Jukto Higher Study Network

Jukto Higher Study Network Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jukto Higher Study Network, Education, Shere bangla nagar , Bangladesh (Remote & Global Service), Dhaka.

Profile Building, fully funded Scholarship application Service, SOP, LOR, and Essay review Services,10-Minute Consultation, Career Counseling, LinkedIn profile build

একসঙ্গে বেড়ে ওঠা, একই স্কুলে পড়াশোনা, একই বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে ভর্তি হওয়া, এমনকি কর্মজীবনের একটি সময়ও কেটেছে একই প্র...
23/09/2026

একসঙ্গে বেড়ে ওঠা, একই স্কুলে পড়াশোনা, একই বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে ভর্তি হওয়া, এমনকি কর্মজীবনের একটি সময়ও কেটেছে একই প্রতিষ্ঠানে। জীবনের গুরুত্বপূর্ণ অনেক অধ্যায় পাশাপাশি পেরিয়ে আসা সেই জমজ দুই বোন এবার উচ্চশিক্ষার নতুন অধ্যায়ও শুরু করেছেন একসঙ্গে। জার্মানির খ্যাতনামা টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখে (TUM) পড়ার সুযোগ পেয়েছেন তাসমিয়া তাজরিয়ান ইলমা ও তাসনুভা তাজরিয়ান ইকরা। দুজনই পেয়েছেন পূর্ণ অর্থায়নের Deutschlandstipendium Scholarship।
তাদের গল্পের শুরু বাংলাদেশের শিক্ষাঙ্গনে। দুই বোনই পড়াশোনা করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। এরপর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (BUP) একই বিষয়ে ভর্তি হন। শুধু একই বিশ্ববিদ্যালয় নয়, তারা ছিলেন একই সেকশনের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সময়টাও তাই কেটেছে পাশাপাশি। পরবর্তী সময়ে প্রায় তিন বছর একই প্রতিষ্ঠানে কাজও করেছেন তারা।
পড়াশোনা ও কর্মজীবনের এই দীর্ঘ পথচলার পর উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনাও করেন একসঙ্গে। তাদের লক্ষ্য ছিল ইউরোপের একটি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা। সেই লক্ষ্য থেকেই জার্মানির TUM-এ আবেদনের প্রস্তুতি শুরু করেন। ২০২৪ সালের এপ্রিল থেকে তারা এ নিয়ে কাজ শুরু করেন। একই বছরের জুনে বিশ্ববিদ্যালয়টিতে আবেদন করেন। অপেক্ষার পর আগস্টে আসে কাঙ্ক্ষিত অফার।
TUM বিশ্বের অন্যতম পরিচিত প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি। এমন প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়ার পাশাপাশি দুই বোনের জন্য আরও বড় অর্জন ছিল স্কলারশিপটি। তারা দুজনই Deutschlandstipendium Scholarship পেয়েছেন, যা তাদের উচ্চশিক্ষার ব্যয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে।

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আবেদন, বিশ্ববিদ্যালয় নির্বাচন, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত, অফার পাওয়া থেকে শুরু করে ভিসা প্রক্রিয়া পর্যন্ত প্রতিটি ধাপেই থাকে নানা প্রস্তুতি। তাসমিয়া ও তাসনুভার ক্ষেত্রেও সেই প্রক্রিয়া ছিল দীর্ঘ। তবে একে অপরের পাশে থাকায় পুরো যাত্রাটিই তারা পাশাপাশি এগিয়ে নিতে পেরেছেন।
বাংলাদেশের পরিচিত শিক্ষাঙ্গন থেকে জার্মানির মিউনিখে গিয়ে তারা নিজেদের একাডেমিক ও পেশাগত পথকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন। আর এই যাত্রার বিশেষত্ব হলো, জীবনের মতো উচ্চশিক্ষার এই অধ্যায়েও তারা দুজন পাশাপাশি।
তাদের গল্প তাই শুধু দুটি স্কলারশিপ পাওয়ার গল্প নয়। এটি একই স্বপ্নকে সামনে রেখে দীর্ঘদিন পাশাপাশি এগিয়ে চলা দুই বোনের গল্প। যে পথ শুরু হয়েছিল একই স্কুলের শ্রেণিকক্ষ থেকে, তা এখন পৌঁছেছে জার্মানির অন্যতম মর্যাদাপূর্ণ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।


