Happy Learning

Happy Learning

Share

To build up and Skilled yourself stay with us & achieve your career goals.

08/11/2024

বিশেষ বিজ্ঞপ্তিঃ

আপনার কি টিআইএন (TIN)/ টিন সার্টিফিকেট রয়েছে? তাহলে এই এই পোস্টটি আপনার জন্য।

যারা জব হোল্ডার, যাদের সঞ্চয় পত্র বা ডিপিএস বা ফিক্সড ডিপোজিট এর জন্য বা অন্য কোন কারণে টিন সার্টিফিকেট করেছেন তাদের জন্য অথবা করযোগ্য বা কোন আয় না থাকা সত্ত্বেও আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।

আগামী ৩০ শে নভেম্বর, ২০২৪ আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। উক্ত তারিখের মধ্যে আয়কর রিটার্ন জমা দিয়ে জরিমানা এড়িয়ে চলুন।
তাছাড়া আয়কর রিটার্ন জমাদানকারী দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন সুনাগরিকও বটে।

খুবই অল্প খরচে আপনি আপনার আয়কর রিটার্ন আমাদের মাধ্যমে তৈরি করে নিতে পারেন অথবা যে কোন পরামর্শ গ্রহণের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
বিস্তারিত জানতেঃ
হোয়াটসঅ্যাপ করুন- ০১৫২১ ৩৯১৯৬৫ এই নাম্বারে অথবা ইনবক্স করুন।
ধন্যবাদ

22/08/2023

➡️ অনেক উদ্দ্যোগক্তা রয়েছেন যারা অল্প টাকা বিনিয়োগ করে ছোট খাটো ব্যবসায় পরিচালনা করতে চান বা অনেকে আমদানির মাধ্যমে পণ্য দেশে নিয়ে এসে দেশীয় মার্কেটে সরবরাহ করে থাকেন। আমদানি ব্যতীত অন্যান্য ছোট বিনিয়োগকারীগণ মূলত স্বেচ্ছা নিবন্ধন গ্রহণ করে থাকেন। এখানে স্বেচ্ছা নিবন্ধনের কথা উল্লেখ কেনো করলাম সেটা পরিবর্তিতে উপস্থাপন করবো।

👉 এ রকম স্বল্প বিনিয়োগকারীগণের ভ্যাটের বিষয়ে সীমিত জানশুনা থাকতে পারে, ভ্যাট বিষায়ক বিভিন্ন গ্রুপে আমরা অনেক প্রশ্ন দেখে থাকি যাদের বেশির ভাগ প্রশ্নের উত্তর আজ আমরা জানার চেষ্টা করবো।

👉 স্বল্প বিনিয়োগকারীগণ আমদানির নিমিত্তে হউক বা কোটেশনে অংশ গ্রহণ করার জন্য হউক মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা-২ এর উপধারা (৪৮) ও (৫৭) এ উল্লেখিত তালিকাভুক্তি ও নিবন্ধনসীমার অন্তভুর্ক্ত না হওয়া সত্বেও স্বেচ্ছা নিবন্ধন গ্রহণ করে থাকেন।

✅ পরবর্তী সময়ে দেখা যায় ঐসব প্রতিষ্ঠান কোন মাসে ২ টি কোনো মাসে ১ টি আবার কোনো কোনো মাসে কোন মূসক-৬.৩ চালান ইস্যু হয়না। যখন চালান ইস্যু হয় না তখন তারা ভাবে আমার যেহেতু কোনো বিক্রয় নাই তাহলে রিটার্ন জমা দেওয়া লাগবে না। না জানার কারণে তারা জরিমাণার কবলে পড়ে।

🤔🤔🤔এক্ষেত্রে করণীয় কী??

✅ বাণিজ্যিক আমদানিকারক বা যোগানদারগণের সর্বসময় অর্থ্যাৎ নিবন্ধন বাতিল না হওয়ার পূর্ব পর্যন্ত নিন্মোক্ত বিষয়গুলো মেনে চলতে হবে।-

(১) মূসক-৬.২.১ এ আমদানি বা স্থানীয় ক্রয়-বিক্রয়ের তথ্য লিপিবদ্ধ করতে হবে।

(২) সরবরাহকারীকে পণ্য বা সেবা সরবরাহকালে ফরম মূসক-৬.৩ এ কর চালানপত্র ইস্য করতে হবে।

