Popy's Page

Popy's Page I am constantly trying to know myself every day. I am trying to know the unknown. I am trying to remove prejudices from the society.

Trying to stay away from those who hurt me. I always try to take good lessons. I always try to keep myself away from harming anyone.I am trying to love myself.

25/01/2024

25/01/2024

"আমার তিন বছরের মেয়েটা ঠিকমতো শ্বাস নিতে পারতোনা। ডাক্তারের কাছে যাওয়ার পর তিনি বলেন, জিনিয়ার হার্টে একটি ছিদ্র আছে, অপারেশন লাগবে। অপারেশনটা করতে দুই লক্ষ টাকা লাগতো যা অল্প সময়ে জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব ছিলনা। এরপর প্রায় আট মাস টাকা জমিয়ে এবং একটা বড় ঋণ নিয়ে আমরা অপারেশনটা করাই।

ডাক্তার যখন রুম থেকে বের হয়ে জানালেন অস্ত্রোপচার সফল হয়েছে মনে হলো আমার মেয়ে নতুন জীবন পেয়েছে। সেদিন ডাক্তারের হাত ধরে ওর বাবা বলেছিলেন, "স্যার আমি চাই আমার মেয়েও বড় হয়ে আপনার মতো ডাক্তার হোক।" কিন্তু, আর্থিক অসচ্ছলতা আর মেয়ের অপারেশনের জন্য নেয়া ঋণ পরিশোধ করতে গিয়ে মেয়েকে স্কুলে পাঠানোর টাকাই জোগাড় করতে পারছিলেন না ওর বাবা।

পরবর্তীতে আমরা মেয়েকে জাগো ফাউন্ডেশন স্কুলে ভর্তি করাই। জাগোর স্পন্সর এ চাইল্ড প্রোগ্রামের মাধ্যমে জিনিয়ার লেখাপড়ার খরচের সম্পূর্ণ দায়িত্ব নেন ওর স্পন্সর বাবা। এখন আমার মেয়ে দুই বাবার আদরে বড় হচ্ছে।"

- সালমা বেগম, জিনিয়ার মা

জিনিয়ার মতো এমন আরও অনেক শিশুর পাশে দাঁড়াতে পারেন আপনিও, জাগো ফাউন্ডেশনের স্পন্সর এ চাইল্ড প্রোগ্রামের মাধ্যমে। বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা ভিজিট করুনঃ https://jaago.com.bd/sponsor-a-child

**শিশুর অধিকার সুরক্ষার জন্য সেফগার্ডিং পলিসির আওতায় শিশুর নাম বা ছবি, বা উভয়ই পরিবর্তন করা হয়েছে।

Address

Madaripur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Popy's Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Popy's Page:

Shortcuts

Share

Category