17/11/2022
➲ বলা হল দুরুদ পাঠ করার জন্য, আর আমরা শুরু করলাম মিলাদ!
➲ বলা হল টাকা দিয়ে যাকাত আদায় করতে, আর আমরা শুরু করলাম লুঙ্গি-শাড়ি বন্টন!
➲ বলা হল খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে, আর আমরা শুরু করলাম টাকা দেয়া!
➲ বলা হল আউয়াল ওয়াক্তে সালাত শুরু করতে, আর আমরা শুরু করলাম দেরী করে পড়া!
➲ বলা হল মাগরিবের ফরজের পূর্বে ২ রাকাত সুন্নতের, আর আমরা শুরু করলাম ওয়াক্তের সাথে সাথ মাগরিবের ফরজ পড়া। যাতে করে কেউ নফল পড়তে না পারে!
➲ বলা হল ঝাড়-ফুঁক করতে,( কুরআনের আয়াত এবং সহিহ হাদিসের দুয়া দিয়ে) আমরা শুরু করলাম তাবিজ ঝুলানো!
➲ বলা হল সালাতের ভিতরে দোআ করতে, আর আমরা শুরু করলাম সালাত শেষ করে দোআ করা!
➲ বলা হল সালাত শেষে তাসবীহ পাঠ করার জন্য, আর আমরা শুরু করলাম সম্মিলিত মোনাজাত!
➲ বলা হল দ্রুত ইফতার করার জন্য, আর আমরা শুরু করলাম দেরীতে করা!
➲ বলা হল শবে কদর তালাশ করার জন্য, আর আমরা তালাশ শুরু করলাম শবে বরাতের!
➲ বলা হল কুরআন পাঠ করতে, আর আমরা শুরু করলাম কুরআন খতম!
➲ বলা হল কুরআন ধীরে পাঠ করার জন্য, আর আমরা শুরু করলাম প্রতিযোগীতার মত দৌড়!
➲ বলা হল পরিবারের সবার জন্য নিজে দোআ করতে, আর আমরা শুরু করলাম হুজুর ভাড়া করা!
➲ বলা হল মাইয়েতের জন্য সাদকায়ে জারীয়া করার জন্য, আর আমরা শুরু করলাম কুলখানী!
➲ বলা হল দ্বীনকে খন্ড খন্ড না করতে, আর আমরা করলাম অসংখ্য ভাগ!
➲ বলা হল ওয়ালীমায় ছেলের বাড়িতে মানুষকে খাওয়াতে, আর আমরা শুরু করলাম মেয়ের বাড়িতে খাওয়া!
➲ বলা হল মোহরানা দিতে, আমরা শুরু করলাম যৌতুক নিতে!
➲ বলা হল মসজিদ নির্মান করতে, আর আমরা শুরু করলাম খানকা/মাজার নির্মান!
➲ বলা হল দ্রুত বিয়ে দিতে, আমর শুরু করলাম বিয়ে পিছিয়ে দেয়া!
কবে শেষ হবে এরুপ অনিয়ম ?
ধর্মের নামে অধর্ম লালন!
(collected and edited)