29/11/2025
আপনি যদি নামাজ না পড়ে থাকেন, তাহলে নিজের মনকে সান্ত্বনা দিতে হাজার কারণ দাঁড় করাবেন না।
বলবেন না– “সময় পাইনি”, “মনে ছিল না”, “আজ খুব ক্লান্ত ছিলাম।”
বরং এভাবে বলুন–
হে আল্লাহ, আমার সেই গুনাহগুলো মাফ করে দিন, যেগুলো আমাকে আপনার কাছে আসতে এবং আপনার সামনে দাঁড়াতে বাধা দেয়।
একবার ভাবুন, সময়, ব্যস্ততা, ক্লান্তি, এসব আসলে নামাজের প্রকৃত বাধা নয়। মূল বাধা হলো সেই গুনাহের জং, যা ধীরে ধীরে হৃদয়ের ওপর জমে যায়।
আর এই জং পরিষ্কার হয় তওবায়, আল্লাহর দিকে ফিরে যাওয়ার আন্তরিক আকুলতায়।
আল্লাহ বলেন,
“আর তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই এটা খুব কঠিন—কিন্তু তাদের জন্য নয়, যারা বিশ্বাস করে যে, তারা তাদের রবের সাথে মিলিত হবে এবং তাঁর কাছেই ফিরে যাবে।” *সূরা বাকারা ৪৫-৪৬*
একটি তওবাই যথেষ্ট ফিরে আসার জন্য। একটি সিজদাই যথেষ্ট হৃদয়ের জং ভাঙার জন্য।
- মেহেদী আল মাসুদ। (আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দিন)