Book Nest

Book Nest

Share

ঘরে বসে বই কিনুন বুকনেস্ট থেকে খুব সহজে

16/09/2025

মানবজীবনের প্রতিটি কঠিন অধ্যায় আসলে এক একটি পরীক্ষা। ইতিহাস সাক্ষী—উম্মাহ বারবার সংকটের মুখোমুখি হয়েছে, বিভ্রান্তির ঝড় বয়ে গেছে, কিন্তু আল্লাহর ওয়াদাই ছিল আশার আলো, ছিল বিজয়ের বার্তা। বর্তমান প্রজন্মের হতাশা, বিভ্রান্তি ও অনিশ্চয়তার ভিড়ে তাই প্রয়োজন এমন এক চিন্তার খোরাক, যা আকিদার ভিত্তিতে দৃঢ় করবে, উম্মাহর অতীত গৌরব স্মরণ করাবে এবং রাজনৈতিক চেতনায় আলোকিত করবে।

আইনজীবী ও লেখক রাহিল আব্দুর রহমান তাঁর গ্রন্থে এ_সময়_কেটে_যাবে বইটিতে সেই দায়িত্বই নিয়েছেন। তিনি দেখিয়েছেন—কঠিন সময় স্থায়ী নয়, কিন্তু দৃঢ় ঈমান ও সঠিক দিশা থাকলে উম্মাহর জন্য আল্লাহর সাহায্য নিশ্চিত। বইটি পাঠককে শুধু ব্যক্তিগত প্রেরণা দেয় না, বরং গোটা মুসলিম জাতিকে এক দেহ হিসেবে কল্পনা করতে শেখায়, যেখানে এক অংশের ব্যথা অন্য অংশে সাড়া জাগায়।
শুধু সাহিত্য নয়—এখানে আছে রাজনৈতিক বিশ্লেষণ, ইসলামী আকিদার স্বচ্ছতা, আর উম্মাহর বর্তমান দুঃসময়ের প্রতিচ্ছবি। পাঠক কখনো দেখবেন কৌতুকপূর্ণ বিষয় হাস্যরসাত্মক বাস্তবতা কখনও দেখবেন রসিকতার ঝরনা, কখনো গভীর চিন্তার ঢেউ, আবার কখনো ইসলামের সমাধানমূলক পথের দিকনির্দেশ।

সাবাহ পাবলিকেশন থেকে প্রকাশিত এই অনন্য গ্রন্থ ইতিমধ্যেই পাঠকের হৃদয়ে আলোড়ন তুলেছে। শিরোনামের মতোই এর বার্তা হলো— অন্ধকার যতই ঘন হোক, আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’আলার ওয়াদার আলো খুব শীঘ্রই ফুটে উঠবে ইনশাআল্লাহ।

পরিশেষে ধন্যবাদ জানাই সাবাহ পাবলিকেশনকে এবং লেখক রাহিল আব্দুর রহমান ভাইকে ও প্রকাশক Salman Muhammad ভাইকে যাদের অক্লান্ত ও অনবদ্য প্রচেষ্টার ফলে আমরা সুন্দর একটি উপহার পেয়েছি। আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’আলা তাদের মনের আশা পূরন করুন,তাদের কলমকে সত্যের পক্ষে আরও শক্তিশালী করুন।

https://www.dailyamardesh.com/feature/literary-periodical/amdvqyxqlcj8h

10/09/2025

“দ্য সিক্রেট” ও “দ্য মাস্টারমাইন্ড” — দুই চাঞ্চল্যকর গ্রন্থ, মাএ ৭৫০ টাকায় দুর্দান্ত প্রাইজে আজই সংগ্রহ করুন___
ডেলিভারি চার্জ একদম ফ্রি.....
অফার সীমিত সময়ের জন্য

