Mentor Rafi

Mentor Rafi Learning Simplified
Physics • Math • Tech | Smart Learning Starts Here

23/04/2026

HSC 26 এর কে কে আছো?

26/03/2026
24/03/2026

Lose?
I don't lose
I win
I win
That's my job
That's what I do

বলে নতুন একটা স্টার্ট করো। পুরাতন ল্যাকিংস গুলা রিকোভার করো। ঈদের শেষ।সেরা একটা কামব্যাক দেও

09/03/2026

ইম্প্রুভমেন্ট নিয়ে তিনটা কমন প্রশ্ন

১) মেডিকেলে এক্সাম দিতে পারব কিনা?
উত্তর:পারবে এবং মার্ক কাটা যাবে না কোন এক্সট্রা
২) ঢাবিতে এক্সাম দিতে পারবা কিনা?
উত্তর:আগের বার এক্সাম দেওয়ার ফর্ম ফিলাপ না করলে পারবা,নাইলে পারবা না।
৩) এক্সাম কোন সিলেবাসে হবে?
উত্তর: HSC শর্ট সিলেবাসে হবে বলেই সিদ্ধান্ত till now।

২০২৬ সালের ৩ মার্চ আকাশপ্রেমীদের জন্য থাকছে এক বিরল দৃশ্য। মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, আজ পূর্ণিমার রাত এবং একই ...
03/03/2026

২০২৬ সালের ৩ মার্চ আকাশপ্রেমীদের জন্য থাকছে এক বিরল দৃশ্য। মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, আজ পূর্ণিমার রাত এবং একই সঙ্গে ঘটবে পূর্ণ চন্দ্রগ্রহণ। এই বিশেষ অবস্থায় আকাশে দেখা যাবে তথাকথিত ‘ব্লাড ওয়ার্ম মুন’— অর্থাৎ লালচে আভায় রাঙা পূর্ণ চাঁদ। আজকের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মিস করলে একই ধরনের দৃশ্য আবার দেখতে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আজ সন্ধ্যার পর সবচেয়ে স্পষ্টভাবে এই গ্রহণ উপভোগ করা যাবে North America অঞ্চলে। বিশেষ করে পশ্চিম উপকূলের আকাশে দৃশ্যটি হবে আরও পরিষ্কার ও আকর্ষণীয়।

ঐতিহ্যগতভাবে মার্চ মাসের পূর্ণিমাকে বলা হয় ‘ওয়ার্ম মুন’। শীতের শেষে যখন মাটি ধীরে ধীরে উষ্ণ হতে শুরু করে, তখন কেঁচো ও নানা ধরনের পোকামাকড় মাটির উপরে ভেসে ওঠে— সেখান থেকেই এই নামের উৎপত্তি। অনেকের মতে, শীত শেষে বিটল পোকাদের বেরিয়ে আসার সময়ের সঙ্গেও এই নামের সম্পর্ক রয়েছে। পূর্ণিমার এই সময় যদি পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে, তখন তাকে বলা হয় ‘ব্লাড মুন’।

চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে দাঁড়ায় এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এ সময় সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছাতে না পেরে পৃথিবীর বায়ুমণ্ডল ঘুরে লালচে আভা নিয়ে চাঁদের গায়ে পড়ে। ফলে চাঁদ তখন গাঢ় লাল বা তামাটে রঙ ধারণ করে— আর এ কারণেই এর নাম হয়েছে ‘ব্লাড ওয়ার্ম মুন’।

ভেক্টর ব্যাখ্যাসহ ক,খ হাই ভোল্টেজ ইম্পর্টেন্ট সাজেশনক্লাস লিংক প্রথম কমেন্টে। পিডিএফ লিংক ইউটিউবের ডেস্ক্রিপশন বক্সে।এভা...
28/02/2026

ভেক্টর ব্যাখ্যাসহ ক,খ হাই ভোল্টেজ ইম্পর্টেন্ট সাজেশন

ক্লাস লিংক প্রথম কমেন্টে। পিডিএফ লিংক ইউটিউবের ডেস্ক্রিপশন বক্সে।

এভাবে সব চ্যাপ্টারের উপর সাজেশন দেয়া হবে 40 Day Physics Revision Batch এ। প্রিবুকিং চলছে। প্রি বুক করলেই ৪০% ডিস্কাউন্ট। লিংক দ্বিতীয় কমেন্টে

আগামীকাল শনিবার, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যার আকাশে ঘটতে যাচ্ছে এক দৃষ্টিনন্দন মহাজাগতিক আয়োজন। আমাদের সৌরজগতের ছয়টি গ্রহ: শুক...
27/02/2026

