সাধারণ জ্ঞান-General Knowledge

সাধারণ জ্ঞান-General Knowledge Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সাধারণ জ্ঞান-General Knowledge, Education Website, Dhaka.

ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় "প্রবাহ"নোট : বলে রাখা ভালো, এই বৃষ্টি বলয়টি দেশের পশ্চিম ও উত্তর পশ্চ...
30/09/2025

ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় "প্রবাহ"

নোট : বলে রাখা ভালো, এই বৃষ্টি বলয়টি দেশের পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলে ও দক্ষিণ অঞ্চলে বেশি সক্রিয় হতে পারে। এই সময় উজানে ভারী বর্ষণ এর ফলে রংপুর ও রাজশাহী বিভাগের নদনদীর পানি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে।

এটি একটি প্রায় পূর্নাঙ্গ বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয় সারাদেশে বিশেষ সক্রিয় না হলেও অধিকাংশ এলাকায় বেশ সক্রিয় হতে পারে। তবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় অতিরিক্ত সক্রিয় হয়ে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে। এবং এই বৃষ্টি বলয় টি দেশের প্রায় ৬০-৭০ শতাংশ এলাকায় বেশ ভারীবৃষ্টি ঘটাতে পারে।

এটি চলতি বছরের ১৩ তম বৃষ্টি বলয় ও ৯ তম মৌসূমী বৃষ্টি বলয়।

সর্বাধিক সক্রিয়ঃ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ
বেশ সক্রিয় : ঢাকা বিভাগ
মাঝারি সক্রিয়: সিলেট ও চট্টগ্রাম বিভাগ

নাম : শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় "প্রবাহ"।
টাইপ : প্রায় পূর্নাঙ্গ বৃষ্টি বলয়। [৮০% এলাকায়]
ক্যাটেগরি : ভারী থেকে অতিভারী বৃষ্টি বলয়

কাভারেজ : দেশের প্রায় ৮০ শতাংশ এলাকা।
ধরন : মৌসূমী বৃষ্টি বলয়
সময়কাল : ৩০শে সেপ্টেম্বর রাত হতে ৫ই অক্টোবর ২০২৫। [পর্যায়ক্রমে, একসাথে সারাদেশে নয়]
সর্বাধিক সক্রিয়: ২ টু ৪ ই অক্টোবর। [পর্যায়ক্রমে, একসাথে সারাদেশে নয়]

কালবৈশাখী : নেই
বজ্রপাত : প্রথম দিকে প্রায় তীব্র, অধিকাংশ এলাকায়। পরে হালকা থেকে মাঝারি।
বন্যা : রংপুর ও রাজশাহী বিভাগে ভারি থেকে অতি ভারী বর্ষণের কারণে নদ নদী সমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে নদনদীর নিকটবর্তী নিম্ন অঞ্চল সাময়িক প্লাবিত হতে পারে। এছাড়াও বেশ কিছু এলাকায় নিম্ন অঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

একটানা বর্ষন : আছে বেশি সক্রিয় এলাকায়
সিস্টেম : একটি নিম্নচাপ থাকতে পারে।
ঝড় : এই বৃষ্টি বলয়ে দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে।

সাগর : বেশিরভাগ সময়েই সাগর বেশ উত্তাল থাকতে পারে। তাই সাগরে এসময় নিরাপদ নয়।

পাহাড় ধসঃ কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি থেকে যায়।

নোট : বৃষ্টিবলয় " প্রবাহ " চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ এলাকায় মূলত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ও অধিক সক্রিয় এলাকায় প্রায় সবসময়ই মেঘাচ্ছন্ন থাকতে পারে।
বৃষ্টি বলয় " প্রবাহ" তে বেশি সক্রিয় এলাকায় অধিকাংশ বৃষ্টিপাত হতেপারে একটানা ও দীর্ঘস্থায়ী।

*এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ৬০-৭০% এলাকায় পানি সেচের চাহিদা পুরন হতে পারে।

