Govt.Graphic Arts Institute Helpline

Govt.Graphic Arts Institute Helpline

Share

Graphic Arts Institute, the only Government Printing & Graphic Design Institute in Bangladesh, was established in Dhaka's capital in 1967.

11/06/2026

ছাত্রাবাস জরুরি নোটিশ

09/06/2026

📢 আসছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নতুন Result Portal

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও বিস্তারিত Result Portal নিয়ে কাজ করছে।

নতুন সিস্টেম চালু হলে শিক্ষার্থীরা প্রতিটি সেমিস্টারের ফলাফল পৃথকভাবে অনলাইনে দেখতে পারবেন। পাশাপাশি Online Marksheet সুবিধাও যুক্ত করা হচ্ছে, যার মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য সহজেই দেখা যাবে।

বর্তমানে ওয়েবসাইটটির উন্নয়ন কাজ চলমান রয়েছে। চূড়ান্তভাবে চালু হলে ফলাফল অনুসন্ধান প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং তথ্যবহুল হবে বলে আশা করা যাচ্ছে।

শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এই নতুন উদ্যোগ ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য ফলাফল ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে।

এ বিষয়ে নতুন কোনো আপডেট প্রকাশিত হলে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

© Govt.Graphic Arts Institute Helpline

24/05/2026

📢 ওয়েবসাইট আপডেট

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গভর্নমেন্ট গ্রাফিক আর্টস ইনস্টিটিউট হেল্পলাইনের ওয়েবসাইটে বর্তমানে UI / UX সংক্রান্ত কিছু উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।

পাশাপাশি উপবৃত্তি সংক্রান্ত তথ্য আরও সহজ ও গোছানোভাবে উপস্থাপনের জন্য আলাদা উপবৃত্তি সেকশন যুক্ত করা হয়েছে, যাতে শিক্ষার্থীদের কোনো ধরনের বিভ্রান্তি বা তথ্য খুঁজে পেতে সমস্যা না হয়।

নিয়মিত নতুন নতুন আপডেট ও ফিচার যুক্ত করার কাজ চলমান রয়েছে।

🌐 https://gaistudent.info, https://gaistudent.pro.bd

©Govt.Graphic Arts Institute Helpline

নোটিশ বোর্ড | গ্রাফিক আর্টস ইনস্টিটিউট হেল্পলাইন 23/05/2026

নোটিশ

পুনঃনিরীক্ষণের ফলাফল পরিবর্তন না হওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে।

তালিকা দেখতে ভিজিট করুন:

নোটিশ বোর্ড | গ্রাফিক আর্টস ইনস্টিটিউট হেল্পলাইন ইনস্টিটিউটের সকল গুরুত্বপূর্ণ নোটিশ ও আপডেট এখন হাতের নাগালে।

23/05/2026

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য়, ৩য়, ৫ম ও ৭ম পর্বের শিক্ষার্থীদের July–December 2025 সেশনের উপবৃত্তির তালিকা প্রকাশিত হয়েছে।

সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তালিকা যাচাই করার জন্য বলা হলো।

https://gaistudent.info/notice

23/05/2026

শ্রেণী কার্যক্রম ও ছাত্রাবাস বন্ধ সংক্রান্ত

https://gaistudent.info/notice

22/05/2026

সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট হেল্পলাইনের ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের জন্য একটি ওপেন সোর্স সহায়ক প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে একজন শিক্ষার্থী খুব সহজে সকল নোটিশ, একাডেমিক আপডেট, প্রয়োজনীয় ফাইল, রুটিন, ফর্ম এবং গুরুত্বপূর্ণ তথ্য এক জায়গায় গোছানোভাবে পেতে পারে।

যেন যে কোনো সময়, যে কোনো স্থান থেকে একজন শিক্ষার্থী তার প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে নিয়ে নিজের একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারে — সেটাই আমাদের মূল লক্ষ্য।

পাশাপাশি ভবিষ্যতে আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে শুধুমাত্র গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য একটি আলাদা Result System যুক্ত করা, যেখানে শিক্ষার্থীরা তাদের প্রতিটি সেমিস্টারের রেজাল্ট নিজেদের ক্যাম্পাসভিত্তিক প্ল্যাটফর্ম থেকেই দেখতে পারবে। এছাড়াও Student Clearance System সহ আরও কিছু গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে কাজ চলমান রয়েছে।

তবে একটি ওয়েবসাইট পরিচালনার পেছনে নিয়মিত ডোমেইন renew, হোস্টিং খরচ, সার্ভার মেইনটেন্যান্স এবং বিভিন্ন প্রযুক্তিগত ব্যয় জড়িত থাকে। দীর্ঘ সময় আমরা কোনো ধরনের বিজ্ঞাপন ব্যবহার করিনি। সম্প্রতি সীমিত আকারে বিজ্ঞাপন চালু করার পর বিভিন্ন ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া আমাদের নজরে এসেছে।

আমরা সবসময় চেয়েছি শিক্ষার্থীদের জন্য একটি পরিচ্ছন্ন ও সহায়ক প্ল্যাটফর্ম তৈরি করতে। তাই সাবেক শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসের প্রতি দায়বদ্ধতা থেকে ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদি কেউ মনে করেন যে ওয়েবসাইটটি থেকে উপকৃত হচ্ছেন এবং স্বেচ্ছায় সহায়তা বা কন্ট্রিবিউশন করতে চান, তাহলে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী — কোনো ধরনের বাধ্যবাধকতা নেই।

সবসময় চেষ্টা থাকবে শিক্ষার্থীদের জন্য আরও ভালো কিছু করার।
ধন্যবাদ সবাইকে।

— Govt.Graphic Arts Institute Helpline Team

Index of /

21/05/2026

ঈদ-উল-আজহা উপলক্ষে সরকারি ছুটি বিজ্ঞপ্তি

https://gaistudent.info/notice

21/05/2026

শিক্ষার্থীদের জন্য লাইব্রেরিতে ফ্রি ওয়াই-ফাই চালু সংক্রান্ত বিজ্ঞপ্তি

https://gaistudent.info/notice

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Sat Mosjid Road, Mohammadpur
Dhaka
1207