Little learners

Little learners Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Little learners, Education, old, Dhaka.

Worksheet;syllabus;lesson plan;books;assessment;educational toys;overall complete educational support based page for parents who like to guide and enlightened their children with extra ordinary plans or interested for a better guideline for homeschooling.

শিশুর শারীরিক বিকাশ এবং দক্ষতা বৃদ্ধি করার জন্য আমরা কি করতে পারি??  শিশুর শারীরিক বিকাশ এবং দক্ষতাকে দুই ভাগে ভাগ করা য...
06/04/2025

শিশুর শারীরিক বিকাশ এবং দক্ষতা বৃদ্ধি করার জন্য আমরা কি করতে পারি??

শিশুর শারীরিক বিকাশ এবং দক্ষতাকে দুই ভাগে ভাগ করা যায়।

১. Gross Motor Skill
২. Fine Motor Skill

Gross Motor Skill কি ?

গ্রস মোটর স্কিল বলতে বুঝানো হয় জন্মগতভাবে সমস্ত অঙ্গপ্রতঙ্গ সঠিকভাবে ব্যবহার করে নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা। শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ জন্মগতভাবে সুস্থ স্বাভাবিকভাবে নাড়াচাড়া করার ক্ষমতাকেই বলা হয় গ্রস মোটর স্কিল। গ্রস মোটর স্কিলের মধ্যে পরে জন্মগতভাবে শিশুর হামাগুড়ি দেওয়া, শিশুর শুয়ে থাকা থেকে উঠে বসা, বেয়ার ওয়াকিং, কারো হাত ধরে হাঁটা, এক হাত ধরে হাঁটা এগুলো সব গ্রস মোটর স্কিলের মাঝে পরে।


Fine Motor Skill কি?

ফাইন মোটর স্কিল বলতে বোঝানো হয় হাত ও চোখের সহায়তায় মানবশিশুর নিজের ভাব প্রকাশের ক্ষমতা। এখানে মানব শিশু নিজের আঙ্গুলগুলো ব্যবহারের মাধ্যমে নিজের মনোভাব ব্যক্ত করে থাকে। সেক্ষেত্রে মানব শিশু যদি কোনো প্রতিবন্ধকতার শিকার হয়ে থাকে তাহলে সে তার আঙ্গুলগুলো কলম দিয়ে লেখার জন্য সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। এক্ষেত্রে শিশুর চোখের দৃষ্টি ও শরীরের নড়াচড়ার ক্ষমতা থাকতে হবে। সুতরাং ফাইন মোটর ক্ষমতা অর্জন করতে শিশুকে তার চোখের দৃষ্টি ব্যবহার করে কিংবা হাত দিয়ে কোনো কিছু ধরে লিখতে হবে।


Neonate বা Newly Born (নবজাতক )

জন্মগ্রহণ করার পর অর্থাৎ নবজাতক থাকা অবস্থায় একটি শিশুর মাঝে কেমন ক্ষমতা থাকতে পারে তা আমরা আলোচনা করবো।
শিশুর শারীরিক বিকাশকে ০ - ৭ বছর পর্যন্ত এক ধাপে এবং ৭ - ১৪ বছর পর্যন্ত দ্বিতীয় ধাপে ভাগ করা হয়েছে। আমাদের এই পর্বের আলোচনা ০ - ৭ বছর পর্যন্ত হবে।


আমরা এখানে আলোচনা করবো কিভাবে শিশুর ফাইন মোটর স্কিল সঠিকভাবে বিকশিত হয়। তার আগে আমরা শিশুর Natureও Nurture নিয়ে আলোচনা করবো।

শিশু Nature বা স্বভাবের মধ্যে অন্তর্গত বিষয়গুলো হচ্ছে বায়োলজিক্যাল ম্যাচিউরিটি, শিশুর ভাষাগত দক্ষতা, শিশু আশেপাশের থেকে যে তথ্যগুলো নিচ্ছে তা পাঁচটি সংবেদনশীল অঙ্গ ব্যবহার করে নিজের ভাব প্রকাশের ক্ষমতা।

শিশ Nurture এর মধ্যে পরে শিশুর খাবার, কার্যক্রম ও শারীরিক দক্ষতা।
শিশুর বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে এই তিনটি বিষয়ে খুব গুরুত্বপূর্ণ।

