ইমরুল কায়েস -IK

ইমরুল কায়েস -IK Assalamu alaikum, This is my channel. My channel purpose is disseminate our religious and Islamic voice. Islamic culture is very important for the world.

Dawah with Quran and Hadid’s for our present generation and next generation to go way of Jannah.

আমাদের বাংলাদেশীদের  কামলা দেওয়ার জন্য  আরো একটা রাষ্ট্র তৈরি হচ্ছে৷ আফগানিস্তানে সৌদির  ৫০ বিলিয়ন মার্কিন ডলারের ইনভে...
21/09/2026

আমাদের বাংলাদেশীদের কামলা দেওয়ার জন্য আরো একটা রাষ্ট্র তৈরি হচ্ছে৷

আফগানিস্তানে সৌদির ৫০ বিলিয়ন মার্কিন ডলারের ইনভেস্ট! যেখানে আমাদের দেশের মোট রিজার্ভ ৩০বিলিয়ন ডলারের কম! আফগানিস্তানের তালেবান সরকারের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের সাথে সৌদি আরবের 'ডেল্টা ইন্টারন্যাশনাল এনার্জি' কোম্পানির একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেখানে তারা প্রাথমিক ভাবে ২০ কোটি তথা ২০০ মিলিয়ন ডলারের ইনভেস্ট দিয়ে কাজ শুরু করছে, পর্যায়ক্রমে মোট ৫০ বিলিয়ন মার্কিন ডলার তারা সেখানে ইনভেস্ট করবে। তারা তেল গ্যাসের এই কার্যক্রমে সফল হলে আমরা বাংলাদেশীরা পরবর্তীতে আফগানিস্তানেও গিয়ে কামলা দিব....

আল্লাহ তাদের বারাকাহ দান করুন। আমিন

আর আমাদের আরও চেতনা দান করুন।

সরকারি মাধ্যমে পবিত্র হজপালন করার সুবিধাসমুহ!প্রথমত: সরকারি মাধ্যমে হজপালন হলো সম্পুর্ণ নিরাপদ, আরামদায়ক ও ঝুঁকিমুক্ত। এ...
15/09/2026

সরকারি মাধ্যমে পবিত্র হজপালন করার সুবিধাসমুহ!
প্রথমত: সরকারি মাধ্যমে হজপালন হলো সম্পুর্ণ নিরাপদ, আরামদায়ক ও ঝুঁকিমুক্ত। এখানে কোনভাবে প্রতারিত হওয়ার বিন্দুমাত্র কোন সুযোগ নেই ইনশাআল্লাহ। ফলে সার্বিক বিবেচনায় সরকারি মাধ্যমে হজে যাওয়াই সবচেয়ে বেশি উত্তম।
দ্বিতীয়ত: সরকারি ব্যবস্থাপনায় হজ্জ করার সুবিধাসমূহ নিম্নরূপ :
১) সরকারি মাধ্যমে হোটেল সম্পুর্ণ নন শিফটিং। ফলে মক্কায় পুরো ৪০ দিনের জন্য একই হোটেলে অবস্থান করা যায়। বেসরকারি শিফটিং প্যাকেজের ন্যায় বারবার হোটেল পরিবর্তনের কোন ঝামেলা নেই। ভারি লাগেজ ও মুল্যবান সামগ্রি একই হোটেল রুমে রেখে প্রয়োজনে ছোট লাগেজ নিয়ে মদীনার পর্ব শেষ করা যায়।
২) হজের পুরো ৫দিন মেট্রোরেলে যাওয়া-আসার বিষয়টি ১০০% নিশ্চিত করে। ফলে বেসরকারি এজেন্সির মতো বাসে যাতায়াতে দীর্ঘ যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় না ইনশাআল্লাহ। ফলে মুল হজের ৫ দিন যাতায়াতের কষ্ট ও ভোগান্তি থেকে মুক্ত থাকা যায়।
৩) মীনায় তাবুর অবস্থান জামারাতের খুব কাছাকাছি জোন-২ তে খুবই সুবিধাজনক যায়গায়। ফলে শয়তানকে পাথর মারতে খুব সহজেই যাওয়া যায়। এখানে খুব একটা হাঁটতে হয় না। তাছাড়া এটি মেট্রোরেল স্টেশনের খুব কাছেই।
৪) কাবা শরীফে নিয়মিত পায়ে হেঁটে ৫ ওয়াক্ত নামাজ পড়ার সুবিধা।
৫) মদীনায় মসজিদে নববী থেকে মাত্র তিন থেকে পাঁচ মিনিটের দুরত্বে মারকাজিয়া এলাকার মধ্যে হোটেল।
৬) ৩ বেলা হাজিদেরকে বাংলাদেশী খাবার নিজ হোটেল রুমে সরবরাহের ব্যবস্থা।
৭) চাইলে প্রথম দিনেই হজে যেতে পারবেন ইনশাআল্লাহ। কারণ মক্কা শরীফ তখন সম্পুর্ণ ফাঁকা। ফলে ইচ্ছেমতো তাওয়াফ করা ও পাথরে চুমা খাওয়া খুব সহজ হয়।
৮) হজ্ব ফ্লাইটের ১০০% নিশ্চিয়তা। ফলে ফ্লাইট নিয়ে কোন অনিশ্চয়তা থাকে না। বাংলাদেশ বিমানে যাওয়া-আসা।
৯) চাইলে, সম্পুর্ণ হজ সফরে স্বামী-স্ত্রী দুইজন একই রুমে ২ সিটের রুম বরাদ্দ নেয়া যায়। সেক্ষেত্রে হোটেল খরচ কিছুটা বেশি হয়ে থাকে।
১০) একজন অভিজ্ঞ হজগাইড সার্বক্ষণিক দেখাশোনা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে থাকেন।
১১) প্রতি হোটেলে সরকারি হাজিদের দেখভাল করার জন্য একজন সরকারি কর্মকর্তাকে সার্বক্ষণিকভাবে নিয়োগ দেয়া হয়।
১২) পবিত্র হজ্জে কুরবানির ১০০% নিশ্চয়তা প্রদান করা হয়। এক্ষেত্রে বেসরকারি এজেন্সির মতো কোরবানি নিয়ে কোন অনিশ্চয়তা থাকে না ইনশাআল্লাহ।
১৩) যেকোন চিকিৎসার প্রয়োজনে সরকারি চিকিৎসা সেবা/মেডিকেল সেন্টার খুবই কাছাকাছি। ফলে তাৎক্ষণিকভাবে যেকোন চিকিৎসা সেবা পাওয়া যায়।
১৪) হজ শেষে বেঁচে যাওয়া অবশিষ্ট টাকা ফেরত পাওয়ার সুবিধা রয়েছে। যা বেসরকারি মাধ্যমে কল্পনাই করা যায় না!

