বলা হয় ----নিউইয়র্ক, কিন্তু
🅰 পৃথিবীর কেন্দ্র রাজধানী বলা হয় -----মক্কা
👉নিষিদ্ধ দেশ -----তিব্বত, কিন্তু
🅰নিষিদ্ধ শহর--- লাসা
👉হাজার হ্রদের দেশ -----ফিনল্যান্ড, কিন্তু
🅰হাজার দ্বীপের দেশ ------আইসলেন্ড
👉রাজনীতিবিদ কিন্তু সাহিত্য নোবেল পুরষ্কার পান -🅰উইনস্টন চার্চিল
👉বজ্রপাতের দেশ------- ভুটান, কিন্তু
🅰 বজ্রপাতে নিহতের সংখ্যা বেশি ------বাংলাদেশে
👉হিরণপয়েন্ট ----- সুন্দরবনে, কিন্তু
🅰এলিফেন্ট পয়েন্ট হলো ------- কক্সবাজার
👉উত্তপ্ত গ্রহ ------- শুক্র, কিন্তু
🅰শীতল গ্রহ হল -----নেপচুন
👉ইউরেনাসকে বলা হয় --------সবুজ গ্রহ, কিন্তু
🅰মঙ্গলকে বলা হয় -------লাল গ্রহ।
প্রকাশিত: ২১:২৭, ৫ আগস্ট ২০২৫
জুলাই ঘোষণার মূল বিষয়বস্তু এক নজরে
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন তিনি।
ঘোষণাপত্রে উল্লেখিত বিষয়গুলো নিচে তুলে ধরা হলো :
১। যেহেতু উপনিবেশবিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ ২৩ বছর পাকিস্তানের স্বৈরশাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করে জাতীয় মুক্তির লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল;
২। যেহেতু, বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে;
জুলাই ঘোষণাপত্রে যা আছেনির্বাচনের তপশিল চূড়ান্ত করতে ইসিকে চিঠি দিচ্ছেন প্রধান উপদেষ্টা৩। যেহেতু স্বাধীন বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি, এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা-পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল;
৪। যেহেতু স্বাধীনতা-পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূলমন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশালের নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে এবং মতপ্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে, যার প্রতিক্রিয়ায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংঘটিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাকশাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রবর্তনের পথ সুগম হয়,
৫। যেহেতু আশির দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র-জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯০ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয় এবং ১৯৯১ সালে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়।
৬। যেহেতু দেশি-বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় ১/১১-এর ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য ও ফ্যাসিবাদের পথ সুগম করা হয়;
৭। যেহেতু গত দীর্ঘ ষোল বছরের ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক এবং গণবিরোধী শাসনব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অতি উগ্র বাসনা চরিতার্থ করার অভিপ্রায়ে সংবিধানের অবৈধ ও অগণতান্ত্রিক পরিবর্তন করা হয় এবং যার ফলে একদলীয় একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়;
৮। যেহেতু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গুম-খুন, আইন-বহির্ভূত হত্যাকাণ্ড, মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সব রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে;
৯। যেহেতু, হাসিনা সরকারের আমলে তারই নেতৃত্বে একটি চরম গণবিরোধী, একনায়কতান্ত্রিক ও মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী, মাফিয়া এবং ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে;
১০। যেহেতু, তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফ্যাসিবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, অর্থ পাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে বিগত পতিত দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে এবং এর পরিবেশ, প্রাণবৈচিত্র্য ও জলবায়ুকে বিপন্ন করে;
১১। যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল, ছাত্র ও শ্রমিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোল বছর যাবত নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল-জুলুম, হামলা-মামলা, গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়;
১২। যেহেতু বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব, শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এ দেশের মানুষের ন্যায়সংগত আন্দোলনকে বহিঃশক্তির তাঁবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তিপ্রয়োগের মাধ্যমে দমন করে;
১৩। যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪-এর জাতীয় সংসদ নির্বাচন) এ দেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে;
