Stack Learner

Stack Learner

Share

A legacy of empowerment through innovative tech education.

Stack Learner is transforming tech education with an all-encompassing ecosystem that integrates learning, work, and lifestyle. Over the past 7 years, we have empowered 100,000+ learners through innovative, practical solutions and shared 1,500+ tutorials and professional content videos. We are also pioneering industry-based professional live workshops and building a comprehensive learning ecosystem

18/12/2025

গতকালকে একটা শকিং ঘটনা ঘটেছে। হঠাৎ করে ইমেইলে নোটিফিকেশন আসলো যে কেউ একজন Stack Learner এর লাইফটাইম সাবস্ক্রিপশন নিয়েছে। আমরা তো অবাক, ভালো করে চেক করে দেখি আসলেই নিয়েছে। ভাবলাম একটু খুঁজে দেখি যেই মানুষটা আমাদের লাইফটাইম সাবস্ক্রিপশন নিলো সে আমাদের সাপোর্টে কোনো কথা বলেছে কিনা। না, কোনো ইমেইল না, ফেসবুক লিঙ্কডিনে মেসেজ না, কোনো ফোন কলের হিস্টরিও নেই।

সাইলেন্টলি আসলো, লাইফটাইম সাবস্ক্রিপশন পারচেজ করলো, সাইলেন্টলি নিজের সাথে সাথে এই কমিউনিটিকে গ্রো করার জন্য কন্ট্রিবিউট করে ফেললো। বিষয়টা শকিং, বিষয়টা শকিং এই কারণে যে আমরা এখন পর্যন্ত প্রাইসিং, সাবস্ক্রিপশন এইগুলো নিয়ে কোনো পোস্টও করি নি, কোনো মার্কেটিং করিনি। তারপরেও একজন এসে এই কমিউনিটিকে সাপোর্ট করে গেলো।

লাইফটাইম সাবস্ক্রিপশনটা আমরা রেখেছিই আমাদের সাইলেন্ট সাপোর্টারদের জন্য। যারা চায় আমরা গ্রো করি, এই কমিউনিটি গ্রো করুক। যারা Stack Learner কে সাপোর্ট করেন, যাদের সাধ্য আছে তারা লাইফটাইম সাবস্ক্রিপশনটা নিতে পারেন। কারণ এখন আমাদের অনেক কনটেন্ট বানাতে হবে যার মধ্যে ৫০% কনটেন্ট সবার জন্য উন্মুক্ত থাকবে। আর তার জন্য ভালো লেভেলের ইনভেস্টমেন্টও লাগবে।

আপনারা চাইলে আমাদের সাথে মেন্টর বা ক্রিয়েটর হিসেবেও জয়েন করতে পারেন। ওয়েব সাইটে আমরা একটা ফর্ম যুক্ত করেছি। যদি আপনি ইচ্ছুক হন তাহলে ফর্মটা সাবমিট করেন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো।

ফিনান্সিয়াল, মোরাল, মেন্টাল সব রকম সাপোর্টের জন্যই আপনাদের সবাইকে ধন্যবাদ ❤️

16/12/2025

সকলকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা! 🇧🇩
বিজয়ের এই মাসে Stack Learner বরাবরের মতোই আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা নিয়ে এসেছি Stack Learner এর নতুন লার্নিং ইকোসিস্টেম।

যেখানে রয়েছে একটি সম্পূর্ণ লার্নিং-ফ্রেন্ডলি ইন্টারফেস, ইউজার-ফ্রেন্ডলি Course Player, গোছানো Course Resource সেকশন, Article Reader এবং Instant Note Taking ফিচার। সবকিছু এক জায়গায়, যাতে শেখা হয় আরও easy এবং effective। খুব শীঘ্রই যুক্ত হচ্ছে AI Assistant, প্র্যাকটিক্যাল Projects সহ আরও অনেক নতুন ফিচার, যা আপনার লার্নিং জার্নিকে করবে আরও smooth এবং efficient। তাই আর দেরি না করে এখনই ভিজিট করুন কমেন্টে দেওয়া লিংকে এবং শেখা হোক বিজয়ের উল্লাস।