প্রোফাইল বিল্ডিং প্রোগ্রাম ও স্কলারশিপ আবেদন সহায়তার জন্য যোগাযোগ করুন:
WhatsApp: Wa.me/+8801711772509

23/09/2026

🎓 MS & PhD Opportunities at University of Nebraska at Omaha (UNO)

আমি বর্তমানে **University of Nebraska at Omaha (UNO)**-তে Master’s program-এ পড়াশোনা করছি। USA-তে higher studies-এর জন্য যারা university খুঁজছেন, বিশেষ করে **MS/PhD এবং funding/assistantship opportunity** খুঁজছেন, তাদের জন্য UNO সম্পর্কে কিছু তথ্য শেয়ার করছি।

আমার মনে হয়েছে UNO-তে বেশ কিছু ভালো academic এবং research opportunity আছে, কিন্তু বাংলাদেশি prospective students-দের মধ্যে university-টি নিয়ে তুলনামূলকভাবে কম আলোচনা হয়।

**University:** University of Nebraska at Omaha (UNO)
**Location:** Omaha, Nebraska, USA
**Type:** Public Research University
Graduate Programs

UNO-তে বিভিন্ন field-এ **Master’s এবং PhD program** রয়েছে। বিশেষ করে নিচের areas-গুলোতে অনেক international student পড়াশোনা করেন:

• Computer Science – MS
• Cybersecurity – MS
• Information Systems – MS
• Computer Science – PhD
• Data Science / Analytics-related programs
• Business / MBA
• Public Administration
• Communication
• Biology এবং অন্যান্য Science-related programs

নিজের field অনুযায়ী অবশ্যই UNO-এর official website থেকে program এবং current requirements check করবেন।

Funding & Assistantship Opportunities

UNO-তে graduate students-দের জন্য বিভিন্ন ধরনের funding opportunity থাকতে পারে, যেমন:

• **Graduate Research Assistantship (GRA)**
• **Graduate Teaching Assistantship (GTA)**
• বিভিন্ন department-এর research/project-based positions

• On-campus student employment

Assistantship পাওয়া গেলে position এবং department অনুযায়ী **stipend এবং tuition-related benefits** থাকতে পারে।

তবে একটা বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ—**admission পেলেই automatically assistantship পাওয়া যায় না।** Funding availability department, professor, research project এবং semester অনুযায়ী পরিবর্তিত হতে পারে।

যারা research-oriented program-এ apply করবেন, তাদের জন্য নিজের research interest-এর সাথে match করে এমন faculty এবং research lab খুঁজে দেখা অনেক helpful হতে পারে।

Research Opportunities

UNO-তে Computer Science, Cybersecurity, AI/ML, Information Systems এবং related areas-এ বিভিন্ন research lab এবং faculty research group রয়েছে।

আমি নিজেও UNO-তে research-এর সাথে যুক্ত থাকার সুযোগ পেয়েছি। তাই যারা future-এ **research, publication, PhD অথবা R&D career** নিয়ে interested, তারা apply করার আগে faculty profiles এবং research labs ভালোভাবে explore করতে পারেন।

Admission

Graduate admission requirements program অনুযায়ী আলাদা হতে পারে। সাধারণত academic transcripts, English proficiency, statement of purpose এবং অন্যান্য supporting documents প্রয়োজন হতে পারে।

কিছু program-এর requirements অন্য program থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে। তাই Facebook post বা অন্য কারও experience-এর উপর পুরোপুরি নির্ভর না করে **নিজের specific program-এর official admission page অবশ্যই check করবেন।**

Omaha-তে থাকার সুবিধা

UNO অবস্থিত **Omaha, Nebraska**-তে। Omaha একটি medium-sized city এবং এখানে student life তুলনামূলকভাবে manageable।

UNO-তে international student community রয়েছে এবং বাংলাদেশি students/community-ও আছে। নতুন international students-দের জন্য university resources, campus employment এবং বিভিন্ন student organization-এর সাথে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

Prospective Students-এর জন্য আমার পরামর্শ

যারা UNO-তে apply করার কথা ভাবছেন:

• প্রথমে নিজের field-এর suitable MS/PhD program খুঁজুন
• Admission requirements এবং deadline ভালোভাবে check করুন
• Funding/assistantship-এর information department website থেকে দেখুন
• Research করতে চাইলে relevant faculty এবং lab identify করুন
• নিজের CV এবং research interests faculty-এর কাজের সাথে match করলে professor-এর সাথে যোগাযোগ করতে পারেন
• শুধু admission নয়, funding এবং long-term academic/research opportunity-ও consider করুন
Contactnl: 01711-772509

Grad Academy
Jukto Higher Study Network

22/09/2026
আমাদের অনেক স্টুডেন্টের একটা সমস্যা হলো, নিজের প্রোফাইলটা অ্যাডমিশন কমিটি দেখার আগেই আমরা নিজেরাই রিজেক্ট করে দিই। “CGPA...
18/09/2026

আমাদের অনেক স্টুডেন্টের একটা সমস্যা হলো, নিজের প্রোফাইলটা অ্যাডমিশন কমিটি দেখার আগেই আমরা নিজেরাই রিজেক্ট করে দিই। “CGPA ৩.৫-এর নিচে”, “পাবলিকেশন নেই”, “GRE খুব বেশি না” এই কয়েকটা জিনিস দেখেই ধরে নিই, আমার দ্বারা ফান্ডেড PhD হবে না। অথচ ঢাকা ইউনিভার্সিটির Economics-এর সৌরভ ভট্টাচার্য ভাইয়ের প্রোফাইলটা দেখেন। আন্ডারগ্র্যাড CGPA ৩.৪২, মাস্টার্সে ৩.৭৮, IELTS ৭, GRE ৩০৭, Quant ১৬১, আর পাবলিকেশন একটাও নেই। তিনি ৯টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ৪টা ফান্ডেড অফার পেয়েছেন। Oklahoma State University এবং University of Hawaii at Manoa থেকে ফান্ডেড PhD, University of North Texas এবং North Dakota State University থেকে ফান্ডেড MS। শেষ পর্যন্ত Oklahoma State University-তে PhD in Economics শুরু করেছেন Graduate Teaching Assistantship, ফুল টিউশন ওয়েভার এবং হেলথ ইনস্যুরেন্সসহ।

আরেকটা ভুল ধারণা আমাদের মধ্যে খুব কমন, “PhD করতে হলে পাবলিকেশন মাস্ট।” হ্যাঁ, PhD একটা রিসার্চ ডিগ্রি, তাই রিসার্চ এক্সপেরিয়েন্স অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু রিসার্চ এক্সপেরিয়েন্স আর পাবলিকেশন একই জিনিস না। আপনি ব্যাচেলর বা মাস্টার্সে থিসিস করেছেন, কোনো ফ্যাকাল্টির সাথে রিসার্চ প্রজেক্টে কাজ করেছেন, ডাটা কালেক্ট বা অ্যানালাইসিস করেছেন, রিসার্চ মেথড শিখেছেন, এগুলোও রিসার্চ এক্সপেরিয়েন্সের অংশ। পাবলিকেশন থাকলে অবশ্যই প্রোফাইল আরও শক্তিশালী হতে পারে, কিন্তু পাবলিকেশন না থাকলেই PhD-তে অ্যাপ্লাই করা যাবে না, এমন কোনো ইউনিভার্সাল নিয়ম নেই। সৌরভ ভাইয়ের প্রোফাইলটাই তার একটা বাস্তব উদাহরণ।

আর এখানে GRE ৩০৭ সংখ্যাটাও ইন্টারেস্টিং। স্কোরটা এমন না যে দেখেই মনে হবে অসাধারণ GRE স্কোর, কিন্তু Economics-এর জন্য গুরুত্বপূর্ণ Quant সেকশনে উনার ১৬১ ছিল। যেসব প্রোগ্রাম GRE কনসিডার করে, সেখানে এমন একটা স্কোর আপনার কোয়ান্টিটেটিভ এবং একাডেমিক রেডিনেস দেখানোর বাড়তি সুযোগ দিতে পারে। বিশেষ করে আপনার CGPA যদি খুব হাই না হয়, তাহলে GRE-কে পুরোপুরি বাদ দেওয়ার আগে নিজের টার্গেট ইউনিভার্সিটিগুলো দেখেন। কোনগুলো GRE নেয় বা কনসিডার করে, সেগুলো শর্টলিস্ট করে ভালো একটা স্কোরের জন্য চেষ্টা করা যেতে পারে। GRE কোনো দুর্বল প্রোফাইলকে রাতারাতি শক্তিশালী বানিয়ে দেবে না, কিন্তু অ্যাপ্লিকেশনের অন্য অংশগুলোর সাথে মিলে এটা কাজে লাগতে পারে।

