Mufti Bilal Husain Khan

Mufti Bilal Husain Khan শিক্ষক, লেখক, ইমাম-খতীব ও ধর্মীয় আলোচক

"ভালো আছেন বেলাল সা...ব"হাস্যজ্জ্বল চেহারায় প্রাণাধিক প্রিয় শায়খের মুখনিঃসৃত মধুময় সম্মোধনি। আহ! কি যে প্রশান্তি। শত ঝ...
05/10/2024

"ভালো আছেন
বেলাল সা...ব"

হাস্যজ্জ্বল চেহারায় প্রাণাধিক প্রিয় শায়খের মুখনিঃসৃত মধুময় সম্মোধনি। আহ! কি যে প্রশান্তি। শত ঝড়ে জর্জরিত ‘সালিকে‘র হৃদয়জগতে মুহুর্তেই ছেয়ে যায় এক দরদি মালির নিবিড় মহব্বত।

সত্যিই, তিনি একজন হিতকামী ‘মুছলেহ‘।

"মুরশিদ যাত্রাবাড়ী।"

বরকতময় হোক শায়খের দীর্ঘ জীবন।

05/08/2024

رَبِّ اجْعَلْ هَـذَا الْبَلَدَ آمِنًا
হে আমার প্রতিপালক!
এ দেশকে শান্তিপূর্ণ
বানিয়ে দিন।

کہسار یہاں دب جاتے ہیں                 طوفان یہاں رک جاتے ہیں اس کاخ فقیری کے آگے               شاہوں کے محل جھک جاتے ہی...
27/02/2024

کہسار یہاں دب جاتے ہیں
طوفان یہاں رک جاتے ہیں
اس کاخ فقیری کے آگے
شاہوں کے محل جھک جاتے ہیں

প্রিয় শাগরেদ হাফেজ মাওলানা আকরাম হুসাইনের পরিচালিত "মাদরাসায়ে নূরে মদীনা মডেল টাউন, কেরানীগঞ্জ"-এর বার্ষিক মাহফিলে দেখা ...
23/02/2024

প্রিয় শাগরেদ হাফেজ মাওলানা আকরাম হুসাইনের পরিচালিত "মাদরাসায়ে নূরে মদীনা মডেল টাউন, কেরানীগঞ্জ"-এর বার্ষিক মাহফিলে দেখা হয়ে গেল আমাদের মরহুম শায়খের প্রবীণ খলীফা হযরত মুফতী ওমর ফারুক সন্দিপীর সঙ্গে।

বহুদিন পরে দেখা বলে শুয়েই বুকে টেনে নিলেন। বারাকাল্লহু ফি হায়াতিহ্

16/02/2024

আজ জামিআর খতমে কুরআন ও খতমে বুখারী।

মেহমান– ফরিদাবাদের হযরত
সময়– কাবলাল জুমআ

মালফূজাতে শায়েখ যাত্রাবাড়ী(১।২।২৪ বৃহস্পতিবার, বাদ যোহর)১. যে কাজ নীরবে সহজে হয়ে যায়, সে কাজের জন্য মাঠ গরম করে পরিবেশ...
03/02/2024

মালফূজাতে শায়েখ যাত্রাবাড়ী
(১।২।২৪ বৃহস্পতিবার, বাদ যোহর)

১. যে কাজ নীরবে সহজে হয়ে যায়, সে কাজের জন্য মাঠ গরম করে পরিবেশ ঘোলাটে করা বোকামি।

২. মুসল্লীদের মাঝে সুন্নাত শিক্ষা, মাসনূন দুআ ও সূরা মুখস্থ করার তালীম সদা জারি রাখা চাই।

৩. যে কাজ ফরজ-ওয়াজিব না, এমন কাজে ব্যস্ত মূখর বড়দের নিয়ে দুআ নেয়ার চেষ্টা না করা। কারণ, দূরে থেকেও বড়রা দুআ দিতে পারেন।

৪. বোকামি করে আমরা এমন কিছু বড় ভুল করে বসি, যেগুলোর খেসারত দেওয়া ছাড়া কোন উপায় থাকে না।

অনুলিখন : বিলাল হুসাইন খান

02/02/2024

"বিশ্ব ইজতেমা"
হেদায়েত-প্রত্যাশীদের
হৃদয়ে আনন্দের দোলা

মালফুজাতে শায়খে যাত্রাবাড়ী[খতমে বুখারী ২৫.১.২৪ যাত্রাবাড়ীতে]***সাধারণ নসীহত :1. দ্বীনের খেদমত করো– চাই নূরানীতে কিংবা ...
25/01/2024

মালফুজাতে শায়খে যাত্রাবাড়ী
[খতমে বুখারী ২৫.১.২৪ যাত্রাবাড়ীতে]
***
সাধারণ নসীহত :

1. দ্বীনের খেদমত করো– চাই নূরানীতে কিংবা হেফজখানায়।

2. গীবতকারী আমার উপকার করে বটে; কিন্তু এতে তো তার আখেরাতের ক্ষতি হয়। তাই আমার দিলে এই ‘ইলকায়ে রব্বানী‘ হলো যে, আল্লাহ! সে আমার গীবত করে তার যে নেকি আমাকে দিলো আমি তা আবার তাকেই দিয়ে দিলাম।– যাতে তার ক্ষতিটা পোষে যায়।

খতমে কুরআন :

কুরআনের শেষের ৩টি সূরা একত্রে আসার কারণ–

1. পৃথিবীতে সবচেয়ে সফল ব্যক্তি সে, যার দিলে আল্লাহর মহব্বত থাকে। আর সেই মহব্বত তৈরি হয় সূরা ইখলাস তেলাওয়াতের মাধ্যমে। বুযুর্গানে দ্বীন বলেছেন, ৩০০বার পড়া। আমি বলি একদিন না পাড়লে ১ সপ্তায় পড়ো।

