Math is Like a Game

Math is Like a Game Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Math is Like a Game, Tutor/Teacher, Dhaka.

01/03/2025

একদিন এক রেস্তোরাঁয় এক ক্রেতা ৯ ইঞ্চি ব্যাসের একটি পিৎজা অর্ডার করলেন। কিছুক্ষণ পর ওয়েটার এসে জানালেন, ৯ ইঞ্চির পিৎজা মজুদে নেই। তবে পরিবর্তে তিনি দুটি ৫ ইঞ্চি ব্যাসের পিৎজা দিতে পারেন। সঙ্গে যোগ করলেন, “এতে তো আপনারই সুবিধা! ৯ ইঞ্চির বদলে দুইটি ৫ ইঞ্চির পিৎজা পাচ্ছেন, মানে ১ ইঞ্চি বেশি!”

ক্রেতা একটু হাসলেন, কিন্তু উত্তর না দিয়ে মালিককে ডাকতে বললেন। মালিক এলেন, আর তখনই শুরু হলো আসল আলোচনা।

ক্রেতা শান্তভাবে বললেন, “আপনার হিসাবটা ভুল। আসুন, গণিত দিয়ে বোঝাই।”

তারপর তিনি বোঝালেন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র—

বৃত্তের ক্ষেত্রফল = πr²

যেখানে π = ৩.১৪১৫৯২৬ এবং r হলো ব্যাসার্ধ।

৯ ইঞ্চি ব্যাসের পিৎজার ব্যাসার্ধ ৪.৫ ইঞ্চি, ফলে তার ক্ষেত্রফল হয় ৬৩.৬২ বর্গ ইঞ্চি।

অন্যদিকে, ৫ ইঞ্চি ব্যাসের একেকটি পিৎজার ব্যাসার্ধ ২.৫ ইঞ্চি, ফলে তার ক্ষেত্রফল ১৯.৬৩ বর্গ ইঞ্চি।

এখন, দুটি ৫ ইঞ্চির পিৎজার মোট ক্ষেত্রফল হবে ৩৯.২৬ বর্গ ইঞ্চি, যা ৯ ইঞ্চির পিৎজার তুলনায় অনেক ছোট!

ক্রেতা তখন প্রশ্ন করলেন, “এমনকি যদি আমাকে তিনটি ৫ ইঞ্চির পিৎজা দেন, তবুও আমি ক্ষতিগ্রস্ত হব। তাহলে বলুন, আমাকে কীভাবে এক ইঞ্চি বেশি দিচ্ছেন?”

মালিক এবার সম্পূর্ণ নির্বাক! চারপাশের লোকজনও হতবাক হয়ে গেছে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর মালিক আর যুক্তি খুঁজে পেলেন না। শেষমেশ তিনি ক্রেতাকে চারটি ৫ ইঞ্চি পিৎজা দিয়ে দিলেন।

এই ঘটনার পর একটাই শিক্ষা—

গণিতকে হালকাভাবে নিলে ঠকতে হবে!

এসএসি ২৫ গণিত সাজেশান পার্ট ২
11/12/2024

এসএসি ২৫ গণিত সাজেশান পার্ট ২




আজ থেকে প্রতিদিন সাজেশন দেওয়া হবে।
09/12/2024

আজ থেকে প্রতিদিন সাজেশন দেওয়া হবে।




28/11/2024

অল্প পড়ে যারা ভালো নম্বর পেতে চাও তারা সৃজনশীল এর জন্য এই অধ্যায়গুলো ভালোভাবে পড়বে।
বীজগণিত : অধ্যায় - ৩, ৪, ১১, ১৩
জ্যামিতি : অধ্যায় - ৭, ৮
ত্রিকোনোমিতি : অধ্যায় - ৯, ১০
পরিসংখ্যান : অধ্যায় - ১৭
゚viralシ2024fyp

27/11/2024

আগামীকাল ১/১২/২৪ থেকে এসএসসি ২৫ এর গণিত সাজেশন ধারাবাহিক ভাবে পোস্ট করব।
゚viralシ2024fyp

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Math is Like a Game posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category