Institutional pride খুব খারাপ জিনিস, তবে "CENTRAL" হলে আলাদা কথা!
Centralians
"সেন্ট্রালিয়ান"
শব্দটি ছোট হলেও এর মাহাত্ম্য অনেক
09/11/2024
3 million memories
06/10/2024
দশ টাকা বেতনের স্কুলের ছাত্র আমি।
আমার স্কুলে ভর্তির সময় কেউ আমাকে জিজ্ঞাসা করেনি বাবার বেতন কত!
কেউ জিজ্ঞেস করেনি স্কুলের বেতন দিতে সমস্যা হবে কি না!
আমার বাবার গাড়ি নেই বলে বন্ধু হতে চায়নি এমন একজন ছাত্র ও আমার স্কুলে নাই।
ব্যাপক মাত্রার হেটেরজেনাস ক্লাসরুম ছিল আমাদের।
মজদুরের ছেলের সাথে ক্লাস শেয়ার করেছি, কোটিপতির ছেলের সাথেও উঠছি বসছি হরদম।
টপারদের ৯০% মার্ক পেয়েও ক্যালানি খেতে দেখেছি, ব্যাকবেঞ্চার দের ৫ বিষয়ে ফেল করেও চিল করতে দেখছি।
দশ টাকায় পড়ছি ঠিকই, কিন্তু বারো ডাইমেনশন এর বন্ধু হ্যান্ডেল করছি। আমি নিজেও হয়ত খুব বেশি ভালো স্টুডেন্ট না কিন্তু এই স্কুলে টিকে থাকার জন্য অনেক পড়াশোনা করেছি।
Proud to be a Centralian ❤️🩹
30/08/2024
মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকার বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই বার্তা ‼️
আমাদের বিদ্যালয়ের কোনো শিক্ষক বা শিক্ষিকার সাথে কোনোরকম অসদাচরণ করার খবর পেলে আমরা প্রাক্তন শিক্ষার্থীরা নিশ্চুপ থাকবো না। তাই আশা করি তোমরা এই বিষয়ে সতর্ক থাকবে। দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের সাথে অসদাচরণ করার ঘটনা দেখা যাচ্ছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। কারো প্রতি সম্মান দেখাতে না পারলেও, অসম্মান করার অধিকার আমাদের কারোর নেই। এই বিদ্যাপীঠে আমাদের আবেগ জড়িয়ে আছে, আমাদের ভালোবাসা মিশে আছে। এখানে শিক্ষকদের প্রতি কোনো অসম্মান সহ্য করা হবে না।
নিবেদক,
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা
To the current students of Motijheel Government Boys' High School, Dhaka:
If we, the former students, hear of any misconduct or disrespect towards any teacher of our school, we will not remain silent. Therefore, we hope you will be cautious in this matter. Across the country, incidents of misconduct towards teachers are being reported, which is completely unacceptable. Even if you cannot show respect to someone, none of us have the right to show disrespect either. Our emotions and love are deeply connected with this institution. Any form of disrespect towards the teachers here will not be tolerated.
Sincerely,
The former students of the school
ইয়েস স্যার ম্যাডাম এ, হাত তুলে সালামে,
শুরু হতো নামডাকা,
সাড়ে চার ঘন্টা, সকাল থেকে বারো,
ঐ শেষ বেঞ্চটা!
স্কুলের দিন শেষ হলেও,মনে পড়ে যায় সেই সব দিন,
শিক্ষা, ভালোবাসা, বন্ধুত্বের মাঝে,জীবনের প্রথম পাঠ। স্কুল ছেড়েছি আমরা প্রায় ৯ বছর হতে চললো। বন্ধুরা কারা কোথায় আছে তাও হয়তো ব্যস্ততার জন্য জানা নেই। অনেকদিন পার হয়ে গেলো বন্ধুদের সাথে দেখাও হয় না। কেউ হয়তো জব করছে, কেউবা জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছে কেউবা বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাচ্ছে। দীর্ঘ ৯ বছর পর আমরা আবারো কিছু সময়ের জন্য বিদ্যালয়ের প্রাঙ্গনের সেই সবুজ মাঠে, যেখানে আমরা অসংখ্য স্মৃতি তৈরি করেছিলাম সেখানে আমরা আবার মিলিত হবো। তো চলো, আবারো স্কুলের দিনগুলোতে কিছু সময়ের জন্য ফিরে যাই!
