17/06/2023
"আমি টাকা জমাবো.....।
যেদিন অনেক টাকা হবে, 'সময়' কেনার মতো টাকা, সেদিন কিছু সময় কিনে নেবো....
যারা প্রতি দিন, প্রতি মাস, প্রতি বছরে বলে যায়,
'খুব ব্যস্ত একদম সময় পাইনা'.... 'কাজের চাপে মনে থাকেনা', তাদের সেই কেনা সময় ধার দেব।
সময় কেনা হয়ে গেলে, আমি আবার টাকা জমাবো।
এরপর কিনবো 'অজুহাত'। পৃথিবীর সমস্ত অজুহাত কিনে জমা করবো। সময়ের অভাবে, অজুহাতের কারণে কেউ যেন আর প্রিয় মানুষদের ভুলে না যায়...
অফুরন্ত সময় আর শূন্য অজুহাতের এক পৃথিবী বানাবো ।।।
04/04/2022
21/12/2021
10/12/2021