Kanij Fatema-Bangla Cam. Edification

Kanij Fatema-Bangla Cam. Edification Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kanij Fatema-Bangla Cam. Edification, Education Website, House 19(Shining Star), Road 13/A Opposite of Police Station, Dhanmondi, Dhaka.

Celebrate Culture, Master Language – Learn Bengali the Cambridge Way!”

“নিজ সংস্কৃতি উদযাপন করি, নিজ ভাষায় দক্ষতা অর্জন করি – ক্যামব্রিজ পদ্ধতিতে বাংলা শিখি!”

22/02/2026
20/12/2025

শব্দের আদিতে /ব্য/ ও /ব্যা/ এর প্রয়োগ:

১. শব্দের প্রথমে
ব্য/ এর প্রয়োগ : /বি-/ উপসর্গের পর /অ/-বর্ণ দিয়ে শুরু শব্দ সন্ধিবদ্ধ হয়ে /ব্য/ হয়।
যেমন: বি + অগ্র = ব্যগ্র; বি +অঙ্গ = ব্যঙ্গ। তেমনি: ব্যক্ত, ব্যক্তি, ব্যঙ্গাত্মক, ব্যঙ্গোক্তি, ব্যজন, ব্যঞ্জন, ব্যঞ্জনা, ব্যতিক্রম, ব্যতিব্যস্ত, ব্যতিরেক, ব্যতিহার, ব্যতীত, ব্যত্যয়, ব্যপদেশ, ব্যবচ্ছিন্ন,ব্যবচ্ছেদ, ব্যবধান, ব্যবসায়ী, ব্যবস্থা, ব্যবস্থাপক, ব্যবহার, ব্যবহৃত, ব্যভিচার, ব্যয়, ব্যর্থ, ব্যষ্টি, ব্যস্ত।

ব্যতিক্রম: /বি-/ উপসর্গ দিয়ে শুরু হয়নি এমন কিছু শব্দের বানানের শুরুতে /ব্য/ দেখা যায়। যেমন: ব্যথা, ব্যথিত, ব্যথী।

২. শব্দের প্রথমে
ব্যা/ এর প্রয়োগ : /বি-/ উপসর্গের পর /আ/ বর্ণ দিয়ে শুরু শব্দ সন্ধিবদ্ধ হলে /ব্যা/ হয়। যেমন: বি+ আকুল = ব্যাকুল; বি+ আঘাত = ব্যাঘাত। তেমনি: ব্যাকরণ, ব্যাখ্যা, ব্যাদান, ব্যাধি, ব্যাপক, ব্যাপার, ব্যাপী, ব্যাপৃত, ব্যাপক, ব্যাপ্ত, ব্যাপ্তি, ব্যায়াম, ব্যাহত।

ব্যতিক্রম: /বি-/ উপসর্গযোগে গঠিত নয় এমন কিছু শব্দের বানানে /ব্যা/ দেখা যয়। যেমন: ব্যাঘ্র, ব্যাঙ, ব্যাজস্তুতি, ব্যাটা, ব্যাধ, ব্যামো, ব্যারাম, ব্যাস ইত্যাদি।

৩. বিদেশি শব্দের বানানে অবিকল্প
ব্যা/: বিদেশি শব্দের বানানে অবিকল্প /ব্যা/ হয়, /ব্য/ হয় না।

যেমন: ব্যাংক, ব্যাগ, ব্যাজ, ব্যাট, ব্যাটারি, ব্যাডমিন্টন, ব্যান্ড, ব্যান্ডেজ, ব্যাপটিস্ট, ব্যানার, ব্যারাক, ব্যারিস্টার, ব্যালট, ব্যালে ইত্যাদি।

20/12/2025

'ড়' এর সাথে কখনো ঈ - কার হয় না।যেমন,
শাড়ি, বাড়ি, ঘুড়ি, দড়ি, নাড়ি, ঘড়ি, দাড়ি, মুড়ি, বড়ি, কড়ি, বুড়ি, পাড়ি, গুঁড়ি ইত্যাদি।

20/12/2025

সহ বনাম সহ

★বাংলায় সংশ্লিষ্ট শব্দের শেষে বসে এমন ‘সহ’ শব্দের দুটি অর্থ রয়েছে।

সহ’-শব্দের একটি অর্থ (অব্যয়/ক্রিয়াবিশেষণে) সঙ্গে, সাথে, সমেত, সহিত (দাম-সহ, উদাহরণ-সহ, সূত্র-সহ )।

★সহ’ শব্দের আরেকটি অর্থ (বিশেষণে) সহ্য করার ক্ষমতাবিশিষ্ট, সহনশীল (ঘাতসহ, তাপসহ, অগ্নিসহ)।

এই অর্থভেদ স্পষ্টভাবে বোঝানোর জন্য প্রথমোক্ত ‘সহ’ সংশ্লিষ্ট শব্দের শেষে হাইফেন দিয়ে লেখা হয়। যেমন: শ্রদ্ধা-সহ, পত্র-সহ, জমিজমা-সহ, বেতন-সহ, তল্পিতল্পা-সহ।

20/12/2025

বিদেশি শব্দে কখনো 'ষ' হয় না।যেমন,
মাস্টার, স্টেশন, ফটোস্ট্যাট, স্ট্যান্ড, স্ট্যান্ডার্ড, স্টাডি, স্টুডিও, স্টুডেন্ট, সিস্টার, মিস্টার ইত্যাদি।