ধন্যবাদ,
Team Stack Learner

18/06/2025

একটা বিষয় কি খেয়াল করেছেন?
এই রিয়্যাক্ট, নোডজেএস, লারাভেল, জ্যাংগোর পেছনে ছুটতে ছুটতে আমরা ডেটাবেজের কথা ভুলেই যাই। অথচ আমাদের এত সব জল্পনা কল্পনা রুপকথার লজিকের পেছনে থাকা আসল নায়ক কিন্তু এই ডেটাবেজ। ডেটাবেজ ডিজাইনে গড়মিল হলে কিন্তু সব শেষ। তখন সি বা অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ দিয়ে ব্যাকেন্ড বানালেও কোনো লাভ হবে না। রেস্পন্স স্লো ই হবে।

আপনি বলবেন ডেটাবেজ শিখে কি করবো? ORM (অবেজক্ট রিলেশনাল ম্যাপার) দিয়েই আমাদের সব কাজ হয়ে যায়। কত ভালো ভালো ORM আছে।

কথায় লজিক আছে। তবে একজন ব্যাকেন্ড ডেভেলপার হিসেবে আপনাকে অন্ততপক্ষে ডেটাবেজটা সম্পর্কে জানতে হবে। কিভাবে স্কিমা ডিজাইন করলে কুয়েরিতে এক্সট্রা বেনিফিট পাওয়া যাবে, জয়েন কম হবে, কিভাবে নরমালাইজেশন করতে হবে, কি কি ভাবে কুয়েরি অপ্টিমাইজ করা যায়, কিভাবে ইন্ডেক্সিং বা পার্টিশন করা যায় এগুলো আপনাকে জানতে হবে। কুয়েরি এক্সপ্লেইনারের মাধ্যমে কিভাবে কুয়েরি সম্পর্কে আরও ভালো জ্ঞান অর্জন করা যায়, বটলনেক খুঁজে বের করা যায় তা জানতে হবে। সাব কুয়েরি ভালো ডিসিশন নাকি জয়েন ভালো ডিসিশন সেটা সম্পর্কে জানতে হবে। এরকম আরও অসংখ্য ছোট ছোট বিষয় আছে যা আপনাকে ডিজাইন ডিসিশনে হেল্প করবে এবং আপনার কুয়েরি পার্ফর্মেন্সকে অনেক গুণে বাড়িয়ে দেবে।

একজন ডেভেলপার হিসেবে ফাউন্ডেশনাল জ্ঞানের মধ্যে ডেটাবেজ অন্যতম। PostgreSQL এখনকার সময়ের অন্যতম শক্তিশালী ও বিশ্বস্ত ডেটাবেজ। ওপেন সোর্স ডেটাবেজের মধ্যে সব থেকে জনপ্রিয়, ফিচাররিচ এবং যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য প্রথম চয়েজ, সে হোক SaaS প্রোডাক্ট বা AI পাওয়ার্ড কোনো অ্যাপ। Postgres একটা মাল্টিপার্পাস ডেটাবেজ কারণ এখানে আপনি রিলেশনাল, টাইম সিরিজ, ভেক্টর, মঙ্গোডিবির মতো ডকুমেন্ট ডিবি, কি ভ্যালু স্টোরেজ সহ আরও ভিন্ন ভিন্ন ডেটা নিয়ে কাজ করতে পারবেন। এছাড়াও এর ফিচারের অভাব নেই।

আপনি যদি একজন ব্যাকেন্ড বা ফুলস্ট্যাক ডেভেলপার হন তাহলে আপনার জন্য একটা সুখবর আছে। আমরা দুই সপ্তাহে ছয় দিনের (প্রতি সপ্তাহে তিন দিন) একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে যাচ্ছি। এই ওয়ার্কশপের লক্ষ্য খুবই সিম্পলঃ