সবচেয়ে শেখার বিষয় সম্ভবত এখানেই। একটা অ্যাপ্লিকেশন শুধু CGPA + GRE + পাবলিকেশনের যোগফল না। কোথায় অ্যাপ্লাই করছেন, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে প্রোগ্রামের ফিট কেমন, নিজের এক্সপেরিয়েন্স কীভাবে প্রেজেন্ট করছেন এবং কতটা রিয়েলিস্টিকভাবে ইউনিভার্সিটি শর্টলিস্ট করছেন, এগুলোও গুরুত্বপূর্ণ। তাই চবির যাদের কাছাকাছি প্রোফাইল আছে, তারা শুধু “আমার CGPA কম” বা “আমার পাবলিকেশন নেই” বলে আগেই হাল ছেড়ে দিয়েন না। আপনার কাজ অ্যাডমিশন কমিটির হয়ে নিজেকে রিজেক্ট করা না, আপনার কাজ হলো নিজের প্রোফাইলটা যতটা সম্ভব প্রস্তুত করে সঠিক জায়গায় অ্যাপ্লাই করা।

-Takbir Hossain

Grad Academy

প্রোফাইল বিল্ডিং প্রোগ্রাম ও স্কলারশিপ আবেদন সহায়তার জন্য যোগাযোগ করুন:
WhatsApp: Wa.me/+8801711772509

18/09/2026

🇺🇸 USA-তে MS বা PhD করার পরিকল্পনা করছেন?

শুধু ভালো CGPA থাকলেই একটি strong Graduate Application তৈরি হয় না। দরকার সঠিক planning, research fit এবং well-prepared documents।

Fall 2027-এর জন্য এই ৭টি বিষয় শুরু থেকেই মাথায় রাখুন:

১. University & Program
Ranking-এর পাশাপাশি Department, Faculty, Funding এবং আপনার profile-এর সঙ্গে program-এর fit দেখুন।

২. Professor Search
বিশেষ করে PhD-এর ক্ষেত্রে আপনার research interest-এর সঙ্গে মিল আছে এমন Professor খুঁজুন।

৩. Research Fit
Professor-এর recent publications ও ongoing research সম্পর্কে জানুন।

৪. Professor Outreach
Generic email নয়। Short, personalized এবং research-focused email পাঠান।

৫. Strong Documents
CV, SOP, Research Proposal, Transcript ও LOR—সবকিছু যেন একটি consistent academic story তৈরি করে।

৬. Research Direction
আপনার Research Problem, Gap, Question, Methodology এবং potential contribution সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন।

৭. Application Tracker
University, Deadline, Funding, LOR, Fee Waiver এবং Application Status একটি Spreadsheet-এ track করুন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ: Early Start করুন।

Fall 2027-এর preparation এখন শুরু করলে University Selection থেকে Final Application পর্যন্ত প্রতিটি ধাপ পরিকল্পনা করে এগোনোর সময় থাকবে।


06/09/2026

Oxford ও MIT-তে ভর্তি হওয়া দুইজন শিক্ষার্থীর SOP samples দেখে শিখুন, বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে সফল application-এর জন্য কীভাবে নিজের story, academic background, research interest ও future goals তুলে ধরতে হয়:

✅ Strong opening কীভাবে লিখতে হয়
✅ Academic background ও research interest কীভাবে উপস্থাপন করতে হয়
✅ কেন নির্দিষ্ট university ও program বেছে নিয়েছেন
✅ Career goal এবং future plan কীভাবে লিখতে হয়
✅ একটি effective SOP-এর structure কেমন হওয়া উচিত