ভাষার ক্ষেত্রে দরকার শিশুর কানে শোনা ও সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখাবে।
জ্ঞানীয় ক্ষেত্রে শিশুকে স্টিমুলেশন অথবা উৎসাহ বা উদ্দিপনা দিতে হবে। শিশু যে পাঁচটি সংবেদনশীল অঙ্গ ব্যবহার করবে তার পাশাপাশি তাকে আরো তিনটির ব্যবহার শিখতে হবে তা হলো ভেস্টিবুলার , প্রোপ্রিওসেপশন , ইন্টারোসেপশন। এই সবগুলো মিলিয়ে শিশু রেসপন্স করা শিখবে। এগুলো সঠিকভাবে ব্যবহারের ফলে শিশুর বিকাশ সুন্দর হবে এবং তার সক্ষমতা তৈরি হবে।

শিশুর ফাইন মোটর দক্ষতার প্রথম ধাপ হলো শিশু কোন কিছু হাত দিয়ে ধরা শিখবে এবং সে জিনিষটি সম্পর্কে জানতে আগ্রহ করবে। ফাইন মোটরের ধাপগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো ও এর মাধ্যমে শিশুর বিকাশ ও বৃদ্ধি সম্পর্কে ধারণা ব্যাখ্যা করবো।


Palmar Grasp : Palmar Grasp হল নবজাতক জন্মের পর কোনোকিছু আসলে পুরো হাত দিয়ে তা জড়িয়ে ধরা। এরপর MORE DEDICATED Palmar Grasp।
শুরুতে শিশু শুধু হাতের তালু ব্যবহার করতে শিখে ধাপে সে পুরো হাতের সাহায্যে জিনিসটিকে জড়িয়ে ধরতে শিখে।


Inferior Pincer Grasp: এই ধাপে শিশু হাতের ২/৩ তা আঙ্গুল ব্যবহারে সাহায্যে কোনোকিছু ধরা শিখে।

Using Index Finger : এই ধাপে শিশু হাতে তর্জনী ব্যবহার করে কোনোকিছু ধরতে শিখে।

Matured Pincer Grasp : এই ধাপে শিশু দুটি আঙ্গুল ব্যবহার জিনিসপত্র ধরতে শিখে।

এই ধাপগুলো অতিক্রম করার মাধ্যমে শিশুর ফাইন মোটর দক্ষতা বৃদ্ধির হার আমরা মাপতে পারবো।

Picture Copied from google
Writer Tripti Poddar

Fill up a child's inclusion cup! 💙☕
11/01/2025

Fill up a child's inclusion cup! 💙☕

09/01/2025

10 exclusive books in one frame

08/01/2025

এটা সবচেয়ে প্রিয় 🥰🥰

08/01/2025

এটা মনে হয় একটা আমিই রেখে দেই 🫣🫣

07/01/2025

How cute 💙💗

13/12/2024
Craft from waste materials for kids
12/06/2022

Craft from waste materials for kids

 #প্রিস্কুল_হোমস্কুলিং***কিভাবে আপনি আপনার ২.৫ -৪ বছরের বাচ্চার জন্য প্রিস্কুল_হোমস্কুলিং শুরু করবেনহোমস্কুলিং এমন এক ধর...
02/11/2021

#প্রিস্কুল_হোমস্কুলিং

***কিভাবে আপনি আপনার ২.৫ -৪ বছরের বাচ্চার জন্য প্রিস্কুল_হোমস্কুলিং শুরু করবেন

হোমস্কুলিং এমন এক ধরণের শিক্ষা ব্যবস্থা/ পদ্ধতি যেখানে শিশুরা তাদের পিতামাতার তত্ত্বাবধানে কোনও স্কুল সেটিংয়ের বাইরে শিখতে পারে।এ পদ্ধতিতে পিতামাতারা তাদের সন্তানদের বিদ্যালয়ে না পাঠিয়ে বাড়ীতে বসে পড়াশোনা করাতে পারেন এবং পিতামাতারা তাদের দক্ষতা, আগ্রহ এবং শেখার স্টাইল অনুসারে তাদের সন্তানের জন্য সঠিক শিক্ষণ ব্যবস্থা নির্ধারণ করতে পারেন।

