সাইবার হামলার ফলে হ্যাকাররা একাডেমিক সাইটের গুরুত্বপূর্ণ অনেক তথ্য মুছে ফেলেছে এবং বিভিন্ন নতুন জটিলতার সৃষ্টি করেছে।
বর্তমানে সর্বোচ্চ চেষ্টা করে তথ্য পুনরুদ্ধার ও নতুনভাবে সাইটটি পুনর্নির্মাণের কাজ চলমান রয়েছে। এই কঠিন সময়ে সবার আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।
আশা করি, খুব শিগগিরই আরও নিরাপদ ও উন্নত রূপে আমরা আবারও আপনাদের সামনে ফিরে আসতে পারব।
Tarbiyah Academy
দ্বীনি শিক্ষা সবার মাঝে সহজে ছড়িয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
একাডেমির গ্রুপ:
https://www.facebook.com/groups/tarbiyahacademy/
Trade licence no. : 20243
তারবিয়াহ একাডেমি। দ্বীন শেখার উন্মুক্ত ই-লার্নিং প্ল্যাটফর্ম। দেশ ও বিদেশের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের বার্তা তুলে ধরতেই আমাদের এ আয়োজন। এতে রয়েছে আকিদা, কুরআন, হাদিস ও ফিকহসহ দ্বীনের সর্ববিষয়ে নিজস্ব সিলেবাসভিত্তিক পাঠদান ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা। আমরা চাই দ্বীনের সঠিক বার্তা ভারসাম্যপূর্ণ অবস্থায় পৌঁছে যাক সব শ্রেণি-পেশার মানুষের কাছে।
আপনাদের জন্য "তারবিয়াহ একাডেমির" এর যত আয়োজনঃ
আসসালামু আলাইকুম।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সাইবার আক্রমণের কারণে আমাদের একাডেমিক সাইটটি বর্তমানে সাময়িকভাবে বন্ধ রয়েছে।
আমাদের টিম দ্রুততার সঙ্গে সাইট পুনরুদ্ধার, ডাটা রিকোভারি এবং সকল প্রযুক্তিগত সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এই অনাকাঙ্ক্ষিত সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ।
পূর্ণাঙ্গভাবে সাইট পুনরায় সচল করার এই কার্যক্রম সফল হওয়ার জন্য আপনাদের দোয়া একান্তভাবে কাম্য।
ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ
"নন-মাহরাম কখনোই নিরাপদ না, যদিও সে দুনিয়ার সবচেয়ে তাকওয়াবান মানুষ হয়ে থাকে। কারণ মানুষের হৃদয় দ্রুত পরিবর্তনশীল। আর শয়তান সুযোগ-সন্ধানী।"
ইমাম ইবনে তাইমিয়্যা (রাহিঃ)
[শারহুল উমদাহ: ৪/৭৮]
10/03/2026
বর্তমান জটিল অর্থনীতির যুগে কোনটি সুদ, কোনটি ঘুষ আর কোনটি বৈধ ব্যবসা—তা জানা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। আপনার দৈনন্দিন লেনদেন এবং উপার্জনকে শরিয়াহ সম্মত করতে আজই যুক্ত হোন আমাদের "ইসলামি অর্থনীতি ও হালাল-হারাম" কোর্সে।
🎯কোর্সের বৈশিষ্ট্য:
🔰প্রত্যেকটি বিষয় সহজবোধ্য ভাষায় উপস্থাপন।
🔰প্রেজেন্টেশন স্লাইডস্ এর মাধ্যমে ক্লাস উপস্থাপন।
🔰মোট ৪২টি ভিডিও রেকর্ডেড ক্লাস।
🔰প্রতিটি ক্লাসের পিডিএফ লেকচার শিট।
🔰ক্লাসের সাথে রয়েছে ক্লাস সংশ্লিষ্ট কুইজ টেস্ট।
🔰সর্বশেষ সবগুলোর ক্লাসের সমন্বয়ে একটি পরীক্ষা ও সার্টিফিকেট।
🔰নিজের সুবিধামতো সময়ে ক্লাস ও পরীক্ষা দেওয়ার সুযোগ।
💰 কোর্স ফি: নামমাত্র মূল্যে—মাত্র ৩০০ টাকা!
