Smarter Teaching For All Science

Smarter Teaching For All Science বাংলায় বিজ্ঞানকে সহজলভ্য করাই আমাদের লক্ষ্য!

Two Danish companies, Copenhagen Infrastructure Partners (CIP) and Copenhagen Offshore Partners (COP), have proposed a $...
12/07/2023

Two Danish companies, Copenhagen Infrastructure Partners (CIP) and Copenhagen Offshore Partners (COP), have proposed a $1.3 billion investment in Bangladesh's offshore wind energy project. The initial capacity of the project will be 500 megawatts. They aim to contribute to Bangladesh's renewable energy development under the "Mujib Climate Prosperity Plan."

আগামী সেপ্টেম্বর মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ও...
09/07/2023

আগামী সেপ্টেম্বর মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। এর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যোগ দেওয়ার কথা রয়েছে।
আপনার অনুভূতি কেমন?
দেশের বিদ্যুৎ সংকট এখন নেই বললেই চলে! তবে গ্রামে এখনো লোডশেডিং হয়! আমরা কী আশা রাখতে পারি এই উদ্বোধনের পর আমাদের দেশের শতভাগ বিদ্যুতায়ন প্রকল্প সত্যিকার অর্থে সফল হবে?

যা গরম পড়ছে! তাপমাত্রা যে হারে বাড়ছে! বেঁচে থাকা দায়!- কিন্তু এর জন্য দায়ী কারা? - আমি, আপনি, আমরা! কিছু পদক্ষেপ হয়তো আম...
16/06/2023

যা গরম পড়ছে! তাপমাত্রা যে হারে বাড়ছে! বেঁচে থাকা দায়!

- কিন্তু এর জন্য দায়ী কারা?
- আমি, আপনি, আমরা!

কিছু পদক্ষেপ হয়তো আমাদের দায় মুক্ত করতে পারে। জাস্ট ছোট কিছু পদক্ষেপ!

১. কোক, পেপসি, সেভেন আপ যেটাই খান না কেন তা কাচের বোতলে খাওয়ার চেষ্টা করবেন! এতে প্লাস্টিক বোতলের ড্রিংকস গুলো যখন বিক্রি কমে যাবে তখন তারা এমনিতেই তা উৎপাদন কমিয়ে দিবে! তাহলে কিছু পরিমান হলোও প্লাস্টিক ইউজ কমবে।

২. ওয়ান টাইম কাপে চা, কপি খান তাতে কোন সমস্যা নেই। তবে সেই কাপটা যেন কাগজের তৈরি হয়! দেখবেন দোকানদাররা একধরনের কাগজের তৈরী কাপ ব্যবহার করেন নেসক্যাপের লগো লাগানো। এগুলোতে খাওয়ার চেষ্টা করবেন। ওয়ান টাইম প্লাস্টিকের কাপে খাওয়াটা বন্ধ করে দেন।

৩. সামনে বর্ষা। বাড়ির উঠানের যে জায়গাটা খালি আছে তাতে কিছু গাছ লাগান। নিজের ও লাভ, পরিবেশেরও জন্যও ভালো।

৪. প্যাকেটজাত খাদ্য পরিহার করার চেষ্টা করুন। বেকারী/হোটেল থেকে খাবার খান। বিভিন্ন কোম্পানীর প্যাকেটজাত খাবার যথা সম্ভব পরিহার করুন!

৫. যদিও প্লাস্টিকের বোতল ব্যবহার করেন তা ডাস্টবিনে ফেলার চেষ্টা করুন। এতে টোকাইরা নিয়ে তা রিসাইকেল করার ব্যবস্থা করতে পারবে! আই মিন ওরা ওসব মানুষের কাছে এগুলো বিক্রি করে এই আরকি!

৬. এসি টা কম ব্যবহার করার চেষ্টা করুন! এসির সিএফসি ওয়ান অব দ্যা মেজর গ্রীণ হাউজ গ্যাস!

৭. বাসায় আইপিএস এর পরিবর্তে না হয় সোলার প্যানেল ব্যবহার করুন। বিদ্যুৎ সাশ্রয় হলো, আপনার বিল কম আসলো, পরিবেশ দূষণও কমলো।

পদক্ষেপ নানাভাবে নিতে পারেন। নিজের জায়গা থেকে যা পারবেন তাই না হয় করার চেষ্টা করুন। অন্তত ভবিষ্যতে আপনার ছেলে মেয়ের জন্য ভালো একটা পৃথিবী রেখে যাওয়ার চেষ্টা করুন।

- মোঃ তাওহীদুল ইসলাম।
ফাউন্ডার, স্মার্টার টিচিং ফর অল।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা! ঈদ মোবারক ❤️
21/04/2023

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা!
ঈদ মোবারক ❤️

20/04/2023
মাছটির নাম মার্বেল গোবি। মাছটি বাংলাদেশের নদী বা উন্মুক্ত জলাশয়ে এই প্রথম দেখা গেছে। মৎস্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, মার্বেল...
17/04/2023

