𝙈𝙄𝙐 𝙍𝙚𝙨𝙚𝙖𝙧𝙘𝙝 𝘼𝙣𝙙 𝙃𝙞𝙜𝙝𝙚𝙧 𝙎𝙩𝙪𝙙𝙮 𝙎𝙤𝙘𝙞𝙚𝙩𝙮

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • 𝙈𝙄𝙐 𝙍𝙚𝙨𝙚𝙖𝙧𝙘𝙝 𝘼𝙣𝙙 𝙃𝙞𝙜𝙝𝙚𝙧 𝙎𝙩𝙪𝙙𝙮 𝙎𝙤𝙘𝙞𝙚𝙩𝙮

𝙈𝙄𝙐 𝙍𝙚𝙨𝙚𝙖𝙧𝙘𝙝 𝘼𝙣𝙙 𝙃𝙞𝙜𝙝𝙚𝙧 𝙎𝙩𝙪𝙙𝙮 𝙎𝙤𝙘𝙞𝙚𝙩𝙮

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 𝙈𝙄𝙐 𝙍𝙚𝙨𝙚𝙖𝙧𝙘𝙝 𝘼𝙣𝙙 𝙃𝙞𝙜𝙝𝙚𝙧 𝙎𝙩𝙪𝙙𝙮 𝙎𝙤𝙘𝙞𝙚𝙩𝙮

, Educational Research Center, Plot # CEN-16, Road 106, Dhaka.

প্রিডেটরি জার্নালের ইনভাইটেশন কিভাবে চিনবেন?গবেষণার পথচলা শুরু হতেই প্রতিনিয়ত বিভিন্ন জার্নাল থেকে আকর্ষণীয় ইনভিটেশনের ই...
21/06/2025

প্রিডেটরি জার্নালের ইনভাইটেশন কিভাবে চিনবেন?

গবেষণার পথচলা শুরু হতেই প্রতিনিয়ত বিভিন্ন জার্নাল থেকে আকর্ষণীয় ইনভিটেশনের ইমেইল আসতে শুরু করে। মানসম্পন্ন জার্নালের পাশাপাশি অনেক সময় একইসঙ্গে অনেক প্রিডেটরি বা ভুয়া জার্নাল থেকেও ইমেইল আসে যা নতুন গবেষকদের জন্য বিভ্রান্তিকর হয়ে দাঁড়ায়। এসব ইমেইলে প্রায়শই লেখা থাকে যে আপনার সাম্প্রতিক গবেষণা অত্যন্ত প্রশংসনীয়, আপনার পরবর্তী আর্টিকেল আমাদের জার্নালে প্রকাশ করুন। কখনো বলা হয় নির্দিষ্ট সময়সীমার মধ্যে সাবমিট করলে পাবেন প্রকাশনা ফিতে বিশেষ ছাড়। অনেক সময় তারা উল্লেখ করে, আমাদের চলতি সংখ্যাটি সম্পূর্ণ করতে আপনার একটি মাত্র পেপার দরকার। আবার কোথাও লেখা থাকে, এখনই সাবমিট করলে পাবেন ৫০ শতাংশ ছাড় অথবা সম্পূর্ণ ফি মওকুফ। এর সঙ্গে যোগ করা হয় rapid acceptance অথবা guaranteed acceptance-এর মতো প্রলোভনমূলক প্রতিশ্রুতি যা মূলত লেখককে দ্রুত আকৃষ্ট করতেই তৈরি করা।

সবচেয়ে চিন্তার বিষয় হলো, এই প্রিডেটরি জার্নালগুলোর নাম অনেক সময় এতটাই আকর্ষণীয় ও বিশ্বাসযোগ্যভাবে সাজানো থাকে যে, নাম দেখেই অনেকে মনে করেন এটি কোনো পরিচিত ও মানসম্পন্ন জার্নাল। অনেক ক্ষেত্রে তারা সুপরিচিত জার্নালের নামের মধ্যে মাত্র একটি বা দুটি শব্দ পরিবর্তন করে একই ধরণের নাম ব্যবহার করে, যেন মূল জার্নালেরই একটি অংশ মনে হয়। উদাহরণস্বরূপ, Journal of Biomedical Science-এর পরিবর্তে তারা ব্যবহার করে Journal for Biomedical Sciences, অথবা International Journal of Clinical Research-এর জায়গায় তৈরি করে International Clinical Research Journal। নামের এই সামান্য পার্থক্য এতটাই সূক্ষ্ম যে বিস্তারিত যাচাই না করলে আসল ও নকলের পার্থক্য করা কঠিন হয়ে পড়ে।