এই বৃষ্টি বলয় টি ৩০শে সেপ্টেম্বর দেশের পূর্ব অঞ্চল দিয়ে দেশে প্রবেশ করতে পারে ও আগামি ৬ই অক্টোবর রংপুর বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে।

বৃষ্টিবলয় প্রবাহ চলাকালীন সময়ে দেশের আবহাওয়া অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে। এবং টানা বৃষ্টি চলা এলাকায় বেশ ঠান্ডা অনুভূতি হতে পারে।

বৃষ্টি বলয় প্রবাহ এর বৈশিষ্ট্য : এটি দেশের এক প্রান্ত থেকে শুরু হয়ে অন্য প্রান্তের দিকে প্রবাহিত হতে পারে। অর্থাৎ শুরুতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চল দিয়ে শুরু হলেও শেষ পর্যায়ে এটি উত্তর-পশ্চিমাঞ্চলে যেয়ে শেষ হতে পারে।

নোট : প্রবাহ যেহেতু প্রায় পূর্নাঙ্গ বৃষ্টি বলয় [পুরোপুরি পূর্নাঙ্গ নয়], সুতরাং প্রবাহ চলাকালীন সময়ে দেশের কিছু এলাকায় খুবই কম বৃষ্টিপাত বা বৃষ্টি একেবারে না ও হতে পারে।

নোট: বৃষ্টি বলয় চালু হওয়া মানে একসাথে সকল এলাকায় বৃষ্টিপাত নয়। মূলত এই সময়সীমার মধ্যে সর্বোচ্চ সক্রিয় এলাকায় পর্যায়ক্রমে বেশি বৃষ্টিপাত হতে পারে এবং কম সক্রিয় এলাকায় বৃষ্টিপাত হলেও তা পর্যায়ক্রমে ও কম হতে পারে।

মেঘের অভিমুখ: অধিকাংশ সময় দক্ষিণ হতে উত্তর দিকে, তবে মাঝে মাঝে বিভিন্ন এলাকায় গতিপথ ভিন্ন ভিন্ন হতে পারে।

আসুন একনজরে দেখেনেই বৃষ্টি বলয় "প্রবাহ" চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে সর্বোচ্চ ও সর্বনিম্ন গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। ও বৃষ্টি বলয়ের ৬ দিনে কোন বিভাগে গড়ে কত দিন বৃষ্টির সম্ভাবনা আছে।

ঢাকা ১২০-১৭০ মিলিমিটার, গড়ে ৪দিন
খুলনা ১৬০-২১০ মিলিমিটার গড়ে ৪ দিন
বরিশাল ১৫০-১৭০ মিলিমিটার গড়ে ৪ দিন
সিলেট ৮০-১৩০ মিলিমিটার গড়ে ৩ দিন
ময়মনসিংহ ১৪০-২০০ মিলিমিটার গড়ে ৪ দিন
রাজশাহী ১৭৫-২৫০ মিলিমিটার গড়ে ৫ দিন
রংপুর ২৮০-৩৮৫ মিলিমিটার গড়ে ৫ দিন
চট্টগ্রাম ৮০-২০০ মিলিমিটার গড়ে ৩ দিন।

আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় প্রবাহ এ চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপরে
_______________________