অনেক অভিভাবক তাদের সন্তানকে প্রথাগত প্রিস্কুলে না পাঠিয়ে বাড়িতে প্রিস্কুল করাতে চান। কিন্তু তারা বুঝতে পারেন না যে তাদের সন্তানকে কিভাবে হোমস্কুলিং করাবেন।এই পোস্টটির মাধ্যমে আমি আপনাদের হোমস্কুলিং শুরুর কিছু পয়েন্ট এবং টিপস দিব।এর মাধ্যমে কিছুটা হলেও আপনার সন্তানের সাথে বাড়িতে হোমস্কুল প্রিস্কুল শুরু করার একটা ধারণা আপনি পাবেন।আশা করি আপনি এবং আপনার ছোট্ট সোনামনি একইসাথে অনেক মজা পাবেন।আমি আমার বাচ্চার জন্য কি কাজ করি তা শেয়ার করছি।আস্তে আস্তে টপিকস অনুযায়ী ধারাবাহিক ভাবে পোস্ট করব। মনে রাখবেন আপনি আপনার নিজের স্কুলের প্রধান শিক্ষক এবং প্রত্যেক বাবা মা ই অনন্য। তাই আপনি আপনার নিজস্ব সময়সূচী সাজিয়ে নিবেন আপনার এবং আপনার পরিবারের সুবিধা অনুযায়ী।

***প্রাত্যহিক রুটিনঃ

দৈনন্দিন রুটিন একটি ভাল জিনিস। এটি হোমস্কুলের সময়সূচির চারপাশে সীমানা স্থাপন করে এবং আমি যে কাজগুলো করতে চাই সেগুলোর জন্য আমাকে জবাবদিহি করতে সাহায্য করে। আপনার বাচ্চার জন্য একটি প্রাত্যহিক রুটিন তৈরি করবেন।

***প্রাক -স্কুল পাঠ্যক্রম তৈরিঃ

প্রিস্কুল হোমস্কুল কারিকুলাম এর জন্য প্রথমে আমাদের একটি প্রাক -স্কুল পাঠ্যক্রম তৈরি করতে হবে। সন্তানের জন্য এমন একটি খেলা-ভিত্তিক প্রাক-বিদ্যালয় পাঠ্যক্রম তৈরি করতে হবে যেটি একই সাথে মজাদার এবং শিক্ষামূলক হবে।প্রিস্কুলারদের বিভিন্ন দক্ষতা খেলার মাধ্যমে শেখাতে হবে।

***কখন হোমস্কুল প্রিস্কুল শুরু করা যেতে পারেঃ

আপনার বাচ্চার বয়স ২ বছর হলে আপনি এই হোমস্কুল প্রিস্কুলের জগতে প্রবেশ করতে পারেন।আপনি আপনার ছোট্ট সোনামনিকে পড়াবেন না।তার সাথে খেলবেন।বাচ্চা খেলার ছলে শিখবে। আবার সব বাচ্চার সক্ষমতা এক নয়।কেউ হয়ত আড়াই বছরে লেখা শুরু করে তিন বছরের মধ্যে অনেক কিছু লিখতে পারছে আবার অনেক বাবা মা বলেন তাদের বাচ্চার বয়স ৫ বছর অথচ অনেক চেষ্টা করেও লিখা শিখাতে পারছেন না। সব বাচ্চার ধারণ ক্ষমতা যেমন সমান নয় তেমনি সব অভিভাবকের পড়ালেখা করানোর কৌশল সমান নয়। আপনার বাচ্চাকে কতটুকু শেখাবেন
তা নির্ভর করবে আপনার বাচ্চা কতটুকু ধারণ করতে পারবে সে ক্ষমতা অনুযায়ী।এজন্য চিন্তিত হওয়ার কিছু নেই। মনে রাখবেন প্রতিটি বাচ্চাই অনন্য। বাচ্চাকে কোন চাপ দিবেন না।সময়মত সব শিখে ফেলবে।

***আমি আমার ২.৫ থেকে ৪ বয়সী বাচ্চাকে কি শিখাতে পারি?

আমার বাচ্চাকে শেখানোর জন্য আমি নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে ফোকাস করতে চাই।আপনার ছোট্ট সোনামনির জন্য আপনার লক্ষ্যগুলি ভিন্ন হতে পারে, তবে এই তালিকাটি আপনাকে একটি ভাল সূচনা পয়েন্ট সরবরাহ করবে!