📲 ঘরে বসেই এনরোল করুন: https://students.tarbiyahacademybd.com/step/islamic-economics-course-landing-page/
(ওয়েবসাইট বুঝতে সমস্যা হলে সরাসরি হটলাইনে যোগাযোগ করুন বা পেইজে মেসেজ দিন)।
📞 01915982278
প্রশ্ন: বিক্রেতা কোনো পণ্য নগদে কম মূল্যে আর বাকিতে অধিকমূল্যে প্রস্তাব করলে যদি ক্রেতা মজলিস ত্যাগের আগেই বাকিতে অধিকমূল্যে কবুল করে এবং মূল্য আদায়ের সময়ও নির্ধারণ করে নেয়, তাহলে কি উক্ত ক্রয়বিক্রয় জায়েজ হবে?
যদি জায়েজ হয়, তাহলে নিম্নের এই নসগুলোর নির্দেশনা ও হুকুম কী হবে—
عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ نَهَى رَسُولُ اللهِ ﷺ عَنْ بَيْعَتَيْنِ فِى بَيْعَةٍ، رَوَاهُ مَالِكٌ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ.
অর্থ: আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, একই বিক্রির মধ্যে দুই রকমের বিক্রি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। [জামে তিরমিজি, হাদিস নং: ১২৩১]
আবার আবু হুরায়রা রা. বর্ণিত অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—
مَنْ بَاعَ بَيْعَتَيْنِ فِى بَيْعَةٍ فَلَهُ أَوْكَسُهُمَا أَوِ الرِّبَا.
অর্থ: যে ব্যক্তি একই দ্রব্য বিক্রয়ে দুইরকম নিয়ম রাখে, তাকে দুই মূল্যের মধ্যে অপেক্ষাকৃত কম মূল্যই গ্রহণ করতে হবে, নতুবা তা হবে সুদ। [সুনানে আবু দাউদ, হাদিস নং: ৩৪৫৫]
عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي يَزِيدَ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ يَقُولُ: حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: لَا رِبًا إِلَّا فِي النَّسِيئَةِ.
উসামা ইবনে যায়েদ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ কেবল বাকি লেনদেনেই হয়ে থাকে। [সুনানে নাসায়ী, হাদিস নং: ৪৫৮০]
আশা করি কুরআন, সুন্নাহ ও ফিকহের আলোকে বিশুদ্ধ মতের আলোচনায় যথাযথ উত্তর প্রদান করে সংশয় দূর করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।
..................
উত্তর:
হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بيعتان في بيعة থেকে নিষেধ করেছেন। তবে প্রশ্নে ক্রয়বিক্রয়ের যে পদ্ধতির কথা বলা হয়েছে, তা بيعتان في بيعة -এর অন্তর্ভুক্ত নয়; বরং সেটি জায়েয আছে।
ইমাম তিরমিযী রহ. بيعتان في بيعة -এর হাদিস বর্ণনার পর এর ব্যাখ্যায় বলেন—
وقد فسر بعض أهل العلم قالوا: بيعتين في بيعة أن يقول: أبيعك هذا الثوب بنقد بعشرة، وبنسيئة بعشرين ولا يفارقه على أحد البيعين، فإذا فارقه على أحدهما فلا بأس، إذا كانت العقدة على أحد منهما.
আহলে ইলম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, بيعتان في بيعة অর্থ হল, বিক্রেতা ক্রেতাকে বলবে, এই কাপড় নগদে কিনলে দশ দিরহাম আর বাকিতে কিনলে বিশ দিরহাম। এরপর তারা উভয়ে কোনো একটি মূল্য চূড়ান্ত না করেই ক্রয়বিক্রয় সম্পন্ন করে ফেলে এবং ক্রেতা পণ্য নিয়ে চলে যায়। তাহলে তা নিষেধ। (হাদীসে এ পদ্ধতিকে নিষেধ করা হয়েছে।) কিন্তু যদি কোনো একটি মূল্যের (নগদ অথবা বাকি) ওপর বিক্রি চূড়ান্ত করে নেয় এবং এরপর ক্রেতা পণ্য নিয়ে যায়, তাহলে তাতে কোনো অসুবিধা নেই। [জামে তিরমিযী ২/৫১৪]
তাবেয়ীগণ থেকেও এমন বক্তব্য বর্ণিত হয়েছে। শুবা (রহ.) বলেন—
سَأَلْتُ الْحَكَمَ، وَحَمَّادًا عَنِ الرَّجُلِ يَشْتَرِي مِنَ الرَّجُلِ الشَّيْءَ فَيَقُولُ: إِنْ كَانَ بِنَقْدٍ فَبِكَذَا وَإِنْ كَانَ إلَى أَجَلٍ فَبِكَذَا، قَالَ: لاَ بَأْسَ إذَا انْصَرَفَ عَلَى أَحَدِهِمَا، قَالَ شُعْبَةُ: فَذَكَرْت ذَلِكَ لَمُغِيرَةَ، فَقَالَ: كَانَ إبْرَاهِيمُ لاَ يَرَى بِذَلِكَ بَأْسًا إذَا تَفَرَّقَ عَلَى أَحَدِهِمَا.
