বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়:
১ :আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন, হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু, এ সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ঔ নাম ই যেন সার্টিফিকেটে থাকে, মোট কথা আপনার জন্মসনদ, সার্টিফিকেট এবং বাবামার এনআইডিতে যেন সেম নাম থাকে
,
২ পাসপোর্ট তৈরি ঃ পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন, এমন যেন না হয় জন্মসনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী
,
( ১,২ নং পয়েন্টে কোনোভাবে ভুল হলে এগুলো সংসোধন বিদেশে পরতে যান বা না যান এমনিতেই জরুরি এবং সংসোদন একটু সময় সাপেক্ষ বিষয়)
,
,
৩ SSC, HSC এর নম্বরপএ এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশব্বিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা
,
৪ সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা
,
৫ IELTS preparation :আইইএলটিএস পরীক্ষার প্রিপারেশন টা একটু আগে থেকেই নেওয়া ভালো, কারন অনেকের কাঙ্খিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে, অনেকে বিশ্ববিদ্যালয়ের সেশন মিস করে ফেলে, যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে যায় যার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যায়
,
৬ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার-গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের জন্য SAT/ ACT পরীক্ষা এবং স্নাতকোত্তর ছাত্রীদের জন্য GRE/ GMAT পরীক্ষার প্রস্তুতিতে আগে থেকে নেওয়া ভালো
,
৭ আপনার পরিচিত বা যে সকল শিক্ষকরা আপনাকে ভালো জানে, এই সকল শিক্ষকদের মধ্য থেকে দুইজন টিচারের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা
,
৮ SOP লেখার প্রিপারেশন ঃ বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য SOP লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিপারেশন অনেক আগে থেকেই নেওয়া ভালো, যে কিভাবে আপনি এটাকে লিখবেন, এর জন্য অভিজ্ঞ ভাইদের সহযোগিতা নেওয়া বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্য কোথা থেকে সহযোগিতা নেওয়া এবং নিজের মতো করে এটাকে প্রস্তুতি নেওয়া যাতে SOP ভাষাটা নিজের মতো করে হয়
,
৯ ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যেতে চাচ্ছেন ওই দেশের মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে রাখা এবং যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন ওই সাবজেক্টটা যেন আপনার পূর্বের পড়া সাবজেক্ট এর সাথে মিল খায়,ধরেন ধরেন আপনি সায়েন্স থেকে এইচএসসি পাশ করছেন সুতরাং আপনাকে এমন কোন সাবজেক্টই পরবর্তীতে চয়েজ করতে হবে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল খায় বা ব্যবসা শিক্ষা বিষয় থেকে আগে পড়াশোনা করে থাকলে এমন সাবজেক্ট পছন্দ করতে হবে যেটা যেন ব্যাবসা শিক্ষার সাথে মিল থাকে
,
১০ আপনার বাজেট, আপনার পছন্দের শহর সহ সব কিছু বিষয় মাথায় রেখে মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় বা কলেজ আগে থেকে পছন্দ করে রাখা
,
১১ আপনি যে সকল বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন সে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেডলাইনের দিকে খেয়াল রাখা এবং সে অনুযায়ী আগে থেকেই আবেদন করা
,
১২ ভলেন্টিয়ার সংগঠনে যুক্ত ঃআপনি যদি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের আবেদন করে সিলেক্ট হতে চান বা স্কলারশীপ পেতে চান এবং সহজেই ভিসা পেতে চান তাহলে কিছু ভলেন্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকা এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখা
,
১৩ বিদেশে গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজেকে নিজের রান্না করে খেতে হবে সুতরাং আগে থেকেই দেশ থেকে রান্না শিখে যাওয়া টা ভালো
,
১৪ যদি সম্ভব হয় ড্রাইভিং শেখা তাহলে শিখে ফেলুন, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন এবং যদি আরও সম্ভব হয় তাহলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে পারেন
,
১৫ যদি সম্ভব হয় তাহলে কম্পিউটারে নিজের স্কিল দেশ থেকে আপগ্রেড করে যান যেমন microsoft-office, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের কাজ শেখা এবং সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন এটা বিদেশে আপনাকে অনেক সাপোর্ট দিবে
,
আমার কাছে এই ১৫ টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ মনে হয়ছিল, আশা করি অনেকের কাজে আসবে ।
#সংগৃহীত
A2Z China Study
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A2Z China Study, Educational consultant, 39/1 Rankin Street, Wari, Dhaka.
Last chance to enter in china in 2024 for a bachelor degree.
✅️Bachelor Degree Scholarship in Zhengzhou city, China.
