Road To Public University

Road To Public University

Share

এই পেজে বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার্থীদের বিভিন্ন গাইডলাইন দেওয়া হবে।

06/06/2025

ঈদ মোবারক 🌼🌙

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম🌙🤍
সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ✨🌙

22/04/2025

দেশে মনে হয় আমরা এখন পর্যন্ত ৩০০+ আন্দোলন দেখে ফেলেছি।

কুয়েট এর আন্দোলন ছিলো অন্যরকম। এইছেলে গুলা মাইর খাইলো, মামলা খাইলো, বহিষ্কার হইলো।

এরা কোন রাস্তা আটকায় নাই, ঢাকায় এসে জনদুর্ভোগ এর চিন্তা করে, শহীদ মিনারে গিয়ে কিছুক্ষণ দাড়ায়ে, তিন জন মিলে গিয়ে প্রধান উপদেষ্টার অধিদপ্তরে স্বারকলিপি দিয়া আসলো।

কোন কিছুতে কাজ না হওয়ায়, এখন নিজের জীবন দিয়ে দিতে প্রস্তুত হইয়া, ৩:৩০ টা থেকে ৩২ জন অনশনে বসে গেল।

দেশের মানুষ এদের থেকে শিক্ষা নিবে কি, ইন্টেরিম এদিকে তাকাবে না, কারণ এরা জনদুর্ভোগ করে নাই।

নোট রাখেন, এরা দেশ টপ চারটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির স্টুডেন্ট, নিজে মাইর খাইয়াও জনদুর্ভোগ চিন্তা করে।

দাবি মানানোর জন্য নিজের জীবন দিতে রাজি আছে, তাও জনদুর্ভোগ করবে না।

তোমাদের উপর শুধু আমরা না, সারা দেশের মানুষ গর্বিত।


13/04/2025

🎉 নববর্ষ ১৪৩২-এর শুভেচ্ছা!🎉
🌿 পহেলা বৈশাখের শুভ্র শুভেচ্ছা🌿

প্রিয় আপনাকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা!
সুস্থতা, সমৃদ্ধি ও সুখময় জীবন কামনা করি।

🎨 রঙিন হোক আপনার প্রতিটি দিন,।

শুভ নববর্ষ-১৪৩২

Photos from Road To Public University's post 18/02/2025

কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে সন্ত্রাসী কায়দায় ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।✍️

Photos from Road To Public University's post 01/02/2025

🎓 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি ও নির্দেশিকা।

02/10/2024

নিজেকে সবার থেকে সেরা প্রমাণ করতে হলে কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী ও কৌশল অনুসরণ করতে হয়। নিচে চমৎকার দশটি টিপস দেওয়া হলো:

1. আত্মবিশ্বাস গড়ে তোলা: নিজের দক্ষতা এবং শক্তির উপর পূর্ণ আস্থা রাখুন। আত্মবিশ্বাস আপনাকে সবার সামনে আলাদা করে তুলবে।

2. অভিন্ন লক্ষ্য নির্ধারণ: পরিষ্কারভাবে লক্ষ্য ঠিক করুন এবং সেই লক্ষ্যের দিকে সুনির্দিষ্টভাবে কাজ করুন। পরিশ্রম এবং পরিকল্পনা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে।

3. শেখার মানসিকতা: প্রতিনিয়ত নতুন কিছু শেখার চেষ্টা করুন। এই মানসিকতা আপনাকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখবে।

4. সমস্যা সমাধানে দক্ষতা: সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ান। যখন অন্যরা সমস্যায় পড়বে, আপনি সেই সমস্যার সমাধান দিতে সক্ষম হবেন।

5. নেটওয়ার্ক তৈরি করুন: বিভিন্ন মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন এবং বিভিন্ন ক্ষেত্র থেকে শেখার চেষ্টা করুন। ভালো নেটওয়ার্ক আপনাকে আরও শক্তিশালী ও সুযোগসন্ধানী করে তুলবে।

6. নেতৃত্বের গুণাবলী: নেতৃত্বের দক্ষতা অর্জন করুন। দল বা গোষ্ঠীতে কাজ করার সময় নেতৃত্বের গুণ আপনাকে সেরা হিসেবে তুলে ধরবে।

7. সময় ব্যবস্থাপনা: প্রতিটি কাজের জন্য সঠিক সময় বরাদ্দ করুন এবং সময়কে যথাযথভাবে কাজে লাগান। সময় ব্যবস্থাপনা সাফল্যের চাবিকাঠি।