28/08/2025

ড. সালমান আল-আওদাহ রচিত ‘মাআল আইমাহ’ গ্রন্থের অনুবাদ ফিকহ শাস্ত্রের চার নক্ষত্র পাঠকের সামনে তুলে ধরে ফিকহ শাস্ত্রের ইতিহাসের উজ্জ্বলতম চার ইমামকে। ইসলামী শরিয়াহর গভীর জ্ঞান, তাদের অনন্য জীবন ও কর্মধারা, এবং ইশতেহাদের মাধ্যমে জটিল ও অস্পষ্ট বিষয়ে শরিয়াহর হুকুম উদ্ভাবন করার যে মহৎ প্রয়াস তারা চালিয়েছেন, তা এই বইয়ের আলোচনায় স্পষ্ট হয়ে ওঠে।
এই গ্রন্থ পাঠের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি—কীভাবে এই মহান ইমামগণ তাদের প্রজ্ঞা, ত্যাগ ও অনবরত সাধনার মাধ্যমে উম্মাহকে সঠিক পথ দেখিয়েছেন এবং শরিয়াহকে বাস্তব জীবনের জন্য সহজবোধ্য ও কার্যকর করে তুলেছেন।

25/08/2025

কাঁটা ও ফুল
লেখক : ইয়াহইয়া সিনওয়ার
প্রকাশনী : ইলহাম ILHAM
বিষয় : ইসলামী সাহিত্য
অনুবাদক : মনযূরুল হক
পৃষ্ঠা : 456
মুদ্রিত মূল্য : ৬৫০ টাকা
ছাড় মূল্য : ৪৫৫ টাকা
ইয়াহইয়া সিনওয়ারের একমাত্র উপন্যাস। ২০০৪ সালে বিরশেবা কারাগারে বসে এর রচনা সমাপ্ত হয়। প্রচ্ছদে লেখা ছিল : ‘কারাগারের সঙ্গীরা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে লেখাগুলো গোপনে কপি করেন এবং যেকোনো উপায়ে সবার কাছে পৌঁছে দেন–এভাবে তারা পিঁপড়ার মতো খেঁটে বইটি আলোর মুখে এনেছেন।’ উপন্যাসে তিনি ১৯৬৭ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে নিয়ে ২০০১ সাল পর্যন্ত ফিলিস্তিনের, বিশেষত গাজার দুর্দশাপীড়িত জনজীবন, স্বাধীনতার সংগ্রাম ও রাজনৈতিক অন্তর্দ্ব›দ্বকে সত্যাশ্রিত ভাষায় তুলে ধরেছেন। ভ‚মিকায় লিখেছেন, ‘এটা আমার নিজের গল্প না। অথবা অন্য কারও বলা কাহিনিও না। বরং এই গল্প সবার–ফিলিস্তিনি জনমানুষের। এর প্রতিটি ঘটনা সত্য।’ তবে লেখক ঘটনাগুলো নিজের স্মৃতির ওপর নির্ভর করে লেখেন, ফলে দিন তারিখ বর্ণনায় কোথাও অসঙ্গতি দেখা যাওয়া বিচিত্র নয়।বইটি প্রকাশিত হলে ইংরেজি, ফ্রেঞ্চ, উর্দুসহ অনেক ভাষায় অনূদিত হয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থায় বইটিকে লেখক ইয়াহইয়া সিনওয়ারের মনস্তত্ত্ব বোঝার প্রধান উপকরণ বলে গণ্য করা হয়।

Photos from Book Nest's post 22/08/2025

সরে তুর হো, সরে হাশর হো,
হাঁমে ইন্তেযার কবুল হ্যায় ।
ওহ কাভি মিলেঁ, ওহ কাঁহি মিলেঁ,
ওহ কাভি সাহি, ওহ কাঁহি সাহি।

আপনি কি এমন একটি গল্পের সন্ধান করছেন,
যা আপনার চিন্তা ও অনুভূতিকে পাল্টে দিতে সক্ষম?

