14/09/2020
আমরা সকলেই কম বেশি রাতে ভ্রমণ করে অভ্যস্ত। কিন্তু রাতে ভ্রমণে অপরাধীর পাল্লায় পড়ে সর্বস্ব খোয়ানো মানুষের সংখ্যাটা নেহাত কম নয়। সেই সাথে যদি অশরীরীর উৎপাত শুরু হয় তাহলে তো কথাই নেই। চলুন তাহলে শুনে আসা যাক সেরকমই রাত্রিকালীন ভ্রমণের গল্প।
আজ শুনবেন মুহম্মদ জাফর ইকবাল রচিত গল্প 'আংটি'। গল্পটি নেয়া হয়েছে ছায়ালীন বই থেকে। গল্পের লিংকঃ https://youtu.be/O0uCeQzlXCU
ভাল লাগলে গল্প গুরুর সাথেই থাকবেন। ধন্যবাদ, ভাল থাকবেন সবাই।
06/09/2020
শেষ হল গল্প গুরুর প্রথম অডিওবুক দানব। শেষ পর্ব শুনে আসুন এই লিংক থেকে- https://youtu.be/Lv6aFwlCwTw
কেমন লাগল জানাতে ভুলবেন না।
আর সামনের সপ্তাহে আসছে নতুন অডিও স্টোরি নাট্যরুপে! হ্যাঁ ঠিকই শুনেছেন। আমাদের চ্যানেলের প্রথম রেডিওনাট্য। গল্পগুরুর সাথেই থাকুন।
দানব (Danob) Part-5 (Last Part) | Horror Supernatural Audiobook written by Zafar Iqbal
Book name: Danob (দানব) Writer: Muhammad Zafar Iqbal Language: Bengali Genere: Horror Supernatural Publisher: Bidyakosh (বিদ্যাকোষ) Part-1 link: https://www....
26/08/2020
দানবেরা বাপ্পীর পিছু নিয়েছে। তারা যেকোনো মূল্যে বাপ্পীকে চায়। একমাত্র রাজু ই পারবে বাপ্পীকে দানবদের হাত থেকে রক্ষা করতে। নীরা কি পারবে বাপ্পীকে রাজুর কাছে নিয়ে যেতে! কি জিতবে? দানব কোরায়শী নাকি সিঙ্গেল মাদার নীরা!
শুনতে চলে আসুন গল্পগুরু ইউটিউব চ্যানেলে। আগের দিনের ধারাবাহিকতায় আজ এসেছে দানবের চতুর্থ পর্ব। শুনে আসুন এই লিংক থেকে।
গল্পের লিংকঃ https://youtu.be/67W0Qle0swU
আগামীদিন আসছে এই বইয়ের শেষ পর্ব। নতুন নতুন অডিওবুকের সন্ধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের আগ্রহ নতুন কন্টেন্ট তৈরিতে উৎসাহ প্রদান করে। তাই কমেন্টে অনুভূতির কথা জানাতে ভুলবেন না। ভাল থাকবেন সবাই।
দানব (Danob) Part-4 | Horror Supernatural Audiobook written by Zafar Iqbal
Book name: Danob (দানব) Writer: Muhammad Zafar Iqbal Language: Bengali Genere: Horror Supernatural Publisher: Bidyakosh (বিদ্যাকোষ) Part-1 link: https://www....
19/08/2020
চলে এসেছে জাফর ইকবাল রচিত দানবের ৩য় পর্ব। যান্ত্রিক সীমাবদ্ধতার দরুন নতুন পর্ব আসতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে এখন সেই সমস্যা কাটিয়ে উঠে আবারো গল্প শোনার আনন্দ উপভোগ করব। আর গল্প পাঠ ভাল লাগলে এবং নতুন অডিওবুকের সন্ধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। A click from you means world for me! 💙
গল্পের লিংক:
দানব (Danob) Part-3 | Horror Supernatural Audiobook written by Zafar Iqbal
Book name: Danob (দানব) Writer: Muhammad Zafar Iqbal Language: Bengali Genere: Horror Supernatural Publisher: Bidyakosh (বিদ্যাকোষ) Part-1 link: https://www....
30/07/2020
নাপিত ইজ ব্যাক এগেইন! আগেরবারের ব্রাহ্মণ পদবীর জের ধরে এবার সে ডাক্তার। কিভাবে কি হল শুনতে চলে আসুন গল্প গুরু ইউটিউব চ্যানেলে।
জসীমউদ্দিনের 'বাঙালীর হাসির গল্প' এর চতুর্থ গল্প নাপিত ডাক্তার। গ্রাম বাংলার ফোক কমেডি গল্পের সম্ভার নিয়ে আজকের আয়োজন।
গল্পের লিংকঃ
নাপিত ডাক্তার (Napit Daktar) | বাঙালীর হাসির গল্প --- জসিম উদ্দীন | Folk Comedy | Audiobook
গল্পের নাম : নাপিত ডাক্তার Story Name: Napit Daktar Book: Bangalir Hasir Galpa (Part-1) Writer: Jasimuddin. Language: Bengali Publisher: Begum Mamtajuddin Ja...
25/07/2020
চলে এসেছে দানবের ২য় পর্ব। জমজমাট ভৌতিক উপন্যাস উপভোগ করতে চলে আসুন গল্প গুরু চ্যানেলে।
গল্পের লিংকঃ
দানব (Danob) Part-2 | Horror Supernatural Audiobook written by Zafar Iqbal
Book name: Danob (দানব) Writer: Muhammad Zafar Iqbal Language: Bengali Genere: Horror Supernatural Publisher: Bidyakosh (বিদ্যাকোষ) Part-1 link: https://www....