১৪। যেহেতু, আওয়ামী লীগ আমলে ভিন্নমতের রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষার্থী ও তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারি চাকরিতে একচেটিয়া দলীয় নিয়োগ ও কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র, চাকরিপ্রত্যাশী ও নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্ম হয়;
১৫। যেহেতু বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের ওপর চরম নিপীড়নের ফলে দীর্ঘদিন ধরে জনরোষের সৃষ্টি হয় এবং জনগণ সব বৈধ প্রক্রিয়া অবলম্বন করে ফ্যাসিবাদবিরোধী লড়াই চালিয়ে যায়;
১৬। যেহেতু, সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটাব্যবস্থার বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন-পীড়ন, বর্বর অত্যাচার ও মানবতাবিরোধী হত্যাকাণ্ড চালানো হয়, যার ফলে সারা দেশে দল-মত নির্বিশেষে ছাত্র-জনতার উত্তাল গণবিক্ষোভ গণঅভ্যুত্থানে রূপ নেয়;
১৭। যেহেতু ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শ্রমিক সংগঠনসহ সমাজের সব স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী ফ্যাসিবাদী বাহিনী রাজপথে নারী-শিশুসহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে, অগণিত মানুষ পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করে এবং আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যরা জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে;
১৮। যেহেতু, অবৈধ শেখ হাসিনা সরকারের পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে, পরবর্তী সময়ে ৫ আগস্ট ঢাকা অভিমুখে লংমার্চ পরিচালনা করে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনরত সব রাজনৈতিক দল, ছাত্র-জনতা তথা সর্বস্তরের সব শ্রেণি, পেশার আপামর জনসাধারণের তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা ৫ আগস্ট ২০২৪ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়;
১৯। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবিলায় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগ রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত;
২০। যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট ২০২৪ তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়;
২১। যেহেতু, বাংলাদেশের সর্বস্তরের জনগণের ফ্যাসিবাদবিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয়;
২২। সেহেতু, বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সব রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করছে;
২৩। সেহেতু, বাংলাদেশের জনগণ বিগত ষোল বছরের দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম কালে এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংঘটিত গুম-খুন, হত্যা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন, নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধগুলোর দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে;
২৪। সেহেতু, বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র-জনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে।
২৫। সেহেতু, বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধসম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে।
২৬। সেহেতু বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে, একটি পরিবেশ ও জলবায়ুসহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে।
২৭। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।
২৮। ৫ আগস্ট ২০২৪ সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো।
19/10/2025
২০২৫ সালের নোবেল বিজয়ী।
Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
(Quoted from Hamlet)
অন্যের কাছ থেকে ধার করবে না বা অন্যকে ধার দেবেও না; তাহলে টাকা, বন্ধু দুই ই হারাবে
"সময়ের আগে কিছু চাইলে, সময়ই তা ফিরিয়ে দেয়।
তাই ধৈর্য ধরো, চেষ্টা চালিয়ে যাও—
কারণ সঠিক সময়েই সবকিছু সঠিকভাবে আসে।
অন্যের সঙ্গে নয়, প্রতিযোগিতা হোক নিজের সঙ্গে।
আজ নিজেকে কালকের চেয়ে ভালো করো—এটাই সফলতার পথ।"
🏆 Nobel Peace Prize 2025 – MCQ
1. ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন?
b) মারিয়া কোরিনা মাচাডো ✅
2. মারিয়া কোরিনা মাচাডো কোন দেশের নাগরিক?
- ভেনিজুয়েলা ✅
3. নোবেল শান্তি পুরস্কার ২০২৫ ঘোষিত হয় কবে ?
- ১০ অক্টোবর ✅
4. নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠান সাধারণত কোথায় হয়?
- অসলো ✅
5. মারিয়া কোরিনা মাচাডো কী কারণে এই পুরস্কার পেয়েছেন?