তারিখ: ৫ এপ্রিল, ২০২৪
সময়: বিকাল ৪টা
স্থান: বিদ্যালয় প্রাঙ্গন
রেজিস্ট্রেশন ফি: ৩৫০/-
টাকা পাঠানোর লাস্ট ডেট ৪ এপ্রিল রাত ১০ টা। এবং টাকা পাঠানোর পর অবশ্যই ফর্ম ফিলাপ করতে হবে।
BKash :
1. 01935486269 ( Efaz Chowdhury)
2. 01605151480 ( Zahidul Islam Chanchal)
Rocket:
1. 01922626272 ( Tanjim Ahmed)
Nagad:
1. 01521560399 (Robin Hossain)
Registration Form:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSflYlIGO6cfXVDDpYD-xrNWMNkdHdGcsWk1Z0LFWz5atMj3bg/viewform
23/04/2022
লেজেন্ড ❤️
সেন্ট্রালিয়ান 😁
05/04/2022
Credit : Ahm Khan Mahfuz
আমাদের সবার প্রিয় জহির স্যার ( প্রাক্তন ইংরেজি শিক্ষক, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়) আর আমাদের মাঝে নেই। আজ রাত ৯ টা নাগাদ মারা গিয়েছেন।
( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
নিউমোনিয়া হয়েছিলো স্যারের। মাত্র কথা হয়েছে আন্টির সাথে। আজকে রাত ১ টায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে।
সবাই দোয়া কইরো যেন স্যার জান্নাত বাসী হউন।
আমীন............
তথ্যসূত্রঃ জহির স্যারের ওয়াইফ
( জানাজার সময় এখনো নিশ্চিত নয়)
25/11/2021
বাংলাদেশ স্কাউটস এর প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় গত ২৪ সেপ্টেম্বর ২০২১ তারিখে ২০২০ সালের শাপলা কাব অ্যাওয়ার্ড প্রার্থীদের জাতীয় পর্যায়ের মৌখিক ও সাঁতার মূল্যায়ন অনুষ্ঠিত হয়।
উক্ত মূল্যায়নে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ এর জন্য মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২ জন কাব স্কাউটকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
শাপলা কাব অ্যাওয়ার্ড এর জন্য চূড়ান্তভাবে মনোনীত কাব স্কাউটদের অভিনন্দন ! 😍
ভবিষ্যৎ-এর জন্য শুভকামনা! 🥰
13/09/2021
দীর্ঘ ১৭ মাস পর ১৯ দফা শর্ত জুড়ে দিয়ে সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়।
এসব শর্ত সঠিক মতো পালন করতে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট গ্রুপের সভাপতি জনাব সৈয়দ হাফিজুল ইসলাম ও স্কাউট ইউনিট লিডার জনাব এ.কে.এম জাহাঙ্গীর হোসেন মজুমদার সহ সম্মানিত শিক্ষকদের উপস্থিতিতে অত্র বিদ্যালয়ের স্কাউট সদস্যগণ কাজ করে।তন্মধ্যে স্কুলে প্রবেশের সময় মাস্ক আছে কিনা সেটি যাচাই, না থাকলে বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার দেয়া এবং শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। এছাড়া শ্রেণীকক্ষের ভেতরেও সামাজিক দূরত্ব রেখে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করা হয়েছে।
14/06/2021
১৪ জুন,১৯৫৭ - ১৪ জুন,২০২১
প্রতিটি বছর গৌরবের!
প্রতিষ্ঠাকাল থেকেই যে শিক্ষা প্রতিষ্ঠান জাতিকে উপহার দিয়ে আসছে অনন্য মেধাবী সুনাগরিক। যে শিক্ষা প্রতিষ্ঠান এর প্রত্যেক শিক্ষার্থীকে শেখায় ভাতৃত্ব। যে শিক্ষা প্রতিষ্ঠানে একই বেঞ্চে বসে একজন নিম্নবিত্ত, একজন মধ্যবিত্ত এবং একজন উচ্চবিত্ত পরিবারের সন্তান নিজেদের মধ্যে টিফিন ভাগাভাগি করে। কালক্রমে যে শিক্ষা প্রতিষ্ঠানটির নাম "সেন্ট্রাল গভ." থেকে "মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়" এবং "মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়" হয়েছে।
আজ সেই শিক্ষা প্রতিষ্ঠানটির ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী!
শুভ জন্মদিন ভালোবাসার সেন্ট্রাল ❤️
Click here to claim your Sponsored Listing.