04/07/2025
বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির আয়োজনে প্রথম আন্তর্জাতিক ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক সেমিনার উপর প্রকাশিত গ্রন্থ। গ্রন্থটি প্রকাশ করেছে স্বপ্ন ৭১ প্রকাশন। ২৫৬ পৃষ্ঠার এই গবেষণামূলক বইটি সম্পাদনা করেছেন বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির সম্মানিত সভাপতিমণ্ডলীর সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. এমরান জাহান। বইটি কাঁটাবনের স্বপ্ন ৭১ আউটলেট ছাড়াও পাবেন রকমারি ডট, পাঠক সমাবেশ, বাতিঘরে। এই গুরুত্বপূর্ণ গবেষণামূলক বইটি সংগ্রহ করে, পড়ুন, নিশ্চয়ই সমৃদ্ধ হবেন। অলিম্পিয়াডের শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বই।