Electrical & Electronic Engineering Education

Electrical & Electronic Engineering  Education

Share

new things, knowledgeable and memorialble that's our main focus.

20/11/2025

✅ What is RAMS?

RAMS = Risk Assessment and Method Statement

It is a safety documents used before starting any work.
It contains:

1. Risk Assessment
• Identifies hazards
• Analyzes risks
• Gives control measures to reduce the risks

2. Method Statement
• Step-by-step procedure of how the work will be done safely
• Includes equipment, manpower, sequence of work, and emergency plan

In simple terms:
➡️ Risk Assessment tells you the dangers.
➡️ Method Statement tells you how to work safely.

✅ What is START / STAARRT?

Many companies (including Ashghal and Qatar Gas contractors) use START or STAARRT as a pre-task safety tool.

START / STAARRT means:

S – Stop
T – Think
A – Act / Assess
A – Analyze
R – Review / Reduce risk
T – Talk / Take action

Some companies write it as:

S – Stop
T – Think
A – Act
R – Review
T – Talk

Purpose:
STAARRT / START is done before starting the job to make workers think about hazards at the spot.

Example use:
• Before excavation
• Before lifting
• Before confined space entry
• Before working at height

It is like a last-minute safety check to prevent accidents.

RAMS means Risk Assessment and Method Statement. It identifies hazards, risks, and gives the safe procedure for doing the work.

START or STAARRT is a pre-task safety discussion/tool that workers do before starting the job — Stop, Think, Assess/Act, Review, and Talk — to ensure the job is safe.

12/11/2025

নিজেকে রক্ষার ১০টি সহজ কৌশল

১. পেশাদার হোন,

সময়মতো, মনোযোগ দিয়ে কাজ করুন। কে কী বলল বা করল এসবের পিছনে না ছুটে নিজের কাজে মন দিন। ব্যক্তিগত বিষয় অফিসে টেনে আনবেন না।

২. কম কথা, বেশি কাজ,

অফিস গসিপ বা কানাঘুষা এড়িয়ে চলুন। কথা যত কম, বিপদ তত কম।

৩. কৌশলী হোন, কিন্তু সন্দেহপ্রবণ নন,

সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। তবে অকারণে সন্দেহ করলে নিজেই অস্থির হয়ে পড়বেন।
৪. দলবাজি নয়, সবাইকে সম্মান দিন,

কোনো নির্দিষ্ট দলে নিজেকে জড়াবেন না। সবার সাথে বন্ধুসুলভ আচরণ করুন।

৫. নিজের সীমা নির্ধারণ করুন

সবাইকে খুশি করার চেষ্টা করবেন না। ‘না’ বলতে শিখুন। কে আপনার সময় অপচয় করছে, তা চিনে নিন।

৬. যুক্তি দিয়ে প্রতিক্রিয়া দিন

কারও কথায় উত্তেজিত হয়ে আবেগে ভেসে যাবেন না। ঠান্ডা মাথায় ভাবুন, প্রয়োজনে ঊর্ধ্বতনদের জানান।

৭. দক্ষতা গড়ুন ও আপডেট থাকুন

আপনি যদি কাজের বিষয়ে দক্ষ হন, তবে কেউ সহজে আপনাকে দুর্বল করে তুলতে পারবে না।
আর শুধু এই প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে থাকবেন না। মনে রাখবেন এই প্রতিষ্ঠান চিরকাল আপনার থাকবে না। তাই নিজের স্কিল আপডেট রাখুন, নতুন দক্ষতা অর্জন করুন, ট্রেনিং নিন, সার্টিফিকেট অর্জন করুন।

৮. নম্র থাকুন, আত্মমর্যাদা বজায় রেখে

নম্রতা মানে সবাইকে "হ্যাঁ-স্যাঁ" বলা নয়। কারো সঙ্গে দ্বিমত হলে সেটিও ভদ্রভাবে প্রকাশ করা যায়। ভদ্রতা ও বিনয় হলো এমন এক গুণ, যা আপনাকে অনেক দূর নিয়ে যাবে।

৯. একজন মেন্টর বা বিশ্বাসযোগ্য সহকর্মী রাখুন

যার সঙ্গে আপনি নিজের কথা খোলাখুলি ভাগ করতে পারেন। মানসিকভাবে এটা খুব সহায়ক।

১০. মানসিক শান্তি বজায় রাখুন

অফিসের দুশ্চিন্তা যেন বাসায় না পৌঁছায়। পরিবার, প্রার্থনা, ঘুম ও নিজের ভালো লাগার কাজের মাধ্যমে নিজেকে ভারসাম্যপূর্ণ রাখুন।

মনে রাখবেন:

"চুপচাপ থেকেও ঝড় সামলানো যায়, যদি ভিতরটা হয় শক্ত।" অফিস পলিটিক্স পুরোপুরি এড়ানো কঠিন। কিন্তু আপনি চাইলে নিজের নীতিতে অটল থেকে, কৌশলে চললে ও পেশাদারিত্ব বজায় রাখলে এই জটিল পরিবেশেও সম্মান নিয়ে টিকে থাকা সম্ভব।(সংগ্ৰহকৃত)।

12/11/2025

ডিবি বোর্ড সম্পর্কে ইন্টারভিউতে আসতে পারে এমন ১০টি প্রশ্ন ও উত্তর:
1️⃣ প্রশ্ন: DB বোর্ড কী?

উত্তর: Distribution Board (DB) হলো একটি বৈদ্যুতিক প্যানেল যা মূল পাওয়ার সোর্স থেকে বিদ্যুৎ নিয়ে বিভিন্ন সার্কিটে নিরাপদভাবে বিতরণ করে।

2️⃣ প্রশ্ন: DB বোর্ডে প্রধান উপাদানগুলো কী কী?