অর্থাৎ আমি হাকাম ও হাম্মাদ রাহ.-কে জিজ্ঞাসা করলাম, বিক্রেতা থেকে কোনো কিছু ক্রয় করতে গেলে বিক্রেতা যদি বলে, নগদে হলে এত টাকা আর বাকিতে হলে এত টাকা, তাহলে এর কী হুকুম?
তারা বললেন, কোনো একটি প্রস্তাব নির্ধারণ করে যদি মজলিস ত্যাগ করে, তাহলে এতে কোনো অসুবিধা নেই।
শুবা (রহ.) বলেন, আমি বিষয়টি মুগীরা রাহ.-এর সাথে আলোচনা করলাম। তিনি বললেন, ইবরাহীম নাখায়ী রাহ.-এর মতও এমন।
অর্থাৎ মজলিস ত্যাগ করার পূর্বে যদি কোনো একটি প্রস্তাব নির্ধারণ করে নেয়, তাহলে অসুবিধা নেই। [মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস নং: ২০৮৩৬]
এছাড়াও আতা, তাঊস, কাতাদাহ ও সাঈদ ইবনুল মুসায়্যিব রাহ. প্রমুখ তাবেয়ীগণ থেকেও এমন বক্তব্য বর্ণিত আছে। [ দ্রষ্টব্য : মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস নং: ২০৮৩১, ২০৮৩২; মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস নং: ১৪৬২৬, ১৪৬৩০]
সুতরাং بيعتان في بيعة -এর নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রথম যে দুটি হাদীস প্রশ্নে উল্লেখ করা হয়েছে, সেগুলো এক্ষেত্রে প্রযোজ্য নয়।
আর তিন নম্বরে لا ربا إلا في النسيئة -এর রেওয়ায়েতটি উল্লেখ করা হয়েছে। ক্রয়বিক্রয়ের প্রশ্নোক্ত পদ্ধতির সাথে এরও কোনো সম্পর্ক নেই; বরং এ হাদীসটি أموال ربوية -এর পরস্পর বাকিতে ক্রয়বিক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য, যা রিবার একটি প্রকার। টাকার বিনিময়ে কোনো পণ্য বাকিতে ক্রয়বিক্রয়ের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।
* >المبسوط< للسرخسي ১৩/ ৭-৮ : وإذا عقد العقد على أنه إلى أجل كذا بكذا وبالنقد بكذا، أو قال: إلى شهر بكذا أو إلى شهرين بكذا، فهو فاسد؛ لأنه لم يعاطه على ثمن معلوم، ولنهي النبي ﷺ عن شرطين في بيع، وهذا هو تفسير الشرطين في بيع، ومطلق النهي يوجب الفساد في العقود الشرعية، وهذا إذا افترقا على هذا، فإن كان يتراضيان بينهما، ولم يتفرقا حتى قاطعه على ثمن معلوم، وأتما العقد عليه، فهو جائز؛ لأنهما ما افترقا إلا بعد تمام شرط صحة العقد.
