আমার লেখা প্রথম বই ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প বইটি রাজশাহীতে যারা নিতে চান তাদের জন্য অর্ডার করে নিয়ে আসা হয়েছে।
বিস্তারিত জানতে ইনবক্স করুন 😊
ভিডিও কৃতজ্ঞতা: ডা. মুশফিকুর রহমান
Kamruzzaman Nabil
''স্বাস্থ্য সচেতনতায় আগামীর সুন্দর জীবনের প্রত্যয়''
Dr. Kamruzzaman Nabil
MBBS, Isfahan Medical,Iran
05/04/2026
হামের টিকা দিতে গিয়ে নিজে এবং শিশুদের নিয়ে সচেতন থাকুন।
এবং সতর্কতা স্বরুপ,
এক, নিজে মাস্ক পরুন।
দুই, টিকা কেন্দ্রে ভীড় থাকলে অপেক্ষা করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন।
তিন, কেন্দ্রে গিয়ে অন্য শিশুদের সাথে খেলাধুলা ও মেশার ক্ষেত্রে সতর্ক থাকুন৷
#হাম_টিকা #হাম_টিকা_সতর্কতা
05/04/2026
হামের বিশেষ টিকাদান কর্মসূচি-২০২৬
রাজশাহী জেলা
নির্ধারিত উপজেলা: গোদাগাড়ী
যারা টিকা পাবে: ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশু
কারা টিকা পাবে না:
১, হাম আক্রান্ত শিশু
২, অসুস্থ শিশু
৩, ০৬ মাসের কম বয়সে শিশু এবং ০৫ বছরের বেশি বয়সী শিশু।
কোথায় দেওয়া হবে: নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্র, স্থায়ী কেন্দ্র এবং অতিরিক্ত কেন্দ্র।
মোট কেন্দ্র: ৩০ টি
টিকা প্রদানের সময়: সকাল ৯ টা থেকে বিকাল ৪টা
টিকাদান কর্মসূচি চলবে: আজ থেকে পরবর্তী তিন সপ্তাহ।
লক্ষ্যমাত্রা: ৩৯১৯০ জন
কাদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে: ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মধ্যে যারা সন্দেহজনক হামে আক্রান্ত এবং টিকা প্রদান করা হয়নি।
#হাম #রাজশাহী_হাম #রাজশাহী_হাম_টিকা #হাম_টিকা
04/04/2026
হামের লক্ষণ ও প্রতিকার
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এবং হামের লক্ষণগুলো রোগীর শরীরে প্রকাশ হওয়ার আলাদা-আলাদা সময়কাল আছে। হামের বিভিন্ন পর্যায় সম্পর্কে ধারণা থাকলে তা প্রাথমিক পর্যায়ে নির্ণয় এবং এর বিস্তার প্রতিরোধে সহায়ক হতে পারে।
প্রথম দিন: শরীরে ভাইরাসের প্রবেশ
ভাইরাসের সংস্পর্শে আসার পর সুপ্তিকাল শুরু হয়। এই পর্যায়ে কোনো দৃশ্যমান লক্ষণ থাকে না, কিন্তু ভাইরাসটি শ্বাসতন্ত্রে বংশবৃদ্ধি করতে শুরু করে।
৭ থেকে ১৪ দিন: প্রাথমিক লক্ষণের প্রকাশ
প্রাথমিক লক্ষণগুলো সাধারণত সর্দির মতোই হয় যেমন, তুলনামূলকভাবে উচ্চ জ্বর, নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ থাকা, হাঁচি এবং কাশি, চোখ লাল হওয়া এবং ফোলাভাব।
এই পর্যায়টি প্রায়শই অভিভাবকদের বিভ্রান্ত করে, কারণ এই লক্ষণগুলো সাধারণ শ্বাসতন্ত্রের রোগের লক্ষণ থেকে খুব বেশি আলাদা নয়।
৯-১০ দিন: কোপলিক স্পট
হামের অন্যতম প্রধান লক্ষণ হলো মুখের ভেতরে কোপলিক স্পট নামক ছোট ছোট সাদা দাগ দেখা দেওয়া। এই দাগগুলো সাধারণত গালে বা ঠোঁটের পেছনে দেখা যায় এবং কয়েকদিন পর অদৃশ্য হয়ে যায়।
১০-১২ দিন: র্যাশ এবং উচ্চ জ্বর
হামের র্যাশ সাধারণত মুখ থেকে শুরু হয় এবং ধীরে ধীরে ঘাড়, হাত, পা এবং পায়ের পাতাসহ পুরো শরীরে ছড়িয়ে পড়ে। দাগগুলো প্রথমে সমতল এবং লাল থাকে, এবং তারপর সেগুলোর উপর ছোট ছোট ফুসকুড়ি দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে, এই দাগগুলো একত্রিত হয়ে বড় আকার ধারণ করে।
এই পর্যায়ে, জ্বর ৪০ ডিগ্রি বা তার বেশি হতে পারে, যা শিশুদের জন্য অত্যন্ত বিপজ্জনক। গর্ভাবস্থায় হাম হলে গর্ভপাত, মৃত সন্তান প্রসব বা অপরিণত শিশুর জন্ম হতে পারে এবং শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহণ করতে পারে।