বরিশাল বিভাগ
===================

বরিশাল – 150 মিমি

ভোলা উত্তর – 150 মিমি

ভোলা দক্ষিণ – 160 মিমি

বরগুনা – 160 মিমি

ঝালকাঠি – 165 মিমি

পটুয়াখালী উত্তর – 150 মিমি

পটুয়াখালী দক্ষিণ – 150 মিমি

পিরোজপুর উত্তর – 150 মিমি

পিরোজপুর দক্ষিণ – 160 মিমি
_________________

চট্টগ্রাম বিভাগ
==================
বান্দরবান উত্তর – 120 মিমি

বান্দরবান দক্ষিণ – 150 মিমি

ব্রাহ্মণবাড়িয়া – 75 মিমি

চাঁদপুর – 120 মিমি

চট্টগ্রাম উত্তর – 100 মিমি

চট্টগ্রাম দক্ষিণ – 120 মিমি

কুমিল্লা উত্তর – 85 মিমি

কুমিল্লা দক্ষিণ – 100 মিমি

কক্সবাজার উত্তর – 180 মিমি

কক্সবাজার দক্ষিণ – 220 মিমি

সন্দ্বীপ – 150 মিমি

ফেনী – 100 মিমি

খাগড়াছড়ি উত্তর – 75 মিমি

খাগড়াছড়ি দক্ষিণ – 85 মিমি

লক্ষ্মীপুর – 140 মিমি

নোয়াখালী উত্তর – 130 মিমি

নোয়াখালী দক্ষিণ – 150 মিমি

রাঙামাটি উত্তর – 100 মিমি

রাঙামাটি দক্ষিণ – 120 মিমি
________________________

ঢাকা বিভাগ
==================

ঢাকা – 135 মিমি

ফরিদপুর – 150 মিমি

গাজীপুর – 140 মিমি

গোপালগঞ্জ – 150 মিমি

কিশোরগঞ্জ – 110 মিমি

মাদারীপুর – 130 মিমি

মানিকগঞ্জ – 140 মিমি

মুন্সিগঞ্জ – 130 মিমি

নারায়ণগঞ্জ – 120 মিমি

নরসিংদী – 110 মিমি

রাজবাড়ী – 160 মিমি

শরীয়তপুর – 130 মিমি

টাঙ্গাইল – 175 মিমি
___________________

ময়মনসিংহ বিভাগ
==================

জামালপুর – 200 মিমি

ময়মনসিংহ উত্তর – 160 মিমি

ময়মনসিংহ দক্ষিণ – 140 মিমি

নেত্রকোনা – 150 মিমি

শেরপুর – 200 মিমি
_____________________

খুলনা বিভাগ
=============

বাগেরহাট উত্তর – 160 মিমি

বাগেরহাট দক্ষিণ – 160 মিমি

চুয়াডাঙ্গা – 200 মিমি

যশোর – 180 মিমি

ঝিনাইদহ – 190 মিমি

খুলনা উত্তর – 170 মিমি

খুলনা দক্ষিণ – 170 মিমি

কুষ্টিয়া – 200 মিমি

মাগুরা – 180 মিমি

মেহেরপুর – 210 মিমি

নড়াইল – 155 মিমি

সাতক্ষীরা উত্তর – 180 মিমি

সাতক্ষীরা দক্ষিণ – 170 মিমি
__________________

রাজশাহী বিভাগ
===================

বগুড়া – 200 মিমি

জয়পুরহাট – 240 মিমি

নওগাঁ – 250 মিমি

নাটোর – 185 মিমি

চাঁপাইনবাবগঞ্জ – 250 মিমি

পাবনা – 175 মিমি

রাজশাহী – 220 মিমি

সিরাজগঞ্জ – 175 মিমি
______________________

রংপুর বিভাগ
======================
দিনাজপুর – 280 মিমি

গাইবান্ধা – 260 মিমি

কুড়িগ্রাম – 280 মিমি

লালমনিরহাট – 300 মিমি

নীলফামারী – 350 মিমি

পঞ্চগড় – 385 মিমি

রংপুর – 280 মিমি

ঠাকুরগাঁও – 300 মিমি
__________________

সিলেট বিভাগ
==================
হবিগঞ্জ – 80 মিমি

মৌলভীবাজার – 80 মিমি

সুনামগঞ্জ – 130 মিমি

সিলেট – 100 মিমি
____________________

পশ্চিমবঙ্গ (ভারত)