উত্তর: Main MCB/MCCB, Busbar, Outgoing MCBs, Neutral Bar, Earth Bar, SPD এবং Indicator Lamps।

3️⃣ প্রশ্ন: MCB-এর কাজ কী?

উত্তর: MCB (Miniature Circuit Breaker) শর্ট সার্কিট বা ওভারলোড হলে স্বয়ংক্রিয়ভাবে সার্কিট বিচ্ছিন্ন করে সুরক্ষা দেয়।

4️⃣ প্রশ্ন: MCCB কোথায় ব্যবহৃত হয়?

উত্তর: MCCB বড় লোডের জন্য ব্যবহৃত হয় যেখানে উচ্চ কারেন্ট প্রবাহিত হয় (যেমন ইন্ডাস্ট্রিয়াল DB)।

5️⃣ প্রশ্ন: SPD কেন ব্যবহার করা হয়?

উত্তর: SPD (Surge Protection Device) বজ্রপাত বা হঠাৎ ভোল্টেজ সার্জ থেকে সার্কিটকে রক্ষা করে।

6️⃣ প্রশ্ন: Neutral Bar এবং Earth Bar-এর পার্থক্য কী?

উত্তর: Neutral Bar দিয়ে কারেন্ট রিটার্ন করে, আর Earth Bar ব্যবহৃত হয় সেফটির জন্য—যাতে ফেজ লিক হলে কারেন্ট মাটিতে চলে যায়।

7️⃣ প্রশ্ন: Single phase ও Three phase DB-এর পার্থক্য কী?

উত্তর: Single phase DB তে এক ফেজ ও এক neutral থাকে, আর Three phase DB তে তিন ফেজ, এক neutral এবং এক earth থাকে।

8️⃣ প্রশ্ন: Busbar এর কাজ কী?

উত্তর: Busbar মূল পাওয়ারকে বিভিন্ন সার্কিটে বিতরণ করে, এটি একটি ধাতব স্ট্রিপ যা কারেন্ট বহন করে।

9️⃣ প্রশ্ন: Indicator Lamp এর কাজ কী?

উত্তর: প্রতিটি ফেজে পাওয়ার আছে কিনা তা বোঝার জন্য এটি আলো জ্বালিয়ে নির্দেশ দেয়।

🔟 প্রশ্ন: DB বোর্ডে নিরাপত্তা নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হয়?

উত্তর: Proper earthing, সঠিক rating-এর MCB/MCCB ব্যবহার, SPD লাগানো ।

( পোস্টটি যদি ভালো লাগে এবং এরকম পোস্ট আরো পেতে চান তাহলে আমাকে ফলো করুন)

