03/09/2024
অবশেষে নতুন সিদ্ধান্ত:
০১। আপাতত এই বছর (২০২৪) যেভাবে আছে সেভাবেই থাকছে বইগুলো (৬ষ্ঠ থেকে ৯ম পর্যন্ত)।
০২। পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে। ২০২৪- এ বছর শেষে হবে বার্ষিক পরীক্ষা। পরীক্ষার ধরণ ও প্রশ্নের কাঠামো দ্রুত পরিপত্র আকারে জারি করা হবে (১ সপ্তাহ সময় লাগতে পারে)।
০৩। আগামী বছর ২০২৫ সালের জানুয়ারি থেকে ৯ম ও ১০ম শ্রেণিতে থাকছে আগের মত বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক শাখা।
০৪। ৯ম শ্রেণির শিক্ষার্থীরা আগামী বছর ১০ম শ্রেণিতে পুরানো শিক্ষাক্রমে সহজ ও সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা দিবে।
০৫। ২০২৫ সালের জানুয়ারি মাসেই ১০ম শ্রেণিতে দেওয়া হবে পুরনো বই। সাথে থাকবে সংক্ষিপ্ত সিলেবাস।
Highlight