*অক্ষর চেনা(A - Z) ও বলতে পারা

*নাম্বার কাউন্টিং করতে পারা ১ থেকে ১০

*বেসিক শেপ সম্পর্কে ধারনা দেয়া

*বিভিন্ন রং চেনা

*বাছাই করা/শ্রেণীবদ্ধ করা

*গ্রোস এবং ফাইন মোটর স্কিল।

***২.৫ -৪ বছরের বাচ্চার সিলেবাস ও অন্যান্য কার্যকলাপঃ

(১) A থেকে Z বর্ণমালা কার্যক্রম

*অক্ষর(A-Z) বলতে পারা
*অক্ষর (A-Z) সনাক্ত করতে পারা
*অক্ষর এবং তাদের সম্পর্কিত ছবি মিল করতে পারা।
*বাছাই এবং মিল করে অক্ষর সনাক্ত করা।

( ২ ) সংখ্যা 1 থেকে 10

*সংখ্যা বলতে পারা
*সংখ্যা সনাক্ত করা এবং গণনা করা।
*সংখ্যা সাজান
*গণনা এবং মিলের মাধ্যমে সংখ্যা বাছাই করা।

(৩)সাধারণ জ্ঞানঃ

*নিজের নাম, মেয়ে/ছেলে, বয়স)
*বডি পার্টস/শরীরের সাধারণ অংশ (চোখ, কান ইত্যাদি)
*ফলের নাম
*সবজির নাম
*প্রাণীর নাম
*যানবাহনের নাম
*বিভিন্ন শেপ
*বিভিন্ন রং

(৪) সাধারণ নার্সারি রাইমস

(৪) প্রাক লেখার কার্যক্রম

(৫)কালারিং এবং স্ক্রিবলিং

***লিখিত অংশঃ

( 1 ) স্ট্যান্ডিং লাইন
* আপ টু ডাউন
* ডাউন টু আপ
⬇️ IIIIIIII ⬆️IIIIIII

( 2 ) স্লিপিং লাইন
* বাম থেকে ডান
* ডান থেকে বাম
➡️ ------ ------ -------
⬅️ ------- ------ -------

( 3 ) তির্যক লাইন
* ডান, বাম, বিপরীত
ডান\\\\\\
বাম////
বিপরীত V V V V V V

( 4 ) বক্ররেখা
* বাম, ডান, উপরে, নিচে
বাম C C C C C C
ডান ) ) ) )
উপরে U U U U
নিচে U এর বিপরীত

***২.৫ -৪ বছরের বাচ্চার জন্য অন্যান্য কার্যকলাপঃ

মায়েদের জন্য যারা তাদের বাচ্চাদের হোমস্কুলিং দিচ্ছেন তাদের জন্য নিচের ক্রিয়াকলাপ গুলো করাতে পারেন যেটা তাদের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

(1) গ্রোস মোটর দক্ষতাঃ

বিভিন্ন খেলা ও কার্যকলাপ যেমন লাফানো, দৌড়ানো, জাম্পিং, ক্রলিং, ব্যালেন্সিং ইত্যাদির মাধ্যমে শিশুর গ্রোস মোটর দক্ষতার বিকাশ ঘটাতে হবে।

(২) চোখ-হাত সমন্বয় এবং পেশী শক্তিশালীকরণ কার্যক্রমঃ

কিছু খেলা এবং ক্রিয়াকলাপ যেমন লাথি মারা, নিক্ষেপ করা, বল ধরা এগুলোর মাধ্যমে চোখ-হাত সমন্বয় এবং পেশী শক্তিশালীকরণ কার্যক্রম বৃদ্ধি করতে হবে।

(৩) সূক্ষ্ম মোটর দক্ষতা :

শিশুর সূক্ষ্ম মোটর দক্ষতা বৃদ্ধিকরা যায় বিভিন্নভাবে যেমন বিডস দিয়ে মালা বানিয়ে,বিভিন্ন শেপ ও প্যাটার্ণ তৈরি করে কালারিং এবং পেইন্টিং এর মাধ্যমে।