09/11/2025

যদি আপনি একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতা বৃদ্ধি করার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই জানা থাকলে উত্তম হবে। তাই যদি প্রয়োজন মনে করেন বা ভাল লাগে সে ক্ষেত্রে শেয়ার করে টাইম লাইনে রেখে দেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন।
🔹 1. স্পেসিফিকেশন কি?
উত্তর: কাজটি কিভাবে ও কোন অনুপাতে সম্পন্ন হবে তার বিস্তারিত নির্দেশনাকে Specification বলে।
🔹 2. সিডিউল কি?
উত্তর: যে নির্দেশিকায় Specification, BOQ এবং Rateসহ বিস্তারিত লেখা থাকে, তাকে সিডিউল বলা হয়।
🔹 3. Project Launch করতে কী কী দরকার?
উত্তর: জায়গা, ড্রইং, ডিজাইন, সিদ্ধান্ত, প্রয়োজনীয় লোকবল এবং উপকরণ।
🔹 4. Layout কি?
উত্তর: ড্রইং সিটে থাকা ডিজাইন অনুযায়ী ফিল্ডে মাপ অনুযায়ী স্থাপন বা সেট করা-কে Layout বলে। Layout করার সময় প্রথমে সোজা ওয়াল থেকে শুরু করতে হবে।
🔹 5. Grid Line কাকে বলে?
উত্তর: কাজের সুবিধার জন্য ড্রইং-এ নির্দিষ্ট দূরত্বে উত্তরের দিকে–দক্ষিণ এবং পূর্ব-পশ্চিমে টানা রেখাকে Grid Line বলে। এটি হল Reference Line, কখনো Center Line নয়।
🔹 6. Centre Line কাকে বলে?
উত্তর: কলাম বা ফুটিং-এর মধ্য বরাবর টানা রেখাকে Center Line বলে। এটি member-এর সেন্টারের মধ্য দিয়ে যেতে হবে। Center Line Grid Line হিসেবে ধরা যেতে পারে।
🔹 7. একটি কলাম ও ফুটিং-এর অবস্থান কিভাবে নির্ধারণ করা হয়?
উত্তর: কলামের Center Line এবং ফুটিং-এর Center Line অবশ্যই একই বিন্দুতে থাকতে হবে। বিশেষ কারণ ছাড়া এটির ব্যতিক্রম নেই।
🔹 8. Layout করার সময় মাটি পরীক্ষা কিভাবে করা যায়?
উত্তর: সুতার সাহায্যে ৩-৪-৫ ফুটের সমকোণী ত্রিভুজ তৈরি করুন। এটি ব্যবহার করে যেকোনো কর্নারে ৯০° চেক করা যায়।
🔹 9. Pile Layout কিভাবে করতে হবে?
উত্তর: Building Layout ফাইনাল করার পর Drawing অনুযায়ী Pile Point নির্ধারণ করুন। প্রতিটি পয়েন্টে ৮/১০ মিমি রড একফুট পুঁতে, সামান্য ঢালাই করে Pile Point ঠিক রাখতে হবে।
🔹 10. পাইল কত প্রকার?
উত্তর: কার্যপ্রণালীর উপর ভিত্তি করে পাইলকে ভাগ করা যায়:
Function অনুযায়ী
Driving অনুযায়ী
Classification অনুযায়ী
এছাড়া প্রকৃতি অনুযায়ী:
Pre-Cast Pile
Cast-in-Situ Pile
🔹 11. 18" ডায়া Pile-এর জন্য কত চিজেল ব্যবহার?
উত্তর: 16" ডায়া চিজেল ব্যবহার করতে হবে।
🔹 12. যে পাইপ দিয়ে Pile ঢালাই হয়, তার নাম কি?
উত্তর: ত্রিমি পাইপ।
🔹 13. ত্রিমি পাইপের ডায়া কত?
উত্তর: 6" থেকে 7" পর্যন্ত।
🔹 14. বোরিং ওয়াশ কত সময় করতে হবে?
উত্তর: কমপক্ষে অর্ধ ঘণ্টা, অর্থাৎ যতক্ষণ পানি কাদা আসে।
🔹 15. Pile-এ Aggregate কী এবং অনুপাত কত?
উত্তর: Aggregate হিসেবে Stone Chips/ Singles ব্যবহার হয়। অনুপাত সাধারণত 1:8:1.83।
🔹 16. Cut-Off Level কম রেসিওতে কেন কাস্টিং করা হয়?
উত্তর: কাস্টিং-এর পর Cut-Off Level ভাঙতে হয়, তাই কম রেসিওতে (1:2:4 বা 1:3:6) কাস্টিং করা হয়।
🔹 17. একটি Pile বোরিং-এর পর পরবর্তী Pile-এর দূরত্ব কত?
উত্তর: কমপক্ষে 6 ফুট, বেশি হলে আরও ভালো।
🔹 18. এক দিনে একটি মেশিনে কয়টি Pile করা সম্ভব?
উত্তর: 50 ফুটের নিচে 3টি, 50 ফুটের উপরে 2টি।
🔹 19. Pile-এর ভারবহন ক্ষমতা কী?
উত্তর: প্রতি বর্গফুট Pile নিরাপদে যে ওজন বহন করতে পারে, তাকে Pile-এর ভারবহন ক্ষমতা বলে।
🔹 20. Pile ব্যবহার কেন হয়? Pre-cast Pile স্থানান্তর করলে কী লক্ষ্য রাখতে হবে?
উত্তর: মাটির Bearing Capacity কম হলে Pile ব্যবহার হয়। Pre-cast Pile স্থানান্তরের সময়:
ভাঙা না যায়, তাই C.G ঠিক করে ওয়্যার বাঁধতে হবে।
Accident এড়াতে সতর্ক থাকতে হবে।
🔹 21. ফুটিং-এর মাটি কাটার আগে কি ভাবা উচিত?
উত্তর: গভীর ফুটিং-এর মাটি আগে কাটা উচিত এবং মাটির অবস্থার ওপর ভিত্তি করে Safety ব্যবস্থা নিতে হবে।
🔹 22. Safe Bearing Capacity of Soil কি?
উত্তর: জমির ওপর যত ওজন নিরাপদে চাপানো যায় যাতে ফাউন্ডেশন বসে যাওয়ার ভয় না থাকে, তাকে Soil-এর Safe Bearing Capacity বলে।
🔹 23. Shoring কি?
উত্তর: রাস্তা বা খুঁটি মাটি ধরে রাখার জন্য দুই পাশে লম্বা কাঠের তক্তা ব্যবহার করার পদ্ধতিকে Shoring বলে।
🔹 24. Vi****or Roller-এর বিশেষত্ব কী?
উত্তর: চালু করলে এটি ক্রমাগত Vibrate করে, ফলে মেঝে, রাস্তা বা বালি Properly Compacted হয়।
🔹 25. Foundation কী?
উত্তর: Building-এর নীচের অংশ যা সমস্ত লোড মাটিতে সমভাবে পৌঁছে দেয়। Footing অবশ্যই শক্ত মাটিতে বসাতে হবে।
🔹 26. Footing সাধারণত কত প্রকার?
উত্তর: ৩ প্রকার:
Spread Footing
Combined Footing
Mat/ Raft Footing
🔹 27. R.C.C কী?
উত্তর: Reinforced Cement Concrete, অর্থাৎ Concrete + Steel। এটি টান ও চাপ উভয়ই সহ্য করতে পারে।
🔹 28. Ferro-Cement কি?
উত্তর:
Expended Metal বা Coil Rod দিয়ে খাঁচা তৈরি করে Cement এবং Sylhet Sand
দিয়ে হালকা কাস্টিং করা। সাধারণত 1" থেকে 2" Wall তৈরি ও ট্যাঙ্কে ব্যবহার
হয়।
🔹 29. Curing কী এবং কেন?
উত্তর: Concrete, Brickwork বা Plastering-এর ডিহাইড্রেশন রোধ করতে দিনে ৩–৪ বার পানি দেওয়া। এটি শক্ত ও টেকসই নির্মাণ নিশ্চিত করে।
🔹 30. Segregation কী?
উত্তর: বেশি Water Cement Ratio হলে মিশ্রণ ফেলার পর সিমেন্ট-বালু আলাদা হওয়া। এটি Segregation নামে পরিচিত।
🔹 31. Bleeding কী?
উত্তর: এটি Segregation-এর একটি ধরন। কংক্রিট থেকে সিমেন্ট থিতিয়ে যাওয়াকে Bleeding বলে। এর ফলে কংক্রিট দুর্বল হয় এবং উপরিভাগে Hair Crack দেখা দিতে পারে।
🔹 32. 100 cft কাজের জন্য কংক্রিট উপাদান নির্ধারণ (1:2:4 অনুপাত)
উত্তর:
Dry Condition: 100 cft
Wet Condition: 100 × 1.5 = 150 cft
Cement = 150 × (1/7) × 0.8 ≈ 17.5 ব্যাগ
Sand = 48 cft
Aggregate = 85.5 cft
🔹 33. Column কত প্রকার?
উত্তর: প্রধানত ২ প্রকার:
Tied Column
Spiral Column
