08/02/2023
হঠাৎ ফেসবুকে এসে দেখি এলাকার এক ছোট ভাই ও ছোট বোন পোস্ট করছে "আলহামদুলিল্লাহ"🙂
ভাবছি হয়তো তারা বিয়ে করে ফেলছে, খুব চিন্তায় পড়ে গেলাম!🤔
আহারে এলাকার সব বন্ধু-বান্ধব ছোট ভাই বোন সবার বিয়ে হয়ে যাচ্ছে অথচ এখন পর্যন্ত আমার বিয়েটা হলো না।
যাইহোক অনেক চিন্তা ভাবনা করার পর নির্লজ্জের মত (এলাকার)ছোট ভাইয়ের ইনবক্সে গিয়ে মেসেজ দিলাম
আমিঃ-- কংগ্রাচুলেশন ছোট ভাই !!
ছোট ভাইঃ-- ধন্যবাদ ভাই ! সবই আপনাদের দোয়া ও আশীর্বাদ !🙂
আমিঃ-- দোয়া করি তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক।🙂🙂
ছোট ভাইঃ-- দাম্পত্য জীবন মানে!! ভাই আপনি কি বলছেন এসব?🤔
আমিঃ-- তোমার আর বুঝতে হবে না, তোমাদের মত ছোট ভাইদের জন্য এলাকায় কাউকে মুখ দেখাতে পারবো না !!😡
ছোট ভাইঃ--🤔🤔🙄
যাইহোক এবার এলাকার ছোট বোনকে মেসেজ দিলাম
আমিঃ-- কংগ্রাচুলেশন! 😍
ছোট বোনঃ-- ধন্যবাদ ভাইয়া, সবই আপনাদের দোয়া😍
আমিঃ-- দোয়া করি তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক,, আর আমাদের মত বড় ভাইদের মনে আগুন জ্বলুক !💔💔
ছোট বোনঃ-- বুঝলাম না ভাইয়া আপনি এসব কি বলছেন!! দাম্পত্য জীবন মানে? 😱🤔
আমিঃ-- থাক তোমাদের আর বুঝতে হবে না !!
তোমরা তলে তলে টেম্পু চালাও আমরা জিগাইলে দোষ।😶😑
----------------🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸-----------------
এবার মনের কষ্টে ফেসবুক চালাইতেছি, তারপর আর একটু নিচে যেতেই দেখি, আরেক ছোট ভাই পোস্ট করছে আলহামদুলিল্লাহ !
এভাবে যতই নিচে যাই ততই দেখি আলহামদুলিল্লাহ পোস্টের ছড়াছড়ি।😟😟
তারপর চিন্তা করলাম একসাথে তো এলাকার সব ছোট ভাইদের বিয়ে করার কথা না !🤔🤔
তারপর আরেক ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ফেসবুকে আলহামদুলিল্লাহ পোস্ট করছো কেন?
তারপর ছোট ভাই বললঃ- কেন আপনি জানেন না ভাই আজকে আমাদের এইচএসসির রেজাল্ট দিছে?
আমিঃ- ওহ আচ্ছা।
তারপর মনে মনে ভাবতাছি, দ্যাৎ তেরি ! আসল ঘটনা না জেনে শুধু শুধু কাহিনী করে ফেললাম !!😀😀