8. নিজেকে উন্নত করা: প্রতিনিয়ত নিজের দুর্বলতা খুঁজে বের করে তা সংশোধন করুন এবং নিজেকে আরও উন্নত করার দিকে মনোনিবেশ করুন।

9. বিনয়ী থাকা: সফলতা পেলে বিনয়ী থাকা খুব গুরুত্বপূর্ণ। বিনয় মানুষকে আপন করে তোলে এবং আপনাকে আরও ভালো অবস্থানে নিয়ে যায়।

10. নির্ভরযোগ্যতা: আপনি যা বলেন বা প্রতিশ্রুতি দেন, তা অবশ্যই পূরণ করুন। আপনার নির্ভরযোগ্যতা আপনাকে সবার কাছে একজন সেরা মানুষ হিসেবে প্রমাণ করবে।

13/08/2024

মাননীয় উপাচার্য স্যারের দেওয়া বক্তব্যের উত্তর:-

মাননীয় উপাচার্য স্যার আমরা আপনার সন্তানতুল্য শিক্ষার্থীরাই বলতেছি, আপনি কখনোই শিক্ষার্থীবান্ধব ছিলেন না।

আপনি যখন দেখতেছেন যে জমি সংক্রান্ত ঝামেলার জন্য বিশ্ববিদ্যালয় স্থাপন প্রক্রিয়া অসম্ভব তখন কেন তাড়াহুড়া করে GST থেকে ভর্তি নিলেন? আপনি জমির ঝামেলা মিটিয়ে শিক্ষার্থী ভর্তি করতেন। আপনি নিজে GST ভর্তি কমিটির কর্মকর্তা ছিলেন যার জন্য আপনি ভর্তি পদ্ধতির ব্যাপারে আগে থেকে অবগত ছিলেন। আপনি জানতেন যে ৬ মাস পরপর নতুন ব্যাচ আসবে। তাদের জন্য নতুন ক্লাসরুম ও ল্যাবের ব্যবস্থা করতে হবে। বাকি কিছুর কথা বাদই দিলাম। আপনি এসব জানার পরও কেন ভাড়া বাড়িতে ক্লাস শুরু করলেন? আপনার কাছে কোন দাবী নিয়ে গেলেই ক্যাম্পাসের অজুহাত দিতেন। সেটার জন্য তো আমরা দায়ী নাহ, আপনি দায়ী। আপনাকে তো কেউ ওই বছর ক্লাস শুরুর জন্য প্রেশার দেইনি। আমরা যারা প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলাম সবার নিশ্চিতভাবে অন্য যে কোন ভার্সিটিতে চান্স হয়ে যেত শুধুমাত্র সাবজেক্টের জন্য আমাদের চাঁবিপ্রবিতে আসা।

আপনি স্যামসাং থেকে একজন ইঞ্জিনিয়ার এনেছিলেন যে প্রোগ্রামিং সম্পর্কে আমাদের ধারণা দিয়েছিল মাত্র ২দিন। সে আমাদের প্রোগ্রামিং ট্রেইনিং দেইনি।

আর আমরা সবাই নিজের যোগ্যতাবলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি, কেউ এসে আমাদের বুঝাবে আর আমরা সবাই মিলিত হয়ে সেটা করবো এতোটাই বোকা ভাবেন স্যার আমাদেরকে?

আর আপনি পুরা মিডিয়ার সামনে আমাদেরকে আন্দোলনে বাধা দিছিলেন। আপনি ছাত্রলীগের সাথে থেকে বাধা দিছিলেন। আপনি শিক্ষক হিসেবে বাধা দিতেই পারেন কিন্তু আপনার পাশে কেন ছাত্রলীগ থাকবে? তাদেরকে কেন আপনি বলেননি আমার শিক্ষার্থীদেরকে আমি বলবো তোমাদের এখানে কোন কাজ নাই। আপনি আমাদের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন। আর আন্দোলন করতে ঢাকায় কেন যাওয়া লাগবে? চাঁবিপ্রবির ক্যাম্পাসে ন্যায়ের পক্ষে আন্দোলন কেন করা যাবেনা? আপনি কোন ঝামেলার ভয়ে আমাদের বিরুদ্ধে গেছেন আমাদের এটার উত্তর চাই। আর ন্যায়ের পক্ষে গেলে যদি বিশ্ববিদ্যালয়ের জায়গা জমি পেতে ঝামেলা হয় তাহলে আপনি কি বেআইনিভাবে জমি নিতে চাচ্ছিলেন?