🔹 34. কংক্রিট-এর উপাদানগুলো কী কী?
উত্তর:
কোর্স Aggregate (Stone Chips / Brick Chips)
ফাইন Aggregate (Sand)
সিমেন্ট
পানি
🔹 35. কংক্রিট উপাদানের “রাজা” কে?
উত্তর: কোর্স Aggregate (Stone Chips / Brick Chips)
🔹 36. 200 cft-এ 2% রড ব্যবহার হলে রডের পরিমাণ (kg)?
উত্তর: 200 × 2 × 490 = 1960 lbs → 882 kg
🔹 37. R.C.C কাজে কোন পানি ব্যবহার?
উত্তর: খাবার যোগ্য বা কাছাকাছি মানের পানি
🔹 38. প্রতি ব্যাগ সিমেন্টে পানি কত লাগে?
উত্তর: 23 লিটার → 17.5 ব্যাগের জন্য ≈ 402 লিটার
🔹 39. High strength steel-এর সাথে কোন কংক্রিট ব্যবহার?
উত্তর: High strength steel-এর সাথে High strength concrete
🔹 40. Water Cement Ratio কী?
উত্তর: Water ও Cement-এর অনুপাতকে Water Cement Ratio বলে
🔹 41. সাধারণ Water Cement Ratio কত?
উত্তর: 0.4 থেকে 0.5
🔹 42. কংক্রিট মিশ্রণে Water Cement Ratio কিভাবে নির্ণয়?
উত্তর: Ratio ≤ 0.5 → সমপরিমাণ কংক্রিটে সিমেন্টের ওজন অনুযায়ী হিসাব করা হয়
🔹 43. কংক্রিট মিশ্রণে পানি বেশি হলে কি করতে হবে?
উত্তর: Water Cement Ratio ঠিক রাখতে cement মেশানো এবং ঢালাই উপযোগী করতে হবে
🔹 44. Slump Cone-এর সাইজ কত?
উত্তর:
উপরের ডায়া: 4"
নীচের ডায়া: 8"
উচ্চতা: 12"
🔹 45. Cylinder-এর সাইজ
উত্তর:
পূর্বে: 6" ডায়া × 12" লম্বা
বর্তমানে: 4" ডায়া × 8" লম্বা
🔹 46. Rod Test-এর sample কিভাবে পাঠাতে হবে?
উত্তর: একই ডায়ার ১ মিটার লম্বা ৩টি রড কেটে পাঠাতে হবে
🔹 47. সিমেন্ট পরীক্ষা কী কী?
উত্তর:
Compressive Strength
Bonding Power
Initial Setting Time
Final Setting Time
Fineness Test
🔹 48. ACI Code অনুযায়ী Slab-এ দুই রডের দূরত্ব?
উত্তর: Slab Thickness-এর দ্বিগুণ; উদাহরণ: 5" Slab → 9–10"
🔹 49. Curing Period
উত্তর:
R.C.C: 28 দিন
Brick wall: 7 দিন
Plastering: 7 দিন
🔹 50. রডের Lap বা Joint কোথায়?
উত্তর:
Column: L/4-এর বাইরে (মাঝে নয়)
Beam: Bottom Rod → Span-এর L/3 মধ্যে; Top Rod → Span-এর L/3 পরে
Slab: Bottom Rod → Column Trip মধ্যে; Top Rod → Middle Trip; Extra Top-এ না
🔹 51. Tied Rod ও Spiral Column-এর Vertical Rod
উত্তর:
Tied Rod: ন্যূনতম 4 টি
Spiral Column: ন্যূনতম 6 টি
Column-এ 16mm-এর নিচে রড ব্যবহার যাবে না
🔹 52. Cantilever অংশে Shutter খোলার পদ্ধতি
উত্তর: Free দিক থেকে ধাপে ধাপে ভিতরের দিকে খুলতে হবে
🔹 53. Slab-এর Shutter খোলার পদ্ধতি
উত্তর: Span-এর middle থেকে চারদিকে props খুলে beam-এর দিকে যেতে হবে
🔹 54. Shutter খোলার সময়
উত্তর:
Beam: 28 দিন
Slab: 21 দিন (ছোট span → 18 দিন)
Vertical member: 72 ঘন্টা
🔹 55. Shuttering উচ্চতা 12" এর উপরে হলে কি করতে হবে?
উত্তর: Horizontal bracing দিতে হবে, props হিসেবে MS Pipe বা Shalballi ব্যবহার করতে হবে
🔹 56. 1 cft লোহা ওজন?
উত্তর: 490 lbs
🔹 57. 1 মন চুন আয়তন?
উত্তর: 2.25 cft
🔹 58. 1 cft সিমেন্টের ওজন?
উত্তর: 90 lbs
🔹 59. Cantilever Beam সর্বোচ্চ Moment কোথায়?
উত্তর: Support-এ
🔹 60. Sunshed-এর Binder Rod কোথায় দিতে হয়?
উত্তর: Main Rod-এর নিচে
🔹 61. 100 ft Easing-এর জন্য ইটের সংখ্যা
উত্তর: 250–270
🔹 62. 100 sqft Soling-এর জন্য ইট
উত্তর: 300–336
🔹 63. 100 sqft Herring Bone Bond-এর জন্য ইট
উত্তর: 500–550
🔹 64. 100 sft, 5" Wall-এর জন্য ইট
উত্তর: 480–500
🔹 65. 100 cft, 10" Wall-এর জন্য ইট
উত্তর: 1080
🔹 66. 100 cft Khoa বানাতে ইট
উত্তর: 1050
🔹 67. Frog Mark কী?
উত্তর: ইটের পিঠে নির্মাতার নাম; Bonding-এর key হিসেবে কাজ করে
🔹 68. জলছাদে ব্যবহার করা উপাদান ও অনুপাত
উত্তর: Slaked Lime : Surki : Khoa → 2:2:7
🔹 69. জলছাদ ও Parapet Wall সংযোগের বাঁকা অংশ
উত্তর: ঘুন্ডী
🔹 70. গাছের বয়স কিভাবে নির্ণয়?
উত্তর: কাঠের cross-section এর ring গণনা করে
🔹 71. চৌকাঠের Groove Size
উত্তর: 1.5" × S
🔹 72. Door Frame (Width 7")-এ Clamp
উত্তর: এক সাইটে 4টি → দুই সাইটে 8টি
🔹 73. বাজারে Flush Door Shutter Size
উত্তর: 39", 36", 33", 30", 27", 24", 21"
🔹 74. ভালো কাঠের গুণাবলী
উত্তর: স্থায়িত্ব, শক্তি, প্রাকৃতিক দোষমুক্ত, উজ্জ্বল রং, মসৃণ পৃষ্ঠ, রস মুক্ত
🔹 75. Veneer কী?
উত্তর: পাতলা কাঠের পাত (1/4"–1/16")
🔹 76. Plywood কী?
উত্তর: Veneer থেকে পুরু, Packing Box, Partition ইত্যাদি তৈরিতে ব্যবহার
🔹 77. Hard Board কী?
উত্তর: কাঠের ধুলো ও আঠা মিশিয়ে প্রেসার দিয়ে তৈরি বোর্ড
🔹 78. গাছ কাটার সময়
উত্তর: শীতকাল
🔹 79. 4 প্রকার দরজা
উত্তর: ডিজাইন, প্যানেল, ফ্লাশ, সলিড দরজা
🔹 80. Socket ও Ni**le পার্থক্য
উত্তর: Socket → ভিতরে থ্রেড, Ni**le → বাইরে থ্রেড
🔹 81. Union Socket ও Socket পার্থক্য
উত্তর: Union Socket → ৩ অংশ; খোলার সুবিধা। Socket → ১ অংশ; শুধু joint।
🔹 82. Elbows ও Bend পার্থক্য
উত্তর: Elbows → 90°; Head loss বেশি
Bend → অর্ধচন্দ্রাকৃতি; Head loss কম
🔹 83. UPVC এবং PVC পার্থক্য
উত্তর: UPVC → Unplasticized, আগুনে বদলানো যায় না
PVC → Plasticized, আগুনে তাপ দিয়ে আকার পরিবর্তন করা যায়
🔹 84. একজন মানুষের দৈনিক পানি ব্যবহার
উত্তর: প্রায় ৩০ গ্যালন
🔹 85. 1 cft আয়তকার পাত্রে পানি
উত্তর: 6.25 গ্যালন
🔹 86. Reservoir (Water Tank) সাইজ নির্ধারণ
উত্তর: Underground → ২ দিনের মজুদ; Overhead → ১ দিনের মজুদ, লোকসংখ্যার ওপর ভিত্তি করে
🔹 87. PVC/UPVC/CPVC পাইপ Joint
উত্তর: Solution বা গাম দিয়ে Joint
🔹 88. PPR পাইপ Joint
উত্তর: Heat Machine ব্যবহার করে তাপ দিয়ে Joint
🔹 89. পানির লাইন কত প্রেসারে চেক?
উত্তর: Pressure Machine দিয়ে 50 Psi, কমপক্ষে ৩ ঘণ্টা
🔹 90. Sewerage কি এবং প্রকার
উত্তর: শহরের ব্যবহৃত তরল ময়লা → Sewerage
প্রকার: (i) Sanitary Sewerage, (ii) Industrial Sewerage