প্রিডেটরি জার্নাল থেকে আসা ইমেইলের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যেগুলোর প্রতি সতর্ক নজর রাখলে প্রতারণা থেকে বাঁচা সম্ভব। যেমন:

১। ইমেইলগুলো সাধারণত অপ্রফেশনাল, বানানে ভুল এবং অগোছালো ভাষায় লেখা হয়।
২। সম্বোধনে থাকে Dear Dr., Respected Researcher বা Esteemed Professor, কিন্তু প্রাপকের নাম বা পরিচিতি সঠিকভাবে উল্লেখ থাকে না।
৩। প্রকাশনা ফি (APC) মওকুফ বা ৫০%-৭০% ছাড়ের লোভনীয় প্রস্তাব দেওয়া হয়।
৪। পেপার সাবমিট করলে accept হবে বা guaranteed publication এর প্রতিশ্রুতি দেওয়া হয়।
৫। বলা হয় আমাদের সংখ্যাটি সম্পূর্ণ করতে আপনার একটি মাত্র পেপার দরকার।
৬। ইমেইলে বড় করে ভুয়া বা জাল impact factor উল্লেখ করা হয়।
৭। বিভ্রান্তিকরভাবে লেখা হয় যে জার্নালটি Web of Science, Scopus, PubMed বা DOAJ-এ ইনডেক্সড।
৮। ISSN নম্বর সন্দেহজনক, যাচাই করলে দেখা যায় এটি অন্য জার্নালের বা ভুয়া।
৯। ইমেইলের বিষয়বস্তু (subject) হয় অদ্ভুত।
১০। অধিকাংশ সময় ইমেইলে লেখা থাকে জার্নাল USA, UK বা Europe থেকে প্রকাশিত।
১১। ইমেইলে সরাসরি file submission করার আহ্বান থাকে এবং কোনো অথেনটিক submission system থাকে না।
১২। ইমেইলের ডোমেইন প্রফেশনাল জার্নালের মতো হয় না ।
১৩। অনেক সময় বিখ্যাত গবেষকদের নাম ও পরিচয় চুরি করে ব্যবহার করা হয় যেন জার্নালটি বিশ্বাসযোগ্য ও মানসম্পন্ন মনে হয়। ।
১৪। জার্নালের বিভ্রান্তিকর নাম থাকে, যেমন: “International”, “Global”, “Modern”, “Advanced” যা বিশ্বাসযোগ্যতা বাড়াতে ব্যবহৃত হয়।
১৫। জার্নাল নাম অনেক সময় পরিচিত জার্নালের সঙ্গে খুব মিল রেখে বানানো হয়, যেমন: এক বা দুই শব্দ পরিবর্তন করে মূল জার্নালের অনুকরণে।
১৬। ইমেইলের মধ্যে কোনো বৈজ্ঞানিক বিষয় বা গবেষণার মান নিয়ে আলোচনা থাকে না, শুধুই প্রচারণামূলক কথাবার্তা থাকে।
১৭। প্লেজিয়ারিজম চেকের কোনো ব্যবস্থা থাকে না।
১৮। ইমেইলে প্রকাশনার জন্য সময়সীমা বেঁধে দিয়ে বলা হয় “Submit within 2 days” বা “Last call for immediate acceptance।”
১৯। অনেক সময় Editor-in-Chief বা Reviewer হিসেবে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হয়।
২০। বারবার follow-up ইমেইল পাঠিয়ে চাপ প্রয়োগ করা হয়।
২১। একই ইমেইল কয়েকজন গবেষককে একসাথে পাঠানো হয়, অনেক সময় অন্য কারও নাম বা ইমেইল ঠিকানাও তাতে থেকে যায়।
২২। ইমেইলের মধ্যে Web of Science, Scopus, PubMed Indexed লেখা থাকে।
২৩। ইমেইলের signature অংশে যোগাযোগের ঠিকানা, ফোন নম্বর বা অফিসিয়াল পদবি অস্পষ্ট বা ভুয়া হয়।
২৪। জার্নালের ওয়েবসাইটে গেলে অধিকাংশ লিংক কাজ করে না অথবা জার্নালের সংখ্যা ও প্রকাশিত পেপার অস্বাভাবিক।
২৫। কিছু ইমেইলে Co-authorship opportunity নামে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়।
২৬। ইমেইলে Discount Offer বা Special Issue Call নাম দিয়ে ব্যবসায়িক প্রচার চালানো হয়।
২৭। ইমেইলে Quick, Fast-track, Rapid ইত্যাদি শব্দের ব্যবহার দেখা যায়।
২৮। কিছু ক্ষেত্রে জার্নালের প্রকাশকের নাম এমনভাবে সাজানো থাকে যাতে তা নামী প্রকাশকের মতো মনে হয় (যেমন: Science Publishing Group, Nature Journal Press ইত্যাদি)।