18/12/2025

বাংলায় প্রচলিত বিদেশি শব্দ

পোর্তুগিজ উৎসের বাংলা শব্দ (ক-খ)
• কপি (couve)— সবজিবিশেষ।
• কম্পাস (compasso)— দিগ্দর্শনযন্ত্র।
• কাতান (catana)— কাটারি; দা।
• কানেস্তারা (canastra)— টিনের বড়ো পাত্র।
• কাপ্তান (capitas)—অধিনায়ক।
• কাফ্রি (caffre) —আফ্রিকার লোক; নিগ্রো।
• কাবাব (acabar)—শেষ।
• কামরা (camara)—ঘর; কুঠুরি।
• কামিজ (camisa)—মার্ট; জামা।
• কিরিচ (cris)— বাঁকা ছোরা; ছোটো তরবারি।
• কেদারা (cathedra) — চেয়ার; কাষ্ঠনির্মিত আসন।
• কেরানি (escrevente)— কেরানি।
• খানা (cana)— ডোবা; খাত।

18/12/2025

বানানে কখন ই আর কখন ঈ হবে

চন্দ্রবিন্দু থাকলে ওই শব্দে একদম ঈ-কার দেবেন না। কারণ চন্দ্রবিন্দু-যুক্ত সব শব্দই অতৎসম।

যেমন: চিচিংফাঁক, ঘেঁষাঘেষি, ঝুঁকি, ফাঁকিবাজি, ফাঁসি।

18/12/2025

নাই, নেই, নি: নঞর্থক পদ নাই, নেই, না প্রভৃতি মূল শব্দ হতে আলাদা করে লিখতে হবে। যেমন: বলে নাই, আমার ভয় নাই, তার কোনো বাড়ি নেই, হবে না, যাবে না, পাব না, হাসি না, ইত্যাদি।

তবে, নঞর্থক ‘নি’ মূল পদের সঙ্গে সেঁটে লিখতে হবে। যেমন : খাইনি, বলেনি, দেখিনি, পাইনি, যাননি প্রভৃতি।

ক্রিয়াপদে ‘না’ অব্যয়: ক্রিয়াপদের পূর্বে ব্যবহৃত হলে অর্থ পরিস্ফুট করা আবশ্যক বিবেচিত হলে ‘না অব্যয়ের পর হাইফেন ব্যবহার করা যায়। যেমন: না-দেখা মানুষ, না-খাওয়া ফল, না-যাওয়া দেশ; না-পাওয়া, না-চাওয়া, না-জানা প্রভৃতি।

তবে ক্রিয়াপদ ছাড়া অন্য কোনো শব্দের আদিতে ব্যবহৃত ‘না’ অব্যয়ের পর হাইফেন দেওয়া বিধেয় নয়। যেমন: নাবালক, নাহক, নাজায়েজ, নাপাক, নারাজি, নাফরমান প্রভৃতি।

18/12/2025

হস্ চিহ্ন বর্জন: আধুনিক বাংলা বানানে হস্-চিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে। যেমন: কাত, মদ, চট, কলকল, তছনছ, চেক, ডিশ, টাক, টক। ভুল উচ্চারণের আশঙ্কা থাকলে হস্ চিহ্ন ব্যবহার করা যেতে পারে। যেমন হস্, আহ্, উহ্ ইত্যাদি। যদি অর্থ-বিভ্রান্তির আশঙ্কা থাকে তা হলে তুচ্ছ অনুজ্ঞায় হস্ চিহ্ন ব্যবহার করা যেতে পারে। যেমন: কর ধর্‌ মর্‌ বল্ প্রভৃতি। তবে কিছু কিছু শব্দে হসন্ত দিতে হবে, নইলে ভুল হবে। যেমন: উদ্‌ঘাটন, উদ্‌বেগ, উদ্‌ভ্রান্ত, উদ্‌যান, দিক্পাল, দিক্ভ্রম, দিক্ভ্রষ্ট, দিগ্দর্শন, প্রাক্-কথন, বাক্-সর্বস্ব, বাগ্‌বিতণ্ডা, বাগ্দেবী।
ঊর্ধ্ব-কমা বর্জন: ঊর্ধ্ব-কমা যথাসম্ভব বর্জন করতে হবে। যেমন: ক. দুইটি> দুটি; দু'টি বর্জনীয়। খ. কয়েকজন > কজন; ক'জন বর্জনীয়। ইত্যাদি।

13/12/2025

শুদ্ধ বানান
সহযোগী, কিন্তু সহযোগিতা
জীবী, কিন্তু জীবিকা
প্রাণী, কিন্তু, প্রাণিবিদ্য
সুস্থ, কিন্তু সুষ্ঠু
সংস্কৃতি, কিন্তু সাংস্কৃতিক
নেতরা, কিন্তু নেতৃবৃন্দ, নেতৃগণ
ভ্রাতারা, কিন্তু ভ্রাতৃবৃন্দ, ভ্রাতৃগণ
নিরীহ, কিন্তু নীরব
ভুগোল, কিন্তু ভৌগোলিক
পুরস্কার, কিন্তু তিরষ্কার

Address

House 19(Shining Star), Road 13/A Opposite Of Police Station, Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Kanij Fatema-Bangla Cam. Edification posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share