===================

উত্তর ২৪ পরগনা – 200 মিমি

দক্ষিণ ২৪ পরগনা – 250 মিমি

দক্ষিণ মধ্য বঙ্গ – 250 মিমি

কলকাতা – 280 মিমি

দীঘা – 140 মিমি

মেদিনীপুর – 160 মিমি

বাঁকুড়া – 160 মিমি

পুরুলিয়া – 140 মিমি

বর্ধমান – 270 মিমি

আসানসোল – 210 মিমি

বেহরামপুর – 250 মিমি

মালদা – 250 মিমি

রায়গঞ্জ – 300 মিমি

ইসলামপুর – 380 মিমি

শিলিগুড়ি – 400 মিমি

দার্জিলিং – 400 মিমি

জলপাইগুড়ি – 380 মিমি

কোচবিহার – 300 মিমি
______________________

উড়িষ্যা (ভারত)
=====================

উত্তর উড়িষ্যা – 80 মিমি

পূর্ব উপকূল (উড়িষ্যা) – 150 মিমি
______________________

ঝাড়খণ্ড (ভারত)
=====================

উত্তর ঝাড়খণ্ড – 120 মিমি

দক্ষিণ ঝাড়খণ্ড – 80 মিমি

জামশেদপুর – 100 মিমি

রাঁচি – 100 মিমি

দুমকা – 210 মিমি

বিহার (ভারত)

দক্ষিণ বিহার – 160 মিমি

পূর্ব বিহার – 300 মিমি

উত্তর বিহার – 280 মিমি
______________________

নেপাল
=====================
উত্তর নেপাল – 200 মিমি

দক্ষিণ-পূর্ব নেপাল – 400 মিমি
______________________

ভুটান
=====================
পশ্চিম ভুটান – 200 মিমি

মধ্য ভুটান – 150 মিমি

পূর্ব ভুটান – 120 মিমি
______________________

আসাম ও উত্তর-পূর্ব ভারত
=====================
পশ্চিম আসাম – 280 মিমি

মধ্য আসাম – 75 মিমি

পূর্ব আসাম – 80 মিমি

দক্ষিণ আসাম – 80 মিমি

চেরাপুঞ্জি – 180 মিমি

ত্রিপুরা – 75 মিমি

মণিপুর – 65 মিমি

নাগাল্যান্ড – 75 মিমি

উত্তর মিজোরাম – 85 মিমি

দক্ষিণ মিজোরাম – 100 মিমি
______________________

মায়ানমার
=====================

উত্তর রাখাইন – 250 মিমি
______________________

বৃষ্টি বলয় এর পূর্বাভাসে যা বিবেচনায় রাখতে হবে:

*এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে। ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতে পারে।

নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় "প্রবাহ" এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতেপারে।

পূর্বাভাস তৈরি : Bangladesh Weather Observation Team Ltd. (BWOT)

[Copyright : বাংলাদেশে BWOT একমাত্র আবহাওয়া সংস্থা যারা বৃষ্টি বলয় নামকরন করে বৃষ্টিবলয়ের পূর্বাভাস করার প্রচলন করে। তাই BWOT ব্যাতিত আর কেউ বৃষ্টি বলয় নামকরণ করে পূর্বাভাস করে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকুন]

*DISCLAIMER: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
এবং এই পূর্বাভাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন, অথবা তাদের পূর্বাভাস অনুসরণ করুন।

ধন্যবাদ : Bangladesh Weather Observation Team Ltd.