আমাদের ভাই আহত হয়েছে আপনি স্যারদের পাঠাইছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু পরবর্তীতে আর কয়দিন তার খবর নিছেন আমরা একটু জানতে চাই।

আমার ভাইয়ের তথ্য কে বা কারা দেশের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা NSI এর কাছে দিছে আমরা সেটা জানি। তাই এটা ভুল বা মিথ্যা নাহ। আর একজন উপাচার্য হয়ে কিভাবে বাংলাদেশ ব্যাংক, ডুয়েট ও চাঁবিপ্রবি মিলিয়ে ৩৪০ জনের নিয়োগ দিয়েছেন সেটা আমাদের ধারণার বাইরে।

আগেও বলেছি আর এখনো বলতেছি আমরা বাইরের কোনমহল দ্বারা প্রভাবিত না, এটা আমাদের সকল সাধারণ শিক্ষার্থীর সম্মিলিত সিদ্ধান্ত যে আমরা আর আপনাকে ভিসি হিসেবে চাই না। কার সাথে, কি নিয়ে আপনার ঝামেলা সেটা আপনি ভালো জানেন এই ব্যাপারে আমাদের কোন মাথাব্যথা নাই।

বিশ্ববিদ্যালয়ে হেড, ডীন, পরিচালক, ট্রেজারার ও প্রোভিসি নাই তাহলে এই ৩.৫ বছর এর বেশি তাদের যে কার্যক্রম সেটা কিভাবে চলেছে?

আপনি থাকাকালীন অবস্থায়ও আমরা নিরাপত্তাহীনতায় ভুগেছি তাই আপনি চলে গেলে আমাদের তেমন আহামরি ক্ষতি হবে না।

সবশেষে, আমরা সাধারণ শিক্ষার্থীরা কেউই আর আপনাকে উপাচার্য হিসেবে চাই না। তাই আমাদের দেওয়া সময়ের মধ্যে স্বসম্মানে পদত্যাগ করূন নাহলে আমরা আরো কঠোর পদক্ষেপ নিবো।

স্বপক্ষে,
সাধারণ শিক্ষার্থীবৃন্দ
সকল বিভাগ
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চাঁদপুর, বাংলাদেশ।

16/06/2024

Eid Mubarak!.🌙🌙
May the many blessings of Eid al- Adha abide in your hearts today and always. 💝

11/05/2023

২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭.৬৪ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর।✌️✌️

29/04/2023

প্রিয় এসএসসি শিক্ষার্থী-২৩,
শেষবারের মত লেখাটা চোখ বুলিয়ে নাও।

📝পরীক্ষার খাতায় লেখার নিয়ম:

🌟হাতের লেখা:
হাতের লেখা ভালো হতে হবে এমন কোন কথা নেই। তবে হাতের লেখা পরিষ্কার হতে হবে। হাতের লেখা ভালো হলে পরীক্ষকের পরীক্ষার্থীর সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরী করে যার প্রভাব সম্পূর্ণ খাতার উপরেই পড়ে। কাটা-ছেঁড়া কম করার চেষ্টা করবে, কাটা গেলে একটান দিয়ে কাটবে।

🌟প্যারা করে লেখা:
প্যারা করে লিখলে একই সাথে তোমার উপস্থাপিত তথ্য ভালোভাবে শিক্ষকের চোখে পড়ে এবং তোমার উপস্থাপিত তথ্যও সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। উত্তর লেখার সময় পয়েন্ট সহকারে প্যারা করে লিখতে হবে আর খেয়াল রাখতে হবে উভয় প্যারার মাঝে দূরত্ব লাইনের মধ্যবর্তী দূরত্বের দ্বিগুণ হবে।

🌟নানা রঙের কলম ও কালি ব্যবহার:
অনেকে পরীক্ষার খাতায় নানা রঙের কলম ও কালি ব্যবহার করে থাকে। এতে সময় যেমন নষ্ট হয় তেমনি খাতার উপস্থাপনার সৌন্দর্যও নষ্ট হয়।
খাতা মার্জিন করার নিয়ম হল একটি ভালো মানের পেন্সিল দিয়ে মার্জিন করা।
লেখার সময় উপরে ও বামপাশে এক স্কেল এবং নিচে ও ডানপাশে হাফ স্কেল জায়গা ফাঁকা রাখবে।