[সহিহ মুসলিম, হাদিস নং: ১৫৯৬; আলমাবসূত, সারাখসী ১২/১১২; ফাতহুল বারী ৪/৪৪৭; ফাতহুল কাদীর ৬/১৫৫; আদ্দুররুল মুখতার ৪/৫৩১; রদ্দুল মুহতার ৫/১৭২]
04/03/2026
ইসলাম সম্পর্কে সহীহ ও গভীর জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। প্রিয় নবী ﷺ ইরশাদ করেছেন—“প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ।” [ সুনানে ইবনে মাজাহ, হাদিস নং: ২২৪ ]
এই ফরজ দায়িত্ব পালনের সহজ ও জীবনঘনিষ্ঠ সুযোগ—“শর্ট ডিপ্লোমা ইন ইসলামিক কোর্স”
আপনি ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ী বা গৃহিণী—যেই হোন না কেন, দ্বীনের প্রয়োজনীয় সব মাসআলা-মাসায়েল সহজ ভাষায় শিখতে পারবেন ইনশাআল্লাহ।
✨ কোর্সে যা থাকছে:
▪️ ৮১টি রেকর্ডেড ভিডিও ক্লাস
▪️ ৮১টি PDF লেকচার শিট
▪️ প্রতিটি ক্লাস শেষে কুইজ
▪️ ফাইনাল পরীক্ষা ও অফিসিয়াল সার্টিফিকেট
🎁 ফ্রি বোনাস ২টি সমৃদ্ধ PDF বই
💰 কোর্স ফি: মাত্র ৫৫০ টাকা (বিশেষ অফার)
📌 বিস্তারিত ও এনরোল করুন:
https://students.tarbiyahacademybd.com/step/short-diploma-in-islamic-studies/
আয়োজনে: তারবিয়াহ একাডেমি
🎙️ ইন্সট্রাক্টর: মুফতি যুবাইর আহমাদ তানঈম
এখনই যুক্ত হোন—নিজের ও পরিবারের জন্য সহীহ দ্বীনি জ্ঞানের ভিত্তি গড়ে তুলুন।
01/03/2026
আমরা দুনিয়ার ক্যারিয়ারের জন্য বছরের পর বছর পড়াশোনা করি,
কিন্তু যে জ্ঞান ফরজে আইন—যা না জানলে গুনাহ হতে পারে—সেটা শেখার জন্য কি আমরা সময় বের করেছি?
এই বাস্তবতা থেকেই এসেছে তারবিয়াহ একাডেমির বিশেষ আয়োজন “ইসলামি জীবনবিধান (পুরুষদের জন্য) – ফরজে আইন কোর্স বান্ডেল”। এটি শুধু একটি কোর্স নয়—এটি একজন মুসলিম পুরুষের জন্য জীবনের অপরিহার্য দিকনির্দেশনা।
কোর্স লিংক: https://tarbiyahacademybd.com/course-bundle/farze-ain/
কোর্স ফি: ৮০০ টাকা। ( সর্বোচ্চ বিশেষ ছাড়ে )
✨ কেন এই কোর্সটি এত গুরুত্বপূর্ণ?
আমরা অনেকেই ইবাদত করি, কিন্তু জানি না—
* বিবাহ ও তালাকের সঠিক বিধান।
* ব্যবসা ও চাকরিতে হালাল-হারামের সীমা।
* দৈনন্দিন সিদ্ধান্তে শরীয়াহর অবস্থান।
ফলে অজান্তেই ভুল হয়ে যায়।
আর ফরজে আইন জ্ঞান না থাকা—নিজেই একটি ভয়ংকর ঘাটতি।
এই কোর্স আপনাকে শিখাবে—
✔️ ইসলামের আলোকে জীবন পরিচালনা
✔️ পরিবার গঠন ও সম্পর্ক রক্ষার শরয়ি নীতিমালা
✔️ হালাল উপার্জনের সুস্পষ্ট দিকনির্দেশনা
✔️ সচেতন, দায়িত্বশীল মুসলিম হিসেবে নিজেকে গড়ে তোলার পথ
📚 কোর্সে যা রয়েছে
🔹 ফিকহুন নিকাহ ও তালাক – ( বৈবাহিক জীবনের পূর্ণাঙ্গ শরয়ি গাইডলাইন )।
🔹 ইসলামি অর্থনীতি ও লেনদেন – ( উপার্জন, ব্যবসা ও আর্থিক জীবনের বিধান )।
🔹 শর্ট ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ – ( মৌলিক ইসলামি জ্ঞানের শক্ত ভিত )।
সবকিছু সাজানো হয়েছে এমনভাবে, যাতে আপনি ধাপে ধাপে একটি পরিপূর্ণ ইসলামি জীবনব্যবস্থা বুঝতে ও বাস্তবায়ন করতে পারেন।
🎯 এই কোর্স কার জন্য?