 #বিএ/ #বিএসএস  #পরীক্ষা_২০২৪বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২২ এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম এবং ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সময়সূচ...
04/11/2024

#বিএ/ #বিএসএস #পরীক্ষা_২০২৪

বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২২ এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম এবং ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সময়সূচি


****পরীক্ষা হবে শুধু যাদের বাউবি আইডি প্রথম দুই সংখ্যা ২২ তাদের ১ম+২য় সেমিস্টার
যাদের বাউবি আইডি প্রথম দুই সংখ্যা ২১ তাদের ৩+৪ সেমিস্টার এবং পূর্বে ফেল করে থাকলে ঐ বিষয়গুলো
যাদের বাউবি আইডি প্রথম দুই সংখ্যা ২০ তাদের ৫+৬ সেমিস্টার,,,২০১২-২০২১ ব্যাচের যারা বিভিন্ন বিষয় ফেল করছে তাদের ও এই রুটিন অনুযায়ী পরিক্ষা হবে,
আর বিগত বছরগুলোতে যাদের সমস্যা আছে তাদের জন্য,
বিশেষ নির্দেশাবলি:
• পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে।
• পরীক্ষার্থীদেরকে নিজ নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করে পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তা জেনে নিতে হবে।
• বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২২ এ ১৫ ব্যাচ থেকে ২২ ব্যাচের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করতে পারবে।
• DeNovo রেজিস্ট্রেশনকৃত ১৪ ব্যাচের শিক্ষার্থীদের বিএ এবং বিএসএস পরীক্ষা ২০২২ এ অংশগ্রহণের ১ম সুযোগ এবং ১২ ব্যাচের শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ।
শিথোকোডযুক্ত উত্তরপত্রে শিক্ষার্থীর আইডি নম্বর, প্রোগ্রাম কোড (23) ও প্রশ্নপত্র কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন, দোষণীয় কাগজ, ব্যাগ বা কোন ইলেকট্রনিক্স ডিভাইস সাথে রাখা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যে কোন পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবে না।
• মূল আইডি কার্ড ব্যতীত কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
কর্তৃপক্ষ প্রয়োজনবোধে এই সময়সূচির যে কোন পরিবর্তন করতে পারবে।

সিস্টেম আপডেট ১ , ২০ শে অক্টোবর রাত ১ টাউত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব - মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে...
20/10/2024

সিস্টেম আপডেট ১ , ২০ শে অক্টোবর রাত ১ টা

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব - মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এবং এটি আজ রাতে সুস্পষ্ট লঘুচাপে পরিনত হতে পারে।

লঘুচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৩০ কিলোমিটার, যা সর্বোচ্চ দমকা হাওয়া আকারে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, সাগর ঐ স্থানে কিছুটা উত্তাল আছে।

এটি আজ রাত ৯ টা বেজে ৩০ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ৯১০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিলো।
এটি আরও জোরদার হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

* এটি পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে নিম্নচাপ, ৩৬ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ এবং আগামী ২-৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই সিস্টেম টি ঘূর্ণিঝড়ে রুপ নিলে এর নামকরণ করা হবে ঘূর্ণিঝড় ডানা।

সতর্ক সংকেত :
সর্বোচ্চ সতর্ক সংকেত :

বৃষ্টি বলয় : সম্ভাব্য ঘূর্ণিঝড় ডানার প্রভাবে দেশে বৃষ্টি বলয় তুফান চালু হতে পারে। সম্ভাব্য সময়সীমা ২৩ টু ২৬ অক্টোবর ২০২৪ পর্যায়ক্রমে দেশের অধিকাংশ এলাকায়।

বৃষ্টি : এই সিস্টেম টি এখনও বেশ দুরে থাকায় দেশের আকাশ এখন পরিস্কার আছে, তবে আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে চট্টগ্রাম ও দেশের উপকূলীয় এলাকা দিয়ে বৃষ্টিপাত শুরু হতে পারে, যা পরবর্তীতে দেশের অনেক এলাকায় প্রভাব বিস্তার করতে পারে।
এই সিস্টেম এর প্রভাবে, খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় প্রবল বৃষ্টিপাত এর আশঙ্কা করা হচ্ছ।

সিস্টেম এর গতিপথ : সিস্টেমটি বর্তমান অবস্থান থেকে ক্রমেই পশ্চিম উত্তর-পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে প্রবেশ করে উত্তর দিকে অগ্রসর হতে পারে।

