13/01/2022
আমাদের সবার গানের গলা খুব ভালো না হলেও বাথরুমে কিন্তু আমরা সবাই কমবেশি গান গাই। কারণ বাথরুমে আমাদের গলাকে আমাদের কাছে আইয়ুব বাচ্চু, জেমস, তাহসান এর চেয়েও ভালো মনে হয়। কিন্তু কেন এইরকম হয়? চলুন জেনে নেই।
সুন্দর গান গাওয়ার জন্য যে কিছু মুখ্য উপাদান দরকার হয় বাথরুমে প্রায় তার সবগুলোই রয়েছে। যেমন, দেয়ালের কথাই ধরা যাক।
বাথরুমের টাইলস শব্দ শোষণ করে না, তাই যখন আপনি গান করেন,তখন নিঃসৃত শব্দগুলো মিলিয়ে যাওয়ার আগে উপরে নিচে ধাক্কা খেতে থাকে এবং আমাদের আওয়াজকে আরও বেশি শক্তিশালী করে তোলে। দ্বিতীয়ত,কনসার্ট হলের একটা নির্দিষ্ট আকার থাকে। আপনার বাজেট কম হলে বাথরুমকেই আপনি কনসার্ট হল হিসেবে ব্যবহার করতে পারেন।কারণ কনসার্ট হলের কিছু সুবিধা এতে পাবেন, যেমনঃ আপনি শক্তিশালী আওয়াজ পাচ্ছেন,পাশাপাশি সামান্য পরিমাণ বেসও আপনার স্বরে যুক্ত করছে।
এছাড়াও, দেয়ালে ধাক্কা খেয়ে শব্দগুলো প্রতিধ্বনি সৃষ্টি করে,শব্দগুলোকে কিছুটা ছড়িয়ে দেয়। ফলে আপনার স্বর আরও বেশি শ্রুতিমধুর এবং অর্নামেটেড মনে হয় ঠিক যেন অটো টিউনের মতো কৃত্রিম স্বর। তাই আপনার বাথরুমে গান গাওয়ার প্রতি আগ্রহ বেড়ে যায়।
তাছাড়া, বাথরুমই হচ্ছে আপনার কর্ম থেকে মুক্তির স্থান। আমরা যখন ঝর্ণা ছেড়ে দিই বা শরীরে পানি ঢালতে থাকি,তখন মনে হয় জীবনের সব হতাশা,মানসিক চাপ,বিভ্রান্তি থেকে মুক্তি পাচ্ছি, যা আমাদেরকে আনন্দিত করে তোলে। পাশাপাশি আমাদের মস্তিষ্কও ভালো অনুভূতি সৃষ্টি করে এমন হরমোন ডোপামিন নিঃসরণ করতে থাকে, যা আমাদের স্নায়ুকে প্রশান্ত করে তোলে এবং প্রফুল্লতা বাড়িয়ে দেয়।
আর আমরা এ ভালো অনুভুতিগুলোকে প্রকাশ করতে গান গাওয়া শুরু করি। আমাদের ভোকাল কর্ডগুলি খোলার ফলে স্ট্রেস হ্রাস, ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে।
#ব্ল্যাকবোর্ড
#প্রশ্ন
#বিজ্ঞান