#ইঞ্জিনিয়ারিং

31/10/2025

ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয় ইনফরমেশন :-
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
বালির হিসাব
* ১০৯ ফিট = ১২.২৫cft,
* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।
ঢ়ালাই এর হিসাব
* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।
* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।
*
গাথুনী এবং প্লাস্টারের হিসাব
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)
===================================
সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ
1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।

30/10/2025

চিলার (Chiller) সম্পর্কিত ইন্টারভিউতে সাধারণত আসতে পারে এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দিলাম — এগুলো HVAC সম্পর্কিত চাকরিতে খুব কাজে লাগবে।
1. চিলার কী?

উত্তর:
চিলার একটি শীতলীকরণ যন্ত্র যা পানি বা অন্য তরলকে ঠান্ডা করে। এই ঠান্ডা পানি ভবনের এয়ার কন্ডিশনিং সিস্টেম বা ইন্ডাস্ট্রিয়াল মেশিনে ব্যবহৃত হয়।

2. চিলার কত প্রকার?

উত্তর:
চিলার সাধারণত দুই প্রকারের হয়—

1. Air Cooled Chiller (এয়ার কুল্ড চিলার)

2. Water Cooled Chiller (ওয়াটার কুল্ড চিলার)

3. এয়ার কুল্ড ও ওয়াটার কুল্ড চিলারের মধ্যে পার্থক্য কী?