©

জার্নাল কোয়ার্টাইল র‍্যাংকিং কী?জার্নাল কোয়ার্টাইল র‍্যাঙ্কিং হলো বৈজ্ঞানিক ও একাডেমিক গবেষণা সাময়িকীগুলোর (journal) গু...
19/06/2025

জার্নাল কোয়ার্টাইল র‍্যাংকিং কী?

জার্নাল কোয়ার্টাইল র‍্যাঙ্কিং হলো বৈজ্ঞানিক ও একাডেমিক গবেষণা সাময়িকীগুলোর (journal) গুণগত মান (quality) ও প্রভাবের (impact) ভিত্তিতে শ্রেণিবিন্যাস করার একটি পরিসংখ্যানগত পদ্ধতি। এটি মূলত Scopus ও Web of Science–এর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেটাবেসের তথ্যের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। প্রতিটি জার্নালকে তার বিষয়বস্তুর (subject area) ভেতরে তুলনামূলকভাবে মূল্যায়ন করে চারটি স্তরে ভাগ করা হয়: Q1, Q2, Q3 ও Q4। এই শ্রেণিবিন্যাস বা কোয়ার্টাইল অনেক সময় জার্নাল র‍্যাংকিংয়ের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবেও বিবেচিত হয়।

কোন জার্নাল কোন কোয়ার্টাইলে পড়বে তা নির্ধারণের জন্য নির্দিষ্ট কিছু সূচক বা মেট্রিক্স ব্যবহার করা হয়। এর মধ্যে প্রধান হলো: Impact Factor (IF), CiteScore, SCImago Journal Rank (SJR) এবং SNIP (Source Normalized Impact per Paper)। Impact Factor সাধারণত Web of Science ডেটাবেস থেকে নির্ধারিত হয়, অন্যদিকে CiteScore, SJR এবং SNIP হলো Scopus ডেটাবেসভিত্তিক সূচক। প্রতিটি বিষয়বস্তুর অধীনে এসব সূচকের মাধ্যমে জার্নালগুলোর র‍্যাংক নির্ধারণ করা হয় এবং সেই র‍্যাংককে মোট জার্নালের সংখ্যা দিয়ে ভাগ করে একটি মান নির্ণয় করা হয় , যাকে Z মান বলা হয়। এই Z মানের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় কোন জার্নাল Q1, Q2, Q3 অথবা Q4 কোয়ার্টাইলে পড়বে।

কোয়ার্টাইলের বিভিন্ন ভাগ

Q1: সবচেয়ে মর্যাদাপূর্ণ কোয়ার্টাইল যেখানে প্রতিটি বিষয়বস্তুর (subject area) শীর্ষ ২৫% জার্নাল অন্তর্ভুক্ত হয়।

Q2: ২৬% থেকে ৫০% র‍্যাঙ্কভুক্ত জার্নাল। এ শ্রেণির জার্নালগুলোও যথেষ্ট মানসম্পন্ন গবেষণা প্রকাশ করে এবং নির্ভরযোগ্য peer-review প্রক্রিয়া অনুসরণ করে।

Q3: Q3 কোয়ার্টাইলে থাকা জার্নালগুলো সাধারণত বিষয়বস্তুর ৫১% থেকে ৭৫% র‍্যাঙ্কের মধ্যে পড়ে। এগুলো তুলনামূলকভাবে মধ্যম মানের এবং এদের peer-review প্রক্রিয়া Q1 বা Q2-এর তুলনায় কিছুটা নমনীয়।

Q4: শেষ বা সর্বনিম্ন কোয়ার্টাইল যেখানে ৭৬% থেকে ১০০% র‍্যাঙ্কভুক্ত জার্নাল অন্তর্ভুক্ত হয়। এই জার্নালগুলোর impact factor ও citation সংখ্যা সাধারণত কম হয়ে থাকে।

কোয়ার্টাইল র‍্যাংকিং নির্ণয় করার পদ্ধতি

Q1: 0% < Z ≤ 25% কোন বিভাগের সর্বোচ্চ র‍্যাংকিং জার্নাল
Q2: 25% < Z ≤ 50%
Q3: 50% < Z ≤ 75%
Q4: 75% < Z কোন বিভাগের সর্বনিম্ন র‍্যাংকিং জার্নাল