✅ আমরা PostgreSQL ডেটাবেজটা সম্পর্কে জানবো
✅ আমরা একটা রিয়েল অ্যাপ্লিকেশনের রিকয়ার্মেন্ট ডকুমেন্ট পড়ে স্কিমা ডিজাইন করবো, ER ডায়াগ্রাম তৈরি করবো।
✅ একটা ডেটাবেজ ডিজাইন করতে যেসব ডিজাইন ডিসিশন নিতে হয় সেগুলো সম্পর্কে হাতে কলমে জানবো।
✅ ফাইনালি ডেটাবেজের অ্যাডভান্সড কন্সেপ্ট গুলো অ্যাপ্লাই করে একটা স্কেলেবল ডিজাইন করবো।

যদি আপনার হাতে দুই সপ্তাহে তিন তিন ছয় দিন ১৮ থেকে ২০ ঘন্টা সময় থাকে তাহলে এই ওয়ার্কশপে জয়েন করতে পারেন। মনে রাখবেন, আমাদের এত পড়াশোনা কিন্তু এই ডেটাবেজকে কেন্দ্র করেই। তাই এটা শেখার জন্য সময় এবং অর্থ ইনভেস্ট করলে লস হবে না।

সময়ঃ ২৭, ২৮, ২৯, জুন এবং ৪, ৫, ৬ জুলাই রাত ৯টায়
রেজিস্ট্রেশন ফিঃ ৪২০০ টাকা (৬৫% ডিস্কাউন্টের পরে)

10/06/2025

এই পোস্টটা শুধু ব্যাকেন্ড Enthusiast দের জন্য যারা চ্যাটজিপিটির যুগেও নিজের ফান্ডামেন্টালকে আরও স্ট্রং বানানোর জন্য কাজ করছেন।

আমরা যারা নোডজেএস ডেভেলপার আছি, আমাদের কাছে নোডজেএস এর থেকে এনপিএম বেশি পছন্দের। কারণ এনপিএমের কাছে ইভেন অড নাম্বার বের করার জন্যও প্যাকেজ আছে। আমাদের নোডজেএসের জার্নি শুরুই হয় এক্সপ্রেস দিয়ে, তারপর প্রয়োজন অনুযায়ী আমরা একের পর এক থার্ড পার্টি মডিউল শিখতে থাকি। নোডজেস এর কিন্তু একটা বিশাল বিউল্টইন লাইব্রেরী আছে। বেশির ভাগ ক্ষেত্রেই আমরা হাতে গোনা ৪-৫ টা মডিউল নিয়ে কাজ করি। আর বাকীটা নির্ভর করি থার্ডপার্টি মডিউলের ওপরে। এটা খারাপ কিছু না, তবে যদি এমন হতো যে থার্ড পার্টি কোনো মডিউল ব্যবহার না করেই আপনি সব প্রব্লেমের সমাধান করতে পারছেন শুধুমাত্র বিউল্টইন মডিউলগুলো ব্যবহার করে, তাহলে আপনার কনফিডেন্স কোন লেভেলে থাকতো? আপনাকে এই কনফিডেন্সটা দেওয়ার জন্যই আমরা ডিজাইন করেছি No NPM No Problem ওয়ার্কশপটা। এই প্র্যাক্টিক্যাল ওয়ার্কশপে আমরা কোনো থার্ডপার্টি মডিউল ইন্সটল করবো না। থার্ডপার্টি কোনো মডিউল ছাড়াই আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো আর একটা রেস্ট এপিআই বানাবো। মূলত এই ওয়ার্কশপ দুই ভাগে বিভক্ত।

১) একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য আমাদের এক্সপ্রেসের মতো ফ্রেমওয়ার্ক দরকার হয়। নোডজেস এর http মডিউল সার্ভার ক্রিয়েট করার সুযোগ দিলেও রাউটিং সাপোর্ট দেয় না, মিডলওয়্যার সাপোর্ট দেয় না, সিরিয়ালাইজেশনের ক্ষেত্রেও অনেক প্রব্লেম থাকে। যেই সমস্যা গুলো আমরা সমাধান করি এক্সপ্রেসের মতো ফ্রেমওয়ার্ক দিয়ে।
যেহেতু আমরা এক্সপ্রেস ইন্সটল করতে পারবো না, তাই আমরা এক্সপ্রেসের মতো একটা মিনিমালিস্টিক ফ্রেমওয়ার্ক বানাবো। নিজেদের রাউটার বানাবো, মিডলওয়্যার সিস্টেম বানাবো, রেন্ডার ইঞ্জিন বানাবো, সহজ কথায় একটা ছোট খাটো একটা ওয়েব ফ্রেমওয়ার্ক বানাবো কোনো রকম থার্ডপার্টি প্যাকেজ ব্যবহার না করে।

২) দ্বিতীয় ধাপে আমরা অ্যাপলিকেশন বানাবো। অ্যাপ্লিকেশন বানাতে গিয়ে আমাদের অনেক মিডলওয়্যার লাগবে, সেগুলো আমরা নিজে হাতে লিখবো। ভিন্ন ভিন্ন বিউল্টইন মডিউল এক্সপ্লোর করবো, সেগুলোও ব্যবহার করবো ভিন্ন ভিন্ন প্রব্লেম সল্ভ করার জন্য। একটা মাল্টিপেজ ওয়েব অ্যাপ্লিকেশন আর একটা রেস্ট এপিআই বানাবো।

পুরো ওয়ার্কশপে আমাদের একটাই চ্যালেঞ্জ থাকবে। আমরা কোনো থার্ড পার্টি মডিউল ইন্সটল করতে পারবো না। আমার বিশ্বাস আপনি এই সুপার ইন্টারেস্টিং ওয়ার্কশপটা মিস করতে চাইবেন না। এই ওয়ার্কশপটা পুরোটাই প্রাক্টিক্যাল, আর প্রতি পদে পদে ডট গুলোকে ট্রিগার করবে। তাই দেরি না করে কমেন্টে দেওয়া লিংক থেকে এখনই অ্যাসেসমেন্টটা দিয়ে দিন।

শিডিউলঃ শুক্র, শনি, রবি রাত ৯ টা থেকে ১১ঃ৩০ (১৩-১৫ জুন, ২০২৫)
রেজিস্ট্রেশন ফিঃ ২১০০ টাকা (পেমেন্ট পেজ থেকে ম্যাক্সিমাম ডিস্কাউন্ট সিলেক্ট করে নিতে হবে)

27/05/2025

একসময় বুটস্ট্র্যাপ এবং জেকুয়েরির যুগে ওয়েব ডেভেলপমেন্ট ছিল অনেকটা টেমপ্লেট-ভিত্তিক। সময়ের সাথে সেই ট্রেন্ড বদলেছে। মডার্ন ফ্রন্টেন্ড ফ্রেমওয়ার্কের উত্থানের সাথে সাথে CSS ফ্রেমওয়ার্কের জায়গা নিয়েছে কম্পোনেন্ট লাইব্রেরিগুলো। আর এখন, প্রোডাক্ট-বেইজড কোম্পানিগুলো আগ্রহ দেখাচ্ছে নিজস্ব ডিজাইন সিস্টেম তৈরির দিকে।

বড় কোম্পানিগুলো তাদের ব্র্যান্ড আইডেন্টিটি বজায় রাখতে এবং স্কেলেবল UI তৈরি করতে নিজস্ব ডিজাইন সিস্টেম ও কম্পোনেন্ট লাইব্রেরী তৈরি করে। এই ডিজাইন সিস্টেমগুলো শুধু ভিজ্যুয়াল গাইডলাইন নয়, বরং একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট যা প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, ডকুমেন্টেশন এবং পাবলিশিং সবকিছুর সমন্বয়ে তৈরি হয়।যারা ভবিষ্যতে দেশ-বিদেশের প্রোডাক্ট-ফোকাসড কোম্পানিতে কাজ করতে চান, তাদের জন্য ডিজাইন সিস্টেম নিয়ে কাজ জানাটা হতে পারে একটি বড় অ্যাডভান্টেজ।