সিস্টেম আঘাত : ২৪ ই অক্টোবর সন্ধ্যা থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি একটি তীব্র(SCS) ঘূর্ণিঝড় হিসাবে দীঘা(WB) থেকে বরিশাল (BD) উপকূলের মধ্যে আঘাত হানতে পারে। তবে বেশি সম্ভাবনা ২৪ পরগনা ও সাতক্ষীরা তৎসংলগ্ন উপকূল। (ট্র‍্যাক দেখুন)

সিস্টেম এর শক্তি : সাগরে উপযুক্ত পরিবেশ বিদ্যমান থাকায় এটি উপকূলে আঘাত হানার আগ পর্যন্ত শক্তি বৃদ্ধি করতে পারে। বর্তমান এনালাইসিস অনুযায়ী এটি সর্বোচ্চ ক্যাটেগরি ১ মানের ঘূর্ণিঝড়ে পরিনত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

ধন্যবাদ : Bangladesh Weather Observation Team- BWOT

 ালের_ডিগ্রী_পাস_ও_সার্টিফিকেট_কোর্স_৩য়_বর্ষ_পরীক্ষার_সংশোধিত_সময়সূচিঃসংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২২ সালের ডিগ্র...
29/09/2024

ালের_ডিগ্রী_পাস_ও_সার্টিফিকেট_কোর্স_৩য়_বর্ষ_পরীক্ষার_সংশোধিত_সময়সূচিঃ

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা আগার্থী ২৫/১১/২০২৪ তারিখ হতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
পরীক্ষা কোড: ১১০৩
পরীক্ষা আরম্ভের সময়ঃ দুপুর ০১:০০ টা

 #বার্ষিক_সামষ্টিক_মূল্যায়ন_নির্দেশিকা_২০২৪  #গণিত  #সপ্তম_শ্রেণি
13/09/2024

#বার্ষিক_সামষ্টিক_মূল্যায়ন_নির্দেশিকা_২০২৪ #গণিত

#সপ্তম_শ্রেণি

05/08/2024

🟢ব্রেকিং নিউজ🟢
পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।
গণভবনে সাধারণ মানুষ ঢুকে আনন্দ
মিছিল করছে।

 #প্রজ্ঞাপন১। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শীত, তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্...
22/06/2024

#প্রজ্ঞাপন

১। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শীত, তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে সৃষ্ট শিখন ঘাটতি পূরণ এবং আগামী ০৩ জুলাই ২০২৪ খ্রি: তারিখ হতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি নির্ধারিত থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে ০২ জুলাই ২০২৪ খ্রি: তারিখের পরিবর্তে ২৫ জুন, ২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো। আগামী ২৬ জুন, ২০২৪খ্রি: তারিখ হতে যথারীতি শ্রেণি কার্যক্রম চলমান থাকবে।

০২। গত ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিঃ তারিখে ৩৭,০০,০০০০.০৭১,০৪,০০২.০২(অংশ)-২১৪ নং প্রজ্ঞাপন মূলে সাপ্তাহিক শনিবার শ্রেণি কার্যক্রম ও পাঠদান পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করা হলো এবং পূর্বের ন্যায় শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। তবে আগামী ০৩ জুলাই ২০২৪ খ্রি: তারিখ হতে অনুষ্ঠিতব্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচিতে শনিবার অন্তর্ভুক্ত থাকলে মূল্যায়নসহ অন্যান্য কার্যক্রম চলবে এবং ঐ দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে।

০৩। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে
মোসাম্মৎ রহিমা আক্তার) উপসচিব

তারিখ: ০৬ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ ২০ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ।

25/05/2024

ঘূর্ণিঝড় রেমাল আপডেট :

মধ্য বঙ্গপোসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপ টি কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপ আকারে উত্তর মধ্য বঙ্গপোসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিলো।