✅ যারা সত্যিকারের দায়িত্বশীল মুসলিম হতে চান।
✅ যারা পরিবার গঠনের আগে শরয়ি জ্ঞান অর্জন করতে চান।
✅ যারা অজ্ঞতার কারণে গুনাহে জড়াতে চান না।
✅ যারা জানেন—জ্ঞান ছাড়া আমল পূর্ণতা পায় না।
🌟 বিশেষ সুবিধা
📌 লাইফটাইম এক্সেস
📌 সহজ ও প্রাঞ্জল ভাষায় পাঠদান
📌 কুইজ ও মূল্যায়নের মাধ্যমে শেখা যাচাই
📌 ঘরে বসেই শেখার সুযোগ
আজ সিদ্ধান্ত নিন—
আপনার জীবন হোক সচেতন, প্রামাণ্য জ্ঞানভিত্তিক ও আল্লাহভীরু।
🌿 এখনই ভর্তি হন।
নিজেকে গড়ে তুলুন একজন জ্ঞানসম্পন্ন, আত্মবিশ্বাসী ও শরীয়াহ-অনুসারী মুসলিম হিসেবে।
আল্লাহ আমাদের সবাইকে ফরজে আইন জ্ঞান অর্জন ও তার উপর আমল করার তাওফীক দান করুন। আমিন।
মানুষ দুনিয়ার সফলতার পেছনে ছুটতে ছুটতে কখনো কখনো আসল সফলতাকে ভুলে যায়। অথচ আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন—সফলতা ধন-সম্পদে নয়, পদ-পদবিতে নয়; বরং তাকওয়ায়।
আল্লাহ তাআলা বলেন—
إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ
“নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক সম্মানিত, যে অধিক তাকওয়াবান।” [সূরা হুজুরাত, আয়াত: ১৩]
তাকওয়া কী?
তাকওয়া হলো—গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করা, তাঁর আদেশ পালন করা এবং নিষেধ থেকে বেঁচে থাকা।
যখন কেউ একা থাকলেও গুনাহ থেকে নিজেকে বিরত রাখে—সেই হলো প্রকৃত তাকওয়া।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন—
اتَّقِ اللَّهَ حَيْثُمَا كُنتَ
অর্থ: “তুমি যেখানে থাকো, আল্লাহকে ভয় করো।” [জামে তিরমিজি, হাদিস নং: ১৯৮৭]
এই হাদিস আমাদের শেখায়—ইবাদত শুধু মসজিদে সীমাবদ্ধ নয়; বরং ব্যবসা, পরিবার, পড়াশোনা—জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহভীতি থাকতে হবে।
আরো একটি সুসংবাদ—
وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
অর্থ: “আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না।” [সূরা তালাক, আয়াত: ২–৩]
আজকের আমল:
* পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করি।
* রোজা রাখায় সচেষ্ট হই।
* অন্তত ২০-৩০ মিনিট কুরআন তিলাওয়াত করি।
* একটি গোপন ভালো কাজ করি, যা শুধু আল্লাহ জানেন।
* কারো হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দিই বা ক্ষমা চাই।
* দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী।
* আজ থেকেই তাকওয়ার পথে এক ধাপ এগিয়ে যাই।
আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, আমলকে কবুল করুন এবং তাকওয়াবান বানান। আমিন।
১. রোজা ফরজ ও তাকওয়া অর্জনের মহান মাধ্যম: আল্লাহ তাআলা বলেন—
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
অর্থ: “হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর—যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।” [সূরা আল-বাকারা, আয়াত:১৮৩]
এই আয়াতে রোজার উদ্দেশ্য স্পষ্ট করে দেওয়া হয়েছে— لَعَلَّكُمْ تَتَّقُونَ (যাতে তোমরা তাকওয়া অর্জন কর)। তাকওয়া অর্থ আল্লাহভীতি, অন্তরের সতর্কতা এবং গোপনে-প্রকাশ্যে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকা।