Z নির্ধারণের সূত্র

Z = (X/Y)
X = কোন নির্দিষ্ট বিভাগের মধ্যে ইমপ্যাক্ট ফ্যাক্টর অনুযায়ী জার্নালের অবস্থান
Y = ঐ বিভাগে মোট জার্নালের সংখ্যা

উদাহরণ

ইমপ্যাক্ট ফ্যাক্টর অনুযায়ী সাজানো হলে যদি কোনো জার্নাল নির্দিষ্ট কোনো বিভাগে মোট ৩১৪টি জার্নালের মধ্যে ৭৮ নম্বর র‍্যাংকে অবস্থান করে তাহলে, Z = ৭৮ ÷ ৩১৪ = ০.২৪৮ (বা ২৪.৮%)। যেহেতু Z মান ২৫%-এর নিচে, তাই এই জার্নালটি Q1 কোয়ার্টাইলের জার্নাল হিসেবে গণ্য হবে।

ইমপ্যাক্ট ফ্যাক্টর অনুযায়ী যদি একটি জার্নাল কোনো বিভাগে মোট ২০৪টির মধ্যে ১০২ নম্বর র‍্যাংকে অবস্থান করে তাহলে Z = ১০২ ÷ ২০৪ = ০.৫ (বা ৫০%)। এই Z মান ২৫% থেকে ৫০%-এর মধ্যে পড়ে, ফলে এই জার্নালটি Q2 কোয়ার্টাইলের অন্তর্ভুক্ত হবে।

গবেষণাপত্রের গুণগত মান যাচাইয়ের AI টুলগবেষণাপত্র লেখার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো নিজের লেখা সত্যিই ভালো হয়েছ...
20/05/2025

গবেষণাপত্রের গুণগত মান যাচাইয়ের AI টুল

গবেষণাপত্র লেখার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো নিজের লেখা সত্যিই ভালো হয়েছে কিনা তা সঠিকভাবে বোঝা। অনেক সময় আমরা গবেষণা করি, কিন্তু তা কিভাবে উপস্থাপন করেছি এবং লেখার মান কেমন হয়েছে, সেটি বিচার করার সুযোগ পাই না। অধিকাংশ ক্ষেত্রেই জার্নালে সাবমিশনের আগে অভিজ্ঞ কারো কাছ থেকে গঠনমূলক মতামত নেওয়ার সুযোগও হয় না। এ সমস্যার সমাধান হতে পারে ChatGPT-এর একটি চমৎকার কাস্টম GPT টুল – 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐏𝐚𝐩𝐞𝐫 𝐄𝐯𝐚𝐥𝐮𝐚𝐭𝐢𝐨𝐧 𝐅𝐫𝐚𝐦𝐞𝐰𝐨𝐫𝐤। এটি মূলত এক ধরনের প্রাক-সম্পাদনা সহায়ক টুল যা রিভিউয়ারদের দৃষ্টিকোণ থেকে গবেষণাপত্রের গুরুত্বপূর্ণ দুর্বলতাগুলো সহজে শনাক্ত করতে সাহায্য করে।

এই টুলটির মূল উদ্দেশ্য হলো গবেষককে তার গবেষণাপত্র তিনটি গুরুত্বপূর্ণ দিক থেকে যাচাই করার সুযোগ দেওয়া: গবেষণার অবদান (Contribution), গবেষণার গঠন ও বিশ্লেষণ (Ex*****on), এবং উপস্থাপনভঙ্গি (Exposition)। Professor Alex Edmans-এর “Learnings from 1000 Rejections” প্রবন্ধ থেকে অনুপ্রাণিত হয়ে Professor Jukka Sihvonen এই ফ্রেমওয়ার্কটি উদ্ভাবন করেছেন।

টুলটি ব্যবহার করতে হলে নির্দিষ্ট কাঠামো অনুসারে প্রম্পট লিখতে হবে। উদাহরণস্বরূপ:

𝐏𝐫𝐨𝐦𝐩𝐭 𝐓𝐞𝐦𝐩𝐥𝐚𝐭𝐞:
"Please evaluate my {theoretical/empirical} research paper intended for submission to a {Top-3/Top-6/Top-20/Top-100} {general-interest/field-specific} {accounting/finance/etc} journal using Edmans' framework for editorial assessment. Specifically, assess the paper across the three key dimensions: contribution, ex*****on, and exposition. Provide specific, actionable feedback, highlighting both major concerns that could lead to rejection and minor issues that could be improved."