এটি আজ দুপুর ১১ টা বেজে ৩০ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণে ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণে পশ্চিমে অবস্থান করছিলো। এটি আরও জোরদার হয়ে উত্তর দিকে অগ্রসর হতেপারে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৬০ কিলোমিটার (১মিনিট স্থিতি) যা দমকা হাওয়া আকারে ৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর ঐ স্থানে বেশ উত্তাল আছে।
এটি উপযুক্ত পরিবেশ পেলে আর কয়েকঘন্টা এর ভেতরে ঘূর্ণিঝড় রেমাল এ পরিনত হতেপারে।

গতিপথ : গভীর নিম্নচাপটি আপাতত উত্তর দিকে অগ্রসর হতেপারে, এবং এরপর কিছুটা উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে গড়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে।

সমুদ্র উত্তাল : সিস্টেম টি ধীরে ধীরে কাছে আসার ফলে আজ দুপুরের পর হতে দেশের উপকূলীয় সমুদ্র ধিরে ধিরে উত্তাল হওয়া শুরু করতে পারে।

সিস্টেম আঘাত : সিস্টেম টি ক্যাটেগরি ১ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল রুপে আগামী ২৬ তারিখ বিকাল হতে রাতের মধ্যে, দীঘা হতে হাতিয়ার মধ্যে যেকোন উপকূলে আঘাত করতে পারে।
সবচেয়ে ঝুকিপূর্ণ হলো সুন্দরবন ও এর পার্শ্ববর্তী এলাকা, যেমন, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, ঝালকাঠি, ভোলা, বাগেরহাট উপকূল।

আঘাত করার সময় বাতাসের গতিবেগ : ঘন্টায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার বা তার চেয়েও বেশি হতে পারে দীঘা, ২৪ পরগনা, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বাগেরহাট, বরগুনা, ভোলা, ঝালকাঠি ও এর পার্শ্ববর্তী এলাকায়। এছাড়া সম্পূর্ন বরিশাল উপকূলে ৯০-১২০কিমি বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এবং এটি ক্যাটাগরি ১ ক্ষমতাসম্পন্ন শক্তিশালী ঘূর্ণিঝড় আকারে পূর্ণ শক্তি নিয়ে আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করার সময় দেশের সমগ্র উপকূল বিশেষ ঝুকিপূর্ণ থাকতে পারে।

বৃষ্টিপাত : এটি যদি উক্ত স্থানে আঘাত করে, তাহলে দেশের উপকূলীয় এলাকায় একপ্রকার অতি প্রবল বর্ষণ দ্বারা আক্রান্ত হতেপারে। ও দেশের বিস্তৃর্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাত ( একটানা) হতেপারে।
সেইসাথে পশ্চিমবঙ্গ এর দক্ষিণ হতে মধ্য অঞ্চল ও খুলনা বিভাগ সমগ্র , রাজশাহী বিভাগ ( পূর্ব অংশ) রংপুর বিভাগ ( পূর্ব অংশ) বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগে স্থানভেদে ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতেপারে প্রবল দমকা হাওয়া সহ।

ঘূর্ণিঝড় এর মেঘমালা আজ শনিবার থেকে দেশের উপকূলীয় এলাকায় প্রবেশ শুরু করতে পারে ও পরবর্তীতে সময় যাওয়ার সাথে সাথে দেশের বাকি এলাকায় বিস্তারলাভ করতে পারে।
এই সিস্টেম টির কারনে সারাদেশেই পর্যাপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে, এখানে খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট, ঢাকা বিভাগে সর্বাধিক।

জলোচ্ছ্বাস : ঘূর্ণিঝড় আঘাত করার সময়, দীঘা, দক্ষিণ ২৪ পরগনা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা ও এদের নিকটবর্তী ও দূরবর্তী দ্বীপ ও চর ও নিচু এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে স্থানভেদে ৬ থেকে ৮ ফুট উচু বায়ুতাড়িত জলোচ্ছ্বাস দ্বারা প্লাবিত হতেপারে।

