Department of Sociology, Dhaka Mohanagar Mohila College - DMMC

Department of Sociology, Dhaka Mohanagar Mohila College - DMMC

Share

ঢাকা মহানগর মহিলা কলেজের সমাজবিজ্ঞান

29/07/2025
27/03/2023

https://m.facebook.com/story.php?story_fbid=596832082463472&id=100064100554547&mibextid=Nif5oz

বাংলাদেশে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয় কবে এবং কিভাবে ?

অধ্যাপক নাজমুল করিমের হাত ধরেই বাংলাদেশে সমাজবিজ্ঞানের আনুষ্ঠানিক অধ্যয়ন শুরু হয়। স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রতিষ্ঠার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগে সহায়ক কোর্স হিসেবে সমাজবিজ্ঞান পড়ানো হতো। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমুল করিমের আগ্রহের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এর সম্ভাব্যতা যাচাই করে ইউনেসকোর কাছে সমাজবিজ্ঞান বিভাগ চালু করার জন্য সহযোগিতা কামনা করে।ইউনেসকো বিভাগটি চালুর বিষয়ে সহযোগিতা করতে সামাজিক নৃবিজ্ঞানী ড. পেরি বেসাইনিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠায়। এই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনেসকোর যৌথ উদ্যোগে ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বিভাগ হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়। ইউনেসকোর বিশেষজ্ঞ ড. পেরি বেসাইনি বিভাগের প্রথম অধ্যক্ষ নিযুক্ত হন। অধ্যক্ষ, নাজমুল করিমসহ মোট চারজন শিক্ষক নতুন এই বিভাগে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় এটি পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে মর্যাদা লাভ করে।পরবর্তী সময়ে ১৯৬৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ১৯৭০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। এরপর অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজে সমাজবিজ্ঞানের অধ্যয়ন শুরু হয়। বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজেও সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে এর বিকাশ অব্যাহত রয়েছে।
Sociology সমাজবিজ্ঞান 💝

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Metropolitan Road, Laxmibazar
Dhaka