𝐄𝐱𝐚𝐦𝐩𝐥𝐞 𝐏𝐫𝐨𝐦𝐩𝐭:
"Please evaluate my empirical research paper intended for submission to a Top-6 general-interest accounting journal using Edmans' framework for editorial assessment. Specifically, assess the paper across the three key dimensions: contribution, ex*****on, and exposition. Provide specific, actionable feedback, highlighting both major concerns that could lead to rejection and minor issues that could be improved."

টুলের লিংক: https://chatgpt.com/g/g-6736e9f1080481909d1601dea84bb156-research-paper-evaluation-framework

10/07/2024

Roman Huet, Head of Developer Experience at OpenAI, demonstrates a live example of how GPT-4o can interact with the physical world through a we**am, showcasing its ability to understand and interpret visual inputs, recognizing what it sees and reads.

29/06/2024

𝐅𝐮𝐧𝐝𝐢𝐧𝐠 বনাম 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩
----------------------------✈------------------------------
দেশের বাইরে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন বাংলাদেশের অনেক শিক্ষার্থীরই। তবে নিজের/ পরিবারের টাকায় দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যাওয়া ও এই খরচ বহন করা প্রায় সকলের জন্য কঠিন। তাই হায়ারস্টাডি অ্যাসপিরান্টদের মধ্যে প্রায় প্রত্যেকেরই লক্ষ্য থাকে ফান্ডিং বা স্কলারশীপ ম্যানেজ করা।
কিন্তু বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য সেক্ষেত্রে খরচটা কে দেবে? কেন দেবে? -এসব ব্যাপারে অনেকেরই সুস্পষ্ট ধারণা থাকে না। তাহলে আর্টিকেলটি থেকে এসম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক:
𝐅𝐮𝐥𝐥 𝐅𝐮𝐧𝐝𝐞𝐝 𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧/ 𝐌𝐒 𝐰𝐢𝐭𝐡 𝐅𝐮𝐥𝐥 𝐅𝐮𝐧𝐝𝐢𝐧𝐠:
💵💵💸
ধরা যাক, একজন ‘𝐗’ 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 তে 𝐌𝐒𝐜 𝐢𝐧 ‘𝐘’ সাবজেক্ট নিয়ে পড়ার প্রবল ইচ্ছা। কিন্তু 𝐓𝐮𝐢𝐭𝐢𝐨𝐧 𝐅𝐞𝐞 অনেক বেশি যা তার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই তিনি ফান্ডিং ম্যানেজ করতে 𝐆𝐑𝐄 দিলেন, এরপর 𝐈𝐄𝐋𝐓𝐒/ 𝐓𝐎𝐄𝐅𝐋 দিয়ে সবশেষে 𝐀𝐩𝐩𝐥𝐲 করলেন।
পরবর্তীতে এমএস প্রোগ্রামে অ্যাডমিশন পেয়ে গেলেন। এরপর ওভারঅল প্রোফাইল বুঝে আবেদন করলেন 𝐓𝐮𝐢𝐭𝐢𝐨𝐧 𝐅𝐞𝐞 মওকুফ করার জন্য এবং হয়ত তা মওকুফ করে দেয়া হলো ইউনিভার্সিটির পক্ষ থেকে। তবে 𝐓𝐮𝐢𝐭𝐢𝐨𝐧 𝐅𝐞𝐞 না দিতে হলেও থাকা এবং খাওয়ার বন্দোবস্ত করতে হবে। আর এই খরচের অংকটাও কম নয়।
একজন স্টুডেন্টকে টিউশন ফি না দিতে হলেও নিজের খরচ বহন করাটাও বেশ কঠিন। আর এজন্য ধরনা দিতে হয় প্রফেসরের কাছে, তার ল্যাবে কাজের জন্য। আর ল্যাবে কাজের বিনিময় পাওয়া যায় টাকা, যা দিয়ে বেশ ভালো ভাবেই হয়ে চলাফেরার খরচ। এজন্য প্রয়োজন হয় ভালো একটি 𝐏𝐫𝐨𝐟𝐢𝐥𝐞, 𝐆𝐑𝐄- 𝐈𝐄𝐋𝐓𝐒/𝐓𝐎𝐄𝐅𝐋 𝐒𝐜𝐨𝐫𝐞, 𝐏𝐚𝐩𝐞𝐫- 𝐏𝐮𝐛𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 ইত্যাদি।
এক্ষেত্রে 𝐏𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐨𝐫’কে পটিয়ে পাওয়া যায় 𝐓𝐞𝐚𝐜𝐡𝐢𝐧𝐠 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭𝐬𝐡𝐢𝐩 (𝐓𝐀) অথবা 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭𝐬𝐡𝐢𝐩 (𝐑𝐀) অথবা 𝐆𝐫𝐚𝐝𝐮𝐚𝐭𝐞 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭𝐬𝐡𝐢𝐩 (𝐆𝐀)। আর প্রফেসরের অধীনে এই কাজের বিনিময়ে যে অর্থ মিলবে তা দিয়ে ম্যানেজ হয় যায় একজনের খরচ। যাকে সোজা বাংলায় বলা যায়, ‘কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্প’।