আগামীকাল শনিবার, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যার আকাশে ঘটতে যাচ্ছে এক দৃষ্টিনন্দন মহাজাগতিক আয়োজন। আমাদের সৌরজগতের ছয়টি গ্রহ: শুক্র, বুধ, শনি, বৃহস্পতি, নেপচুন এবং ইউরেনাস,একই সময় আকাশে প্রায় সরলরেখার মতো অবস্থান করবে। এই ঘটনাকে সাধারণভাবে “প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট” বলা হয়।

আসলে গ্রহগুলো বাস্তবে একেবারে সোজা লাইনে দাঁড়িয়ে যায় না। তারা সবাই সূর্যকে কেন্দ্র করে প্রায় একই সমতলে (যাকে এক্লিপটিক প্লেন বলা হয়) ঘোরে। তাই পৃথিবী থেকে দেখলে কখনও কখনও মনে হয় তারা একই রেখায় সারিবদ্ধ হয়ে আছে।

বাংলাদেশ থেকেও এই বিরল দৃশ্য দেখা যাবে—যদি আকাশ পরিষ্কার থাকে। সূর্যাস্তের প্রায় আধা ঘণ্টা পর পশ্চিম আকাশের দিগন্তের খুব কাছাকাছি এই গ্রহগুলো দৃশ্যমান হবে এবং প্রায় ৪৫ মিনিট পর্যন্ত দেখা যাবে।

🔭 খালি চোখে যেগুলো দেখা যাবে:
শুক্র সবচেয়ে উজ্জ্বল থাকবে, এরপর বৃহস্পতি সহজেই চোখে পড়বে। বুধ ও শনি অপেক্ষাকৃত কম উজ্জ্বল হলেও পরিষ্কার আকাশে খালি চোখেই দেখা সম্ভব।

🔭 টেলিস্কোপ বা বাইনোকুলার প্রয়োজন হবে যেগুলোর জন্য:
শনির কাছাকাছি অবস্থান করবে নেপচুন। এটি খালি চোখে দেখা প্রায় অসম্ভব, তাই একটি টেলিস্কোপ প্রয়োজন।
আর ইউরেনাস দেখতে চাইলে আকাশে কালপুরুষ নক্ষত্রমণ্ডলী চিহ্নিত করে তার একটু উপরে প্লাইয়াডিস নক্ষত্রপুঞ্জ-এর নিচের অংশে বাইনোকুলার তাকাতে হবে।

যেহেতু গ্রহগুলো দিগন্তের খুব কাছে থাকবে এবং সময় খুব সীমিত। মাত্র ৪৫ মিনিট, তাই সামান্য দেরিতেই এই অসাধারণ দৃশ্য হাতছাড়া হয়ে যেতে পারে।

এই ধরনের জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয়। আমরা এক বিশাল মহাবিশ্বের ক্ষুদ্র অংশ, অথচ সেই মহাবিশ্বের সৌন্দর্য চোখ তুলে তাকালেই ধরা দেয়।

সময় থাকলে কাল সন্ধ্যায় একবার আকাশের দিকে তাকিয়েই দেখুন। বইয়ের পাতার সৌরজগৎ যেন জীবন্ত হয়ে উঠবে।

26/02/2026

N***r give up in any situation

একদম র‍্যান্ডম টাইমে ঢুকে যার কমেন্টে রিয়েক্ট থাকবেনা সে বিজয়ী হবে বলেছিলামসেই র‍্যান্ডম টাইম টা ছিলো ৭:৪৭ এAngkon Molli...
25/02/2026

একদম র‍্যান্ডম টাইমে ঢুকে যার কমেন্টে রিয়েক্ট থাকবেনা সে বিজয়ী হবে বলেছিলাম

সেই র‍্যান্ডম টাইম টা ছিলো ৭:৪৭ এ
Angkon Mollick এর কমেন্টে রিয়েক্ট ছিলোনা

তাই নিয়ম অনুযায়ী উইনার হয়েছে অংকন

পুরষ্কারের জন্য Mentor Rafi পেজে নক দেও

24/02/2026

ঢাকা বোর্ড ২০২৫
নিউটনীয় বলবিদ্যা
সুতার টান

খুবই গুরুত্বপূর্ণ টপিক। ভালোমত ভিডিওটি দেখবে। ইউটিউবে ফুল কোয়ালিটিতে দেখতে প্রথম কমেন্টে ক্লিক করো

23/02/2026

কখনো কি ফ্যানের ক্যাপাসিটর কেটে দেখছো ভিতরে কি কি আছে?

ক্যাপাসিটর কেটে পোস্টমর্টেম করা হয়েছে এই ভিডিওতে। Full Quality তে দেখতে প্রথম কমেন্টের লিংকে ক্লিক করো

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mentor Rafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share