2. (মালের ঘরে চোর ঢুকে।) যার হৃদয়ে আল্লাহর মহব্বত জায়গা করে নেয়, তার অনেক হিংসুক তৈরি হয়। আর সেই সব হিংসুক থেকে বাঁচতে হবে সূরা ফালাক তেলাওয়াতের মাধ্যমে। বুযুর্গানে দ্বীন বলেছেন, ৩০০বার পড়া। আমি বলি একদিন না পাড়লে ১ সপ্তায় পড়ো।

3. হিংসা সৃষ্টি করে নফসে আম্মারা ও শয়তান। আর এদের থেকে বাঁচতে হবে সূরা নাস তেলাওয়াতের মাধ্যমে। বুযুর্গানে দ্বীন বলেছেন, ৩০০বার পড়া। আমি বলি একদিন না পাড়লে ১ সপ্তায় পড়ো।

খতমে বুখারী :
1. সহীহ বুখারী শরীফের এত মকবূলিয়তের রহস্য এর লেখকের সুন্নাতের অনুসরণ ও অনুকরণ।

2. আমার সনদে কেউ হাদীস বয়ান করতে হলে শর্ত হলো গীবত করা যাবে না। আমার আল্লাহর কাছে আশাবাদী যে, রোজ হাশরে এ নিয়ে তিনি আমাকে সুয়াল করবেন না আলহামদুলিল্লাহ।

3. আমি আল্লাহর কাছে দোয়া করি যে, যেদিন হাদীস পড়াতে আর পারবো না, সেদিন থেকে আর দুনিয়ায় থাকতে চাই না। তখন যেন ঈমানের সাথে আমার মওত হয়।

4. সুবহানাল্লাহি ওয়াবি হামদিহী সুবহানাল্লাহিল আজীম ....শেষ হাদীসের যিকির প্রতিদিন ১০ বার পড়বেন আর ১০জনকে পড়তে দাওয়াত দিবেন।

5. শেষকথা, আমৃত্যু দাওয়াতুল হকের ইহইয়ায়ে সুন্নতের কাজ করে যাবেন।

অনুলিখন : বিলাল হুসাইন খান

শোকর আলহামদুলিল্লাহ, দীর্ঘ অপেক্ষা শেষে নতুনরূপে প্রকাশ পেল ৪টি কিতাব।[আপনার কপির জন্য প্রাপ্তিস্থান দেখুন– ‘কমেন্ট বক্স...
22/01/2024

শোকর আলহামদুলিল্লাহ,
দীর্ঘ অপেক্ষা শেষে নতুনরূপে প্রকাশ পেল ৪টি কিতাব।

[আপনার কপির জন্য প্রাপ্তিস্থান দেখুন– ‘কমেন্ট বক্সে‘]

"হৃদয়ে প্রিয়নবীর ছবি আঁকি"সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামআপনার কপির জন্য একটু অপেক্ষা করুন, ধন্যবাদ।
21/01/2024

"হৃদয়ে প্রিয়নবীর ছবি আঁকি"
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আপনার কপির জন্য একটু অপেক্ষা করুন, ধন্যবাদ।

হযরত মাওলানা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ***একজন হাদীস বিশারদ, সফল শিক্ষক, গবেষক লেখক, জনপ্রিয় ওয়ায়েজ।সর্বোপরি শায়খুল...
13/01/2024

হযরত মাওলানা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ
***
একজন হাদীস বিশারদ, সফল শিক্ষক, গবেষক লেখক, জনপ্রিয় ওয়ায়েজ।

সর্বোপরি শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর আমলের হেফাজতে ইসলাম বাংলাদেশের আলোকিত মহাসচিব।

নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে আন্দোলনে মাঠের নেতৃত্বে হযরত বাবুনগরী ছিলেন মূল হোতা। এ কারণে তাকে দীর্ঘদিন কারাভোগের মত আম্মিয়ায়ে কেরামের সুন্নতও পালন করতে হয়েছে। বলতে কি, জাতির এক ক্লান্তি লগ্নে তাঁকে হাদীসের মসনদ থেকে তাজদীদের ময়দানে নামিয়েছেন সর্বজন শ্রদ্ধেয় বুযুর্গ শায়খুল ইসলাম বাংলাদেশ হযরত শাহ আহমদ শফী রহিমাহুল্লাহ।

উস্তায বাবুনগরী সবসময় চাইতেন, তাঁর ছাত্ররা যেন তালেবে ইলমের যিন্দেগী শেষ করে ইলমে দ্বীনের খেদমতে বিশেষত হাদীস শরীফের খেদমতে নিয়োজিত থাকে।

আমরা যখন হুজুরের কাছে হাদীসের বিখ্যাত কিতাব ‘মুসলিম শরীফ‘ পড়ি, তখন তাঁকে উম্মাহর প্রতি দরদে-দিল ও ঈমানী চেতনায় উজ্জিবিত পেয়েছি প্রতিনিয়ত। এ কারণে তিনি ছাত্রদের কাছে খুব ‘হিতকামী শিক্ষক‘ হিসেবে বেশ ‘মাহবূব ও মারগুব‘ ছিলেন।

(রহিমাহুল্লাহু রহমাতান ওয়াসিআহ)

12/01/2024

সন্ধ্যার অন্ধকার কত বেশি ভয়াবহ হতে পারে, তা সেই পাখিকে জিজ্ঞেস করো যার কোন ঘর নেই।
***
মির্জা গালিব

Address

Kaligonj Keranigonj Dhaka
Dhaka
1310

Telephone

+8801715459599

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Bilal Husain Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mufti Bilal Husain Khan:

Shortcuts

Share

Category