পড়ালেখার পরে অথবা পড়ালেখার পাশাপাশি প্রফেসরের ল্যাবে প্রোজেক্টে কাজ করবেন, ক্লাস ও পরীক্ষায় নেয়ায় সাহায্য করবেন, 𝐁𝐒𝐜 লেভেলের ছাত্রদের গাইড করবেন- এসবের বিপরীতেই দেয়া হয় অর্থ। অনেক সময় 𝐃𝐞𝐩𝐚𝐫𝐭𝐦𝐞𝐧𝐭 সরাসরি 𝐆𝐫𝐚𝐝𝐮𝐚𝐭𝐞 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭𝐬𝐡𝐢𝐩 (𝐆𝐀) দিতে পারে। যা সম্পূর্ণ 𝐃𝐞𝐩𝐭. এর সিদ্ধান্ত।
𝐏𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐨𝐫 এর কাছে গবেষণার জন্য যে সরকার থেকে অথবা 𝐈𝐧𝐝𝐮𝐬𝐭𝐫𝐲 থেকে অথবা অন্য কোন প্রতিষ্ঠান থেকে পাওয়া যে 𝐅𝐮𝐧𝐝 আসে, সেখান থেকে যখন প্রফেসর একজনকে কাজের বিনিময়ে অর্থ দিবেন এবং তাতে যদি আপনের সকল খরচাপাতি 𝐜𝐨𝐯𝐞𝐫 হয়ে যায়, তবে তাকেই বলে 𝐅𝐮𝐥𝐥𝐲 𝐅𝐮𝐧𝐝𝐞𝐝 𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧.
𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐰𝐢𝐭𝐡 𝐅𝐮𝐥𝐥 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 (𝐌𝐒):
🛀🛀
অনেক দেশে সরকার, বিভিন্ন সরকারি-বেসরকারি 𝐎𝐫𝐠𝐚𝐧𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧 এবং প্রতিষ্ঠান আছে যারা মেধাবী ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 বা বৃত্তি প্রদান করে থাকে। কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটি এর সাথে এমন সংস্থাদের সরাসরি সংযোগ থাকে।
এমন ক্ষেত্রে ইউনিভার্সিটিতে 𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 পেলে তারাই আপনাকে 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 এর জন্য বিবেচনা করবে। আলাদা ভাবে আপনাকে তেমন কিছু করতে হবে না। এক্ষেত্রে ইউনিভার্সিটির দেখানো নির্দেশনা অনুসরণ করেই পাওয়া যায় এই স্কলারশীপ।
আবার কখনো 𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 লেটার হাতে পাওয়ার পরে আলাদা ভাবে 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲/ সরকার/ সংস্থার কাছে স্কলারশীপের জন্য আবেদন করতে হয়। তাদের সিলেকশন কমিটি যোগ্য বিবেচনা করলে আপনাকে 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 দিতে পারে।
সাধারণত 𝐅𝐮𝐥𝐥 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 পেলে আপনের 𝐓𝐮𝐢𝐭𝐢𝐨𝐧 𝐅𝐞𝐞 ওরাই দিবে। তারপর আপনার থাকা, খাওয়া, ঘুরাঘুরি,পকেট খরচ, হেলথ্ ইনস্যুরেন্স সহ সব কিছুর খরচও তারাই বহন করবে। কিছুক্ষেত্রে স্টুডেন্টের প্লেনের ভাড়াও দিয়ে দিতে পারে। মূলত, গরীব দেশের মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় সাহায্য করাই এদের কাজ।
অর্থাৎ, আপনি শুধু ক্লাস করবেন, পড়াশোনায় মনোযোগী থাকবেন- এই দিকে মাস শেষে আপনের একাউন্টে টাকা চলে আসবে। এর জন্য আপনাকে অতিরিক্ত কোন কাজ করতে হবে না। যদি এমনটা হয় তবে তাকেই বলে 𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐰𝐢𝐭𝐡 𝐅𝐮𝐥𝐥 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩.
পৃথিবীর নামকরা কিছু 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 : 𝐅𝐮𝐥𝐛𝐫𝐢𝐠𝐡𝐭 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩𝐬 (𝐔𝐒𝐀) , 𝐄𝐫𝐚𝐬𝐦𝐮𝐬 𝐌𝐮𝐧𝐝𝐮𝐬 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 (𝐄𝐮𝐫𝐨𝐩𝐞) , 𝐃𝐀𝐀𝐃 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 (𝐆𝐞𝐫𝐦𝐚𝐧𝐲) , 𝐂𝐡𝐞𝐯𝐞𝐧𝐢𝐧𝐠 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩𝐬 (𝐔𝐊) , 𝐒𝐈 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 (𝐒𝐰𝐞𝐝𝐞𝐧) , 𝐄𝐧𝐝𝐞𝐚𝐯𝐨𝐮𝐫 𝐏𝐨𝐬𝐭𝐠𝐫𝐚𝐝𝐮𝐚𝐭𝐞 𝐀𝐰𝐚𝐫𝐝𝐬 (𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚), 𝐌𝐨𝐧𝐛𝐮𝐤𝐚𝐠𝐚𝐤𝐮𝐬𝐡𝐨: 𝐌𝐄𝐗𝐓 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 (𝐉𝐚𝐩𝐚𝐧),𝐊𝐆𝐒𝐏 ( 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐊𝐨𝐫𝐞𝐚),𝐂𝐒𝐂 (𝐂𝐡𝐢𝐧𝐚), 𝐁𝐮𝐫𝐬𝐥𝐚𝐫𝐢 𝐬𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 (𝐓𝐮𝐫𝐤𝐞𝐲).
Credit: Stories with ION