এই লক্ষ্যে Stack Learner আয়োজন করেছে তিনদিনের একটি ওয়ার্কশপ:
“Build & Deploy Your Own Design System: Atomic Design, React, Storybook, Tailwind”

এই ওয়ার্কশপে শিখবেন কীভাবে স্ক্র্যাচ থেকে একটি ডিজাইন সিস্টেম তৈরি করবেন React, Storybook এবং Tailwind ব্যবহার করে। পাশাপাশি থাকবে Monorepo সেটআপ ও কম্পোনেন্ট লাইব্রেরী পাবলিশ করার প্র্যাকটিক্যাল গাইডলাইন।

ওয়ার্কশপ সময়সূচি: ৩০ মে হতে ১ জনু ২০২৫, প্রতিদিন রাত ৯টায়

23/05/2025

বিশেষ ঘোষণা📣
অনিবার্য কারণ বশত "Build & Deploy Your Own Design System" ওয়ার্কশপটি এক সপ্তাহ পিছিয়ে ৩০ মে ২০২৫ নির্ধারণ করা হয়েছে। যার কারণে আমাদের পরবর্তী দুটি ওয়ার্কশপের সিডিউলও যথাক্রমে পিছিয়ে নেওয়া হয়েছে। ইতোমধ্যে যারা এনরোলমেন্ট কমপ্লিট করেছেন আপনাদেরকে মেইল করা হয়েছে।
উক্ত বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদ।

20/05/2025

প্রতিবার নতুন প্রজেক্ট শুরু করলেই মনে হয় — “আবার সেই Card বা Modal টা নতুন করে লিখতে হবে? একটু ডিজাইন ভিন্ন হলেই আগের কোড মানায় না। বারবার একই কম্পোনেন্ট নতুনভাবে কোড করা, নতুনভাবে থিম দেওয়া — কিন্তু প্রজেক্টের deadline তো আর কারও জন্য অপেক্ষা করে না।

এই রকম repetitive কাজ থেকে বের হয়ে আসার জন্য দরকার একটি professional solution — যেটা শুধু কাজকে fast করবে না, বরং কোডবেসকে করবে scalable, reusable এবং টিমের সবার জন্য maintainable।

🎯 “Build & Deploy Your Own Design System: Atomic Design, React, Storybook, Tailwind”*
এই professional workshop-এ আপনি শিখবেন কীভাবে একটি scalable, reusable এবং themeable design system তৈরি করা যায় — যা পুরো টিম বা একাধিক প্রজেক্টে সহজেই ব্যবহার করা যায়।

এই ৩-দিনের workshop-এ আপনি শিখবেন:

* কীভাবে Atomic Design দিয়ে UI-কে ছোট, পুনঃব্যবহারযোগ্য units-এ ভাগ করা যায়
* React ও Tailwind CSS দিয়ে থিম সাপোর্টসহ কম্পোনেন্ট তৈরি
* Storybook ব্যবহার করে component library ডকুমেন্টেশন ও টেস্টিং

✅ এই স্কিলসেট শুধু আপনার সময় বাঁচাবে না, বরং প্রজেক্টের quality, maintainability এবং teamwork-এও বড় পরিবর্তন আনবে।

workshop সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিংকেঃ
👉 https://www.stacklearner.com/workshops/build-and-deploy-your-own-design-system-atomic-design-react-storybook-tailwind

12/05/2025

আজকের অ্যাপ্লিকেশন আর একটাই ইন্টারফেসে সীমাবদ্ধ নয়—এখন গুরুত্ব পাচ্ছে মডুলারিটি, ফ্লেক্সিবিলিটি আর ডেভেলপার ইউজেবিলিটি।

৩ দিনের এই Practical ওয়ার্কশপে আপনি শিখবেন কীভাবে একই কোডবেস থেকে REST, GraphQL, SDK এবং CLI টুলস তৈরি করা যায়। শিখবেন কীভাবে Monorepo আর্কিটেকচারে TypeScript ব্যবহার করে স্কেলেবল এবং পুনঃব্যবহারযোগ্য সিস্টেম তৈরি করা যায়, যা একাধিক ইন্টারফেসে সহজেই ব্যবহৃত হয়।