রোজা মানুষকে শিখায়—যখন কেউ একান্ত নির্জনে থেকেও আল্লাহর ভয়ে পানাহার থেকে বিরত থাকে, তখন সে বুঝতে শেখে—আল্লাহ সর্বদ্রষ্টা। সুতরাং রোজার মূল লক্ষ্য কেবল ক্ষুধা-তৃষ্ণা সহ্য করা নয়; বরং চরিত্র গঠন ও আল্লাহভীতি সৃষ্টি করা।
২. রমজান—কুরআন নাজিলের বরকতময় মাস: আল্লাহ তাআলা বলেন—
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ
অর্থ: “রমজান মাস, যাতে কুরআন নাজিল করা হয়েছে—মানুষের জন্য হেদায়েত ও সত্য-মিথ্যার পার্থক্যকারী প্রমাণ হিসেবে।” [সূরা বাকারা, আয়াত: ১৮৫]
রমজান শুধু রোজার মাস নয়; এটি কুরআনের মাস। এই মাসে কুরআন অবতীর্ণ হওয়ার মাধ্যমে মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশনা নির্ধারিত হয়েছে।
তাই এ মাসে কুরআন তিলাওয়াত, অর্থ বোঝা, তাফসির অধ্যয়ন ও বাস্তব জীবনে প্রয়োগ—এসবের গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পায়। রাসুলুল্লাহ ﷺ প্রতি রমজানে জিবরীল (আ.)-এর সাথে কুরআন মুরাজা‘আ করতেন—এটি কুরআনের সাথে গভীর সম্পর্ক গড়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
৩. রোজাদারের জন্য জান্নাতে বিশেষ দরজা “আর-রাইয়ান”: রাসুলুল্লাহ ﷺ বলেছেন—
إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ، يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ، لَا يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ
অর্থ: “জান্নাতে একটি দরজা আছে, যার নাম ‘আর-রাইয়ান’; কিয়ামতের দিন রোজাদাররা সে দরজা দিয়ে প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ সে দরজা দিয়ে প্রবেশ করবে না।” [সহিহ বুখারি, হাদিস নং: ১৮৯৬; সহিহ মুসলিম, হাদিস নং: ১১৫২]
“আর-রাইয়ান” শব্দের অর্থ তৃপ্তি বা সঞ্জীবন। দুনিয়ায় যারা আল্লাহর সন্তুষ্টির জন্য তৃষ্ণা সহ্য করেছে, আখিরাতে তাদের জন্য থাকবে চিরতৃপ্তির বিশেষ সম্মান। এটি রোজার মর্যাদা ও বিশেষত্বের অনন্য প্রমাণ।
৪. রোজা গুনাহের কাফফারা: রাসুলুল্লাহ ﷺ বলেছেন—
مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
অর্থ: “যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়।” [সহিহ বুখারি, হাদিস নং: ৩৮; সহিহ মুসলিম, হাদিস নং: ৭৬০]
এখানে দুটি শর্ত উল্লেখযোগ্য—
إِيمَانًا (পূর্ণ ঈমানসহ)
وَاحْتِسَابًا (আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশায়)
অর্থাৎ লোক দেখানো বা সামাজিক প্রথা হিসেবে নয়; বরং একান্ত আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে হবে। তখন রমজান পূর্ববর্তী (সগীরা) গুনাহসমূহ মাফের মহান সুযোগ হয়ে দাঁড়ায়।
৫. লাইলাতুল কদরের মহিমা: আল্লাহ তাআলা বলেন—
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
অর্থ: “লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।” [সূরা আল-কদর, আয়াত: ৩]
রাসুলুল্লাহ ﷺ বলেছেন—
مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
অর্থ: “যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে কিয়াম করে, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়।” [সহিহ বুখারি, হাদিস নং: ১৯০১; সহিহ মুসলিম, হাদিস নং: ৭৬০]
হাজার মাস মানে প্রায় ৮৩ বছরের ইবাদতের চেয়েও উত্তম এক রাত। এ রাত ইবাদত, দোয়া, ইস্তিগফার ও কুরআন তিলাওয়াতের মাধ্যমে কাটানো—একজন মুমিনের জীবনের সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ।