(৪) হাতের তালু, আঙুল দিয়ে প্রিন্টিং, ভেজিটেবল প্রিন্টিং এবং কাগজ ছিঁড়তে পারা শিশুর দক্ষতাগুলোকে পরিপূর্ণতা দেয়। শিশুকে এ সকল কাজে উৎসাহিত করতে হবে।

(৫) আর্ট এবং ক্রাফটিং এর কার্যকলাপ যেমন কাগজ পেস্ট করা, কোলাজ তৈরি করা, কাগজ ভাঁজ করে পাখা বানাতে পারা, আঙুল দিয়ে আঁকা, এবং দীর্ঘ ফ্রি হ্যান্ড ড্রয়িং এ শিশুকে ইনভলব করতে হবে।

(৬) বাচ্চারা তাদের প্রাক বিদ্যালয়ের বছরগুলিতে খুব দ্রুত বিকাশ করে এবং বেশ কয়েকটি দক্ষতা অর্জন করে।কাদামাটি নিয়ে খেলে এই উন্নয়নমূলক দক্ষতাগুলিতে যোগ হয়। বাচ্চারা তাদের নিজের পছন্দ মতো আকার তৈরি করতে মৃত্তিকাটি চেপে ধরবে, চিমটি করবে এবং ছিঁড়ে ফেলবে। এই কাজগুলো সামগ্রিক মোটর দক্ষতা বিকাশে সহায়তা করবে। এটি কেন্দ্রীয় নার্ভাস এবং হাত-চোখের সমন্বয়কেও উন্নত করবে।ক্লে মডেলিং আপনার সন্তানের মস্তিষ্ককে ভাল ব্যবহারের জন্য রাখে এবং কার্যকরভাবে তার সৃজনশীল দিকটি আনলক করে।

(৭) বিভিন্ন ধরনের পাজল সলভ করতে দিন আপনার বাচ্চাকে।এটি সর্বাধিক 2-5 টুকরা ধাঁধা (পশু, ফল, পরিবহন ইত্যাদি) থেকে শুরু হয় তারপর 8 টুকরা পর্যন্ত হতে পারে। বিল্ডিং ব্লক 4-6 ব্লক এবং আরও অনেক কিছু সহ টাওয়ার তৈরি করুন।

(৮) বাচ্চার সাথে মেমোরি গেম খেলতে পারেন। এটি ধারণ এবং স্মরণ করার ক্ষমতাকে উন্নত করে।এ গেমগুলো বাচ্চাদের মনোনিবেশ করতে শিখতে সহায়তা করে।মেমরি গেমগুলি শিশুর সামগ্রিক জ্ঞানীয় বিকাশে সাহায্য করে।

(৯) কন্সেপ্ট ফরমেশনঃ

শিশুদের সকল প্রাথমিক ও মাধ্যমিক রং সম্পর্কে ধারণা দিতে হবে। বিভিন্ন ম্যাচিং, বাছাই, বিভিন্ন রঙের সাথে একই রংয়ের বস্তু মেলানো, পেইন্টিং এবং কাজের শীটগুলির মাধ্যমে শিশুর শিশুর বিকাশ ঘটানো যায়।

(১০) প্রাক-সংখ্যা ধারণাঃ

আপনার বাচ্চাকে আকারের ধারণা দিতে হবে। বড় ও ছোট, লম্বা এবং ছোট।ম্যাচিং গেমস খেলতে হবে। সেন্স অফ টাচ, রুক্ষ এবং মসৃণ পৃষ্ঠের মধ্যে পার্থক্য শেখাতে হবে।

(১১) প্রাক-লেখার দক্ষতা:

এই কার্যক্রমের মাধ্যমে প্রি-স্কুলারকে পেন্সিল ধরতে শেখাতে হবে।

(১২) প্রাক-পঠন দক্ষতা:

এই কার্যক্রমগুলি শিক্ষামূলক চার্ট, বই ও ফ্ল্যাশ কার্ড এর মাধ্যমে পড়ার সাহায্যে বর্ণমালা এবং তাদের ধ্বনিবিদ্যা সনাক্ত করার জন্য প্রস্তুত করে।