আপনি যদি একজন ব্যাকএন্ড ডেভেলপার হন, কিংবা API ডিজাইন দক্ষতায় এক ধাপ এগিয়ে যেতে চান, তাহলে এই ওয়ার্কশপ আপনার জন্য।

শুধু থিওরি নয়—প্র্যাকটিক্যাল উদাহরণ, রিয়েল-ওয়ার্ল্ড আর্কিটেকচার এবং এক্সপার্ট লেভেলের মডুলার ডিজাইন প্যাটার্ন নিয়ে সাজানো হয়েছে পুরো ওয়ার্কশপটি।

একটাই কোডবেস, অনেক ইন্টারফেস। এবার সময় নিজের স্কিলকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার!

07/05/2025

"Every pause in product building is a chance to listen better. Your feedback isn't noise for us, it’s the roadmap to real success."

তাই আপনাদের ফিডব্যাকের উপর ভিত্তি করে প্রতিনিয়ত আমরা ওয়ার্কশপের R&D, লার্নিং এপ্রোচ, Evaluation System সব কিছুতে আপডেট করে যাচ্ছি। এর ধারাবাহিকতায় মে হতে জুন মাসের আরও আপডেটেড মডেল বেইস ওয়ার্কশপগুলো সিডিউল করা হয়েছে।

এই ওয়ার্কশপগুলো তৈরির সময় যেই এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করেছে, তা আপনাদের মাঝেও কাজ করবে এবং অনেকগুলো 'Wow Moment" এর সৃষ্টি করবে আশা রাখি।

আপকামিং এক্সাইটিং ওয়ার্কশপসমূহের তালিকা:

🔵 "Designing Scalable Databases with PostgreSQL: A Practical Masterclass". এই ওয়ার্কশপে রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে PostgreSQL ডাটাবেস ডিজাইন করা হবে। বিশেষ করে তাত্ত্বিক আলোচনার উর্ধ্বে গিয়ে Software Requirements Specification (SRS) থেকে শুরু করে একটি প্রোডাকশন-রেডি ও স্কেলএবল ডাটাবেস তৈরি করতে হয় তা দেখানো হবে। এই সাথে আমরা শিখব কিভাবে ইফেক্টিভ রিলেশনাল ডেটা মডেল করতে হয়, অ্যাক্সেস প্যাটার্ন অপ্টিমাইজ করতে হয়, ওভারনরমালাইজ না করে কীভাবে নরমালাইজ করতে হয় এবং রিড-হেভি কিংবা রাইট-হেভি ওয়ার্কলোডের জন্য পরিকল্পনা করতে হয়। এছাড়াও জোড় দেওয়া হবে মাইগ্রেশন, পারফরম্যান্স ও এক্সটেনসিবিলিটির উপরে যা আপনাকে দীর্ঘ মেয়াদী মেনটেইনএবল ও গ্রোথ ফ্রেন্ডলি ডাটাবেস আর্কিটেক্ট করতে দক্ষ করে তুলবে।

🔵 "One Codebase, Many Interfaces: Practical API Design with REST, GraphQL, SDKs, and CLI's". এই ওয়ার্কশপে আপনি শিখবেন কীভাবে একটি শেয়ার্ড TypeScript কোডবেস থেকে REST, GraphQL, SDK ও CLI ইন্টারফেস তৈরি করা যায়। তিন দিনে আমরা একটি মডুলার সিস্টেম ডিজাইন ও ইমপ্লিমেন্ট করব, যেখানে একই বিজনেস লজিক বহু ইন্টারফেসে ব্যবহৃত হবে। পাশাপাশি শিখব মোনোরেপো আর্কিটেকচার, কোড রিইউজ, ও স্কেলযোগ্য সলিউশন ডিজাইন, সব মিলিয়ে পাবেন একটি সম্পূর্ণ ফাংশনাল সিস্টেম এবং মাল্টি-API ডিজাইনের গভীর জ্ঞান।