উত্তর:

এয়ার কুল্ড চিলার: কনডেনসার ঠান্ডা করতে বাতাস ব্যবহার করে।

ওয়াটার কুল্ড চিলার: কনডেনসার ঠান্ডা করতে কুলিং টাওয়ার বা পানি ব্যবহার করে।

4. চিলারের প্রধান অংশগুলো কী কী?

উত্তর:
চিলারের মূল অংশগুলো হলো—

1. কম্প্রেসর (Compressor)

2. কনডেনসার (Condenser)

3. এক্সপ্যানশন ভালভ (Expansion Valve)

4. ইভাপোরেটর (Evaporator)

5. চিলারের কাজ করার প্রক্রিয়া কীভাবে হয়?

উত্তর:
চিলার রেফ্রিজারেশন সাইকেলের মাধ্যমে কাজ করে।

রেফ্রিজারেন্ট কম্প্রেসরে চাপ ও তাপ বৃদ্ধি পায়,

কনডেনসারে ঠান্ডা হয়ে তরলে পরিণত হয়,

এক্সপ্যানশন ভালভে প্রেসার কমে,

ইভাপোরেটরে তরল রেফ্রিজারেন্ট পানি থেকে তাপ শোষণ করে পানি ঠান্ডা করে।

6. চিলারে কোন গ্যাস (রেফ্রিজারেন্ট) ব্যবহার করা হয়?

উত্তর:
চিলারে R134a, R407C, R410A, বা R22 ধরনের রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয় (চিলারের ধরন অনুযায়ী)।

7. চিলারের কার্যক্ষমতা কীভাবে মাপা হয়?

উত্তর:
চিলারের কার্যক্ষমতা COP (Coefficient of Performance) এবং kW/ton দ্বারা মাপা হয়। COP যত বেশি, চিলার তত বেশি কার্যকর।

8. চিলারে সাধারণত কোন ধরনের কম্প্রেসর ব্যবহার করা হয়?

উত্তর:
চিলারে Scroll, Screw, Centrifugal বা Reciprocating কম্প্রেসর ব্যবহার করা হয়।

9. চিলারে মেইনটেন্যান্স করার সময় কী কী বিষয় খেয়াল রাখতে হয়?

উত্তর:

কনডেনসার ও ইভাপোরেটর পরিষ্কার রাখা

গ্যাস লিক চেক করা

প্রেসার, টেম্পারেচার মনিটর করা

ওয়াটার ফ্লো ঠিক আছে কিনা দেখা

ইলেকট্রিকাল কানেকশন পরীক্ষা করা

10. চিলারে পানি লিক বা কম কুলিং হলে কী সমস্যা হতে পারে?

উত্তর:

রেফ্রিজারেন্ট লিক

কনডেনসার বা ইভাপোরেটর ব্লক

ওয়াটার পাম্প সমস্যা

কম্প্রেসর ঠিকমতো কাজ না করা

11. চিলারের ইভাপোরেটর এর কাজ কী?

উত্তর:
ইভাপোরেটর রেফ্রিজারেন্টের মাধ্যমে পানি বা তরল থেকে তাপ শোষণ করে সেটিকে ঠান্ডা করে।

12. চিলার সেফটি ডিভাইসগুলো কী কী?

উত্তর:

হাই প্রেসার কাট-আউট

লো প্রেসার কাট-আউট

অয়েল প্রেসার সুইচ

ওভারলোড প্রোটেকশন

ফ্লো সুইচ

( পোস্টটি যদি ভালো লাগে এবং এরকম পোস্ট আরো পেতে চান তাহলে আমাকে ফলো করুন)

16/10/2025

Chatgpt দিয়ে জব রিলেটেড Excel শিখতে, এই ৭টা প্রম্পট ব্যবহার করুন। 💻

১. ৯ দিনের Excel লার্নিং প্ল্যান

"Create a 9-day Excel learning plan for job purposes, focusing on formulas, data analysis, and reporting. Each day should have 30 minutes of structured practice."

২. গুরুত্বপূর্ণ Excel ফাংশন

"Give me a list of 50 must-know Excel formulas for office work, grouped by categories like finance, HR, and data management."

৩. রিয়েল লাইফ জব সিনারিও

"Teach me how to handle real job-related Excel tasks like attendance tracking, sales reporting, and budgeting with step-by-step guidance."

৪. ডাটা ক্লিনিং প্র্যাকটিস

"Create a practice exercise where I need to clean and organize messy data using Excel functions like TRIM, CLEAN, and Text-to-Columns."

৫. চার্ট ও রিপোর্টিং

"Explain how to create professional Excel charts and dashboards for presenting sales or performance reports. Include tips for making them visually clear."

৬. ভুল চেকার

"Review my Excel formula or worksheet and identify mistakes. Suggest improvements to make it more accurate and efficient."

৭. শর্টকাট মাস্টার

"Give me a list of 30 essential Excel keyboard shortcuts for faster work, categorized by navigation, formatting, and data management."

.

16/10/2025

পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে ইন্টারভিউতে আসতে পারে এমন প্রশ্ন ও উত্তর
1️⃣ প্রশ্ন: পাওয়ার প্ল্যান্ট কী?

উত্তর:
পাওয়ার প্ল্যান্ট হলো এমন একটি স্থাপনা যেখানে জ্বালানি যেমন গ্যাস, কয়লা, ডিজেল, পানি, বাতাস বা সূর্যের শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়।

2️⃣ প্রশ্ন: পাওয়ার প্ল্যান্টের প্রধান ধরণগুলো কী কী?