🌟প্রশ্নপত্র ভালোভাবে পড়া:
পরীক্ষার সময় ধৈর্য সহকারে প্রশ্নের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলো। অনেক শিক্ষার্থীরই অভ্যাস পুরো প্রশ্ন না পড়েই উত্তর করা শুরু করা। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর। প্রশ্নে যে রকম চেয়েছে তাই বুঝিয়ে লেখার চেষ্টা করো। অযথাই এক কথা বারবার লিখে উত্তর অপ্রাসঙ্গিক করলেও নাম্বার তেমন আসে না! তাই খেয়াল রাখো প্রশ্নে কী চেয়েছে।

🌟কখনো কিছু ছেড়ে আসবে না:
পরীক্ষায় খালি খাতা দিয়ে জমা দিয়ে আসার চাইতে কিছু লিখে আসা অনেক অনেক ভালো। হারাবার তো কিছু নেই, তাই না? খালি খাতা দিলে নিশ্চিত ০ পাবে। তার চাইতে কিছু তো লিখে আসতে পারো।

🌟নিশ্চিত প্রশ্ন সবার আগে:
যেটা পারো, সেটা আগে উত্তর করো। জটিল কাজ আগে করে লাভ নাই। যে উত্তর ভালোভাবে পারো না সেটা নিয়ে অযথা সময় নষ্ট করবে না।

🌟গাদা গাদা লুজ শিট নেয়া:
অনেকেরই ধারণা থাকে পরীক্ষায় অনেক লুজ শিট নিয়ে খাতা ভারি হলেই তা বেশি নম্বর প্রাপ্তিতে সহায়তা করবে। এই চিন্তা বাদ দাও। ধর্ম পরীক্ষা বা বাংলা পরীক্ষায় অনেক সময়ে পরীক্ষকেরা খাতার পৃষ্ঠা গুনে নম্বর দেন। কিন্তু সেগুলো বাদে বাকি পরীক্ষায় অতিরিক্ত ইনিয়ে বিনিয়ে লিখে পাতার পর পাতা ভরাবার মানে নাই।

🌟সময় মেপে কাজ করো:
যদি ৩ টা প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট সময় থাকলে অবশ্যই ঘড়ির ধরে প্রশ্নপিছু ২৫–২৮ মিনিট ধরে লিখবে। চেষ্টা করবে পরীক্ষার হলে ডিজিটাল ঘড়ি ব্যবহার করতে, যাতে নিখুঁতভাবে সময়ের হিসাব থাকে।

🌟পরীক্ষা শেষে :
পরীক্ষা শেষে কোনটা ঠিক হলো, কোনটা ভুল হলো তার হিসাব করা একেবারেই বাদ দাও। পরীক্ষা শেষে প্রশ্নটাকে নির্বাসনে পাঠাও। প্রশ্ন নিয়ে চিবিয়ে খেলেও যা লিখে এসেছো তা তো আর পাল্টাবে না, তাই না?

🌟আত্মবিশ্বাস:
পরীক্ষার হলে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হল আত্মবিশ্বাস। পরীক্ষার আগে তুমি যা যা পড়েছো তা সঠিকভাবে খাতায় উপস্থাপন করে আসাটাই মাথায় রাখবে শুধু। আর কিছু নয়! যা শিখে গেলে তা যদি অতিরিক্ত টেনশনে ভুলে গিয়ে লিখে দিয়ে আসতে না পারো তাহলে লাভ নেই। পরীক্ষার হলে প্রশ্ন দেখে ঘাবড়ে যাওয়া যাবে না। আত্মবিশ্বাস রাখতে হবে।

📌পরীক্ষা ছাড়া যেমন কি পড়াশোনা করলে তা মূল্যায়ন করা যায় না, তেমনি পড়াশোনা না করলে পরীক্ষাতেও তুমি যথাযথ মূল্যায়ন পাবেনা। কাজেই নিজেকে এগিয়ে নিতে বেশি বেশি পড়াশোনা করো।

কাজেই সাহস নিয়ে এগিয়ে চলো। সফলতা আসবেই ইন-শা-আল্লাহ ✅

SSC-23 শিক্ষার্থীকে উক্ত পোস্টে ম্যানশন দিন।
দোয়া ও শুভকামনা।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Farmgate
Dhaka

Opening Hours

Monday 06:00 - 12:00
Tuesday 06:00 - 12:00
Wednesday 06:00 - 12:00
Thursday 06:00 - 12:00
Friday 06:00 - 12:00
Saturday 06:00 - 12:00
Sunday 06:00 - 12:00