‘পীরে কামেল’ —
একটি আত্মিক বিপ্লবের অনন্য কাহিনী।

ইমামা হাশিম —
এক প্রগতিশীল নারী, যার ঈমানের প্রতি অটল বিশ্বাস তাকে পরিবার, পরিচয় ও নিরাপত্তা থেকে আলাদা করেছে, এবং তিনি বেছে নিয়েছেন সত্য ও আলোর পথ।

সালার সিকান্দার —
IQ ১৫০+, মেধাবী এক তরুণ, যার অন্তরে লুকানো রয়েছে গভীর সংকট ও আত্মসন্ধান।

তাদের যাত্রা হয়তো পৃথক, কিন্তু নিয়তির বাঁধনে বাঁধা আছে এক জাগরণের গল্প—
যা হৃদয় ছুঁয়ে যায়, আত্মাকে ধ্বনিত করে।

উমেরা আহমেদের এই কালজয়ী উপন্যাস, এখন বাংলায়, ইজরা পাবলিকেশন্স থেকে একমাত্র অনুমোদিত অনুবাদে।
পড়ুন সেই গল্প, যা শুধু হৃদয় নয়, আত্মাকেও গভীরভাবে স্পর্শ করবে।

বই : পীরে কামেল সা.
লেখক : উমেরা আহমেদ
অনুবাদ : সাদমান সিদ্দী

Photos from Book Nest's post 18/08/2025

বিশ্বজুড়ে চলছে সিরাতের নানামুখী কাজ। সে ধারাবাহিকতায় একটি সিরাত যদি এমন পাওয়া যায়, যেটি অনেক সিরাতের মূল স্বর ও সুরকে ধারণ করছে, তাহলে কেমন হয়!

ড. শায়খ আলি মুহাম্মাদ সাল্লাবি রচিত সিরাতুন নবি আপনাকে শত শত সিরাত পাঠের নির্যাস, তথ্য ও অভিজ্ঞান দিতে পারে। সিরাত টির বিশেষ একটি দিক হলো, রাসুল ﷺ -এর জীবন-অভিজ্ঞতাকে অবলম্বন করে বর্তমানের রাজনৈতিক অস্থিরতার সমাধান পেশ করা হয়েছে। তাই ড. সাল্লাবি রচিত তিন খণ্ডের গুরুত্বপূর্ণ সিরাতগ্রন্থটি মুসলিমমাত্র সংগ্রহে থাকা অতি জরুরি।

30/04/2024

যে দেশের মানুষ?
৬ বছরের বাচ্চা শিশুকে ধর্ষণ করার পর হত্যা করে..!
ওরা আবার গানের সুর তোলে...
এমন দেশটি কোথাও খুঁজে পাবেনাকো তুমি 🚫
সকল দেশের রানী নাকি আমার জন্ম ভূমি..! 🚯

30/04/2024

Today's Sad Reality of the world🧐😌😢

08/03/2024

২০০৯ সালে ২৫ শে ফেব্রুয়ারী পিলখানায় শহীদ হওয়া সকল অফিসারের নাম :-

০১. শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ

০২. শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন

০৩. শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল বারী

০৪. শহীদ কর্নেল মো. মজিবুল হক

০৫. শহীদ কর্নেল মো. আনিস উজ জামান

০৬. শহীদ কর্নেল মোহাম্মদ মশিউর রহমান

০৭. শহীদ কর্নেল কুদরত ইলাহী রহমান শফিক

০৮. শহীদ কর্নেল মোহাম্মদ আখতার হোসেন

০৯. শহীদ কর্নেল মো. রেজাউল কবীর

১০. শহীদ কর্নেল নাফিজ উদ্দীন আহমেদ

১১. শহীদ কর্নেল কাজী এমদাদুল হক

১২. শহীদ কর্নেল বিএম জাহিদ হোসেন

১৩. শহীদ কর্নেল সামসুল আরেফিন আহাম্মেদ

১৪. শহীদ কর্নেল মো. নকিবুর রহমান

১৫. শহীদ কর্নেল কাজী মোয়াজ্জেম হোসেন

১৬. শহীদ কর্নেল গুলজার উদ্দিন আহমেদ

১৭. শহীদ কর্নেল মো. শওকত ইমাম

১৮. শহীদ কর্নেল মো. এমদাদুল ইসলাম

১৯. শহীদ কর্নেল মো. আফতাবুল ইসলাম

২০. শহীদ লেফটেন্যান্ট কর্নেল এনশাদ ইবন আমিন

২১. শহীদ লেফটেন্যান্ট কর্নেল শামসুল আজম

২২. শহীদ লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমান

২৩. শহীদ লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মোহাম্মদ নিয়ামতউলাহ