(১৩) শিশুদের শরীরের নড়াচড়ার ভারসাম্য এবং সমন্বয় করতে শেখাতে হবে গেমস এবং জিম ইত্যাদির মাধ্যমে।

(১৪) তাদের শোনার দক্ষতা উন্নত করতে হবে গল্প,ছড়া, গান ইত্যাদি শোনানোর মাধ্যমে। প্রকৃতি ও পরিবেশের শব্দ সম্পর্কে তাদের সচেতন করতে হবে। বিভিন্ন জিনিসের শব্দ সনাক্ত করা তাদের শেখাতে হবে।

(১৫) সঠিক উচ্চারণ সহ শব্দভান্ডারের উন্নতি ও বিকাশের জন্য আপনার সন্তানকে খুব সহজ ও সাধারণ শব্দগুলো শেখান। নিজের, পরিবার, বন্ধুদের সাথে সম্পর্কিত সহজ শব্দভাণ্ডার,বাড়ি,গৃহস্থালির জিনিসপত্র,প্রাণী, পাখি, ফলমূল, শাকসবজি ইত্যাদি। পরিবেশ সম্পর্কিত শব্দভাণ্ডার সূর্য, চন্দ্র, আকাশ, তারা, পানি , ইত্যাদি শব্দ শেখাতে পারেন বাস্তব ছবি বা ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে।

(১৬)আপনার সন্তানের বিভিন্ন স্বাদের মধ্যে পার্থক্য করার ক্ষমতা বিকাশ করুন। আমরা বিভিন্ন স্বাদের খাবার যেমন তেঁতুল, লবণ, নিম, চিনি ইত্যাদি দিয়ে স্বাদের অনুভূতিকে তীক্ষ্ণ করি।

(১৭)আপনার সন্তানকে গন্ধ সনাক্ত করানো শেখান। মিষ্টি গন্ধ এবং দুর্গন্ধ এর মধ্যে যেন তারা পার্থক্য বুঝতে পারে। আমরা তাদের ভাল এবং খারাপ গন্ধ বোঝার জন্য বিভিন্ন পাতা (কারি/পুদিনা পাতা), ফল এবং খাদ্য দিতে পারি।

(১৮) বাছাই ও শ্রেণীবিভাগ করা (পাতা, ফুল, কুঁচি) শেখাতে হবে।
লাঠি, পাতা, নুড়ি, পুঁতি, বীজ, বর্ণমালা, সংখ্যা, রং, আকার সহ ফ্ল্যাশ কার্ড দিয়ে সাজিয়ে বাছাই ও শ্রেণীবিভাগ করা শিখাতে হবে।

(১৯) তাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা শেখাতে হবে। টয়লেটের সঠিক ব্যবহার, হাত ধোয়া, জিনিসপত্র তার জায়গায় রাখা, নিজের স্কুল ব্যাগ এবং অন্যান্য জিনিস সনাক্ত করা শিখাতে হবে। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, সঠিক খাদ্য অভ্যাস, স্বাস্থ্যকর খাবার খাওয়া, ভাগ করে নেওয়া এবং যত্ন নেওয়ার গুরুত্ব বোঝাতে হবে।

(২০) অন্যদের এবং তাদের জিনিসপত্রকে সম্মান করা শেখাতে হবে। শেখাতে হবে ভাল সামাজিক আচরণ।বাবা মা ও অন্যদের বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে এই বিষয়টা শিখাতে হবে গল্প বলা এবং বিভিন্ন ভূমিকা পালনের মাধ্যমে।

(২১)ধর্মীয় শিক্ষাঃ

শিশু-কিশোরদের সঠিকভাবে গড়ে তুলতে হলে তাদের জন্য বিজ্ঞান সম্মত সাধারণ শিক্ষার পাশাপাশি সঠিক ধর্মীয় শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা অপরিহার্য।শুরু থেকেই আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে চেষ্টা করুন।




Written by: Asmaul husna

Address

Old
Dhaka
1204

Telephone

+8801608400424

Website

Alerts

Be the first to know and let us send you an email when Little learners posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Little learners:

Shortcuts

Share

Category