27/06/2024

Cognify, the prison of the future: a concept by Hashem Al-Ghaili 🤯

🎥: Hashem Al-Ghaili

আলহামদুলিল্লাহ! ৩০ জনের বেশি আগ্রহী থাকলেও ১০ জন নিয়ে আমাদের যাত্রা শুরু। আগামীকাল থেকে ক্লাস শুরু হবে,আশাকরছি ক্লাস গুল...
23/06/2024

আলহামদুলিল্লাহ! ৩০ জনের বেশি আগ্রহী থাকলেও ১০ জন নিয়ে আমাদের যাত্রা শুরু। আগামীকাল থেকে ক্লাস শুরু হবে,আশাকরছি ক্লাস গুলো জুনিয়র রা চমৎকার ভাবে উপভোগ করবে।
ছোট পরিসরে কাজ শুরু, ভবিষ্যতে জুনিয়রদের হাতে সুন্দর কিছু হবে ইনশাআল্লাহ।

ভরসা করার জন্য শুকরিয়া সবাইকে 💙

🛑🛑 2 Days Left of Registration প্রিয় জুনিয়র/ সিনিয়র/ শিক্ষার্থীগণ, আসালামুআলাইকুম। যারা মলিকুউলার ডকিং & কম্পিউটার এইডেড...
18/06/2024

🛑🛑 2 Days Left of Registration

প্রিয় জুনিয়র/ সিনিয়র/ শিক্ষার্থীগণ, আসালামুআলাইকুম। যারা মলিকুউলার ডকিং & কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন শিখে গবেষনা/ প্রজেক্ট করতে চান তারা দ্রুতই রেজিস্ট্রেশন করে ফেলুন। যারা আগে করবেন, আমরা শুধু তাদেরকেই নিতে পারবো। আমাদের আসন সংখ্যা খুবই লিমিটেড।

Registration Last Date- 20th June

Registration Fee = 2500 BDT only

You must have a laptop [if anyone has no laptop, s/he can use her/his friend's laptop for sharing].

Contact:
Md.Sagor Mia : 01400107098

পেমেন্ট করার পর গোগল ফ্রমটি ফিলাপ করে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে সহায়তা করবেন:

Bkash/Nagad = 01400-107098

Registration form- https://forms.gle/QBaKrZaN1WoagA6r5

Happy Father's Day from the MIU Research and Higher Study Societies! Today, we honor all the amazing fathers and father ...
16/06/2024

Happy Father's Day from the MIU Research and Higher Study Societies! Today, we honor all the amazing fathers and father figures who guide, support, and inspire us every day. Thank you for everything you do!

26/05/2024

The molecular motor Kinesin protein.