২৪. শহীদ লেফটেন্যান্ট কর্নেল মো. বদরুল হুদা

২৫. শহীদ লেফটেন্যান্ট কর্নেল এলাহী মন্জুর চৌধুরী

২৬. শহীদ লেফটেন্যান্ট কর্নেল মো. এনায়েতুল হক

২৭. শহীদ লেফটেন্যান্ট কর্নেল আবু মুছা মো. আইউব কাইসার

২৮. শহীদ লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম

২৯. শহীদ লেফটেন্যান্ট কর্নেল মোঃ লুৎফর রহমান

৩০. শহীদ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাজ্জাদুর রহমান

৩১. শহীদ লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খান

৩২. শহীদ মেজর মো. মকবুল হোসেন

৩৩. শহীদ মেজর মো. আব্দুস সালাম খান

৩৪. শহীদ মেজর হোসেন সোহেল শাহনেওয়াজ

৩৫. শহীদ মেজর কাজী মোছাদ্দেক হোসেন

৩৬. শহীদ মেজর আহমেদ আজিজুল হাকিম

৩৭. শহীদ মেজর মোহাম্মদ সালেহ

৩৮. শহীদ মেজর কাজী আশরাফ হোসেন

৩৯. শহীদ মেজর মাহমুদ হাসান

৪০. শহীদ মেজর মুস্তাক মাহমুদ

৪১. শহীদ মেজর মাহমুদুল হাসান

৪২. শহীদ মেজর হুমায়ুন হায়দার

৪৩. শহীদ মেজর মোঃ আজহারুল ইসলাম

৪৪. শহীদ মেজর মো. হুমায়ুন কবীর সরকার

৪৫. শহীদ মেজর মোঃ খালিদ হোসেন

৪৬. শহীদ মেজর মাহবুবুর রহমান

৪৭. শহীদ মোঃ মিজানুর রহমান

৪৮. শহীদ মেজর মোহাম্মদ মাকসুম-উল-হাকিম

৪৯. শহীদ মেজর এস এম মামুনুর রহমান

৫০. শহীদ মেজর মোঃ রফিকুল ইসলাম

৫১. শহীদ মেজর সৈয়দ মো. ইদ্রিস ইকবাল

৫২. শহীদ মেজর আবু সৈয়দ গাযালী দস্তগীর

৫৩. শহীদ মেজর মুহাম্মদ মোশারফ হোসেন

৫৪. শহীদ মেজর মোহাম্মদ মমিনুল ইসলাম সরকার

৫৫. শহীদ মোস্তফা আসাদুজ্জামান

৫৬. শহীদ মেজর তানভীর হায়দার নূর

৫৭. শহীদ ক্যাপ্টেন মোঃ মাজহারুল হায়দার

13/02/2024

আপনি কেন এই বইটি কিনবেন বা পড়বেন?
>>আপনি কি জানেন— গণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, ডিসটিলেশন-পাতন, রসায়ন, আর্মিলারি স্ফেয়ার এবং উড্ডয়ন যন্ত্র বা বিমানের আবিষ্কার কে বা কারা?
>>কফি, ঘড়ি, দাবাখেলা, ধাঁধাযন্ত্র, সুগন্ধি, লাইফস্টাইল পণ্য, কার্পেট, এলিফ্যান্ট ক্লক, গ্রন্থাগার এবং ক্যামেরা আবিষ্কার করেছিলেন কোন কোন মুসলিম বিজ্ঞানী?