- ভেনিজুয়েলার গণতন্ত্র ও মানবাধিকারের জন্য শান্তিপূর্ণ সংগ্রামের কারণে ✅
6. নোবেল শান্তি পুরস্কার প্রদান করে কোন কমিটি?
- নরওয়েজিয়ান নোবেল কমিটি ✅
7. নোবেল শান্তি পুরস্কার প্রদানের তারিখ কোনটি?
- ১০ ডিসেম্বর ✅
8. নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা কে?
- আলফ্রেড নোবেল ✅
9. আলফ্রেড নোবেল ছিলেন —
- রসায়নবিদ ✅
10. আলফ্রেড নোবেলের জন্ম কোন দেশে?
- সুইডেন ✅
11. শান্তি পুরস্কার ছাড়া অন্যান্য নোবেল পুরস্কার প্রদান হয় —
- সুইডেনে ✅
12. নোবেল শান্তি পুরস্কার প্রথম দেওয়া হয় কবে?
- ১৯০১ ☑️
13. ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার মারিয়া কোরিনা মাচাডো ছাড়াও আর কে পেয়েছেন ?
- কেউ না, এককভাবে তিনি পেয়েছেন ✅
14. নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য আনুমানিক —
- ১ মিলিয়ন মার্কিন ডলার ✅
15. মাচাডো কোন বিষয়ে পড়াশোনা করেছেন?
- ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ✅
16. মাচাডো কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন ?
- Súmate (একটি নাগরিক পর্যবেক্ষণ সংগঠন) ✅
17. তিনি কোন সরকারের বিরোধিতা করেছেন?
- মাদুরো সরকার ✅
18. ২০২৫ সালের শান্তি পুরস্কার ঘোষণার সময় তিনি কোথায় ছিলেন?
- ভেনিজুয়েলায় ✅
19. নোবেল শান্তি পুরস্কার কতটি ক্ষেত্রে প্রদান করা হয়?
- ছয়টি নোবেল পুরস্কারের একটি ✅
20. নোবেল পুরস্কার কোন মাসে প্রদান করা হয়?
- ডিসেম্বর ✅
21. নোবেল শান্তি পুরস্কারের প্রতীক কী ?
- কবুতর ✅
22. নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট কতজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল ২০২৫ সালে?
- ২৮০ ✅
23. María Corina Machado এর পূর্ণ নামের “Corina” অর্থ —
- বিশুদ্ধ হৃদয়ের নারী ✅
24. Nobel Peace Prize প্রদানের দায়িত্বে থাকা দেশের রাজধানী —
- অসলো ✅
25. ২০২৫ সালের এই পুরস্কারটি কী বার্তা দেয়?
🌸 গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে আন্তর্জাতিক সমর্থন।
02/10/2025
বুকে আবু সাঈদের ছবি হাতে বাংলাদেশের পতাকা🇧🇩 নিয়ে ইস*রাইলের মিডিয়া ব্লা'কআ'উট ভাঙতে গা*জা'র উদ্দেশ্যে রওনা হওয়া মিডিয়া ফ্লোটিলায় যোগ দিয়েছেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম।
আমরা জানি প্রায় ৪৫ এরও বেশি দেশের প্রতিনিধিসহ "গা'*'জা ফ্লোটিলা" রওনা হয়েছিলো বার্সেলোনা থেকে, ইতিমধ্যে উক্ত বহরে ইজ*রায়েল দু'বার হামলা করলেও থামেনি তাদের গাঁ'*'জার উদ্দেশ্যে যাত্রা।
বাংলাদেশ থেকে প্রথম কেউ এই ফ্লোটিলার অংশ হয়েছেন, ইতালী হয়ে শহিদুল আলম সেখানে যুক্ত হয়েছেন।
মানবতার এই বৈশ্বিক মিছিলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা আমাদের জন্য ও গর্বের।
আসুন আমরা সকলে শহিদুল আলম ভাইসহ "গা'*'জা ফ্লোটিলা" সফলতার জন্য দুআ করি 🤲🏼
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka
1361