📌 Location: Zhengzhou, Henan
🔶 Intake: Sept 2024
💠 Age limit: 25
🗣️ Instruction Language: English
♨️Scholarship Coverage:
Tuition+Accommodation=7000RMB
🔰Available majors:
∆ International trade
∆ Business administration
🚫 Country restriction: Afghanistan and Yemen Not accepted
📣for more details please feel free to contact Team A2Z China Study
👉বিদেশ যেতে চাইলে নিচের এই ভুলগুলো করা যাবে না!
‘সবাই বিদেশ যাচ্ছে, আমিও যাবো’ –এই চিন্তা থেকে যারা বিদেশ যেতে চায়, তারা অনেকগুলো ভুল করে। এই ভুলের কারণে তাদের বিদেশ যাওয়া বিলম্ব হয়। এমনকি ভুল সংশোধন করতে অনেকের লক্ষাধিক টাকাও ব্যয় করতে হয়!
◾ ১. আপনি যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছেন বিদেশ যাবেন, সেটা আগামী মাসে হোক বা ২ বছর পর হোক, আপনাকে অনেকগুলো ডকুমেন্টস রেডি করতে হবে। প্রথমত আপনার ভোটার আইডি কার্ড, আপনার মা-বাবার ভোটার আইডি কার্ড, আপনার জন্ম-নিবন্ধন, আপনার SSC-HSC সার্টিফিকেট, মার্কশিট সবগুলোতে কয়েকটা বিষয় একই আছে কিনা দেখতে হবে।
👉 আপনার নামের বানান (বাংলা-ইংরেজি) সবগুলোতে এক কিনা
👉 আপনার জন্ম-তারিখ এক কিনা
👉 আপনার মা-বাবার নামের বানান এক কিনা
সাধারণত প্রায় ৮০% মানুষেরই এসব ডকুমেন্টসে ভুল থাকে। বিদেশ না গেলেও এগুলো ঠিক করা লাগবে। বিদেশ যেতে চাইলে তো ঠিক না করে উপায় নেই।
◾২. পাসপোর্ট রেডি করে ফেলতে হবে।
আমাদের অনেক শিক্ষার্থী IELTS –এ ভর্তি হবার পর পাসপোর্ট রেডি করে। এটা স্ট্রাটেজিক্যাল ভুল। আপনি IELTS –এ ভর্তিই হয়েছেনই বিদেশ যাবার জন্য। IELTS দিতে চাইলেও পাসপোর্ট থাকাই লাগবে। তাহলে আপনি কেনো IELTS –এর প্রস্তুতি নেবার সময় পাসপোর্ট বানাবেন?
ঐ সময় বেশিরভাগের মনোযোগ বিঘ্ন ঘটে। পাসপোর্ট বানানোর সময় দৌড়াদৌড়ি করতে হয়। ভুল হলে দুশ্চিন্তা করতে হয়। এর ফলে IELTS প্রস্তুতি কয়েকদিন ঠিকমতো হয় না।
ভালো রেজাল্ট করতে গেলে নির্বিঘ্নে পড়ালেখা জরুরি। এজন্য IELTS –এ ভর্তি হবার আগেই পাসপোর্ট বানানো থেকে শুরু করে ডকুমেন্টস সংশোধনের জন্য যা যা প্রয়োজন, সব তৈরি করে নিন।
◾৩. আপনার সংগৃহীত SSC-HSC সার্টিফিকেট, মার্কশিট এবং অনার্স সম্পন্ন করলে সেটার মার্কশিট শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভ্যারিফাই করে নিন।
অনেকেই এটা জানেন না। যখন এটা দরকার হয়, তখন দৌড়াদৌড়ি করেন। কেউ কেউ তো আবার এসব কাজের জন্যও দালাল খুঁজেন। এটা একটা বদ-অভ্যাস। কারণ, এখন অনলাইনে খুব সহজে এগুলো শেখা যায়। প্রক্রিয়া অনুসরণ করে নিজে নিজেই প্রায় ৯৫% ভুল সংশোধন করা যায়।
◾৪. আপনি নিজের পাসপোর্ট আবেদন করা নিজেই শিখুন।
শিখতে লাগবে সর্বোচ্চ ১০ মিনিট, পাসপোর্ট আবেদন করতে লাগবে আরো ১০ মিনিট।
এটা শুধুমাত্র পাসপোর্ট আবেদনের টাকা বাঁচানোর জন্যই করবেন না। বরং এটা একটা স্কিল। বিদেশে গেলে এরকম অনেক কাজ অনলাইনে আপনাকেই করতে হবে, তখন ‘দালাল’ পাবেন না!
