27/08/2026
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মহিমাময় জীবন ও আদর্শের আলো ছড়িয়ে দিতে গতকাল রাতে ঢাকার পশ্চিম ধানমন্ডি বড়বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়ে গেল এক বরকতময় সিরাত প্রোগ্রাম।
উক্ত প্রোগ্রামে মূখ্য আলোচনা পেশ করেন কুরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীত প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহেল বাকী স্যার।
আলোচনায় স্যার মূলত দরুদের বিশুদ্ধ উচ্চারণ এবং পবিত্র কুরআনে রাসূল (সা.)-এর শান ও প্রশংসার চমৎকার বিশ্লেষণ তুলে ধরেন। স্যারের গভীর ও তাৎপর্যপূর্ণ বক্তব্য উপস্থিত সবাইকে নাবীজী (সা.)-এর ভালোবাসায় অনুপ্রাণিত করেছে।
আল্লাহ তাআলা স্যারের ইলমে ও দাওয়াতি খেদমতে বিশেষ বরকত দান করুন এবং আমাদের সবাইকে দরুদের সঠিক আমল ও সিরাতের শিক্ষাকে জীবনে বাস্তবায়নের তাওফিক দিন। আমিন। 🤲✨