(৩) কোন কারণে পণ্য ফেরত আসলে ক্রেডিট নোট ইস্যুার মাধ্যমে হ্রাসকারী সমন্বয় গ্রহণ ও মূসক-৬.২.১ এ অন্তর্ভুক্ত করতে হবে। (ছোট প্রতিষ্ঠান গুলো মাল ফেরত পাওয়ার পর করনীয় কি জানে না, গোডাউনে ঢুকাতে পারলে দায়িত্ব শেষ মনে করলে অর্থ গচ্ছা যাবে কারণ অলরেডি আপনি সরবরাহের সময় মূসক-৬.৩ ইস্যু করছেন)।

(৪) সংশ্লিষ্ট কর মেয়াদ শেষে দাখিলপত্র ফরম মূসক-৯.১ এর অংশ-৩ নোট-৪/৭ এর সাব ফর্ম নিয়ম অনুযায়ী পূরণ করতে হবে।

(৫) উৎসে কর্তনকারী সত্তার নিকট হতে ফরম-৬.৬ এ উৎসে কর্তন সনদপত্র প্রাপ্তি সাপেক্ষে দাখিলপত্রে উৎসে কর্তিত মূসকের সমপরিমাণ হ্রাসকারী সমন্বয় গ্রহণ করতে পারবেন। যদি সরবরাহকারী একই করমেয়াদে অর্থ্যৎ যে মাসে পণ্য বা সেবার সরবরাহ করেছেন সেই একই করমেয়াদে অর্থাৎ যে মাসে পণ্য বা সেবা সরবরাহ করেছেন সেই একই মাসে সরবরাহের মূল্য গ্রহণ করেন সেক্ষেত্রে দাখিলপত্রের নোট-২৯ এ এন্টি দিয়ে হ্রাসকারী সমন্বয় গ্রহণ করতে পারিবেন।

(৬) যে করমেয়াদে কোন সরবরাহের উপর প্রদেয় কর পরিশোধ করা হয়, সেই করমেয়াদে বা পরবর্তী ৩ (তিন) কর মেয়াদে সমন্বয় করতে হবে। উক্ত সময়ের পর হ্রাসকারী সমন্বয় করা যাবে না।

(৭) যদি কোন কর মেয়াদে একটি চালানও ইস্যু না হয়ে থাকে তবুও রিটার্ন জমা দিতে হবে।

(৮) যদি কোন চুক্তির মাধ্যমে ‍রুম ভাড়া নিয়ে ব্যবসায় পরিচালনা করা হয় তাহলে প্রতি মাসে ১৫% হারে বাসা ভাড়ার উপর ভ্যাট ট্রেজারির মাধ্যমে পরিশোধ করতে হবে এবং রিটার্ন এ প্রদর্শন করতে হবে।

(৭) যদি এমন হয় কোন মাসে মূসক চালান ইস্যু হয়নি কিন্তু উৎসে কর কর্তন সনদ পাওয়া গেছে সেক্ষেত্রে সেটি প্রদর্শন করে রিটার্ন পূরণ করবেন।

✅✅✅ এক কথায় বিক্রয় থাকুক আর না থাকুক বাধ্যতামূলক রিটার্ন-৯.১ পূরণ বাধ্যতামূলক নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে।✅✅✅

Photos from Happy Learning's post 21/08/2023

VAT Return-9.1 fill up (All Notes explanation)

19/08/2023

➡️ কোন একটি গ্রুপ অব কোম্পানির আলাদা আলাদা বৈশিষ্ট সম্পন্ন একাধিক পণ্য উৎপাদনের জন্য ফ্যাক্টরি থাকতে পারে আবার একটি পণ্য উৎপাদন করে দেশব্যাপী ডিপো স্থাপনের মাধ্যমে বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে পারে। এখানে প্রশ্ন হলো ভ্যাট সংক্রান্ত যাবতীয় ডকুমেন্টস মূসক চালান বা রেজিস্টার কোথায় রাখতে হবে, ফ্যাক্টরী, ডিপো/ অথবা হেড অফিস সে বিষয়ে আমরা জানার চেষ্টা করবো।

👉 মূসক সংক্রান্ত চালন, রেজিস্টারসহ প্রয়োজনীয় কাগজপত্র ও বাণিজ্যিক দলিলাদি (মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬) এর বিধি ৪০ অনুযায়ী সরবরাহের স্থানে মজুদ রাখতে হবে।