বিস্তারিত জানতে ও রেজিষ্ট্রেশন সহ প্রয়োজনীয় সহযোগিতার জন্য 01768-033238 নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ।

বিষয়টি অতীব জরুরী!!!
11/09/2026

বিষয়টি অতীব জরুরী!!!

২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। তাই আজই সরকারি মাধ্যমে নিবন্ধন করুন। মনে রাখবেন সরকারি মাধ্যমে ...
07/09/2026

২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। তাই আজই সরকারি মাধ্যমে নিবন্ধন করুন। মনে রাখবেন সরকারি মাধ্যমে হজ হয়রানি মুক্ত, দালাল মুক্ত এবং সম্পূর্ণ নিরাপদ।

16/08/2026

আবু হুরাইরাহ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন—

প্রকৃত বীর সে নয়, যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়। বরং সেই-ই আসল বীর, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে।

— সহীহ্ বুখারী : ৬১১৪

09/08/2026

একটা জাতির প্রতিটি বিষয় রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমন- শিক্ষা, অর্থনীতি, বাণিজ্য, নিরাপত্তা, উন্নতি/অবনতি, আইন-বিচার, আন্তর্জাতিক সম্মান, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শৃঙ্খলা, সাহিত্য-সংস্কৃতি অর্থাৎ এক কথায় বলতে গেলে সকল নীতিকে নিয়ন্ত্রণ করে রাজনীতি।
অথচ আমাদেরকে শেখানো হয় যে, যারা ভালো মানুষ, ধার্মিক, সৎ এবং ভদ্র তারা কেনো রাজনীতি করবে।

05/08/2026
30/06/2026

কোনো মুসিবতে পতিত ব্যক্তির দো‘আ

اِنَّا لِلّٰهِ وَاِنَّآ اِلَيْهِ رَاجِعُوْنَ، اَللّٰهُمَّ اْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ، وَاَخْلِفْ لِيْ خَيْرًا مِّنْهَا

ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজি‘উন। আল্লা-হুম্মা আজুরনী ফী মুসীবাতী ওয়া আখলিফ লী খাইরাম মিনহা

আমরা তো আল্লাহ্‌রই। আর নিশ্চয় আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ! আমাকে আমার বিপদে সওয়াব দিন এবং আমার জন্য তার চেয়েও উত্তম কিছু স্থলাভিষিক্ত করে দিন।

মুসলিম ২/৬৩২, নং ৯১৮।

27/06/2026

শত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দো‘আ

اَللّٰهُمَّ اِنَّا نَجْعَلُكَ فِيْ نُحُوْرِهِمْ، وَنَعُوْذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ

হে আল্লাহ! আমরা আপনাকে তাদের গলদেশে রাখছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।

আল্লা-হুম্মা ইন্না নাজ্‘আলুকা ফী নুহূরিহিম ওয়া না‘উযু বিকা মিন শুরূরিহিম

আবু দাঊদ ২/৮৯, নং ১৫৩৭; আর হাকেম হাদীসটিকে সহীহ বলেছেন এবং ইমাম যাহাবী একে সমর্থন করেছেন ২/১৪২

সুবহানাল্লাহ🌹🌹
25/06/2026

সুবহানাল্লাহ🌹🌹

Address

Raipur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ইমরুল কায়েস -IK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ইমরুল কায়েস -IK:

Shortcuts

Share