>>কৃষিবিপ্লব, পানি সরবরাহ, বাঁধ নির্মাণ, বায়ুকল, বস্ত্র ও কাগজ আবিষ্কারসহ মৃৎশিল্প, কাচের শিল্প-কারখানা, মণিমুক্তা-অলংকার, লিপিকলা-নকশা, অনুবাদশিল্প ও মুদ্রার প্রচলনে মুসলিম বিজ্ঞানীদের অবদানের ইতিহাসগুলো আপনার জানা আছে কি?
>>আপনি কি জানেন— স্থাপত্য, নগর পরিকল্পনা, খিলান, গম্বুজ, মিনার, দুর্গ, গণগোসলখানা, তাঁবু, কাচঘর এবং বাগান ও ঝরনা আবিষ্কারসহ হাসপাতাল নির্মাণ, সার্জারি, চিকিৎসা-অস্ত্রোপচারের বিভিন্ন যন্ত্রপাতি ও টিকা আবিষ্কার, ঔষধালয় প্রতিষ্ঠা, স্বাস্থ্যবিদ্যা এবং ভেষজ চিকিৎসার উন্নয়নে মুসলিম সভ্যতার মহানায়ক মুসলিম বিজ্ঞানীদের কি কি অবদান রয়েছে?
>>ভূগোল, মানচিত্র অঙ্কন, যুদ্ধাস্ত্র তৈরি, সামাজিক বিজ্ঞান ও অর্থনীতি এবং নৌবিদ্যা ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ জোতির্বিদ্যা, মানমন্দির প্রতিষ্ঠা, অ্যাস্ট্রোলেব আবিষ্কার এবং পৃথিবী ও সৌরজগতের গবেষণা এবং চাঁদ ও নক্ষত্রপুঞ্জ নিরীক্ষণে মুসলিম বিজ্ঞানীদের অবদানের ইতিহাসগুলো আপনার জানা আছে কি?
এসব আবিষ্কার ও উন্নয়নের নেপথ্যে মুসলিম বিজ্ঞানীদের অবদানের শেকড়সন্ধানী ইতিহাস জানতে হাতে তুলে নিন ‘মুসলিম সভ্যতার ১০০১ আবিষ্কার’ গ্রন্থটি। গোটা বিশ্বের ইতিহাস থেকে মুসলিম সভ্যতার অবদানমুখর অধ্যায়কে মুছে ফেলে এবং সকল প্রকারের শিক্ষা পাঠ্যক্রম থেকে এ আলোচনাকে নিশ্চিহ্ন করে দিয়ে মুসলিম বিজ্ঞানীদের অবদানমূখর যে সময়টিকে ‘ডার্ক এইজ’ বা ‘অন্ধকার যুগ’ হিসেবে পরিচিত করানো হয়েছে, এ গ্রন্থে মূলত সে সময়টিকে ‘গোল্ডেন এইজ’ বা ‘স্বর্ণযুগ’ প্রমাণ করা হয়েছে। সাদা কাগজের কিছু পৃষ্ঠার ওপর কালো কালিতে খচিত নিছক কোনো গ্রন্থ নয় এটি। মুসলিম সভ্যতার মহানায়ক মুসলিম বিজ্ঞানীদের গৌরবগাথা আবিষ্কার-অবদানের শেকড়সন্ধানী ইতিহাসসমৃদ্ধ এক প্রামাণ্যগ্রন্থ— মুসলিম সভ্যতার ১০০১ আবিস্কার।

🟢অর্ডার লিংকঃ m.me/bookcafebd21

05/02/2024

আরিফ আজাদ ভাইয়ের নতুন বই প্রি-অর্ডার করতে ইনবক্স করুন।

▪️প্রি-অর্ডারের প্রতিটি বইয়ের সাথে লেখকের অটোগ্রাফ সম্বলিত একটি বুকমার্ক থাকবে।

✅ অর্ডার লিংক: m.me/bookcafebd21

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

কওমী মার্কেট, প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০
Dhaka