📌comment SOP

⚠️ এগুলো শুধুমাত্র reference-এর জন্য। কোনো অংশ copy না করে নিজের অভিজ্ঞতা, লক্ষ্য ও ভাষায় original SOP লিখুন।

পোস্টটি Save করুন এবং Higher Study করতে আগ্রহী বন্ধুদের সঙ্গে Share করুন। 🎓🌍

Canada তে কত আয় করতে পারবেন?যাদের  আর্থিক অবস্থা ভালো, মানে সন্তানকে বাইরে পাঠালে ফিনানশিয়ালি সাপোর্ট করতে পারবেন তারা C...
03/09/2026

Canada তে কত আয় করতে পারবেন?

যাদের আর্থিক অবস্থা ভালো, মানে সন্তানকে বাইরে পাঠালে ফিনানশিয়ালি সাপোর্ট করতে পারবেন তারা Canada তে এই প্রোগ্রামগুলোতে আপনার সন্তানকে পাঠাতে পারেন।

এগুলোতে PR পাওয়ার সুযোগ ভালো থাকে এবং ইনকামও ভালো
01711-772509

বিদেশে Higher Study-এর জন্য Professor-কে Email করবেন? এই ভুলগুলো যেন না হয়! Part 2Part 1-এ আমরা দেখেছি কীভাবে email-এর s...
03/09/2026

বিদেশে Higher Study-এর জন্য Professor-কে Email করবেন? এই ভুলগুলো যেন না হয়!

Part 2

Part 1-এ আমরা দেখেছি কীভাবে email-এর subject line ঠিক করবেন, Professor-কে properly address করবেন, নিজের পরিচয় দেবেন এবং তাঁর research-এর সঙ্গে নিজের interest-এর connection তুলে ধরবেন।

এবার আসি email-এর আরও কিছু গুরুত্বপূর্ণ অংশে—বিশেষ করে funding, CV এবং email-এর length নিয়ে।

৫. Funding-এর কথা কীভাবে বলবেন?

অনেকেই email-এর শুরুতেই লিখে ফেলেন—

❌ I need full funding. Can you give me a scholarship?

এভাবে সরাসরি financial need দিয়ে email শুরু না করাই ভালো।

আপনি যদি funded position, research assistantship বা scholarship-এর বিষয়ে জানতে চান, তাহলে আপনার academic interest এবং Professor-এর research-এর সঙ্গে connection establish করার পর বিষয়টি politely mention করতে পারেন।

Example:

«I would also like to inquire whether there are any funded PhD positions, research assistantships, or scholarship opportunities available within your research group for the upcoming intake.»

এতে আপনার উদ্দেশ্য পরিষ্কার থাকবে, আবার tone-টিও professional থাকবে।

৬. CV attach করলেই হবে না—CV relevant হতে হবে

Professor-কে email করার সময় CV একটি গুরুত্বপূর্ণ supporting document।

তবে CV-তে আপনার জীবনের প্রতিটি achievement রাখার প্রয়োজন নেই।

Professor-এর research-এর সঙ্গে relevant—

- Research experience
- Academic projects
- Technical skills
- Publications
- Thesis/Research work
- Relevant coursework

এসবকে priority দিন।

CV-এর file name-ও professional রাখুন।

❌ CV_final_final2.pdf
❌ MyCVnew.pdf

✅ YourName_AcademicCV.pdf

৭. Email অনেক বড় করবেন না

Professor-এর কাছে আপনার পুরো academic journey explain করার প্রয়োজন নেই।

একটি ভালো email-এ সাধারণত আপনার—

Introduction → Research Interest → Professor-এর Research-এর সঙ্গে Connection → Relevant Experience → Funding/Position Inquiry → CV

—এই বিষয়গুলো conciseভাবে থাকা যথেষ্ট।

একটি email যদি অনেক বড় হয়ে যায়, তাহলে গুরুত্বপূর্ণ information-ও easily overlooked হতে পারে।

Remember:

«Your goal is not to tell your entire story.
Your goal is to make the Professor interested enough to know more about you.»

