23/08/2026
সফলভাবে সম্পন্ন হলো দুই দিনব্যাপী বেহালা কর্মশালা
ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বেহালা কর্মশালা। শাস্ত্রীয় যন্ত্রসংগীতের চর্চা, বেহালা বাদনের মৌলিক ও উন্নত কৌশল এবং ভারতীয় শাস্ত্রীয় সংগীতের নান্দনিকতা সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ও তাত্ত্বিক জ্ঞান প্রদানের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীরা বেহালা বাজানোর সঠিক পদ্ধতি, স্বরচর্চা, লয়-তাল, রাগভিত্তিক সংগীতচর্চা, বাদনশৈলী এবং পরিবেশনার বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন। পাশাপাশি গুরু-শিষ্য পরম্পরার আলোকে নিয়মিত রেওয়াজ ও সংগীতচর্চার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করেন বেহালাশিল্পী ও প্রশিক্ষক শ্যামল চক্রবর্তী। তাঁর নির্দেশনায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে বিভিন্ন অনুশীলনে অংশ নেন এবং নিজেদের বাদন দক্ষতা উন্নয়নের সুযোগ পান।
কর্মশালার সমাপনী পর্বে পরিবেশনা ও অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়। দুই দিনের এই আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া সৃষ্টি করে।
ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি ও সপ্তক শাস্ত্রীয় সংগীত পরিষদ বাংলাদেশ এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শাস্ত্রীয় যন্ত্রসংগীতের প্রসার ও নতুন প্রজন্মের মধ্যে বেহালা চর্চাকে উৎসাহিত করতে এ ধরনের কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে।
22/08/2026
২ দিনব্যাপী বেহালা কর্মশালার ১ম দিন(২১-০৮-২০২৬)
12/08/2026
Examination result of june-2026.
👉
Result June-26.pdf
09/08/2026
🎻 দুইদিনব্যাপী বিশেষ বেহালা কর্মশালা ২০২৬ 🎻
বেহালার সুরে শাস্ত্রীয় সংগীতের গভীরে যাওয়ার এক অনন্য সুযোগ!
বেহালা শুধু একটি বাদ্যযন্ত্র নয়- এটি সাধনা, অনুভূতি ও সুরের এক অপূর্ব প্রকাশ। বেহালার সঠিক রাগদারি, স্বরপ্রয়োগ, তাল-লয় ও পরিবেশনশৈলী নিয়ে নিবিড়ভাবে শেখার জন্য আয়োজন করা হয়েছে দুইদিনব্যাপী বিশেষ বেহালা কর্মশালা।
🎻 প্রশিক্ষক:
শ্যামল চক্রবর্ত্তী
Disciple of Padma Bibhushan Dr. N Rajam,
M.A in instrumental Music(Violin) Rabindra Bharti University, India.
Ph.D. Research Scholar, Visva-Bharati University, Santiniketon, India,
Violinst: Banhladesh Shilpakala Academy,Ministry of Cultural affairs,
Enlisted Classical Violinist- Banhladesh Betar, Dhaka.
Violin Teacher: Chhayanaut
Founder & Instructor: Creative Violin Academy of Bangladesh.
🥁 তবলা:
রতন দাস ও সঞ্জীব মজুমদার
📅 তারিখ: ২১ শুক্রবার (সকাল ৯টা-১২.৩০টা) ও ২২ আগস্ট শনিবার (বিকাল ৪টা-রাত ৮.৩০টা) ২০২৬।
📍 স্থান: বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলা মোটর, ঢাকা
🎻 আসন সীমিত। তাই যারা প্রথমে নিবন্ধন করবে তারাই অংশ গ্রহণ করতে পারবে।
এই কর্মশালায় অংশ নিতে পারবেন বেহালার শিক্ষার্থী, শিল্পী এবং সংগীতের প্রতি আগ্রহী যেকোনো ব্যক্তি।
📌আসন সীমিত। তাই আগ্রহীদের দ্রুত Registration সম্পন্ন করার অনুরোধ করা হচ্ছে।
🎻 কর্মশালার নিবন্ধন ফি:৬০০টাকা।
🎻 নিবন্ধনের শেষ তারিখ: ১৬ আগষ্ট- ২০২৬
🎻 প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদাণ করা হবে।
নিবন্ধন:
https://docs.google.com/forms/u/5/d/1LWSl_eIjCAHVoqQ1N7pd1vF8roixGT_tpafwhcCQQbo/edit?usp=drivesdk
আয়োজনে:
সপ্তক শাস্ত্রীয় সংগীত পরিষদ বাংলাদেশ
ও
ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি অব বাংলাদেশ
📞 যোগাযোগ:
01515668696 (WhatsApp)
📧 Email: [email protected]
website: cvabd.com
04/07/2026
লিখিত পরীক্ষার কিছু স্থির চিত্র..
মিরপুর, ধানমন্ডি, উত্তরা ও মালিবাগ শাখার।
02/07/2026
আগামীকাল থেকে জুলাই-২৬ সেশনের ক্লাস শুরু হবে।প্রয়োজনে:০১৫১৫-৬৬৮৬৯৬
25/06/2026
পবিত্র আশুরা উপলক্ষ্যে ২৬ জুন ২০২৬, শুক্রবার একাডেমির সকল ক্লাস বন্ধ থাকবে। তবে জুলাই সেশনের ভর্তি কার্যক্রমের জন্য অফিস খোলা থাকবে। প্রয়োজনে:০১৫১৫-৬৬৮৬৯৬।