৬. রোজা ঢালস্বরূপ: রাসুলুল্লাহ ﷺ বলেছেন—
الصِّيَامُ جُنَّةٌ
অর্থ: “রোজা হলো ঢাল।” [সহিহ বুখারি, হাদিস নং: ১৮৯৪]
ঢাল যেমন শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে, তেমনি রোজা মানুষকে গুনাহ, কুপ্রবৃত্তি ও জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। শর্ত হলো—রোজা শুধু খাদ্য থেকে বিরত থাকা নয়; জিহ্বা, দৃষ্টি ও আচরণকেও সংযত রাখা।
23/02/2026
ইসলাম সম্পর্কে সহীহ ও গভীর জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। প্রিয় নবী ﷺ ইরশাদ করেছেন—“প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ।” [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২২৪; মুসনাদে বাযযার, হাদিস: ৯৪; মুসনাদে আবু ইয়ালা, হাদিস: ২৮৩৭]
এই ফরজ দায়িত্ব আদায়ের লক্ষ্যেই সবার জন্য সহজ, প্রযোজ্য ও জীবনঘনিষ্ঠ এক অনন্য আয়োজন—“শর্ট ডিপ্লোমা ইন ইসলামিক কোর্স”।
আপনি ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ী বা গৃহিণী—যেই হোন না কেন, এই কোর্সের মাধ্যমে দ্বীনের মৌলিক ও প্রয়োজনীয় বিধানাবলি সহজভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ।
🌟 কোর্সের বিশেষ বৈশিষ্ট্য
✅ সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত পাঠ
✅ প্রেজেন্টেশন স্লাইডের মাধ্যমে সাজানো ক্লাস
✅ মোট ৮১টি রেকর্ডেড ভিডিও ক্লাস
✅ প্রতিটি ক্লাসের জন্য পৃথক PDF লেকচার শিট (মোট ৮১টি)
✅ প্রতিটি ক্লাস শেষে কুইজ টেস্ট
✅ সমাপনী চূড়ান্ত পরীক্ষা ও সার্টিফিকেট
✅ উত্তীর্ণদের জন্য অফিসিয়াল সার্টিফিকেট প্রদান
🎁 বিশেষ বোনাস (সম্পূর্ণ ফ্রি)
📘 “শিশুদের ইসলামিক নাম” — ৮৮ পৃষ্ঠার সমৃদ্ধ PDF বই
📗 “আদম (আ.) থেকে মুহাম্মদ (সা.) পর্যন্ত নবীদের জীবনী” — ১২৮ পৃষ্ঠার অনন্য সংকলন
কোর্সে এনরোল করলেই বই দুটি স্বয়ংক্রিয়ভাবে আপনার একাউন্টে যুক্ত হয়ে যাবে।
💰 কোর্স ফি: মাত্র ৫৫০ টাকা (সর্বোচ্চ ছাড়ে বিশেষ অফার)
🌐 কোর্স লিংক:
https://students.tarbiyahacademybd.com/step/short-diploma-in-islamic-studies/
ওয়েবসাইটে সরাসরি রেজিস্ট্রেশন ও এনরোলের বিস্তারিত নির্দেশনা এবং ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। প্রয়োজনে নির্ধারিত নম্বরে সেন্ড মানি করে স্ক্রিনশট একাডেমির পেইজে পাঠালেও দ্রুত একসেস প্রদান করা হবে, ইনশাআল্লাহ।
📲 বিকাশ (Payment): 01345646497
📲 বিকাশ / নগদ / উপায়: 01839-636908 (Personal, Send Money)
🚀 রকেট: 01839-6369087 (Send Money)
🎙️ কোর্স ইন্সট্রাক্টর
🎤 মাওলানা যুবাইর আহমাদ তানঈম
সাবেক মুহাদ্দিস, লেখক, অনুবাদক ও একাডেমি পরিচালক
তাকমিল — জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকা
ইফতা — মাদরাসাতু সালমান, ধোলাইপাড়, যাত্রাবাড়ি, ঢাকা
কামিল — সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা
🏬 আয়োজনে:
তারবিয়াহ একাডেমি
কোনাপাড়া, যাত্রাবাড়ি, ঢাকা
📞 হটলাইন: 01915982278
Short Diploma in Islamic Studies – Tarbiyah Academy Courses তাকমিল (দাওরায়ে হাদিস) সম্পন্ন করেন জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকা থেকে। ইফতা পড়া হয় মাদরাসাতু সাল.....
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka
1204