৮. একই email সবাইকে পাঠাবেন না

একটি template তৈরি করে শুধু Professor-এর নাম পরিবর্তন করে ৫০ জনকে email পাঠানো সহজ।

কিন্তু এটিই সবচেয়ে common mistake-এর একটি।

একজন Professor-এর research যদি Computer Vision নিয়ে হয়, আর email-এ আপনি তাঁর Quantum Computing research-এর প্রশংসা করেন—তাহলে personalization খুব সহজেই fake মনে হবে।

তাই email পাঠানোর আগে অন্তত তাঁর—

Research Area + Recent Paper/Project + Your Connection

—এই তিনটি বিষয় দেখে নিন।

৯. Email পাঠানোর আগে একবার নিজেই proofread করুন

Send করার আগে check করুন—

☑ Professor-এর নাম ও title সঠিক কি না
☑ University-এর নাম সঠিক কি না
☑ Research area ঠিকভাবে উল্লেখ করেছেন কি না
☑ CV attach করেছেন কি না
☑ কোনো spelling/grammar mistake আছে কি না
☑ Email অপ্রয়োজনীয়ভাবে বড় হয়ে গেছে কি না
☑ একই email অন্য Professor-এর জন্য copy-paste করা হয়েছে কি না

শেষ পর্যন্ত মনে রাখবেন—

Professor-কে email করার উদ্দেশ্য শুধু “scholarship চাই” বলা নয়।

আপনার লক্ষ্য হওয়া উচিত—
আপনার academic profile + research interest + Professor-এর research-এর মধ্যে একটি clear connection তৈরি করা।

একটি thoughtful, concise এবং genuinely personalized email আপনার profile-কে অনেক বেশি professionally present করতে পারে।





বিদেশে Higher Study-এর জন্য Professor-কে Email করবেন? এই ভুলগুলো যেন না হয়!📌 Part 1বিদেশে উচ্চশিক্ষার জন্য Professor-কে ...
02/09/2026

বিদেশে Higher Study-এর জন্য Professor-কে Email করবেন? এই ভুলগুলো যেন না হয়!
📌 Part 1

বিদেশে উচ্চশিক্ষার জন্য Professor-কে email করা অনেকের কাছেই কঠিন মনে হয়।
কী লিখব? কীভাবে শুরু করব? Funding-এর কথা কখন বলব? Professor-এর research কীভাবে mention করব?

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—Professor-কে impress করার জন্য বড় বড় কথা লেখার দরকার নেই। বরং আপনার email-এ আপনার academic background, research interest এবং Professor-এর কাজের সঙ্গে আপনার connection পরিষ্কারভাবে তুলে ধরতে হবে।

একটি ভালো email সাধারণত short, relevant, personalized এবং professional হয়।

চলুন দেখি, কীভাবে সেটা করা যায়।

১. Subject line-এই উদ্দেশ্য পরিষ্কার করুন

Professor যেন email না খুলেও মোটামুটি বুঝতে পারেন আপনি কেন যোগাযোগ করছেন।

❌ Need your help for scholarship
❌ Hello Professor

✅ Prospective PhD Student – Interest in Machine Learning
✅ Inquiry About Research Opportunity in Computer Vision
✅ MSc Applicant – Interest in Data Science Research

Subject line-এ অপ্রয়োজনীয় emotion বা vague wording ব্যবহার না করে purpose + research area রাখার চেষ্টা করুন।

২. Professor-কে সঠিকভাবে address করুন

“Hi Sir”, “Hello Madam” বা শুধু “Dear Teacher”—এগুলো avoid করাই ভালো।

Professor-এর university profile থেকে তাঁর official title এবং surname যাচাই করুন।

Dear Professor Ahmed,
অথবা
Dear Dr. Smith,

নাম নিয়ে সামান্য ভুলও আপনার email-এর professionalism-এর ওপর খারাপ প্রভাব ফেলতে পারে।

৩. প্রথম paragraph-এই নিজের পরিচয় দিন

Professor-এর কাছে আপনার পুরো biography দেওয়ার প্রয়োজন নেই।

আপনি কে, কোথায় পড়ছেন এবং আপনার main academic interest কী—এগুলো কয়েকটি লাইনে বলুন।

Example:

I am currently pursuing my Bachelor's degree in Computer Science and Technology at [University]. My academic interests primarily include machine learning, natural language processing, and intelligent systems.

