*কুরআনে সিজদাহর আয়াত এলে কী করবেন?*
কুরআন তিলাওয়াত করার সময় কিছু আয়াত আছে, যেগুলো পড়লে বা শুনলে সিজদা করা সুন্নত।
এটাকে বলা হয় “সিজদায়ে তিলাওয়াত”।
📌 কুরআনে মোট ১৪ বা ১৫টি সিজদার আয়াত আছে।
*কীভাবে সিজদায়ে তিলাওয়াত করবেন?*
১ সিজদার আয়াত পড়া বা শোনার পর ধারিয়ে তাকবীর (আল্লাহু আকবার) বলে সিজদায় যাবেন।
২ সিজদায় গিয়ে দো‘আ পড়বেন।
৩ তারপর আবার তাকবীর বলে মাথা উঠাবেন।
*সিজদা হবে মাত্র একটি। এতে তাশাহহুদ নেই এবং সালামও নেই।*
সিজদায় যা বলবেন
سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى
সুবহানা রব্বিয়াল আ‘লা
(৩ বার বা তার বেশি)
*তিলাওয়াতের সিজদার দোয়া*
سَجَدَ وَجْهِيَ لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ
উচ্চারণ:
সাজাদা ওয়াজহিয়া লিল্লাজি খালাকাহু,
ওয়া শাক্কা সাম‘আহু ওয়া বাসারাহু,
বি-হাওলিহি ওয়া কুওয়াতিহি।
• এরপর উঠে দাঁড়াবেন (তাশাহহুদ পড়তে হবে না)।
• অজু থাকলে উত্তম।
• নামাজের ভিতরে হলে সরাসরি সিজদা করবেন।
রাসূলুল্লাহ ﷺ যখন সিজদার আয়াত তিলাওয়াত করতেন, তখন তিনি সিজদা করতেন।
— সহিহ বুখারি
*আল্লাহ আমাদের কুরআন বুঝে পড়ার এবং তার হুকুম অনুযায়ী আমল করার তাওফিক দান করুন। আমিন।*
Islamic Tarbiyah Institute - ITI
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic Tarbiyah Institute - ITI, Education, Savar, Dhaka.
যখন আমরা সত্যিকারভাবে আল্লাহর কাছে কাছে যেতে শুরু করি, তখন সাধারণত প্রলোভন ও পরীক্ষা আরও বেশি আসে।
এটি এই নয় যে আল্লাহ আমাদের থেকে দূরে আছেন, বরং এটাই আল্লাহর উপায়— আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করা এবং আমাদের মর্যাদা আরও উঁচু করা। হতাশ হয়ো না। তুমি যে প্রতিটি পদক্ষেপ ভালো কাজের দিকে নিচ্ছ, তার কোনোটি বৃথা যায় না। আল্লাহ যে পরীক্ষা দেন, তা কখনোই আমাদের অকল্যাণের জন্য নয়— বরং আমাদের কল্যাণের জন্যই।
“আল্লাহ কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না।”
— সূরা আল-বাকারা: ২৮৬
19/02/2026
আলহামদুলিল্লাহ ফিকহুস সিয়াম ক্লাস চলছে...।
যারা এখনো যুক্ত হোন নাই দ্রুত যুক্ত হোন।
নারীদের ব্যাপারে শয়তানের বক্তব্য হলো, নারী আমার এমন তির যা কখনো লক্ষভ্রষ্ট হয় না
বই: এখন যৌবন যার
লোকের যে সমস্ত দোষ ত্রুটির উপর আল্লাহ পর্দা দিয়ে রেখেছেন তা তুমি প্রকাশ করার চষ্টা করো না। 🍁❣️🍁
হযরত আলী (রা.)
*রাসূল (ﷺ) রমযানের এক মাস আগ থেকেই*
*অর্থাৎ শাবান মাস থেকেই রমযানের প্রস্তুতি নিতেন।*
*আল্লাহ তাওফীক দান করুন।*
*আমিন ☘️❣️☘️...
আযীযুন নুহাত বা নাহবেমীর ক্লাস ২
আযীযুন নুহাত বা নাহবেমীর ক্লাস - ১
**“যে ব্যক্তি তার হৃদয়কে হারাম থেকে পবিত্র রাখে,
*আল্লাহ তাকে হালালের সুন্দর রিজিক দান করেন।*
হে আল্লাহ! আমরা আপনার হালালই কামনা করি।” 🥲💕💕
08/01/2026
♦️💖 আমার বোনদের উচিত কেউ যৌতুক দাবি করলে তাকে সরাসরি প্রত্যাখ্যান করা। কারণ মানুষ লোভাতুর প্রকৃতির। সামান্য কিছু পেলে - আরো বড় কিছুর জন্য হাত বাড়ায়! সে আপনাকে কখনো শান্তি দিবে না। নিত্যদিন একটা না, একটা দাবি নিয়ে হাজির হবে৷ আর না দিতে পারলে চলবে নির্যাতন আর কটুকথার ঝুড়ি!
☘️🥰 আর ভাইদের উচিত - যৌতুকের মতো নির্লজ্জ কাজ থেকে নিজেদের দূরে রাখা ! নিশ্চয়ই আল্লাহ তায়ালা জুলুম কারীকে পছন্দ করেন না৷ যদি পাত্রীর বাবা জোর করেও কিছু দিতে চায় তাও প্রত্যাখ্যান করা৷ ইন'শা'আল্লাহ।💖
*ইসলামিক দৃষ্টিতে ধনী হওয়ার কিছু উপায়*
১. সময়মতো নামাজ আদায় করা।
২. কৃতজ্ঞ থাকা।
৩. নিয়মিত জ্ঞান অর্জন করা।
৪. বেশি বেশি ইস্তিগফার করা।
৫. নিজেকে ধনী মনে না হলেও দান করা।
৬. আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা।
৭. হারাম থেকে নিজেকে দূরে রাখা।
৮. নিয়ত শুদ্ধ রাখা।
৯. ফজরের নামাজের পর কাজ শুরু করা।
১০. নিজের চেয়ে উত্তম মানুষের সঙ্গ গ্রহণ করা।
১১. ঘুমের রুটিন ঠিক করা।
১২. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা।
*যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।*
04/01/2026
ফজরের শীতল বাতাস আর আল্লাহর সামনে সিজদাহ এর চেয়ে সুন্দর আর কিছু হয় না। সুবহানাল্লাহ।" ❤️🍃
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka