Khulnagazzate.com

Khulnagazzate.com

Share

News portal

11/03/2022

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
ভাত দে নয়তো তোদের উন্নয়ন চিবিয়ে খাবো।।

10/03/2022

প্রেস বিজ্ঞাপ্তি:
শিরোনামঃ খুলনায় গণঅধিকার পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বিস্তারিতঃ
দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে নগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধব ও বিক্ষোভ প্রদর্শন করেছে গণঅধিকার পরিষদ৷ বুধবার বিকেলে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহকারী আহ্বায়ক ও গণঅধিকার পরিষদের খুলনা বিভাগীয় সমন্বয়ক তামান্না ফেরদৌস শিখা, যুব অধিকার পরিষদের রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শামীম রেজা, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির গনমাধ্যম বিষয়ক সম্পাদক আইয়ুব আলী আনসারী, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হাসান রাজ, আনিসুর রহমান মুন্না, যুব অধিকার পরিষদ খুলনা জেলার আহ্বায়ক আজিজুল ইসলাম, যুব মহানগর শাখার আহ্বায়ক বিল্লাল হোসেন, ছাত্র অধিকার পরিষদ খুলনা জেলা সভাপতি সাজিদুল ইসলাম বাপ্পি, ছাত্র মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, শ্রমিক অধিকার পরিষদ খুলনা জেলা আহ্বায়ক সোহেল ইমান, শ্রমিক মহানগর শাখার সদস্য সচিব আরিফুল ইসলাম, পেশাজীবী অধিকার পরিষদ খুলনা বিভাগীয় আহ্বায়ক সরফরাজ আকবার, সদস্য সচিব শরিফুল ইসলাম, আলিফ সবুজ, সাইফ, আরমান, মনিরুল, আকাশ, আলম, শামীম, মিদুল, নয়ন, আশিক, সজিব, যুবনেতা ফিরোজ রেজা,মো রাজিব, আলমগীর হোসেন মুন্না,শরিফুল ইসলাম, আনিকা তাহসিন, আকবার হোসেন, রাজু হাওলাদার, রাফায়েত রুবেল, মনিরা কাজী আনিশা, মিশকাতুল ইসলাম মিজবাহ, নাজমুল হোসেন, ইমরান মৃধা, , নিশি, ওমর ফারুক, নুরু, আশিক বিল্লাহ, তরিকুল, হোসাইন, শাওন, আতিকুল ইসলাম, হামিদূর রহমাম রাজীব, আজিজ রুবেল, আব্দুর রহমান, নূর মোহাম্মাদ, সোহেল আহমেদ, মোঃ রাব্বি, সুজন, মনিরুল ইসলাম, নাজমুল হুদা নাহিদ, আবুল কালাম আজাদ, ফাতেমা ঋষা সহ সর্বস্তরের নেতাকর্মী।

এসময় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সমালোচনা করতে গিয়ে বক্তারা বলেন, সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে নিজেদের লুটপাটকে বৈধতা দেওয়ার জন্য সুকৌশলে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে৷ তাছাড়া গত ৪ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণসমাবেশে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারের কঠোর সমালোচনা করে সরকারকে অনতিবিলম্বে পদত্যাগের আহ্বান জানান কেউ কেউ।

এসময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহকারী আহ্বায়ক তামান্না ফেরদৌস শিখা বলেন, এই সরকারের পায়ের নিচে মাটি নাই। সাধারণ মানুষের দূর্দ

21/02/2022

শিরোনামঃ খুলনা জেলা ছাত্র ও যুব অধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদন।
মহান আর্ম্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নগরীর শহীদ হাদিস পার্ক খুলনা বিভাগীয় শহীদ মিনারে ছাত্র ও যুব অধিকার পরিষদ খুলনা জেলা শাখার পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে৷যুব অধিকার পরিষদ জেলা শাখার আহবায়ক জি,এম আজিজুল ইসলাম ও ছাত্র অধিকার পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি সাজিদুল ইসলাম বাপ্পির নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী নিয়ে সকাল ৯ টায় শ্রদ্ধা নিবেদন করা হয়৷ এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্র সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মুন্না, সহ সভাপতি শরিফুল ইসলাম, আনিকা তাহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু হাওলাদার, রাফায়েত রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক রাসেল গাজী, দপ্তর সম্পাদক আনিশা কাজী মনিরা, অর্থ সম্পাদক সাব্বির আহমেদ শুভ, জেলা যুব অধিকার পরিষদের সদস্য মোঃ টুটুল,রূপসা উপজেলা সমন্বয়ক মোহাম্মদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তাছাড়া পাইকগাছা, দাকোপ, তেরখাদা,ডুমুরিয়া সহ প্রায় সকল উপজেলায় স্থানীয় ছাত্র ও যুব অধিকার পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়৷

23/12/2021

সমসাময়িক বিষয় নিয়ে-
অনলাইন আলোচনা

সময়ঃ- ২৫শে ডিসেম্বর -২০২১
রোজ - শনিবার।
রাত-৯ঃ৩০ মিনিট

আয়োজনে -

যুব অধিকার পরিষদ খুলনা জেলা ও মহানগর।

# # #অতিথি হিসেবে উপস্থিত থাকবেনঃ-

১.ড.রেজা কিবরিয়া
আহবায়ক,
গণ অধিকার পরিষদ।

২.নুরুল হক নুর
সদস্য সচিব,
গণ অধিকার পরিষদ।

৩.মোঃ রাশেদ খান
সিনিয়র যুগ্ম আহবায়ক গণ অধিকার পরিষদ

৪.মোঃ আতাউল্লাহ
সিনিয়র যুগ্ম সদস্য সচিব, গণ অধিকার পরিষদ

৫.মোঃ ফারুক হাসান
যুগ্ম আহবায়ক,
গণ অধিকার পরিষদ

৬. তামান্না ফেরদৌস শিখা
সিনিয়র সহকারী আহবায়ক,
গণ অধিকার পরিষদ

# # #
১.মোঃ মনজুর মোর্শেদ মামুন
সভাপতি,
যুব অধিকার পরিষদ

২.মোঃ নাদিম হাসান
সাধারণ সম্পাদক,
যুব অধিকার পরিষদ

৩.মোঃ মুনতাজুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক,
যুব অধিকার পরিষদ

এছাড়াও কেন্দ্রীয় গণ ও যুব অধিকার পরিষদ এর সকল নেতা উপস্থিত থাকবেন।

#সভাপতিত্ব করবেন,
মোঃ বিল্লাল হোসেন
আহবায়ক,
যুব অধিকার পরিষদ খুলনা মহানগর।

#সঞ্চালনায় থাকবেন-
জি,এম আজিজুল ইসলাম
আহবায়ক
যুব অধিকার পরিষদ খুলনা জেলা।

# মিটিং টি অনুষ্ঠিত হবে গুগল মিট অ্যাপস ( Google meet apps) মাধ্যমে।

# মিটিংয়ে সঞ্চালকের অনুমতি ছাড়া কেউ কথা বলবেন না।

সকলকে মিটিংয়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত।

Photos from Khulnagazzate.com's post 18/12/2021

১৬.১২.২০২১
আজ ১৬ ই ডিসেম্বর,মহান মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে আমরা পেয়েছি স্বাধীন দেশ,মানচিত্র ও স্বাধীন ভূখণ্ড। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ দিয়েছে প্রায় ৩০ লক্ষ বাঙালী ও ২ লক্ষ মা- বোন হারিয়েছে তাদের সম্ভ্রম।
সেই শহীদদের আত্নার মাগফিরাত কামনায় প্রতি বৎসরের ন্যায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে স্মৃতিসৌধে পূষ্প অর্পন করে ভিপি নুরের সংগঠন বাংলাদেশ গণ অধিকার পরিষদ এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ পাইকগাছা উপজেলা শাখা।১৬ ডিসেম্বর সকাল ৮ টায় তারা প্রায়,শতাধিক নেতা কর্মি নিয়ে পাইকগাছা জিরো পয়েন্ট থেকে রেলি নিয়ে পাইকগাছা পৌরসভার মেইন স্মৃতিসৌধের দিকে যাত্রা শুরু করে।রেলিতে মুখরিত ছিল মহা মুক্তিযুদ্ধের ও বাংলাদেশ গণ, যুব ও ছাত্র অধিকার পরিষদ এর স্লোগান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর খুলনা জেলা শাখার আহবায়ক জি,এম আজিজুল ইসলাম,
আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ সোলায়মান, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালেক, মোঃ রাসেল হোসেন,মোঃ রাজু,পাইকগাছা উপজেলা সমন্বয়ক মোঃ শামিম ইসলাম, সহসমন্বয়ক মোঃ ইকবাল হোসেন, ছাত্র অধিকার পরিষদ এর জেলা প্রতিনিধি মোঃ আরিফ বিল্লাহ, মোঃ তরিকুল,উপজেলা সমন্বয়ক বাপ্পি মোড়ল সহ ছাত্র যুব তথা গণ অধিকার পরিষদ এর শতাধিক নেতা কর্মি।
অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।উক্ত আলোচনায় প্রধান অতিথি জি,এম আজিজুল ইসলাম বলেন,স্বাধীনতার ৫০ বছরে এসেও আমরা আমাদের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ পায়নি।পরিবার কেন্দ্রীক ও সৈরাচার সরকারের কবলে আজ বাংলাদেশ, নেই কোন গণতন্ত্র, নেই মানুষের বাকস্বাধীনতা, মানুষের মৌলিক চাহিদা ফিরিয়ে দিতে, ভাত ও ভোটের অধিকার, জান ও জবানের অধিকার ফিরিয়ে দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সৈরাচার মাফিয়া সরকার পতনের জন্য মাঠে নামার আহবান জানান।

18/12/2021

আসসালামু আলাইকুম,
খুলনা গেজেট ডট কম নিউজ পোর্টাল থেকে সকলকে স্বাগতম।

পেজটি লাইক দিয়ে পাশে থাকার জন্য খুলনা গেজেট পরিবার থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ।

পেইজটি লাইক দিয়ে রাখলে খুলনা সহ দেশ বিদেশের সকল ঘটনাবলির আপডেট আপনারা পেয়ে যাবেন।
খুলনা গেজেট ডট কম সত্য প্রকাশে অবিচল ও অপ্রতিরোধ্য ভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Dhaka