🔵 "Build & Deploy Your Own Design System: Atomic Design, React, Storybook, Tailwind". প্রতিটি কোম্পানিই চায় তাদের নিজস্ব ডিজাইন সিস্টেম থাকুক। কিন্তু শূন্য থেকে ডিজাইন সিস্টেম তৈরি করা যথেষ্ট কম্পলিকেটড একটি কাজ। এই ৩ দিনের ওয়ার্কশপে আপনি শিখবেন React, Tailwind CSS ও Storybook ব্যবহার করে ডকুমেন্টেড ও রিইজএবল UI Component ডেপলয় করে কীভাবে স্কেলেবল ডিজাইন সিস্টেম তৈরি করতে হয়।

🔵 "No NPM, No Problem: Build a Full Web App with Just Node.js Core". এই হ্যান্ডস-অন ওয়ার্কশপে আমরা কোনও থার্ড পার্টি লাইব্রেরি ছাড়াই সম্পূর্ণ একটি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব শুধুমাত্র Node.js-এর বিল্ট-ইন মডিউল ব্যবহার করে। HTTP সার্ভার, রাউটিং সিস্টেম, হালকা টেমপ্লেট ইঞ্জিন, ফর্ম হ্যান্ডলিং এবং ফাইল স্ট্রিমিং, সবকিছুই হবে একদম স্ক্র্যাচ থেকে। Express, Handlebars বা body-parser-এর মতো জনপ্রিয় টুল কীভাবে কাজ করে এবং তার ভিতরের রেসিপি বুঝতে আগ্রহী ডেভেলপারদের জন্য এটি একটি এক্সাইটিং ওয়ার্কশপ হতে যাচ্ছে। এছাড়াও শিখবেন কীভাবে http, fs, url, stream, crypto ইত্যাদি মডিউল দিয়ে একটি শক্তিশালী, দ্রুত, এবং ডিপেনডেন্সি-ফ্রি ব্যাকএন্ড সিস্টেম তৈরি করা যায়। ওয়ার্কশপ শেষ হতে হতে আপনার কাছে থাকবে একটি ইউনিক ও পোর্টফোলিও অ্যাপ্লিকেশন, যেখানে থাকবে আপনার Node.js এর গভীর জ্ঞানের ছোঁয়া।

এই ওয়ার্কশপগুলো আমাদের কাছে শুধু কিছু শেখানো নয়, বরং আপনাদের সঙ্গে মিলে একসাথে এগিয়ে যাওয়ার এক নিরন্তর প্রচেষ্টা।

একটি সিক্রেট শেয়ার করি, বর্তমানে ওয়ার্কশপগুলোতে 🐦"Early Bird Offer!" চলমান রয়েছে। অর্থাৎ যারা আগে এনরোল করবেন তাদের জন্য Up to 65% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে।

ওয়ার্কশপ সম্পর্কে বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন: https://stacklearner.com/workshops

17/04/2025

Time’s almost up! Enrollment for “Mastering DSA for Developers” workshop closes tomorrow at 5:00 PM.

16/04/2025

Many developers—especially in the early stages—don’t truly see the need to learn Data Structures and Algorithms (DSA). And that’s completely understandable. Most beginner projects don’t deal with millions of data entries or complex operations.

But here’s the reality: DSA isn’t just for backend engineers or competitive programmers.
Frontend, backend, full stack, mobile developers—even data scientists, data engineers, and game developers—use it regularly, often without realizing it.

In this video, we work with over 1 million data entries to demonstrate what really happens when performance becomes critical. We sort, randomize, and manipulate large datasets to help you feel the difference between basic code and optimized solutions.

If you've ever questioned the importance of DSA, this might be your turning point.
Watch the full video and see the impact for yourself.

15/04/2025

Mention your Tester Colleague who pokes you like this all the time!!!

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

https://www.facebook.com/groups/stacklearner, https://discord.gg/fFuKVdH6ux

Address


HOLDING 7-8, Banasree Main Road, Block A, AMINA GREEN PARK
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00