Malikanda Meghula School & College Ex-Students' Forum

Malikanda Meghula School & College Ex-Students' Forum Malikanda Meghula School & College is in our heart. To Join this forum fill up a form by clicking the link given below:
https://forms.gle/MLLT53pUzDnfCfzQ6

গুরুত্বপূর্ণ এ আহবানটিকে ব্যাপকভাবে শেয়ার করার বিনীত আহবান রইল।
19/11/2024

গুরুত্বপূর্ণ এ আহবানটিকে ব্যাপকভাবে শেয়ার করার বিনীত আহবান রইল।

09/11/2024

https://forms.gle/kG6gpXPbBckebdoc8
শতবর্ষি মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজ থেকে শিক্ষা গ্রহণ শেষে দেশের শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এমনকি বিদেশী প্রতিষ্ঠানে শিক্ষালাভ করে অগণিত হীরকখন্ড বিশ্বব্যাপী সুনাম ও সুখ্যাতি নিয়ে কর্মময় জীবন অতিবাহিত করছে। তাদেরকেসহ অত্র প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ উভয় শাখার সকল প্রাক্তন শিক্ষার্থীর সাথে নিবীড় সম্পর্ক উন্নয়ন ও যোগাযোগের উদ্যোশ্যে একটি গুগল ফরম তৈরি করা হয়েছে। নিম্নে উহার লিংক দেওয়া হলো। প্রত্যাশা করছি লিংকটির পর্যাপ্ত শেয়ার এবং ফরম পূরণের মাধ্যমে একটি দৃঢ় প্লাটফর্ম তৈরি হবে।
https://forms.gle/kG6gpXPbBckebdoc8
এই পেইজটি ফলো দেওয়ার জন্য আহবান করছি এবং পেইজের শীর্ষ স্থানে গুগল ফরমটি রাখা আছে।

Malikanda Meghula School & College is in our heart. To Join this forum fill up a form by clicking the link given below:
https://forms.gle/MLLT53pUzDnfCfzQ6

https://forms.gle/kG6gpXPbBckebdoc8
08/11/2024

https://forms.gle/kG6gpXPbBckebdoc8

The centenary of the traditional Malikanda Meghula School and College is going to be completed in 2026. Centenary of this institution will be celebrated in 2027. For this purpose, the process of collecting information of former students has started. This form is to be filled by those who have studie...

04/02/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Hossain Ismail, Zihad Tanvir, Parvez Dohari, Sanowar Hossain, Sk Rakib, Alifa Nadim

28/06/2023

এক বৃদ্ধ ট্রেনে উঠেছে। উপরোক্ত বগিতে
বৃদ্ধ একাই ছিলো।
হঠাৎ ১২ জন যুবক চলন্ত ট্রেনের
ঐ বগিতে উঠেই চিৎকার করে গান গাচ্ছিলো।
ছুরি দিয়ে আম কেটে কেটে খাচ্ছিলো ।
হঠাৎ একটি যুবক বলে উঠলোঃ
"চল আমরা ট্রেনের চেইনটা টেনে ট্রেনটাকে
থামিয়ে দেই।"
#২য় যুবকঃ "না দোস্ত, লেখা আছে পাঁচ
শত টাকা জরিমানা অনাথায় ছয় মাস জেল।"
#১ম যুবকঃ "আমরা একশো টাকা করে
চাঁদা তুলি। বারোশো টাকা হবে বাকী
সাত শো টাকা দিয়ে লাঞ্চ করবো।
Let's fun friends" (বারোশো টাকা
তুলে ১ম যুবকের পকেটে রাখলো)

#৩য় যুবকঃ "দোস্ত, আমরা চেইন টেনে
ঐ বুইড়াটাকে দেখিয়ে দিলে পাঁচ শো
টাকাও বাঁচলো Fun হলো। আমরা ১২
জনে সাক্ষী দিলে টিটি মেনে যাবে।"
বৃদ্ধ কাঁদতে কাঁদতে হাত জোড় করে
বললোঃ "বাবা, তোমরা আমার ছেলের
বয়সী। কেনো আমাকে বিপদের মধ্যে
ফেলবে?"

যুবকগুলো বৃদ্ধের অনুরোধ অবজ্ঞা করে
চেইনটা টান দিতেই। টিটি চলে এসে
জিজ্ঞাসা করলোঃ "কে চেইন টেনেছে?"
যুবকগুলো বৃদ্ধকে দেখিয়ে বললোঃ
"ঐ চাচা মিয়া টেনেছে।"
টিটি বৃদ্ধকে বললোঃ "অকারনে চেইন
টানলে পাঁচ শত টাকা জরিমানা অথবা
ছয় মাস জেল।"যুবকগুলো চিৎকার
করে বললোঃ "স্যার, বুইড়া অকারনেই
টেনেছে। হো হো হো হো........."