উত্তর:
১. Thermal Power Plant (তাপ বিদ্যুৎ কেন্দ্র)
২. Gas Power Plant (গ্যাস বিদ্যুৎ কেন্দ্র)
৩. Diesel Power Plant (ডিজেল বিদ্যুৎ কেন্দ্র)
৪. Hydro Power Plant (জলবিদ্যুৎ কেন্দ্র)
৫. Nuclear Power Plant (পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র)
৬. Solar Power Plant (সৌর বিদ্যুৎ কেন্দ্র)
৭. Wind Power Plant (বায়ু বিদ্যুৎ কেন্দ্র)

3️⃣ প্রশ্ন: থার্মাল পাওয়ার প্ল্যান্টের কাজ করার প্রক্রিয়া কীভাবে?

উত্তর:
থার্মাল পাওয়ার প্ল্যান্টে প্রথমে কয়লা বা গ্যাস পুড়িয়ে বয়লারে পানি গরম করা হয়। সেই পানি থেকে বাষ্প তৈরি হয়। বাষ্প টারবাইনকে ঘোরায়। টারবাইনের সাথে যুক্ত জেনারেটর ঘুরে বিদ্যুৎ উৎপন্ন করে। শেষে সেই বিদ্যুৎ ট্রান্সফর্মারের মাধ্যমে গ্রিডে পাঠানো হয়।

4️⃣ প্রশ্ন: বয়লারের কাজ কী?

উত্তর:
বয়লার জ্বালানি পুড়িয়ে পানি গরম করে এবং সেটিকে বাষ্পে রূপান্তর করে। এই বাষ্প টারবাইন ঘোরানোর কাজে লাগে।

5️⃣ প্রশ্ন: টারবাইন কীভাবে কাজ করে?

উত্তর:
বাষ্প বা গ্যাসের চাপ টারবাইনের ব্লেডে আঘাত করে। এতে টারবাইন ঘুরতে থাকে। টারবাইনের সাথে যুক্ত জেনারেটর ঘুরে বিদ্যুৎ উৎপাদন করে।

6️⃣ প্রশ্ন: জেনারেটর কীভাবে বিদ্যুৎ তৈরি করে?

উত্তর:
টারবাইনের ঘূর্ণনের ফলে জেনারেটরের রোটর ঘুরতে থাকে। রোটরের চৌম্বক ক্ষেত্র স্টেটরে বৈদ্যুতিক ভোল্টেজ তৈরি করে। এভাবেই বিদ্যুৎ উৎপন্ন হয়।

7️⃣ প্রশ্ন: কুলিং টাওয়ারের কাজ কী?

উত্তর:
কুলিং টাওয়ার বয়লার থেকে আসা গরম পানি ঠান্ডা করে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলে।

8️⃣ প্রশ্ন: পাওয়ার প্ল্যান্টে ট্রান্সফর্মারের ভূমিকা কী?

উত্তর:
ট্রান্সফর্মার উৎপন্ন ভোল্টেজকে বাড়িয়ে দেয় যাতে বিদ্যুৎ দূরবর্তী গ্রাহকদের কাছে পাঠানো যায়।

9️⃣ প্রশ্ন: ডিজেল পাওয়ার প্ল্যান্টের সুবিধা ও অসুবিধা কী?

উত্তর:
সুবিধা:

ছোট আকারে স্থাপন করা যায়

দ্রুত চালু করা যায়

জ্বালানি সহজলভ্য

অসুবিধা:

জ্বালানি খরচ বেশি

শব্দ ও ধোঁয়ার মাধ্যমে দূষণ সৃষ্টি করে

রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল

🔟 প্রশ্ন: পাওয়ার প্ল্যান্টে নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়?

উত্তর:

সঠিকভাবে গ্রাউন্ডিং বা আর্থিং করা

অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখা

প্রেসার রিলিফ ভাল্ভ ব্যবহার

কর্মীদের জন্য PPE (helmet, gloves, goggles) ব্যবহার

স্বয়ংক্রিয় অ্যালার্ম ও শাটডাউন ব্যবস্থা রাখা

1️⃣1️⃣ প্রশ্ন: Efficiency বলতে কী বোঝায়?

উত্তর:
Efficiency বা দক্ষতা হলো ইনপুট শক্তির কত অংশ আউটপুট শক্তি হিসেবে পাওয়া যাচ্ছে তার পরিমাণ।
ফর্মুলা: Efficiency = (Output Energy ÷ Input Energy) × 100

1️⃣2️⃣ প্রশ্ন: Load Factor কী?

উত্তর:
Load Factor হলো একটি নির্দিষ্ট সময়ে পাওয়ার প্ল্যান্টের ব্যবহারের দক্ষতা।
ফর্মুলা: Load Factor = (Average Load ÷ Maximum Load) × 100

1️⃣3️⃣ প্রশ্ন: Turbine Trip হলে কী করণীয়?

উত্তর:

ট্রিপের কারণ যাচাই করতে হবে

স্টিম ইনলেট ভাল্ভ বন্ধ করতে হবে

বয়লারের চাপ মনিটর করতে হবে

লুব্রিকেশন অয়েল সরবরাহ সচল রাখতে হবে

সমস্যার কারণ ঠিক করে পুনরায় চালু করতে হবে

1️⃣4️⃣ প্রশ্ন: Power Factor কী এবং কেন গুরুত্বপূর্ণ?

উত্তর:
Power Factor হলো বিদ্যুৎ ব্যবহারের দক্ষতার পরিমাপ, যা Cos(φ) দ্বারা প্রকাশ করা হয়।
উচ্চ Power Factor মানে কম ক্ষতি এবং ভালো বিদ্যুৎ ব্যবহারের দক্ষতা।

1️⃣5️⃣ প্রশ্ন: Synchronization কী?