আরও ভালো হয় যদি relevant কোনো project/experience থাকে।

During my undergraduate study, I developed a Python-based image classification project, which strengthened my interest in deep learning and computer vision.

Short + specific = Better.

৪. Professor-এর research সম্পর্কে সত্যিই কিছু জানুন

শুধু—

❌ I am very interested in your research.

লিখলে হবে না।

কারণ Professor প্রতিদিন এমন অনেক generic email পেতে পারেন।

বরং তাঁর specific paper, project বা research area উল্লেখ করুন।

Example:

I recently came across your research on privacy-preserving machine learning, particularly your work on decentralized model training. The topic caught my attention because I am interested in developing secure and reliable AI systems.

এখানে Professor বুঝতে পারবেন যে আপনি শুধু নাম দেখে email করেননি।

📌 Part 2-তে থাকছে: Funding-এর কথা কীভাবে বলবেন, CV কীভাবে attach করবেন এবং Professor-কে email করার সময় আর কোন ভুলগুলো এড়িয়ে চলবেন।




30/08/2026

🚨 আর মাত্র ১৫ ঘণ্টা বাকি!

আজ রাতের পর বন্ধ হয়ে যাবে যুক্তরাষ্ট্রের college বা university-তে Bangla ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি শেখানোর এই অসাধারণ সুযোগের আবেদন।

🇺🇸 Fulbright FLTA 2027–2028

আপনি কি university-level English, Bangla অথবা related field-এর early-career teacher? তাহলে এই সুযোগটি আপনার জন্য হতে পারে।

📌 Program duration: এক academic year, প্রায় ৯ থেকে ১০ মাস

📌 Program type: Non-degree এবং non-renewable

📌 Deadline: ৩০ আগস্ট ২০২৬, রাত ১১:৫৯ BST

যোগ্যতা যাচাই করুন:

✅ বাংলাদেশের নাগরিক এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন

✅ English, Bangla অথবা related field-এ university-level teaching experience রয়েছে

✅ University-level teaching experience সর্বোচ্চ ৭ বছর

✅ বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত চার বছরের Bachelor’s degree

✅ U.S. university থেকে কোনো degree নেই এবং বর্তমানে সেখানে degree program-এ enrolled নন

✅ Minimum TOEFL iBT 80 অথবা IELTS 7

নির্বাচিত হলে U.S. institution-এ Bangla language ও বাংলাদেশের সংস্কৃতি শেখানোর কাজে সহায়তা করার পাশাপাশি প্রতি semester-এ অন্তত দুটি course নেওয়ার সুযোগ থাকবে।

⚠️ মনে রাখবেন, এটি Master’s বা PhD scholarship নয়। এটি একটি non-degree program এবং এর মাধ্যমে কোনো academic degree প্রদান করা হয় না।

Application-এর জন্য সাধারণত প্রয়োজন:

📄 Online application

📄 Academic transcripts ও certificates

📄 তিনটি recommendation letter

📄 TOEFL অথবা IELTS score

📄 নিজের ভাষায় প্রস্তুত করা application materials

সময় খুব কম। Documents ও recommenders প্রস্তুত থাকলে আজই official requirements যাচাই করে আবেদন শেষ করুন।

আপনার পরিচিত কোনো university teacher-এর জন্য সুযোগটি উপযুক্ত হলে পোস্টটি তার সঙ্গে share করুন।

📌 কীভাবে আবেদন করবেন?

আবেদন করার বিস্তারিত নিয়ম এবং official application link কমেন্টে দেওয়া আছে। আগ্রহীরা কমেন্টে দেওয়া link-এ গিয়ে প্রথমে “Create an account” নির্বাচন করে application শুরু করুন।

তথ্যসূত্র:

U.S. Embassy Dhaka
Fulbright Foreign Language Teaching Assistant Program
U.S. Department of State Exchange Programs

ইউএসএ-তে উচ্চশিক্ষার জন্য আমাদের Mentorship এবং অন্যান্য দেশে Application Assistance সেবা সম্পর্কে জানতে যোগাযোগ করুন:

Mobile: 01711-772509

Address

Shere Bangla Nagar , Bangladesh (Remote & Global Service)
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Jukto Higher Study Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category