বৃদ্ধ একটু দাঁড়িয়ে বললোঃ
"টিটি সাহেব আমি বিপদে পড়েই চেইন
টেনেছি।"
টিটি বললোঃ "কি বিপদ?"
বৃদ্ধ বললোঃ "ঐ যুবকগুলো আমার
গলায় ছুরি ধরে আমার বারো শো টাকা
ছিনতাই করেছে।"
টিটি বললোঃ "কি সর্বনাশ?"
বৃদ্ধ বললোঃ "দেখুন ঐ যুবকটির পকেটে
টাকা আর ঐ ব্যাগে ছুরি।"
টিটি পুলিশ কল করে ১২জন যুবককে
গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলো।
তখন বৃদ্ধ তার পাকা চুল/দাড়ি দেখিয়ে
যুবকগুলোকে বললোঃ
"এইগুলো বাতাসে পাকে নাই"

[collected]

প্রাণঢালা অভিনন্দন, অন্তহীন শুভকামনা!২০২০ সালের এসএসসি উত্তীর্ন শিক্ষার্থীদের প্রতি রইল লাল গোলাপ শুভেচ্ছা, হৃদয় নিংড়ানো...
31/05/2020

প্রাণঢালা অভিনন্দন, অন্তহীন শুভকামনা!

২০২০ সালের এসএসসি উত্তীর্ন শিক্ষার্থীদের প্রতি রইল লাল গোলাপ শুভেচ্ছা, হৃদয় নিংড়ানো ভালবাসা।

আজ প্রকাশিত হয়েছে তোমাদের শিক্ষাজীবনের প্রথম ধাপটির সাফল্য। যা তোমরা অর্জন করতে পেরেছ অত্যন্ত সার্থকতার সঙ্গে। তোমরা ও তোমাদের গর্বিত অভিভাবক যে স্বপ্ন লালন করছিলেন, দক্ষ কারিগর হয়ে সে স্বপ্নের সর্বাঙ্গীন সুন্দর কাঠামো তোমরা নির্মাণ করতে পেরেছ। যদিও মেধা তোমাদের মূল হাতিয়ার; তখাপিও অদম্য ইচ্ছা, কঠোর অধ্যবসায় এবং জয় করার সিদ্ধান্ত সে হাতিয়ারকে করেছে শাণিত। তোমরা পেরেছ কারণ তোমরা পারতে চেয়েছিলে। তোমাদের জন্য আরো একবার শুভ কামনা!
তোমাদের জন্য তোমরাই নির্মাণ করবে আগামীর বাংলাদেশ!
সুপ্রিয় এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা,
তোমাদের কৃতিত্ব ও সাফল্যকে গৌরবের স্মারক বলে মনে করছি। মনে করি বলেই মনে করিয়ে দিতে চাই- এই তোমাদের শুরু; শেষটা অনেক দূর। শুরুর সাফল্য তোমাদেরকে আনন্দিত করেছে, সন্দেহ নেই, কিন্তু সেই আনন্দের ঢেউ যেন শেষের উদ্দিষ্টকে প্লাবিত করে না ফেলে। শেষের ধাপে উপনিত হতে যে তোমাদের আরো কয়েকটি ধাপ এমনি কৃতিত্বের সাথে অতিক্রম করতে হবে। বিশেষতঃ শিক্ষা জীবনের সবচেয়ে ছোট (অল্প সময়) অথচ অধিক সিলেবাস বিশিষ্ট ধাপটিই এখন তোমাদের সামনে উপস্থিত। এটি হলো উচ্চ শিক্ষার সাথে সেতুবন্ধনের চাবিকাঠি। সুতরাং এ সময়ের সঠিক সদ্ব্যবহার অপরিহার্য । এ সময়ের ভুল সিদ্ধান্ত আজকের সাফল্যটিকেও নষ্ট করে দিতে পারে। তাই এখন তোমাদের প্রথম সিদ্ধান্ত নিতে হবে কোন কলেজে ভর্তি হবে। যে কলেজে ভর্তি হলে যাতায়াতসহ সময় নষ্ট হবে না; খাওয়া-দাওয়া ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে মা-বাবাসহ পরিবারের সহায়তা নিয়ে নির্ভিগ্নে একাগ্রহচিত্তে, উদ্দীষ্ট সাফল্য অর্জনের প্রস্তুতি নেওয়া সম্ভব হবে-এমনই একটি কলেজে ভর্তির সিদ্ধান্ত নেওয়া আবশ্যক। বিষয়টি একটু জোর দিয়ে এ জন্য বলছি যে, প্রায় প্রতিবছরই কিছু শিক্ষার্থীকে এ সময়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে দেখেছি। কেউ কেউ ভুলটি করেই কয়েকদিন পর চৈতন্য ফিরে পায়। যা উপরে আমি বলেছি। তোমাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। যেখানে দাঁড়িয়ে তোমরা গড়বে ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল অপ্রতিরোধ্য এক বাংলাদেশ!

-মোঃ জসীম উদ্দীন, প্রভাষক উচ্চতর গণিত, মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজ, দোহার, ঢাকা।

Address

Malikanda Meghula School & College
Dhaka
1330

Alerts

Be the first to know and let us send you an email when Malikanda Meghula School & College Ex-Students' Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Malikanda Meghula School & College Ex-Students' Forum:

Shortcuts

Share

Category