উত্তর:
Synchronization হলো জেনারেটরকে গ্রিডের সাথে একই ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি এবং ফেজ অনুযায়ী যুক্ত করার প্রক্রিয়া।

( পোস্টটি যদি ভালো লাগে এবং এরকম পোস্ট আরো পেতে চান তাহলে আমাকে ফলো করুন)

12/10/2023
12/09/2023
24/10/2022

👉👉ABC লাইসেন্স ভাইভা প্রস্তুতি 👈👈

১। ইনসুলেশন রেজিস্ট্যান্স এর মান সর্বনিম্ন কত হওয়া উচিত ?
উঃ 50 মেগাওহম।
২। তারের ইন্সুলেশন গ্রেট কিসের উপর নির্ভরশীল ?
উঃ ভোল্টেজ এর উপর নির্ভরশীল।
৩।‌ ফিশ ওয়্যারের এর কাজ কি ?
উঃ পাইপের মধ্যে তার টানার কাজে ব্যবহার করা হয় ।
৪। শিল্প ক্ষেত্রে কোন ধরনের ওয়্যারিং ব্যবহার করা হয় ?
উঃ সারফেস কন্ডুইট ওয়্যারিং।
৫। হাউজ ওয়ারিং প্রধানত কত প্রকার ?
উঃ ৫ প্রকার।
৬। লাইটিং সার্কিট এ কত এম্পিয়ার লোডের জন্য একটি সাব সার্কিট ধরা হয় ?
উঃ 800w বা 5 amp 10 পয়েন্টের জন্য একটি সার্কিট ধরা হয় ।
৭। জয়েন্ট কত প্রকার ?
উঃ প্রধানতো ৬ প্রকার । এছাড়াও আরো কিছু জয়েন্ট আছে ।
৮। পাহাড়ি এলাকায় আর্থ রেজিস্ট্যান্স কত হওয়া উচিত?
উঃ ৮ ওহম
৯। সমতল ভূমিতে আর্থ রেজিস্ট্যান্স এর মান সর্বোচ্চ কত হওয়া উচিত?
উঃ ৫ ওহম।
১০। রড আর্থিং এর রডের সাইজ কত হওয়া উচিত ?
উঃ ইস্পাতের রড 16 মিলিমিটার এবং তামার রড 12.5 মিলিমিটার।
১১। ট্রান্সফরমারের ওয়েল এর কাজ কি ?
উঃ ট্রান্সফর্মার কে শীতলীকরণ এর জন্য এবং ইনসুলেটর হিসেবেও কাজ করে ।
১২। ট্রান্সফর্মার ওয়েল এর বাণিজ্যিক নাম কি ?
উঃ পাইরোনাল
১৩। ব্রিদার কি ?
উঃ ট্রান্সফরমারের শুষ্ক বাতাস প্রবেশের জন্য ব্যবহার করা হয় ।
১৪। সিলিকা জেল কেন ব্যবহার করা হয় ?
উঃ বাতাস থেকে জলীয়বাষ্প দূরীকরণে ব্যবহার করা হয় ।
১৫। এরিয়াল কেবল কি ?
উঃ হালকা ইনসুলেশন এর আবরণযুক্ত তার কে এরিয়াল কেবল বলে । এটি সাধারণত সার্ভিস কানেকশন এবং পল্লী বিদ্যুতে ব্যবহার করা হয় ।
১৬। স্টার্টার মোটর স্টার্ট দেওয়া ছাড়া আর কি কি কাজ করে ?
উঃ মোটর কে প্রটেকশান করে ।
১৭। মোটর উল্টো ঘুরলে কি করতে হবে?
উঃ পাশাপাশি দুইটা ফেজ পরিবর্তন করে দিতে হবে ।
১৮। কোন মোটর এসি ডিসি উভয় সাপ্লাইয়ের চলে ?
উঃ ইউনিভার্সাল মোটর।
১৯। জাম্পার কি ?
উঃ দুটি কন্টাকটার কে সংযুক্ত করতে জাম্পার ব্যবহার করা হয় ।
২০। আর্থিং এর উপাদান গুলো কি কি ।
উঃ আর্থ ইলেকট্রোড , আর্থ লিড, আর্থ কন্টিনিউটি তার ।
২১। এডি কারেন্ট লস কাকে বলে ?
উঃ এডি কারেন্টের কারনে চৌম্বক পদার্থে ইলেক্ট্রনগুলো যে গতিশক্তি প্রাপ্ত হয় তা তাপের উদ্ভব ঘটায় যা ট্রান্সফর্মারের সেকেন্ডারী অংশে শক্তি সরবরাহে কোন ভূমিকা পালন করেনা। তাই এই অপ্রয়োজনীয় তাপ উপাদনকারীকে এডি কারেন্ট লস বলে।
২২। ট্রান্সফর্মার রেশিও কাকে বলে ?
উঃ ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং এবং প্রাইমারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যার অনুপাতকেই ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও বলে।
২৩। আইসোলেটর কি ?
উঃ আইসোলেটর এক ধরনের সুইচ, যা অফলাইনে অপারেটিং করা হয়। বৈদ্যুতিক সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি বিশেষ করে ট্রান্সফরমারকে নো-লোড অবস্থায় বা সামান্য লোড অবস্থায় লাইন হতে বিচ্ছিন্ন করার জন্য আইসোলেটর ব্যবহার করা হয়। “ আইসোলেটর হচ্ছে এমন একটি সুইচ, যাকে যান্ত্রিক বিনা লোডে অন বা অফ করা হয়।
২৪। থ্রি ফেজ মোটর এর গতি নিয়ন্ত্রণ করার জন্য কি ব্যাবহার করা হয়
উঃ VFD ব্যাবহার করা হয়।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Dhaka