ন-LeDge

ন-LeDge ন-Ledg Daily Knowledge & Career Updates for Smart Learners

26/08/2026

আমরা বাংলা ভাষাভাষি মানুষ। বাংলা আমাদের রক্তে মিশে আছে। কিন্তু আমাদের প্রতিনিয়ত বাংলা ব্যবহারের মাঝেই প্রচুর ভুল করি বানানে। যেটা আমাদের কাছে বিরম্বনার সামিল। তাই ভিডিওতে দেয়া বানানগুলো মুখুস্থ করুন এবং শুদ্ধ বাংলা চর্চা করুন।
#ব্যাকরণ #শুদ্ধবাংলা #বাংলা_ব্যাকরণ #শুদ্ধ

17/08/2026

Repsot...
বাংলা ব্যাকরণ - ষ-ত্ব বিধান
-
ষ-ত্ব বিধানঃ বাংলা ভাষায় সাধারণতঃ মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই। তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে ষ-এর প্রয়োগ রয়েছে। যে-সব তৎসম শব্দে ‘ষ’ রয়েছে তা বাংলায় অবিকৃত আছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য ‘ষ’-এর ব্যবহারের নিয়মকে ষ-ত্ব বিধান বলে।
-
ষ-এর ব্যবহারের নিয়মঃ
-
নিয়ম – ১
অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক বা র-এর পরে প্রত্যয়ের স ষ হয়। যেমন— ভবিষ্যৎ (ভ্ + অ + ব্ + ই + ) এখানে ব-এর পরে ই-এর ব্যবধান), মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
-
নিয়ম – ২
ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ’ হয়। যেমন— অভিসেক > অভিষেক, সুসুপ্তু > সুষুপ্তু, অনুসঙ্গ > অনুষঙ্গ, প্রতিসেধক > প্রতিষেধক, প্রতিস্ঠান > প্রতিষ্ঠান, অনুস্ঠান > অনুষ্ঠান, বিসম > বিষম, সুসমা > সুষমা ইত্যাদি।
-
নিয়ম – ৩
‘ঋ’ এবং ঋ-কারের পর ‘ষ’ হয়। যেমন- ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি ইত্যাদি।
-
নিয়ম – ৪
তৎসম শব্দে ‘র’-এর পর ‘ষ’ হয়। যেমন— বর্ষা, ঘর্ষণ, বর্ষণ।
-
নিয়ম – ৫
র-ধ্বনির পরে যদি অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তার পরে ‘ষ’ হয়। যেমন- পরিষ্কার।
কিন্তু অ, আ স্বরধ্বনি থাকলে ‘ষ’ হয় না। যেমন- পুরস্কার।
-
নিয়ম – ৬
ট-বর্গীয় ধ্বনির সঙ্গে ‘ষ’ যুক্ত হয়। যেমন- কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।
-
নিয়ম – ৭
কতগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়। যেমন— ষড়ঋতু, ষড়যন্ত্র, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ভূষণ, দ্বেষ ইত্যাদি।
-
জ্ঞাতব্য
* আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে ‘ষ’ হয় না। এ সম্বন্ধে সতর্ক হতে হবে। যেমন— জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।
** সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদেও ষ হয় না। যেমন- অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।

06/08/2026

আজকের বিষয়ঃ বাংলা ব্যাকরণ (উপসর্গ)
#ব্যাকরণ #উপসর্গ #বাংলা_ব্যাকরণ

02/08/2026

আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ১০টি ধাধা। ধাধা গুলো সমাধান করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে

01/08/2026

পড়াশোনা কেমন চলছে? 😃

30/07/2026

আজকের বিষয়ঃ বাংলা ব্যাকরণ ( সন্ধি বিচ্ছেদ এর নৈবেত্তিক সমাধান)

#ব্যাকরণ #সন্ধি #বাংলা_ব্যাকরণ

29/07/2026

আজকের বিষয়ঃ বাংলা ব্যাকরণ ( সন্ধি বিচ্ছেদ এর নৈবেত্তিক)
প্রাকটিস করুন। উত্তর পরবর্তীতে কমেন্টে জানিয়ে দেয়া হবে
#ব্যাকরণ #সন্ধি #বাংলা_ব্যাকরণ

27/07/2026

আজকের বিষয়ঃ সন্ধি বিচ্ছেদ
বিসর্গসন্ধির (তৎসম) বিভিন্ন নিয়ম ও অন্যান্য উদাহরণসহ
#ব্যাকরণ #সন্ধি #বাংলা_ব্যাকরণ

26/07/2026

আজকের বিষয়ঃ বাংলা ব্যাকরণ
”বাংলা শব্দে রেফের ব্যবহার”.
#ব্যাকরণ #বাংলা_ব্যাকরণ

Address

Dhaka

Telephone

+8801886728178

Website

Alerts

Be the first to know and let us send you an email when ন-LeDge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ন-LeDge:

Shortcuts

Share