আপনি যদি একবার এরকম কাজ করেন, সেটা পাসপোর্টের আবেদন হতে পারে, ভুল সংশোধনের কাজ হতে পারে, আপনার মধ্যে তখন আত্মবিশ্বাস তৈরি হবে।
আমাদের বেশিরভাগ শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস নেই। তারা অনার্সে পড়ে, অনার্স-মাস্টার্স পাশ করেও নিজের পাসপোর্ট নিজে আবেদন না করে দোকানে গিয়ে করায়। সেই আবেদন তারা করে, যাদের যোগ্যতা তারচেয়েও কম!
সফল হবার অন্যতম শর্ত হলো আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস একবার যদি আপনার মধ্যে তৈরি হয়, আপনাকে কেউ আটকাতে পারবে না।
পৃথিবীর অনেক যোগ্য মানুষও সফল হতে পারে না আত্মবিহস্বাসের অভাবে, অন্যদিকে অনেক কম যোগ্যতাসম্পন্ন মানুষও সফল হয় শুধুমাত্র আত্মবিশ্বাসের কারণে।
◾ ৫. আপনি পড়ালেখা ছাড়া কোনোদিন আর কোনো কাজ করেননি। রাঁধতে পারেন না, বাইক চালাতে পারেন না, প্রাইভেট কার চালাতে পারেন না; এমনকি সাইকেল চালাতেও পারেন না।
তাহলে বিদেশ গিয়ে সার্ভাইভ করা আপনার জন্য অনেক কঠিন হবে। এজন্য দেশে থাকতেই আপনি অন্তত চলনসই রান্না এবং প্রাইভেট কার বা অন্তত সাইকেল চালানো শিখে ফেলুন।
দেশে অনেক কাজ ম্যানুয়ালি হয়। কিন্তু, বিদেশে গেলে বেশিরভাগ কাজ কম্পিউটারে করতে হবে। কম্পিউটারের বেসিক ফাংশন শিখে নিন।
আমাদের দেশে যেরকম রাস্তার পাশেই কম্পিউটারের দোকানে গেলে সব আবেদন করে দেয়, বিদেশে এই সুযোগ যেমন কম, তেমনি ডলার-পাউন্ড ব্যয় করেই এগুলো করতে হবে।
অথচ নিজে সপ্তাহখানেক বা মাসখানেক সময় দিয়ে এগুলো শিখতে পারলে তখন কারো মুখাপেক্ষী হওয়া লাগবে না।
👉এই লেখাটি অনেকের কাজে আসবে। আপনি share করলেই আপনার কাছের মানুষজনও উপকৃত হবে। আরও নতুন নতুন পোস্ট পেতে পেজটি Follow করে রাখুন।
আপনাদের সর্বাঙ্গীন সফলতা কামনায়-
A2Z China Study
12/09/2024
চাইনিজ বিশ্ববিদ্যালয়গুলি গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিক শ্রেষ্ঠত্বের উপর জোর দেওয়ার জন্য পরিচিত। সিংহুয়া বিশ্ববিদ্যালয়, পিকিং বিশ্ববিদ্যালয় এবং ফুদান বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলি বিশ্ব বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে উচ্চ স্থান অধিকার করে এবং সারা বিশ্ব থেকে শিক্ষার্থীদের আকর্ষণ করে।
চীনে অধ্যয়নের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অসংখ্য বৃত্তির সুযোগ রয়েছে। চীনা সরকার, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সংস্থা চীনা সরকারী বৃত্তি, কনফুসিয়াস ইনস্টিটিউট বৃত্তি এবং বিশ্ববিদ্যালয়-নির্দিষ্ট বৃত্তি সহ বিভিন্ন বৃত্তি প্রদান করে। এই বৃত্তিগুলি টিউশন ফি, জীবনযাত্রার খরচ এবং এমনকি ভ্রমণের খরচ কভার করতে পারে, যা চীনে শিক্ষাকে আরও অ্যাক্সেসযোগ্য এবং আকর্ষণীয় করে তোলে।
চীনে অধ্যয়ন শুধুমাত্র একটি উচ্চ মানের শিক্ষা প্রদান করে না বরং শিক্ষার্থীদের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক অভিজ্ঞতায় নিমজ্জিত করে, তাদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি এবং কর্মজীবনের সুযোগ বৃদ্ধি করে।
ছবিটি: চায়নার একটি বুলেট ট্রেনে তোলা
11/09/2024
A2Z China Study
March intake 2025
আসসালামু আলাইকুম।
সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের A2Z চায়না স্টাডির পথ চলাতে।বিশাল এই পথ চলায় আমরা আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায় আরো বিশাল দূর।
চায়নাতে পড়ালেখা এবং A 2 Z স্টাডি নিয়ে সংক্ষিপ্ত বিবরন দেখুন নিচের ভিডিওতে
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka
1203