প্রিয় জুনিয়র/ সিনিয়র/ শিক্ষার্থীগণ, আসালামুআলাইকুম। যারা মলিকুউলার ডকিং & কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন শিখে গবেষনা/ প্রজ...
24/05/2024

প্রিয় জুনিয়র/ সিনিয়র/ শিক্ষার্থীগণ, আসালামুআলাইকুম। যারা মলিকুউলার ডকিং & কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন শিখে গবেষনা/ প্রজেক্ট করতে চান তারা দ্রুতই রেজিস্ট্রেশন করে ফেলুন। যারা আগে করবেন, আমরা শুধু তাদেরকেই নিতে পারবো। আমাদের আসন সংখ্যা খুবই লিমিটেড।

এই ইন্টার্নশিপ এর সুবিধাঃ

১। সমস্ত প্রয়োজনীয় সফ্টওয়্যার ফ্রিতে সরবরাহ করা হবে এবং আপনার ল্যাপটপে ইনস্টল করে দেয়া হবে।

২। একমাস ব্যাপি হাতে-কলমে প্রশিক্ষণ।

৩। এই প্রশিক্ষণে বিস্তারিতভাবে ড্রাগ ডিজাইন ব্যাসিক থেকে এর এডভ্যান্সড লেভেলের অ্যাপ্লিকেশন এবং সম্ভাব্য ড্রাগ ক্যানডিডেটদের ADMET (Absorption, Distribution, Metabolism, Excretion & Toxicity) বিশ্লেষণের মৌলিক বিষয়গুলি শেখানো হবে। কিছু মডেল, যেমন RADAR IMAGES & BOILED-Egg Model শেখানো হবে যা ড্রাগের solubility থেকে শুরু করে Blood-Brain Barrier (BBB) Permeability পর্যন্ত সমস্ত পারামিটার গুলি খুব সহজে প্রেডিক্ট করতে সাহায্য করবে।

৪। আপনি এই গবেষণা দক্ষতার উপর ভিত্তি করে আপনার উচ্চতর অধ্যয়নের (Higher Study) জন্য আবেদন করতে পারবেন।

৫। এই গবেষণা দক্ষতার উপর ভিত্তি করে, আপনি আপনার B. Pharm. and M. Pharm. research project/thesis করতে পারবেন।

৬। আপনি এই গবেষণা দক্ষতার উপর ভিত্তি করে ভাল গবেষণা নিবন্ধ প্রকাশ করতে পারেন।

৭। এই কোর্স শেষে আপনাকে একটি বিশেষ সার্টিফিকেট প্রদান করা হবে, যা ভবিষ্যতে আপনাকে গবেষণা বা বৈজ্ঞানিক দক্ষতায় সহায়তা করবে। এই দক্ষতা এবং সার্টিফিকেট এর সাহায্যে আপনি চাইলে ফ্রি-ল্যান্সিংও করতে পারবেন।

৮। প্রশিক্ষণের সময়টি ফাইনাল এক্সামের পর দেওয়া হয়েছে যাতে কারও কোনো সমস্যা না হয়।

৯। প্রশিক্ষনটি অনলাইনে হবে সেজন্য আপনি দেশে/ দেশের বাইরে থেকে অংশগ্রহণ করতে পারবেন।

Registration Conditions:

Registration Fee = 2500 BDT only

You must have a laptop [if anyone has no laptop, s/he can use her/his friend's laptop for sharing].

Contact:
Md.Sagor Mia : 01400107098

পেমেন্ট করার পর গোগল ফ্রমটি ফিলাপ করে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে সহায়তা করবেন:

Bkash/Nagad = 01400-107098

Registration form- https://forms.gle/QBaKrZaN1WoagA6r5

Address

Plot # CEN-16, Road 106
Dhaka
1212

Telephone

+8801400107098

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝙈𝙄𝙐 𝙍𝙚𝙨𝙚𝙖𝙧𝙘𝙝 𝘼𝙣𝙙 𝙃𝙞𝙜𝙝𝙚𝙧 𝙎𝙩𝙪𝙙𝙮 𝙎𝙤𝙘𝙞𝙚𝙩𝙮 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to 𝙈𝙄𝙐 𝙍𝙚𝙨𝙚𝙖𝙧𝙘𝙝 𝘼𝙣𝙙 𝙃𝙞𝙜𝙝𝙚𝙧 𝙎𝙩𝙪𝙙𝙮 𝙎𝙤𝙘𝙞𝙚𝙩𝙮 :

Shortcuts

Share