GK Preceptors - জিকে প্রিসেপটর্স

GK Preceptors - জিকে প্রিসেপটর্স

Share

While reading GK, many people say that they do not remember the year of any event. Some say that the

07/12/2022

১ ডিসেম্বর থেকে -৬ ডিসেম্বর পর্যন্ত প্রথম পত্রিকা থেকে চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য
নোট ✍️✍️✍️ Anam Uddin
প্রথম আলো ৬/১২/২২
#বাংলাদেশঃ
১। বর্তমানে বাংলাদেশ জাতিসংঘের তিনটি অঙ্গ সংস্থা - UNDP, UNFPA, UNOPS এর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে।
২। ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে সম্প্রতি ৫ ডিসেম্বর ২০২২ সালে ভূমিকম্প অনুভূত হয়- ৫.২ মাত্রার ( ভূমিকম্পের উৎপত্তিস্থল- বঙ্গোপসাগর)
৩। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নতুন ঘূর্ণিঝড় (৫ ডিসেম্বর ২০২২) এর নাম হচ্ছে - মানদাউস ( নামকরণ করেছেন- আরব আমিরাতের আবহাওয়াবিদরা)
৪। দেশে বর্তমানে ইসলামি ধারার ব্যংক হচ্ছে - ১০টি ( মোট ব্যাংক আছে ৬১টি)
৫। বর্তমানে মূল্যস্ফীতির হিসাবের ভিত্তিবছর ধরা হয়- ২০০৫-০৬ ( বিবিএসের তথ্য অনুসারে, নভেম্বর মাসে মূল্যস্ফীতি ৮.৮৪ %)
#লিখিতঃ উচ্চ মূল্যস্ফীতির কারণগুলো হচ্ছে -
১। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি
২। নিত্যপণ্যের বাড়তি দাম
৩। মার্কিন ডলারের সংকট
৪। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা
৫। উৎপাদন হার কম

#আন্তর্জাতিকঃ
১। ইসরায়েলের সাথে সম্প্রতি, শান্তিচুক্তি করে দু'টি আরব মুসলিম দেশ- সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন।
২। ফিনিশীয় ভাষাকে "International Documentary Heritage " হিসেবে 'Memory of the World Register ' এ ইউনেস্কো অন্তর্ভুক্ত করে - ২০০৫ সালে।
৩। সম্প্রতি চীনে কঠোর করোনা নীতির বিরুদ্ধে আন্দোলনকারীদের হাতে প্রদর্শিত "সাদা কাগজ" ছিল - বাকস্বাধীনতার প্রতীক।
৪।অক্সফোর্ড ডিকশনারি ২০২২ সালের সেরা শব্দ ঘোষণা করলো- ‘গবলিন মোড’।
৫। সর্বপ্রথম নির্বাচনে ই-ভোটিং ব্যবস্থা চালু করে- এস্তোনিয়া
৬। চীনে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছিল - ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারে (গুইঝো প্রদেশ চীনে অবস্থিত)
৭। "গোলাপি বিপ্লব " সংগঠিত হয়েছিল - ইরানে।
৮। কলকাতা নগরীকে কেন্দ্র করে "সিটি অব জয়" বহুল বিক্রিত বইয়ের লেখক- ফ্রান্সের দোমিনিক ল্যাপিয়ের।

#খেলাধুলাঃ
১। জাতিসংঘের সদস্য নয় এমন দু'টি দেশ কাতার ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। তা হচ্ছে - ইংল্যান্ড এবং ওয়েলস। ( জেনে রাখা ভালো-
জাতিসংঘের সদস্য ১৯৩ টি দেশ এবং ফিফার সদস্য ২১১ টি দেশ।)
এটির বিস্তারিত ব্যাখ্যা ১ম কমেন্টে দেওয়া আছে।
#সাহিত্যঃ
১। কোথায় / ও কিসের শব্দ শোনা যায়? / চুপ করো, চুপ করো শুনতে দাও, শুনি।,,,,, আওয়াজ কি পাই খালি আমি একলাই?,,,,,, অংশটুকু সৈয়দ শামসুল হকের "পায়ের আওয়াজ পাওয়া যায়" মুক্তিযুদ্ধভিত্তিক নাটকের অন্তর্ভুক্ত।

#উক্তিঃ
১। "Man is the measure of all things "- প্রোটাগোরাস
২। "নিজেকে জানো"/ "I to die, you to live, which is better only God knows"- সক্রেটিস
৩। "মানুষ সামাজিক জীব"- এরিস্টটল
#অতিরিক্তঃ
১। পৃথিবীর রুটি ঝুড়ি হচ্ছে - প্রেইরি, যুক্তরাষ্ট্র
২। ইউরোপের রুটি ঝুড়ি হচ্ছে - ইউক্রেন
৩। বাংলাদেশের রুটি ঝুড়ি হচ্ছে - দিনাজপুর
//
প্রথম আলো ৫/১২/২২
#বাংলাদেশঃ
১। বাংলাদেশে বর্তমানে পেমেন্ট সিস্টেম অপারেটর (PSO) আছে - ৮টি।
২। বর্তমানে বাংলাদেশে এজেন্ট ব্যাংকের সংখ্যা -৩০টি ( প্রথম এজেন্ট ব্যাংকিং শুরু ২০১৪ সালে)
৩। ওভার ইনভয়েস হচ্ছে- আমদানি মূল্য বাড়িয়ে দেখানো।
৪। ভারতের আসামে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি), শিলচরে সম্প্রতি উদ্বোধন করা হয় - ‘বঙ্গবন্ধু কর্নার’ এবং "বঙ্গবন্ধু গার্ডেন " (৩ নভেম্বর ২০২২)
৫। "কপ-২৭ জলবায়ু সম্মেলন" জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় অভিযোজন তহবিল উন্নত দেশ থেকে বাংলাদেশ সহযোগিতা পাবে- ৩০ মিলিয়ন ডলার।
৬। বন্যপ্রাণী (সংরক্ষণ এবং নিরাপত্তা) আইন রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি লাভ করে- ২০১২ সালে ১০ জুলাই।
৭। বাংলাদেশে শিক্ষানীতি (কুদরাত-এ-খুদা শিক্ষানীতি) প্রনয়ণ করা হয়- ১৯৭৪ সালে
৮। পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ ঘোষণা দেওয়া হয়েছিল - ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে।
৯। ইমার্জেন্সি ডিজিটাল ঋণ সুবিধা চালু করতে যাচ্ছে - ঢাকা ব্যাংক ( তাদের নতুন অ্যাপ- ই-রিন এছাড়া সর্বোচ্চ ২৫ হাজার টাকা ঋণ সুবিধা পাবেন)

#আন্তর্জাতিকঃ
১। "পয়েন্ট নিমো" অবস্থিত - প্রশান্ত মহাসাগরে
২। মিয়ানমারের কারাগারকে নরক বলেছেন, জাপানের চলচ্চিত্র নির্মাতা- তরু কুবোতা।
৩। কাসা গ্রান্ডে শহরটি অবস্থিত - অ্যারিজোনা, যুক্তরাষ্ট্র।
৪। "ভিঝিনজাম " আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত- কেরালা, ভারতে।
৫। "লা স্টাম্পা" জাতীয় সংবাদপত্র- ইতালির
৬। বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির কম্পিউটারের নাম- এইচপি ফ্রন্টিয়ার (যুক্তরাষ্ট্রের তৈরি)
৭। PIN এর পূর্ণরূপ- Personal Identification Number
৮। ইইউ থেকে যুক্তরাজ্যের বের হয়ে আসার সিদ্ধান্তকে ব্রেক্সিট বলা হয়।
৯। জার্মানি কর্তৃক ভোলহিনিয়া গণহত্যা সংগঠিত হয়েছিল -১৯৪৫ সালে
১০। যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লসের অভিষেক হবে- ২০২৩ সালের ৬ মে।

#খেলাধুলাঃ
১। ফরাসি ভাষার শব্দ Hublot সম্পর্কিত হচ্ছে - খেলাধুলার সাথে ( হাবলট মূলত- সুইজারল্যান্ড এর একটি ঘরি নিমার্ণ প্রতিষ্ঠান যা বিভিন্ন খেলাধুলায় স্পন্সরসিপ নিয়ে থাকে)।

#সাহিত্যঃ
১। "রেখ, মা, দাসেরে মনে " উক্তিটি মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভূমির প্রতি" কবিতার অংশ। এখানে মা বলতে, মাতৃভূমিকে বোঝানো হয়েছে।
২। "এই গৃহ এই সন্ন্যাসী" কাব্যগ্রন্থের লেখক- মহাদেব সাহা।
৩। বাংলাদেশের জাতীয় সংগীত প্রথম প্রকাশিত হয়- বঙ্গদর্শন পত্রিকায়, ১৯০৫ সালে।
৪। "অপরাজেয় বাংলা" হচ্ছে - সর্বস্তরের মানুষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের প্রতীক।
#অতিরিক্তঃ
NPSB:National Payment Switch Bangladesh
BFIU: Bangladesh Financial Intelligence Unit
MFS:Mobile Financial Services
MFI: Micro Finance Institutions
//

প্রথম আলো ৪/১২/২২
#বাংলাদেশঃ
১। বাংলাদেশে মোট কর অঞ্চলের সংখ্যা- ৩১ টি
২। বর্তমানে দেশের শ্রমবাজারে নারীর অংশগ্রহণ - ৩৬%
৩। বিবিএস, সর্বশেষ মূল্যস্ফীতি গণনা করে থাকে কতটি পণ্যের বাজারদরের ওপর ভিত্তি করে -৪৭টি
৪। বর্তমানে দেশে ইলিশের অভয়াশ্রম কেন্দ্র- ৬টি (সর্বশেষ- বরিশাল)
৫। ১৬ নভেম্বর ২০২২ সালে চালুকৃত পুলিশের নতুন সেবার নাম- হ্যালো এসবি অ্যাপ
৬। বিশ্বের ২য় বৃহৎ অনলাইন শ্রম সরবরাহকারী দেশ- বাংলাদেশ।
৭। ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেয়োনিয়ারের প্রতিবেদন ২০২২ অনুযায়ী, বার্ষিক আয় বৃদ্ধিতে বিশ্বের শীর্ষ ১০ ফ্রিল্যান্সার দেশের মধ্যে বাংলাদেশ-৮ম ( শীর্ষে, যুক্তরাষ্ট্র। বিঃদ্রঃ বিশ্বের ফ্রিল্যান্সারদের ১৫ শতাংশই বাংলাদেশের।)
৮। দেশে প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি হয়েছিল - ২০০৭ সালে ( তত্ত্ববধায়ক সরকারের আমলে)
৯। অ্যাটলাসবিগ ডটকমের মতে, তুলা উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে -৪০তম (শীর্ষে, ভারত)
এবং ইনডেক্সমুন্ডি ডটকমের মতে, তুলা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান -৩২তম (শীর্ষে,চীন)
১০। সারাদেশে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে - ১৮ হাজারের অধিক।
#আন্তর্জাতিকঃ
১। সম্প্রতি ২৬ সেপ্টেম্বর ২০২২ তারিখে নাসা'র একটি স্পেসক্রাফট একটি গ্রহাণুকে ধাক্কা দেওয়ার পরীক্ষায় সফলভাবে সম্পন্ন করেছে। এই স্পেসক্রাফটির নাম হচ্ছে - DART
২। "COZY BEAR " হচ্ছে রাশিয়ার একটি হ্যাকার গ্রুপ
৩। যুক্তরাষ্ট্র এবং দ.কোরিয়া পরিচালিত যুদ্ধবিমান মহড়ার নাম- ভিজিল্যান্ট স্ট্রম।
৪। ২০২৩ সালের ১৮তম জি-২০ সম্মেলনের স্লোগান হচ্ছে - এক বিশ্ব,এক পরিবার, এক ভবিষ্যৎ।
৫। JICA এর পূর্ণরূপ- Japan International Cooperation Agency ( জাইকা আত্মপ্রকাশ করে ১ অক্টোবর ২০০০)।
৬। জ্বলন্ত পর্বত বা ইয়ানার দাগ অবস্থিত - আজারবাইজানের রাজধানী বাকুতে। (বিঃদ্রঃ এই পর্বতের জন্য আজারবাইজান "আগুনের দেশ" হিসেবে পরিচিত)
৭। "হক এয়ার-ডিফেন্স মিসাইল সিস্টেম" তৈরিকারক দেশ- স্পেন
৮। সম্প্রতি, সাত শিক্ষার্থীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে - মিয়ানমারের জান্তা সরকার
৯। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসএ) সাবেক পরামর্শক এডওয়ার্ড স্নোডেন সম্প্রতি পাসপোর্ট পেলেন- রাশিয়ার (বর্তমানে তিনি রাশিয়ার নাগরিক) ।
#খেলাধুলাঃ
১। স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে নির্মিত চলচ্চিত্র - দামাল ( পরিচালক- রায়হান রাফি)
২। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ থেকে ফিফা
জার্সি নিয়েছে - ৬লাখ
৩। বিশ্বকাপের প্রথম নারী রেফারি- "স্তেফানি ফ্রাপার" (ফরাসি)
#সাহিত্যঃ
১। ‘সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,/ রেখেছ বাঙালি করে, মানুষ করো নি।’ অংশটুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘বঙ্গমাতা’ কবিতার।
++

প্রথম আলো ৩/১২/২২
#বাংলাদেশঃ
১। যৌথবাহিনি গঠিত হয়েছিল -২১ নভেম্বর ১৯৭১ সালে
২। মুক্তিবাহিনী গঠিত হয়েছিল- ১১ই জুলাই ১৯৭১ সালে
৩। সমুদ্র বিজয়ের মাধ্যমে বাংলাদেশ বঙ্গোপসাগরের ১লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার জায়গা উপর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে।
৪। ভারত এবং চীনের সাথে বাংলাদেশ "ব্লু ইকোনমিক " এবং "মেরিটাইম খাতের মানোন্নয়ন সহযোগিতা " বিষয়ে দুটি সমঝোতা সাক্ষর সাক্ষরিত করেছিল- ২০১৮ সালে।
৫। পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে - বিশ্বব্যাংক
৬। DAP ( Detailed Area Plan) এর সময়সীমা -২০২২-২০৩৫
৭। বর্তমানে দেশে জনপ্রতি কৃষি জমির পরিমাণ = ১২ শতাংশের বেশি।
৮। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে বনভূমির পরিমাণ= ১৪.১%
৯। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী,বাংলাদেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বনজ সম্পদ ব্যবহার করে থাকেন= ১০ কোটি ৮০ লাখ মানুষ।
১০। ২০৩০ সালের মধ্যে দেশের বনভূমির পরিমাণ ১৬% করার লক্ষ্য বাংলাদেশের।
#আন্তর্জাতিকঃ
১। বি-২১ রেইডার বিমানটি প্রস্তুুতকারক দেশটি হচ্ছে - মার্কিন যুক্তরাষ্ট্র।
২। বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহর-২০২২ হচ্ছে - কলম্বো, শ্রীলংকা
৩। ব্লু ইকোনমিক বা নীল অর্থনীতির কথা এসডিজি এর ১৪ নং লক্ষ্যে বলা হয়েছে।
৪। বর্তমান বিশ্বের বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হচ্ছে - পর্যটন খাত ( এবছর আন্তর্জাতিক পর্যটন দিবস আয়োজক দেশ ছিল- বালি, ইন্দোনেশিয়া)
৫। PPCP( Private -Public -Community Partnership) ধারণাটি সম্পর্কিত - পর্যটন খাতের সাথে
৬। সম্প্রতি, ১০ নভেম্বর ২০২২ মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত আনা হারিকেন হচ্ছে - নিকোল
৭। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী,বিশ্বে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বনজ সম্পদ ব্যবহার করে থাকেন= ২৬০ কোটি মানুষ।
৮। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী,বিশ্বে বন দ্বারা আবৃত জায়গা হচ্ছে= ৩১%
#খেলাধুলাঃ
১। সাবেক ব্যালন ডি'অর বিজয়ী এছাড়া ফিফা বর্ষসেরার পাশাপাশি আফ্রিকার মহাদেশীয় তিনবারের সেরা খেলোয়াড় স্বীকৃতি প্রাপ্ত জর্জ উইয়াহ বর্তমানে কোন দেশের প্রেসিডেন্ট- আফ্রিকার দেশ লাইব্রেরিয়ার।
২। সম্প্রতি, ভারত 'এ' দলের বিপক্ষে টানা ১০ ঘন্টার ওপর ব্যাটিং করে বিশ্ব রেকর্ড করেন - জাকির হাসান,বাংলাদেশ।
++

প্রথম আলো ২/১২/২২
#বাংলাদেশঃ
১। বাংলাদেশে প্রথম এইডস রোগী সনাক্ত হয়- ১৯৮৯ সালে (১ম মৃত্যুর ঘটনা ঘটে ২০০০ সালে)
২। বাংলাদেশে এইডস সংক্রমণের হার বর্তমানে= ০.০১ শতাংশের নিচে।
৩। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ ২য় (১ম চীন) (বিঃদ্রঃ তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিদ্বন্দী হচ্ছে - ভিয়েতনাম)
৪। প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান - ৭ম (১ম ভারত)
৫। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সাক্ষরিত হয়েছিল- ২ ডিসেম্বর ১৯৯৭ সালে (২০২২ সালে ২৫ বছর পূর্ণ হয়েছে এই চুক্তির)
৬। সম্প্রতি, প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 চূড়া জয় করেন- ওয়াসফিয়া নাজরীন
৭। পাবলিক সার্ভিস ও ডিপ্লোম্যাসিতে অবদান রাখায় এ বছর ‘গুসি শান্তি পুরস্কার’ পেয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
৮। বর্তমানে দেশের রিজার্ভ - ৩৩.৮৬ বিলিয়ন ডলার(৩০ নভেম্বর,২০২২)
৯। বাংলাদেশের প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম-"বেশতো"।
১০। দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যারের নাম-"আই সাইট"(EYE SIGHT).

#আন্তর্জাতিকঃ
১। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিগুলোর সংগঠন হচ্ছে → জি-২০।
২। জি-২০ এর বর্তমান সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন, নরেন্দ্র মোদি -১ ডিসেম্বর ২০২২ সালে
৩। যুক্তরাষ্ট্রের তরুন অনিবন্ধিত অভিবাসীদের সুরক্ষা কর্মসূচীর নাম-ডাকা;
৪। সম্মেলনঃ
৪৯তম জি৭সম্মেলন-জাপান
৫০তম জি৭সম্মেলন-ইতালি
৫১তম জি৭সম্মেলন-কানাডা
৫। 'ব্লু উলফ অ্যাপ" ব্যবহারকারী সেনাবাহিনী - ইসরায়েলের।
৬। "লওকাউই" দ্বীপপুঞ্জ অবস্থিত - মালয়েশিয়ায়
৭। "বাই ব্রিটিশ লাস্ট" নীতিমালাটি গ্রহণ করেছিলেন- মাহাথির মোহাম্মদ
৮। "WS 61 Sea King "- হেলিকপ্টারটি তৈরি করেছে- যুক্তরাজ্য
৯। বিশ্বের প্রথম সম্পূর্ণ বিদ্যুৎচালিত যাত্রীবাহী প্লেনের নাম হচ্ছে - অ্যালিস, ইসরায়েল।
১০। "বিএনপিবি" দুর্যোগ প্রশমন সংস্থা - ইন্দোনেশিয়ার
++

প্রথম আলো ১/১২/২২
#বাংলাদেশঃ
১। পেরুর বিশ্ববিদ্যালয় থেকে ৬৬তম সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন বাংলাদেশের- ড. মুহাম্মদ ইউনূস।
২। সম্প্রতি বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেওয়া হয়েছে প্রয়াত মার্কিন সিনেটর- এডওয়ার্ড কেনেডিকে।
৩। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠিত হয়েছিল -১৯৯৯ সালে।
৪। বান্দরবানে সশস্ত্র গ্রুপ - "কুকি চীন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন " গঠিত হয়েছিল -২০০৮ সালে
৫। রাষ্ট্রীয়ভাবে প্রতিবছর বাংলাদেশে সংবিধান দিবস পালন করা হবে - ৪ নভেম্বর।
৬। বাংলাদেশে বর্তমানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা -৫০টি (জনশুমারি-২০২২ অনুসারে)
৭। বাংলাদেশের সংবিধান প্রণয়নের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লরমার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত।
৮। বর্তমানে নিকার বৈঠকে অনুমোদন পাওয়া নতুন পৌরসভা হচ্ছে - শ্যামনগর পৌরসভা (৩২৯তম), সাতক্ষীরা।

#আন্তর্জাতিকঃ
১। ACU-Asian Clearing Union এর বর্তমান সদস্য দেশ ৮টি;( সম্প্রতি ২৭ অক্টোবর ২০২২ ACU থেকে শ্রীলংকা পদত্যাগ করেছে)
২। বর্তমানে NDB ব্যাংকের সদস্য সংখ্যা ৭টি (ব্রিকসে যোগ দিতে মোট ৫টি দেশের নাম দেওয়া হয়েছে- ইরান,আর্জেন্টিনা,সৌদি আরব,তুরস্ক, মিশর)।
৩। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর২০২২-নিউইয়র্ক
৪। ২০২২ সালের ওয়ার্ড অব দ্যা ইয়ার বা বর্ষসেরা শব্দ হচ্ছে - গ্যাসলাইটিং
৫। "মেরিয়াম ওয়েবস্টার" ইংরেজি অভিধান হচ্ছে - যুক্তরাষ্ট্রের।
৬। বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম সূর্যের নাম- ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার রিঅ্যাক্টর বা আইটিইআর (ফ্রান্সে ৩৫টি দেশ মিলে কৃত্রিম সূর্য তৈরির কাজ করছে)
৭। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক হিউম্যানয়েড (মানবিক) রোবটের নাম- অ্যামেকা ( ইঞ্জিনিয়ার্ড আর্টস কোম্পানি, যুক্তরাজ্যের তৈরি)
৮। ডুয়িং বিজনেস রিপোর্ট প্রকাশ করে- বিশ্বব্যাংক
৯। "Isle of Wight" দ্বীপটি অবস্থিত - যুক্তরাজ্যে।
১০। মহাশূন্যে শুটিং করা বিশ্বের প্রথম চলচ্চিত্র - দ্য চ্যালেঞ্জ, রাশিয়া।
#খেলাধুলাঃ
১। ফিফার ইতিহাসে প্রথমবারের মতো জার্মানি-কোস্টারিকার ম্যাচ পরিচালনা করবে-৩জন নারী রেফারী।
২। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল দিয়েছে - হাঙ্গেরি, ১৯৫৪ (৫ ম্যাচে ২৭ গোল)
#সাহিত্যঃ
১। "যে জলে আগুন জ্বলে" কাব্যগ্রন্থের রচয়িতা - হেলাল হাফিজ

ইনশাআল্লাহ প্রতিদিন পোস্ট দেওয়ার চেষ্টা চলমান থাকবে। পোস্টটি শেয়ার দিয়ে পাশে থাকুন।

Photos from GK Preceptors - জিকে প্রিসেপটর্স's post 06/12/2022

আজ ৬ ডিসেম্বর: এইদিনে
◾প্রথম শত্রুমুক্ত হয়- যশোর জেলা।
◾বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়- ভুটান।

17/11/2022
25/09/2022

আপডেট:
অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে মেজবাউর সুমনের আলোচিত ছায়াছবি 'হাওয়া'

19/05/2022

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২
১।. বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে। বঙ্গবন্ধ-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ২০২৩ সালে।
২।বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে ২০২৬ সালে।
৩।বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয় ১৯৭৫ সালে।
৪। বর্তমানে বাংলাদেশসহ এলডিসি থেকে উত্তরণের পথেই রয়েছে ৪টি দেশ।
৫।.মুজিববর্ষের স্মরনিকার নামঃ ‘ন্যায়কণ্ঠ’।
৬।. FAO এর ৩৬ তম সম্মেলন ২০২২ সালে অনুষ্ঠিত হবেঃ ঢাকা, বাংলাদেশ।
৭।. "স্বপ্ন ও সফলতা" বইটি লিখেছেন শাবলু শাহাবউদ্দিন ।
৮।. সেন্ট মার্টিন ও এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিমি এলাকাকে ‘Marine Protected Area’ (MPA) ঘোষণা করা হয়েছে। ঘোষণাকাল : ৪ জানুয়ারি, ২০২২।
৯।. জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ : হাভিয়ের কাবরেরা (স্পেন)।
১০।. ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম ‘রিহলা’।
১১।. ২০২২ সালের পোডাক্ট অফ দ্য ইয়ার বা বর্ষপণ্য ‘আইসিটি পণ্য ও সেবা’। ২০২১ সালে বর্ষপণ্য ছিলো ‘চামড়া ও চামড়াজাত দ্রব্য’।
১২. উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ – ৯ম।
১৩. ২০৩০ সালে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে হবে – ২৪ তম।
১৪. পাসপোর্ট ইনডেক্স ২০২২ সালের তালিকার শীর্ষস্থানে যৌথভাবে আছে জাপান ও সিঙ্গাপুর।বাংলাদেশ ১০৩ তম।
১৩. বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রের নাম – স্ফুলিঙ্গ।
১৪. Global Firepower Index-2022 বাংলাদেশ ৪৬তম। ১ম যুক্তরাষ্ট্র; সবশেষে ভুটান।
১৫. প্রথমবার মানুষের সাহায্য ছাড়া সফল অস্ত্রোপচার করেছে মার্কিন রোবট “STAR” (The Smart Tissue Autonomous Robot)
১৬. রিবা আন্তর্জাতিক পুরস্কারে ‘বিশ্বের সেরা নতুন ভবন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল।
১৭. আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১ – শাহিন শাহ আফ্রিদি।
১৯. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসান্তারা’ (অবস্থান – বোর্নিও দ্বীপে)
২০. ১০৭ দেশের সমর্থনে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন গৃহীত হয়েছে ১৭ই নভেম্বর, ২০২১
২১।বাংলাদেশে করোনার প্রথম ট্যাবলেট ‘মলনুপিরাভির’ বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৯ নভেম্বর)। নাম – ‘এমোরিভির ২০০
২২. ১ম বার ‘Indian Ocean Rim Association’ (IORA) এর চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ।
২৩. ১২ ডিসেম্বর ২০২১ সালে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু হয়েছে বাংলাদেশে। ফাইভ-জি চালু করা মোবাইল অপারেটর হলো টেলিটক।
২৪. ২০২২ সালে কপ-২৭ মিশরে এবং ২০২৩ সালে কপ-২৮ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
২৫. ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হয়েছেন সজীব ওয়াজেদ জয়।
২৬. COP-26 জলবায়ু সম্মেলনে বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র – “নোনা জলের কাব্য” প্রদর্শিত হয়। পরিচালক
– রেজওয়ান শাহরিয়ার।
২৭. বাংলাদেশের অর্থনীতির জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর
– ২০১৫-১৬
২৮. গ্রীন হাউস গ্যাস নি:সরণে শীর্ষ দেশ- চীন।
২৯। প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে ‘জাতিসংঘ জনসেবা পুরস্কার’ (UN Public Service Award) পেয়েছে ভূমি মন্ত্রণালয়।
৩০. বিশ্বে প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (নাসডাক) তালিকাভুক্ত হয়েছে ‘Fintech Ecosystem Development Corporation’.
৩১. ফ্রান্সের সাথে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ৩টি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ (১০ নভেম্বর)।
৩২. বিশ্বের প্রথম কাগজবিহীন প্রশাসন চালু করে দুবাই
চাকরির পরিক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো।
১। মধ্যপ্রাচ্যে তেল সংকট হয় – ১৯৭৩ সালে।
২। ২০২১ সালে বৈধ পথে প্রবাসী রেমিট্যান্স আসে – ২২ বিলিয়ন ডলারের বেশি।
৩। সাদা সোনা বলা হয় – চিংড়িকে।
৪। বন্যাপ্রবণ এলাকায় ব্যবহৃত ধানবীজ – ব্রি ধান-৫২।
৫। গ্রিনিচের দ্রাঘিমা – ০ ডিগ্রি।
৬। আন্তজার্তিক তারিখ রেখা অতিক্রম করেছে – প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে।
৭। পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় – ২৩ সেপ্টেম্বর।
৮। ইউরেনাসের উপগ্রহের সংখ্যা -২৭ টি।
৯। ইউরোপীয় বণিক গোষ্ঠী ভারতে আসে – মোগল।
১০। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় – ১৬০০ সালে।
১১। পলাশীর যুদ্ধ সংগঠিত হয় – ১৭৫৭ সালে।
১২। ২০২০-২১ অর্থ বছরে দেশে মাথাপিছু আয় দাঁড়িয়েছে – ২৫৯১ ডলার।
১৩। পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত রেললাইন নির্মান করবে – যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি আইএম পাওয়ার।
১৪। চট্টগ্রামের বাঁশখালীতে এলএনজিভিত্তিক – ৬০০ মে.ও বিদ্যুধ কেন্দ্র করবে সৌদি আরবেন অ্যাকুয়াপাওয়ার।
১৫। ২০২০-২১ অর্ত বছরের চুড়ান্ত হিসাবে জিডিপির প্রবৃদ্ধির হার – ৬.৯৪%
১৬। আফ্রিকা কাপ অব নেশনস জিতে – সেনেগাল।
১৭। প্রথম বাংলাদেশি নারী সাঁতারু হিসেবে সোনা জেতেন – মাহফুজা খাতুন, ২০১৬ সালে।

ধন্যবাদ

collected

18/05/2022

বিসিএস লিখিতের শর্ট প্রশ্ন থেকে ৯৩টি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন।
-
১। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? [১০, ২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৪ এপ্রিল ১৯৪৯ সালে। সদর দফতরঃ-ব্রাসেলস, বেলজিয়াম।
২। INF চুক্তি বলতে কী বোঝায়? [১০ ম বিসিএস লিখিত]
উত্তরঃ মাঝারি পাল্লার আণবিক শান্তি চুক্তি।
৩। বিশ্ব ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী [১০, ১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জিম ইয়ং কিম। (দক্ষিণ কোরিয়া)
৪। এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী? [১০, ১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তাকেহিকো নাকায়ও (জাপান)।
৫। পপুলার ফর দ্য লিবারেশন অব প্যালেস্টান (পিএফএলপি) এর প্রতিষ্ঠাতা কে? [১০ ম বিসিএস লিখিত]
উত্তরঃ জর্জ হাবাস।
৬। জাপানের প্রধান চারটি দ্বীপের নাম কী? [১০ ম বিসিএস লিখিত]
উত্তরঃ শিকুকু, কিউসু, হনসু ও হোক্কাইডু।
৭। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মাইক পেন্স। (তার আগে ছিলেন জো বাইডেন)।
৮। আরব বিশ্ব বহির্ভূত চারটি ওপেক সদস্য রাষ্ট্রের নাম কী কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইকুয়েডর, নাইজেরিয়া, ভেনিজুয়েলা ও ইরান।
৯। ব্রিটন উডস কোথায় অবস্থিত? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পসায়ারে। বিশ্ব ব্যাংক ও আইএমএফ গঠনের সিদ্ধান্ত এখান থেকে নেয়া হয়।
১০। নরডিক পরিষদের দেশগুলো কী কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আসুডেফিন= আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিন্ডল্যান্ড ও নরওয়ে।
১১। OIC এর বর্তমান মহাসচিবের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইউসুফ বিন আহমেদ আল ওয়াতাইমিন।
১২। ‘UNCTAD’ এর পূর্ণরূপ কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations Conference on Trade and Development.
১৩। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নাফতালি বেনতে।
১৪। ’’ফ্লিপ স্ট্রিট ‘’ কিসের সাথে সম্পর্কিত? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সংবাদপত্র প্রকাশনার সাথে সম্পর্কিত। লন্ডনে অবস্থিত।
১৫। ’’ওয়াল স্ট্রিট’’ কিসের জন্য বিখ্যাত? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শেয়ার বাজারের জন্য বিখ্যাত। এটি নিউইয়র্কে অবস্থিত।
১৬। ইনোসিস কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গ্রীসের সাথে সাইপ্রাসের সংযুক্তির পক্ষে একটি সংগঠন।
১৭। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম এশীয় কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ লি ডাক থো। তিনি ভিয়েতনামের নাগরিক।
১৮। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মুন জায়ে ইন।
১৯। উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কিম জং উন।
২০। গাম্বিয়ার রাজধানীর নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বানজুল।
২১। জাম্বিয়ার রাজধারীর নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ লুসাকা।
২২। লোকসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম দেশ কোনটি? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নাউরু। এর রাজধানীর নাম ইয়েরেন। এটি ওশেনিয়া মহাদেশে অবস্থিত।
২৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কোন তারিখে পার্ল হারবার আক্রমন করেন? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৪১ সালের ৭ ডিসেম্বর। এটি প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপে অবস্থিত মার্কিন নৌঘাঁটি।
২৪। কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্যাটরিসিয়া স্কটল্যান্ড। (দেশ : যুক্তরাজ্য)।
২৫। আফ্রিকান ইউনিয়নের সদর দফতর কোথায়? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
Sh Sakil
২৭। উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদর দফতর কোথায়? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রিয়াদ, সৌদি আরব।
২৮। শ্রীলংকার ভাষার নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সিংহলি।
২৯। ফিলিপাইনের ভাষার নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ফিলিপিনো।
৩০। ‘’UNIFEM’’ এর পূর্ণরূপ কী?[১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations Development Fund for Women.
৩১। ‘’ওয়াটারগেট কেলেঙ্কারি’’’ কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৭২ সালে মার্কিন ডেমোক্রাট সদর দফতরে রিপাবলিকানদের গোপনে আড়িপাতার ঘটনা।
৩২। চীনের পার্লামেন্টের নাম কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গণকংগ্রেস।
৩৩। জাপানের পার্লামেন্টের নাম কী? [১৫, ১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ডায়েট।
৩৪। যুক্তরাষ্ট্র কখন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৪ এপ্রিল ১৯৭২ সালে।
৩৫। বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী কে? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শিনজো এবে।
৩৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রেসিডেন্ট কে কে ছিলেন? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট ও ট্রম্যান এবং যুক্তরাজ্যের উইনস্টন চার্চিল।
৩৭। ‘D-DAY’ এর পূর্ণরূপ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ DAWN DAY. (ডি-ডে ৫ মে )
৩৮। ১৯১৮ সালে কে ‘চৌদ্দ দফা’ উত্থাপন করেন? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ উড্রো উইলসন।
৩৯। `ECO’এর পূর্ণরূপ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Economic Cooperation Organization
৪০। হেবরন হত্যাকাণ্ড কে করেন? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গোল্ড স্টেন বারুচ। ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি।
৪১। পূর্ব তিমুর কিসের জন্য বিখ্যাত? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চন্দনকাঠ।
৪২। ‘মেইন ক্যাম্প’ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এডলফ হিটলারের আত্মজীবনী।
৪৩। খেমাররুজ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কম্বোডিয়ার সবচেয়ে দুর্ধর্ষ বিদ্রোহী গেরিলা সংগঠন।
৪৪। জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর সদর দফতর কোথায়? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ন্যামের কোন সদর দফতর নেই। তবে যে দেশ থেকে এর চেয়ারম্যান হয় সে দেশে কার্য্ক্রম হয়।
৪৫। সেভেন সিস্টার্স বলতে কী বোঝায়? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সেভেন সিস্টার্স বলতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৭ টি রাজ্যকে বোঝায়।এরা হল আমিত্রিমেঅনাম- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অরুনাচল, নাগাল্যান্ড ও মনিপুর।
৪৬। ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন নৌ-ঘাঁটির নাম কী? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দিয়াগো গার্সিয়া।
৪৭। যুক্তরাজ্যের রক্ষণশীল দলের বর্তমান নেতার নাম কী ? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ থেসারা মে। ২০১৬ থেকে বর্তমান।
৪৮। ‘‘এক দেশে দুই নীতি ‘’ প্রচালিত আছে কোন দেশে? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চীন।
Sh Sakil
৪৯। বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর সদর দফতর কোথায়? [১৮, ২২, ২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এই দুই প্রতিষ্ঠানের সদর দফতর ওয়াসিংটন ডিসিতে।
৫০। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ হতে বাদ পড়েছে কোন দেশ? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তাইওয়ান।
৫১। দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সিঙ্গাপুর। এর আয়তন মাত্র ৬৬০ বর্গ কি. মি।
৫২। একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কোন কোন নদী? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গঙ্গা, নীলনদ ও আমাজন।
৫৩। ইরাক কখন কুয়েত আক্রমন করে? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯০ সালের ২ আগস্ট।
৫৪। অর্থনীতিতে কখন নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৬৮ সালে প্রবর্তন হয় এবং ১৯৬৯ সালে প্রথম প্রদান করা হয়।
৫৫। SAPTA কী? [২০, ২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ SAARC Preferential Trading Arrangement. একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ১৯৯৩ সালে।
৫৬। SAFTA কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ South Asian Free Trade Area. এটিও একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ২০০৪ সালে।
৫৭। White Hall কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইংল্যান্ডে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়। এটি ব্রিটিশ রানীর সাবেক বাসভবনও।
৫৮। Kremlin কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মস্কোতে অবস্থিত বর্তমান রাশিয়ান সরকারের সচিবালয়।
৫৯। ডুরান্ড লাইন কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পাকিস্থান ও আফগানিস্থানের মধ্যে সীমানারেখা।
৬০। ম্যাকমোহন লাইন কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভারত ও চীনের সীমারেখা।
৬১। ইউরো কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইউরোপিয়ান ইউনিয়নভু্ক্ত দেশসমূহের একক মুদ্রা। এর জনক রবার্ট মুন্ডেল। ১৯৯৯ সালে চালু হয়।
৬২। পার্বত্য শান্তিচুক্তি কখন সাক্ষরিত হয়? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২ ডিসেম্বর ১৯৯৭ সালে।
৬৩। Indemnity অর্থ কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ক্ষতি বা শাস্তি এড়ানোর আইনী ব্যবস্থা।
৬৪। নিরাপত্তা পরিষদের মোট সদস্য কতটি দেশ ?[২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৫ টি দেশ।
৬৫। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারক কতজন? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৫ জন।
৬৬। তিয়েন আনমেন স্কয়ার কোথায় অবস্থিত? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত।
৬৭। জতিসংঘে বর্তমানে কয়টি ভাষায় দাফতরিক কাজকর্ম চলে? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৬ টি ভাষায়।
৬৮। ফারাক্কার পানি বণ্টন চুক্তি কখন সাক্ষরিত হয়? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৭৫ সালের ১৮ ই এপ্রিল।
৬৯। ৩৮ তম অক্ষরেখা কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এই রেখা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে।
Sh Sakil
৭০। ম্যাজিনো লাইন কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জার্মানি ও ফ্রান্সের মধ্যকার সীমারেখা।
৭১। Third Reich কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ হিটলারের শাসনকালকে অর্থাৎ ১৯৩৩ থেকে ১৯৪৫ এই শাসনকারকে Third Reich বলে।
৭২। Second Track Diplomacy কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিভিন্ন বিবাদ মেটাতে সরকারের পাশাপাশি সুশীল সমাজের উদ্যোগ।
৭৩। অবাঞ্ছিত ব্যাক্তি কাকে বলে? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কোনো কূটনৈতিককে যে দেশে প্রেরণ করা হয় সে দেশের সরকার কর্তৃক তাকে অগ্রহনযোগ্য হিসেবে বিবেচনা করা হলে সে অবাঞ্ছিত ব্যাক্তি।
৭৪। ডেটন চুক্তি কেন হয়েছিলো? [২১, ২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বসনিয়া সংকট নিরসনের জন্য।
৭৫। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টরাল কলেজে কতজন নির্বাচক থাকেন? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫৩৮।
৭৬। বাংলাদেশ ও ভারতের মধ্যে কতসালে গঙ্গার পানি বণ্টন চুক্তি হয়? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে।
৭৭। SAIC কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ SAARC Agricultural Information Centre. এটি ঢাকার ফার্মগেটে অবস্থিত।
৭৮। বাংলাদেশ কত সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২৪ অক্টবর ১৯৯৬ সালে।
৭৯। UNHCR কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations High Commissioner for Refugees. এর সদর জেনেভায়।
৮০। আল-কুদ্স কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ও. আই. সি. গঠনের সময়ের একটি কমিটি।
৮১। আল আকসা ইন্তিফাদা কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইহুদি রাষ্ট্র ইসরাইলের অধিকার হতে আল আকসা মসজিদ মুক্ত করার গণআন্দোলন।
৮২। ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দফতর কোথায়? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ওয়াসিংটন ডিসিতে।
৮৩। CFC কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Chloro Fluro Carbon. এটি ওজোন স্থরের ফাটলের জন্য সবচেয়ে বেশি দায়ী।
৮৪। সুয়েজ খাল কোন কোন জলরাশিকে যুক্ত করেছে? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগর।
৮৫। কোন শহরের নাম বিগ অ্যাপেল? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নিউইয়র্ক শহরের নাম বিগ অ্যাপেল।
৮৬। কোন রেখা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে দ্বি-খণ্ডিত করেছে? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৩৮ তম অক্ষ রেখা।
৮৭। Fifth Republic কী? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ফ্রান্সের একটি রাজনৈতিক ব্যবস্থা।
৮৮। ভেনিজুয়েলা প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দক্ষিণ আমেরিকায়।
৮৯। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এশিয়ার মঙ্গোলিয়ায়।
৯০। কোন সংস্থার পরিবর্তে WTO প্রতিষ্ঠিত হয়েছে? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ GATT
৯১। ‘বিশ্বগ্রাম’ ধারণার প্রবক্তা কে? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মার্শাল ম্যাকলুহান।
৯২। গণচীন কখন ম্যাকাও এর উপর সার্বভৌমত্ব ফিরে পায়? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর।
৯৩। জাতিসংঘের সনদ কেথায় স্বাক্ষরিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৪৫ সালের ২৬ সে জুন সানফ্রান্সিকোতে ৫০ টি দেশ কর্তৃক স্বাক্ষরিত হয়।

পড়ার শেষে ডান লিখে উৎসাহিত করবেন আর পরবর্তী আপডেট ধারাবাহিক ভাবে পাওয়ার জন্য রিকোয়েস্ট বা ফলো করো।

collected

16/05/2022

মনে রেখো, আজ ১৬ মে, লংমার্চ দিবস।
১৯৭৬ সালের ১৬ই মে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দিকে একটি মিছিলের আয়োজন করেন বাংলাদেশের সুপরিচিত রাজনীতিবিদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

এই মিছিল ও সমাবেশ 'ফারাক্কা লংমার্চ' হিসেবে পরিচিত।

15/05/2022

আপডেট তথ্য
✅পুলিৎজার পুরস্কার - ২০২২
🟢পুরস্কার পেলেন -
রয়টার্স(UK), ওয়াশিংটন পোস্ট(USA), নিও ইয়র্ক টাইমস(USA)

🟢 নোটঃ
পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ পুরস্কার হিসেবে খ্যাত।
🟢
১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সঙ্গীত, নাটকে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়।
collected

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

430, Sharif Tower (1st Floor), Bornomala School & College Road (In Front Of Post Office), Shonir Akhra, Donia 1236
Dhaka