Rezaul Haq Chowdhury Mushtaq Foundation

Rezaul Haq Chowdhury Mushtaq Foundation

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rezaul Haq Chowdhury Mushtaq Foundation, Road No. 124, House No. 6, Dhaka.

20/12/2023

প্রতিবারের ন্যায় এই বারেও আমরা উন্নত মানের শীত বস্ত্র বিতরণ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ। সবার মাঝে ছড়িয়ে পড়ুক উষ্ণতা ও ভালোবাসা।

15/07/2023

স্মরণানুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম

রেজাউল হক চৌধুরী মুশতাক দেশপ্রেম,মহান মুক্তিযুদ্ধ
ও বঙ্গবন্ধুকে ধারণ করেছেন

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেছেন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক ছিলেন অসাধারণ এক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। প্রচার বিমুখ মানুষটি নীরবে-নিভৃতে মানুষের উপকার করে গেছেন। তিনি ধারণ করেছেন মানবিকতা, দেশপ্রেম, মহান মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধুকে। বহুমাত্রিক গুণ সম্পন্ন মানুষটি ছিলেন সবার কাছে প্রিয় ব্যক্তিত্ব।দেশ ও জাতির জন্য তাঁর অবদান অপরিসীম।
তিনি আরো বলেন, রেজাউল হক চৌধুরী মুশতাক বঙ্গবন্ধুকে খুবই ভালোবাসতেন।বঙ্গবন্ধুর আদর্শে ছিলেন অবিচল। বঙ্গবন্ধু নামের উপাধির প্রণেতা হিসেবে মুশতাক চিরস্মরণীয় হয়ে থাকবেন। গতকাল শুক্রবার বিকেল সোয়া ৫টায় চট্টগ্রাম একাডেমি আয়োজিত ফয়েজ নুর নাহার মিলনায়তনে বঙ্গবন্ধু উপাধির প্রণেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপর্যুক্ত বক্তব্য রাখেন।

চট্টগ্রাম একাডমির সাবেক মহাপরিচালক সাহিত্যিক অধ্যক্ষ ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত। বক্তব্য রাখেন চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ,চট্টগ্রাম সমিতি ঢাকার সহ-সভাপতি মহিউল ইসলাম মহিম, সাবেক সাধারণ সম্পাদক মো: আবদুল মাবুদ, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, ড. সেলিম জাহাঙ্গীর,চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক প্রাবন্ধিক নেছার আহমদ,গল্পকার বিপুল বড়ুয়া,গল্পকার নাসের রহমান, ছড়াকার আ ফ ম মোদাচ্ছের আলী, সংগঠক মহসীন চৌধুরী,ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম সমিতি- ঢাকার সাবেক দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম শহীদ।

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, চট্টগ্রাম সমিতি ঢাকার জন্য অনেক কাজ করেছেন রেজাউল হক চৌধুরী মুশতাক। চট্টগ্রাম সমিতি ঢাকার আজকের অবস্থানের পেছনে তাঁর যথেষ্ট অবদান রয়েছে। তিনি কখনো নিজেকে জাহির করতেন না। পদ পদবীর জন্যও তাঁর কোন লোভ ছিল না। আমি ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন কালে তাঁর সহযোগিতা পেয়েছি। এ রকম একজন নির্লোভ-নিরহঙ্কার মানুষের স্মৃতিকে ধরে রাখার জন্য তাঁর জন্মস্থান আনোয়ারায় তাঁর নামে একটি সড়ক নামকরণ করা হবে। এছাড়া তাঁর বাড়ির সামনে একটি তোড়ণ নির্মাণের ঘোষণা দেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান।
অধ্যক্ষ ড. আনোয়ারা আলম বলেন, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু একটি সমার্থক শব্দ। এই বঙ্গবন্ধু উপাধির প্রণেতা ছিলেন রেজাউল হক চৌধুরী মুশতাক। তিনি ইতিহাসের একটি অংশ। তাঁর মতো একজন মানুষের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন। তাই তাঁকে স্বাধীনতা পুরস্কার প্রদানের জোর দাবি জানাচ্ছি। প্রেসবিজ্ঞপ্তির

ক্যাপশনঃ
বঙ্গবন্ধু উপাধির প্রণেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক স্মরণানুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

14/07/2023

বঙ্গবন্ধু নামকরণের প্রবক্তা, বীর মুক্তিযোদ্ধা জনাব রেজাউল হক চৌধুরী মুশতাকের স্মৃতি স্মরণ অনুষ্ঠানে বিশিষ্ট গুণিজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আজকের অনুষ্ঠান সফল করার জন্য অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব শহিদুল ইসলাম শহিদকে অসংখ্য ধন্যবাদ।

10/07/2023
14/08/2022

Video credit goes to Sultana

Photos from Rezaul Haq Chowdhury Mushtaq Foundation's post 13/08/2022

গত ১২ অগাস্ট ২০২২ চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু নামকরণের প্রণেতা জনাব রেজাউল হক চৌধুরী মুশতাক'র স্মরণ সভা ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচিত হয়। এতে উপস্থিত সকলের প্রতি আমি ও আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি।

বিশেষ করে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি

ড. অনুপম সেন
উপাচার্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়- চট্টগ্রাম,

বিশেষ অতিথি
জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল বাংলাদেশ,

জনাব মোহাম্মদ আবদুল মোবারক
সাবেক নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি, চট্টগ্রাম সমিতি-ঢাকা,

ড. মোঃ আবদুল করিম
প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও সাবেক সভাপতি, চট্টগ্রাম সমিতি-ঢাকা,

ড. দেবব্রত দেবরায়
সম্পাদক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী আন্তর্জাতিক স্মারকগ্রন্থ
আগরতলা, ত্রিপুরা, ভারত।

সভাপতি
ড. আনোয়ারা আলম
সাবেক মহাপরিচালক, চট্টগ্রাম একাডেমি,

সঞ্চালক
আয়েশা হক শিমু
আবৃত্তিশিল্পী; প্রকাশক, শৈলী।

উক্ত অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়ন করার জন্য অক্লান্ত মেধা ও শ্রম ব্যয় করেছেন কবি, সাহিত্যিক ও সাংবাদিক জনাব রাশেদ রউফ আংকেল এবং অডিট একাউন্ট বিভাগের হিসাবরক্ষক জনাব শহিদুল ইসলাম শহিদ আংকেল।

তাঁদের উভয়ের প্রতি আমি ও আমার পরিবার বিনীতভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার বাবার জন্য সবাই দোয়া ও ভালোবাসা রাখবেন। এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ।
সৌজন্যে ঃ সাদিদ রেজা চৌধুরী।

13/08/2022

স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে ড. অনুপম সেন-
বঙ্গবন্ধু নামের উপাধির প্রণেতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন রেজাউল হক চৌধুরী মুশতাক

আজ ১৩ আগস্ট ২০২২ স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদী এর তৃতীয় পৃষ্ঠায় সংবাদ প্রকাশিত।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Road No. 124, House No. 6
Dhaka