14/07/2020
মনে করুন বাইরে টুপটাপ করে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে মেঘ চমকাচ্ছে। দূর থেকে ভেসে আসছে কোন ক্লান্ত কুকুরের কান্নার আওয়াজ! আর আপনি একটু খানি চিলতে আলোয় জমাট একটা ভৌতিক উপন্যাস পড়ছেন! এই আষাঢ় মাসে এর চেয়ে বোধহয় ভাল কিছু আর হয়না!
তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক জাফর ইকবাল রচিত টান টান এক ভৌতিক উপন্যাস 'দানব'।
গল্পের লিংকঃ
YouTube
04/07/2020
নিজের সিভিতে হাওয়া ভরে চাকরি পেয়েছেন কখনো! নাপিত ব্রাহ্মণ কিন্তু ঠিকই নাপিত থেকে ব্রাহ্মণে উন্নীত হয়েছে! 😉
চলুন তাহলে জেনে আসা যাক সিভিতে হাওয়া ভরার ট্রিক গুলো। দেখুন আবার কাজে লেগেও যেতে পারে!
ভিডিও লিংকঃ
নাপিত ব্রাহ্মণ | Napit Brahman | বাঙালীর হাসির গল্প --- জসিম উদ্দীন | Folk Comedy | Audiobook
গল্পের নাম : নাপিত ব্রাহ্মণ Story Name: Napit Brahman Book: Bangalir Hasir Galpa (Part-1) Writer: Jasimuddin. Language: Bengali Publisher: Begum Mamtajuddin ...
03/07/2020
কেমন হত যদি দুনিয়ায় কোন আয়না না থাকত! নিজের মুখ প্রথমবার নিজ চোখে দেখার অনুভূতি কেমন হত!
শুনে আসুন জসীম উদ্দিন রচিত গল্প 'আয়না'। গল্পের লিংকঃ
আয়না | Ayna | Jasimuddin | বাঙালীর হাসির গল্প | Audiobook | Folk Comedy
গল্পের নাম : আয়না Story Name: Ayna Book: Bangalir Hasir Galpa (Part-1) Writer: Jasimuddin. Language: Bengali Publisher: Begum Mamtajuddin Jasimuddin, Palash...
03/07/2020
ধরুন কেউ যদি অনবরত আজগুবি কেচ্ছা কাহিনী বলতে থাকে কাহাতক আর সহ্য হয়! তাইতো গোপ্যার বউ গোপ্যাকে পাঠালো এসব আজগুবি গল্পের বোঝা দূরে ফেলে আসতে। বোঝা ফেলতে গিয়ে গোপ্যা বাঘের তাড়ায় উঠলো গাছে, ইয়ে মানে কচু গাছে! আর তারপর কি হল তা নাহয় নিজেই শুনে নিন।
জসীম উদ্দিন রচিত 'বাঙালীর হাসির গল্প' দিয়ে বইপড়ার শুরু। বইটি গ্রাম বাংলার সহজ-সরল সেই মানুষগুলো নিয়ে লেখা। প্রথম গল্প গোপ্যার বউ শুনে আসুন নাহয় এখানে থেকে। গল্পের লিংকঃ
গোপ্যার বউ | Goppar Bou | Jasimuddin | Folk Comedy | Audiobook
Book: Bangalir Hasir Galpa (Part-1) Writer: Jasimuddin. Language: Bengali Publisher: Begum Mamtajuddin Jasimuddin, Palash Publisher. Year: November ,1960. Fa...
03/07/2020
বই পড়ার আনন্দ পেতে কার না ভাল লাগে! কিন্তু শহুরে আটপৌরে জীবনের চাপে আর ডিজিটাল মিডিয়ার আধিক্যে বইটই পড়ার আর বিশেষ সময় হয়ে ওঠে না। তবে বই শুধু যে এখন শক্ত মলাট আর কাগজে আটকে আছে তা নয় বরং ই-বুক, অডিওবুক বা রেডিওনাট্যের মত ডিজিটাল প্লাটফর্মগুলোতেও সাড়া ফেলে যাচ্ছে। সেই নিমিত্তেই অডিওবুক তৈরি করার ক্ষুদ্র এক প্রয়াস নিয়ে এই চ্যানেলটি উপস্থাপন করছি। অবসর কিংবা যাত্রাপথে, একটু কাজের ফাঁকে বা ঘুমুতে যাবার আগে একটা বই আপনার মনের খোরাক মিটাবে বৈ বিফলে মূল্য ফেরত!
চ্যানেল লিংকঃ https://www.youtube.com/channel/UC-pEQR7TNYUh1YuO7h846JQ?view_as=subscriber
এখানে বাংলা এবং বাংলা অনুবাদ সাহিত্যের বইগুলোর অডিওবুক উপস্থাপন করা হবে। চেষ্টা করব খ্যাতিমান লেখকদের পাশাপাশি বাংলা সাহিত্যের দুষ্প্রাপ্য কিছু বই তুলে ধরার। এছাড়াও স্বরচিত শুধুমাত্র 'গল্পগুরু' চ্যানেলের এক্সক্লুসিভ গল্পও প্রচার করার আশা প্রকাশ করছি। চাইলে আপনারাও নিজেদের স্বরচিত গল্প আমাদের ইমেইল করে পাঠাতে পারেন। মেইল করার ঠিকানাঃ [email protected].
চেষ্টা করেছি হাজার সীমাবদ্ধতার মধ্যেও নিজের সবটুকু দেয়ার। তবু কিছু ভুল হয়েই যায়, তাই ভুল ত্রুটি মার্জন করে আশা করছি এই দূর্যোগকালে সবাই গল্প শোনার আনন্দ উপভোগ করবেন। আর অবশ্যই চ্যানেলটি সবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন।
ভাল থাকবেন সবাই।