এর সর্বোত্তম প্রতিরোধ ব্যবস্থা হলো এমএমআর (MMR) টিকা। এছাড়া এর কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। তবে বিশ্রাম, পর্যাপ্ত পানি পান এবং জ্বর কমানোর ওষুধ কার্যকর ভুমিকা রাখতে পারে।
ডা. কামরুজ্জামান নাবিল
এমবিবিএস, ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইরান
#হাম
30/03/2026
হাম নিয়ে সতর্কতা: হাম (Measles) একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ, যা মুহুর্তেই সুস্থ শিশুকেও আক্রান্ত করতে পারে।
যা উচ্চ জ্বর, তীব্র কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং সবশেষে সারা শরীরে লাল ফুসকুড়ি বা র্যাশ (Rash) দিয়ে প্রকাশ পায়।
কারো মাঝে এমন লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।
ডা. কামরুজ্জামান নাবিল
এমবিবিএস, ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইরান।
#হাম #রাজশাহী_হাম
21/03/2026
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক 🎉
26/02/2026
ইরানে মেডিকেল পড়াশোনার সুযোগ এবং পরিবেশ নিয়ে ইনবক্সে জিজ্ঞাসা করেন। এরপরে চিন্তা করলাম আমাদের অনেকেই পরামর্শ না পাওয়ায় দেশের বাইরে পড়াশোনা নিয়ে ভয়ে থাকেন।
অনেকদিন থেকে সেজন্য ইরানে মেডিকেল পড়াশোনায় আগ্রহী এবং ইরানের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে জানতে আগ্রহীদের জন্য একটা বই লেখার চেষ্টা করেছিলাম। যাতে করে দেশের বাইরে পড়তে যেতে আগ্রহীরা সহজ উপায়ে স্কলারশিপ পাওয়ার টেকনিক এবং বাইরে যেতে সাহস পান।
সেই বইটি এবারের একুশে বইমেলায় পাবেন বাংলামেড প্রকাশনীর ৫৪৫ নং স্টলে বাংলা একাডেমি প্রাংগণে।
ডা. কামরুজ্জামান নাবিল
সাবেক শিক্ষার্থী, ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইরান।
লেখক, ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প
24/02/2026
সাথেই থাকুন ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প এর...
24/02/2026
আজ থাকছি Doctor TV এর সুস্বাস্থে রমাদান অনুষ্ঠানে...
19/02/2026
Coming soon, Inshaallah.
For update & any advice keep in touch with us at -
ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প
30/01/2026
ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপাহ ভাইরাস নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সতর্কতা জারি করেছে। সতর্কতা স্বরূপ থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামসহ অনেক দেশে ভারত থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে।
চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গে পাঁচজন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হন, যাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সংস্পর্শে আসা প্রায় ১১০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
পাকিস্তানও সতর্কতা জারি করেছে। জানিনা বাংলাদেশ সরকার এ বিষয়ে কোন বিজ্ঞপ্তি বা নির্দেশনা দিয়েছে কিনা। তবে অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের বিমানবন্দর ও সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো জরুরি হয়ে দাঁড়িয়েছে...
#নিপাহ
@ডা.কামরুজ্জামান নাবিল
চিকিৎসক
Click here to claim your Sponsored Listing.
Location
Address
Dhaka