মাছটির নাম মার্বেল গোবি। মাছটি বাংলাদেশের নদী বা উন্মুক্ত জলাশয়ে এই প্রথম দেখা গেছে। মৎস্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, মার্বেল গোবি মাছ মূলত পূর্ব এশিয়া অঞ্চলে বেশি দেখা যায়। খেতে বেশ সুস্বাদু হওয়ায় ওই অঞ্চলে মাছটি বেশ জনপ্রিয় ও দামি। বাংলাদেশের বেলে মাছের জাতের একটি প্রজাতি এটি। তবে ওই জাতের মধ্যে এটি সবচেয়ে বড় আকৃতির হয়ে থাকে। গাজীপুরের শ্রীপুরের ঘেরে ধরা পড়ে মাছটি!

ধূমকেতুটির নাম C/2022 E3, যেটি প্রতি ৫০,০০০ বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে, গত বুধবার এবং আজ বৃহস্পতিবার আমাদের সবচেয়...
26/01/2023

ধূমকেতুটির নাম C/2022 E3, যেটি প্রতি ৫০,০০০ বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে, গত বুধবার এবং আজ বৃহস্পতিবার আমাদের সবচেয়ে কাছে থাকবে এটি। হয়তো আকাশে তাকালে দেখতেও পারেন!

ডিমেট্রিওসের মেয়ে আইসাস নামে এক মহিলার মমি।ছবি - ম্যানচেস্টার মিউজিয়াম। আগামী ১৮ ফেব্রুয়ারী ২০২৩ সালে ম্যানচেস্টার মিউজ...
24/11/2022

ডিমেট্রিওসের মেয়ে আইসাস নামে এক মহিলার মমি।

ছবি - ম্যানচেস্টার মিউজিয়াম।

আগামী ১৮ ফেব্রুয়ারী ২০২৩ সালে ম্যানচেস্টার মিউজিয়ামে "Golden Mummies of Egypt" এর প্রদর্শন শুরু হবে।

#2023

আমেরিকান বার্ড কনজারভেন্সির বিজ্ঞানীরা একটি বিরল প্রজাতির তিতির কবুতর পুনরাবিষ্কার করেছেন যা প্রায় ১৪০ বছর ধরে নথিভুক্ত...
23/11/2022

আমেরিকান বার্ড কনজারভেন্সির বিজ্ঞানীরা একটি বিরল প্রজাতির তিতির কবুতর পুনরাবিষ্কার করেছেন যা প্রায় ১৪০ বছর ধরে নথিভুক্ত করা হয়নি! ভাবা যায়!
গবেষকরা পাপুয়া নিউ গিনির ফার্গুসন দ্বীপে ক্যামেরা ট্র্যাপ স্থাপন করে রাখেন। আর ফলাফল হিসেবে বিরল কালো ন্যাপেড ফিজ্যান্ট-কবুতর ছুটে চলার ভিডিও দেখতে পান।
ছবি - আমেরিকার বার্ড কনজারভেন্স।

মাঙ্কিপক্স!এই বছর Democratic Republic of the Congoতে মাঙ্কিপক্স থেকে ১২০ জনের সন্দেহভাজন মৃত্যু হয়েছে এবং ধারণা করা হচ্...
12/10/2022

মাঙ্কিপক্স!
এই বছর Democratic Republic of the Congo
তে মাঙ্কিপক্স থেকে ১২০ জনের সন্দেহভাজন মৃত্যু হয়েছে এবং ধারণা করা হচ্ছে এর জন্য দায়ী মারাত্মক ক্লেড আই ভাইরাস৷ আশঙ্কা করা হচ্ছে এটি মৃদু ক্লেড II ভাইরাসকে অনুসরণ করে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।
তথ্যসূত্রঃ নিউ সায়েন্টিস্ট।

E=MC^2 সূত্রটি কার? 🤔বিখ্যাত যে সূত্রটির জন্য আমরা আইনস্টাইনকে জানি, সেই E=MC^2 সূত্রটিও আইনস্টাইনের এক বছর আগে ফ্রেডারি...
28/09/2022

E=MC^2 সূত্রটি কার? 🤔
বিখ্যাত যে সূত্রটির জন্য আমরা আইনস্টাইনকে জানি, সেই E=MC^2 সূত্রটিও আইনস্টাইনের এক বছর আগে ফ্রেডারিখ হাসেনওহল প্রকাশ করেছিলেন। তাঁর নামটি আগে কোথাও শোনেননি? কিন্তু কেন?
কারন ফ্রেডারিখ তাঁর সমীকরণটি আপেক্ষিকতার সঙ্গে যোগসূত্র স্থাপন করতে ব্যর্থ হয়েছিলেন, এ কারণেই তিনি প্রচারের আলো থেকে বঞ্চিত হয়েছেন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smarter Teaching For All Science posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category