বন্যা : ঘূর্ণিঝড় এর কারনে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় সাময়িক বন্যার সৃষ্টি হতেপারে ও দেশের উপকূলীয় নিচু এলাকায় কয়েকদিন এর জন্য বন্যার সম্ভাবনা আছে।

সতর্কতা : আজ শনিবার হতে পরবর্তী ৩ দিন কেউ সরকারি আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তি না দেখে সাগরে নামবেন না নৌযান নিয়ে।

সতর্ক সংকেত : সরকারি আবহাওয়া অধিদপ্তর সময়মতো সতর্ক সংকেত দিয়ে আপনাদের সতর্ক করবে।
সতর্ক সংকেত সর্বোচ্চ ৭ থেকে ১০ এর মধ্যে উঠতে পারে সম্ভবত।
আপাতত ১ নাম্বার দূরবর্তী সতর্ক সংকেত চলছে।

সম্ভাব্য ঘূর্ণিঝড় এর সতর্কতা সরুপ আপনারা আগে থেকে প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়ে রাখুন, বিশেষ করে উপকূলের জেলা সমূহে।
উপকূলীয় এলাকা গুলো হলো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, ফেণী, চট্টগ্রাম, কক্সবাজার ও এদের অদুরবর্তী দ্বীপ ও চর সমুহ।
এক্ষেত্রে দেশের দক্ষিণ পশ্চিম উপকূল বেশি ঝুকিপূর্ণ।
যেমন, সাতক্ষীরা শ্যামনগর ঈশ্বরীপুর, খুলনা,কয়রা,মংলা, দক্ষিণ বাগেরহাট ও দক্ষিণ পিরোজপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি।

যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (সরকারী) এর পূর্বাভাস গুলো অনুসরণ করবেন।

নোট : সাগরে নিম্নচাপ সৃষ্টি হবার ফলে, মধ্য বঙ্গপোসাগরে বায়ুচাপ হ্রাস পেয়েছে।
এই অবস্থায় সাগর থেকি দেশের আকাশে পর্যাপ্ত জলীয়বাষ্প আসতে পারছেনা, ফলাফল সরুপ দেশের আকাশ অধিকাংশ এলাকায় পরিস্কার ও দেশ একপ্রকার বৃষ্টিহিন আছে।

তবে আজ দুপুরের পর থেকে সিস্টেম টি দেশের কাছাকাছি আসতে থাকলে দেশের উপকূলীয় এলাকায় মেঘের প্রবেশ ঘটতে শুরু করবে ও একপর্যায়ে সময় বৃদ্ধির সাথে সাথে সারাদেশের আকাশ মেঘলা হয়ে যাবে।

আগামীকাল সকাল হতে দেশের দক্ষিণে ঘূর্ণিঝড় জনিত বৃষ্টি শুরু হতেপারে, যা পরবর্তী সময়ে দেশের সকল এলাকায় পর্যায়ক্রমে বিস্তারলাভ করবে ইনশাআল্লাহ।

সুতরাং সেই পর্যন্ত আপনারা উপভোগ / জালাভোগ করুন, ঝলমলে রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া ও তীব্র ভ্যাপসা গ র ম।

দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা ২০২৪-এর সময়সূচি
06/05/2024

দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা ২০২৪-এর সময়সূচি

দশম শ্রেণির অভ্যন্তরীণ পরীক্ষাভিত্তিক পাঠ্যসূচি বিভাজন ২০২৪
06/05/2024

দশম শ্রেণির অভ্যন্তরীণ পরীক্ষাভিত্তিক পাঠ্যসূচি বিভাজন ২০২৪

24/04/2024

২৪ এপ্রিল বিকাল থেকে রাতের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় এবং দেশের অন্যত্র দুই এক জায়গায় বিক্ষিপ্ত প্রকৃতির ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাধারণ জ্ঞান-General Knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to সাধারণ জ্ঞান-General Knowledge:

Shortcuts

Share