👉 সরবরাহের স্থান বলতে যে ঠিকানায় প্রতিষ্ঠানটি পণ গ্রহণ করে পণ্য বা সেবা সরবরাহ করেন সে ঠিকানাকে বুঝানো হয়েছে। কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেন্দ্র বা অন্যান্য সেন্টারে যে সব নথিপত্র সংরক্ষণের বাধ্যবাধকতা আছে তা সেখানে সংরক্ষণ করতে হবে।

👉 কোনো অবস্থাতেই মূসক কর্তৃপক্ষের বিনা অনুমতিতে নথিপত্র অন্যত্র বা সদর দপ্তরে বা হেড অফিসে স্থানান্তর করা যাবে না। ক্ষমতাপ্রাপ্ত মূসক কর্মকর্তা প্রতিষ্ঠানের যেকোনো নথিপত্র যেকোনো সময় দেখতে চাইতে পারেন। তখন দেখাতে না পারা শাস্তিমূলক অপরাধ।

👉 এ কারণে নথিপত্র স্থানান্তরের প্রয়োজন হলে তা মূসক কর্তৃপক্ষের (সার্কেল বা বিভাগীয় দপ্তরের) পূর্বানুমতি নিয়ে করা শ্রেয়।





#01

17/08/2023

যদি কোন প্রতিষ্ঠান এর বার্ষিক টার্ণওভার ৫০ লক্ষ টাকার বেশি হয় কিন্তু ৩ কোটি টাকার কম হয় তাহলে টার্ণওভার করের আওতায় তালিকাভুক্ত হবে।
আর যদি টার্ণওভার ৩ কোটি বা বেশি হয় তাহলে ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে।
*******
এছাড়া স্বেচ্ছায়ও নিবন্ধন গ্রহণ করতে পারেন যদি মনে করেন পরবর্তী ১২ মাসে টার্ণওভার ৩ কোটি হবে সেক্ষেত্রে।

****
এখানে টার্ণওভারের মধ্যে অব্যাহতিপ্রাপ্ত সরবারহ বা ব্যবসায়িক সম্পদ বিক্রয় অন্তর্ভুক্ত করা যাবে না। প্রকৃত বিক্রয় এর পরিমাণ উল্লিখিত মূল্যমানের হতে হবে।

*****
কোন প্রতিষ্ঠান যদি কোন দরপত্র বা কোটেশন বা সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহ করেন, আমদানি- রপ্তানিতে অংশ গ্রহণ করেন সেক্ষেত্রে বাধ্যতামূলক নিবন্ধন গ্রহণ করতে হবে।

****
সাধারণ আদেশ ১৭ তে যে সকল পণ্য বা সেবা অন্তর্ভুক্ত রয়েছে ঐ সকল পণ্য বা সেবার সরবরাহের ক্ষেত্রে টার্ণওভার নির্বিশেষে নিবন্ধন বাধ্যতামূলক।





27/07/2023
22/07/2023

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক একই সাথে থাকলে কিভাবে মূসক-৬.৩ চালান লিখতে হয় সেটা এ ভিডিওতে দেখানো হয়েছে। VAT & SD Inclusive বা Exclusive থাকলে কোন নিয়মে চালান ইস্যু করতে হয়, জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন।




17/07/2023

বিধি-৪০, উপ-বিধি (১) এর দফা গ অনুযায়ী কিভাবে মূসক-৬.৩ পূরন করতে হয়, বিআইএন না থাকলে কিভাবে মূসক ফরম পূরণ করতে হয়,কত টাকা হলে মূসক ফরম পূরণ করতে BIN বাধ্যতামূলক ও প্র্যাক্টিকালে মূসক-৬.৩ পূরণ করে দেখানো হয়েছে। এছাড়া মূসক-৬.৩ আদ্যপান্ত বিষয় গুলো আলোচনা করা হয়েছে।
.3
.3

15/07/2023

কোন পণ্য বা সেবার ভ্যাট হার কত সেটা জানতে অনেক সময় আমাদের সমস্যা হয়। এই ভিডিওটির মাধ্যমে আপনার জানতে পারবেন পণ্য বা সেবার ভ্যাট হার কিভাবে সহজে বের করা যায়।
How to find a particular goods or services VAT rate.


Want your school to be the top-listed School/college?

Telephone

Website