হুমায়রা ফাউণ্ডেশন/Humayra Foundation

হুমায়রা ফাউণ্ডেশন/Humayra Foundation

Share

To Be a Man Just for Humanity

11/04/2023
26/11/2022

কিছু করতেন চাইলে এবং সত্যিকার্থেই ভালো কিছু করতে চাইলে অর্থ বা বিত্তবান হওয়ার চিন্তা ভাবনার পূর্বে আপনার বর্তমানে যতটুকু আছে তাই নিয়ে কাজে নেমে পরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।। দেখুন এই শাক বিক্রেতা স্বশিক্ষিতা যে কিনা মানুষের কাছে হাত পেতে পেতে,নিজের সবজি বিক্রি আয় থেকে সব কিছু সামলে নিয়েই তবে মানুষের জন্য একটা নয় দু - দুটো হাসপাতাল বানিয়ে দিলেন!!।
অথচ আমরা কি করতেছি??,,আমরা বলে বেড়াই টাকা হলে,অনেক সম্পদশালী হওয়ার পর এই করবো,ঐ করবো ইত্যাদি ইত্যাদি.... আসলে সবটাই অজুহাত মাত্র........... সময়ক্ষেপণ ছাড়া আর কিছুই নয়।।

চলুন এখনি,এখন যা আছে,যতটুকু আছে তা নিয়েই ছুটে চলি সামনের দিকে,কেনো অপেক্ষা করবো? কিসের জন্য অপেক্ষা করবো??অপেক্ষা করতে গিয়ে যদি আমিই হারিয়ে যাই পৃথিবী থেকে!! কিংবা ভুলে যাই আবার??যদি মহৎ ও মানুষের জন্য মানবিক হওয়ার সুযোগ হারিয়ে ফেলি!!

তার চেয়ে বরং এখনি আসুন সকলে মিলেমিশে আমাদের চারপাশটাকে একটু মানুষ ও মানবিকতার চাঁদরে সাজিয়ে তুলি।।

হুমায়রা ফাউণ্ডেশন/Humayra Foundation এর
সাথে চলুন একসাথে ,,নিরাপদ ও মানবিক সমাজ বিনির্মানে ভূমিকা রেখে যাই সকলে মিলে।।

25/11/2022

ওদের জন্য আপনি একজন মানুষ হিসেবে কি ভাবছেন??
আপনার ভাবনাকে আমাদের সাথে শেয়ার করুন।।

29/10/2022

এমন বাংলাদেশ আমরা কেউ চাই না!
তাহলে চলুন একসাথে ভালো কিছু করি,স্বপ্নের বাংলাদেশ গড়ি।।

চলুন,, দলমত নির্বিশেষে সকল ভেদাভেদের উর্ধ্বে উঠে মানুষের পাশে দাড়াই।।মানুষ ও মানবিক হয়ে উঠার চেষ্টা করি।

হুমায়রা ফাউন্ডেশন,
বাংলাদেশ।।

10/10/2022

আসসালামু আলাইকুম,
আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,হুমায়রা ফাউন্ডেশন পথ শিশুদের নিরাপদে বেড়ে ওঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে আবাসন ব্যবস্থায় শিক্ষা কর্মসূচীর মাধ্যমে কাজ শুরু করেছে,একই সাথে অসহায় বিপদ গ্রস্থ মানুষের পাশে দাড়ানোর সাধ্যের মধ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

যে সকল সদস্য আর্থিক, কায়িক এবং পরামর্শগত সহযোগিতার মাধ্যমে হুমায়রা ফাউন্ডেশনের পথ চলাকে প্রত্যহ সহজ থেকে সহজ করে তুলছেন আপনাদের সকলের প্রতি হুমায়রা ফাউন্ডেশন কৃতজ্ঞতা প্রকাশ করছে।।

02/05/2022

আসসালামু আলাইকুম,
যারা আমাদেরকে সহযোগিতা করেছেন,এবং সহযোগিতার মাধ্যমে সব সময় অসহায় মানুষের পাশে থাকার ইচ্ছা পোষণ করেছেন আপনাদের প্রতি হুমায়রা ফাউণ্ডেশন কৃতজ্ঞ এবং ইদুল ফিতরের শুভেচ্ছা।।

হুমায়রা ফাউণ্ডেশন।।

05/04/2022

হুমায়রা ফাউণ্ডেশন তার কর্মপদ্ধতি ও গঠনতন্ত্র সম্পর্কে অবগত থেকে আর্তমানবিক কাজের অংশ হয়ে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে অঙ্গিকারাবদ্ধ থেকে সমাজের অবহেলিত পথ শিশুদের শিক্ষা, বাসস্থান, প্রশিক্ষণ প্রদান পূর্বক সমাজের মুলধারা সংযুক্ত করতে চান,তারা আমাদের সাথে যোগাযোগ করুন।সবাই কাধে কাধ মিলিয়ে শক্ত হাতে সামাজিক প্রতিবন্ধকতার মোবাকিলা করে আগামীর দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে বাংলাদেশের জন্য শপথ নেই।।

****যারা হুমায়রা ফাউন্ডেশনের সদস্য হতে আগ্রহী তাদেরকে মেইলে তথ্য প্রেরণ ও মেসেজে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।।

Photos from হুমায়রা ফাউণ্ডেশন/Humayra Foundation's post 03/04/2022

ওদেরকে হয়ত আপনিও দেখেছেন কখনো কবি নজরুল ইসলামের কবর প্রাঙ্গণে,কখনো বা জাদুঘরের সামনে,আবার কখনো টিএসসিতে!!

হ্যাঁ এটা সত্য পথশিশুদের নিয়ে প্রতিদিন বহু স্বেচ্ছাসেবী সংগঠন,বিভিন্ন পার্ক বা রাস্তার পাশে ওদের পড়াশুনার দৃশ্য আমাদের প্রায়শই চোখে পরে।তাদের এই অক্লান্ত পরিশ্রম ও চেষ্টা খুব একটা কার্যকরী ফলাফল নিয়ে আসছে না।

তাই হুমায়রা ফাউন্ডেশন চায় ওদের জন্য একটি কার্যকরি দীর্ঘমেয়াদী পারিবারিক নিরাপদ সুস্থ্য পরিবেশ তৈরী করতে, যা ওদেরকে সুশিক্ষার মাধ্যমে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে কাজ করবে,ইনশাল্লাহ

আপনি কি আমাদের সাথে এই মহতি কাজের অংশ হতে চাচ্ছেন??তাহলে আজই যোগাযোগ করুন।।

আসুন "অন্ধকারে আলোর মিছিল" নিয়ে সমাজটাকে সামনের দিকে টেকসই বাংলাদেশ বিনির্মাণে হাতে হাত রেখে এগিয়ে যাই।।

30/03/2022

৩। লক্ষ্য ও উদ্দেশ্যঃ
নিম্নের উদ্দেশ্যাবলী বাস্তবায়নের জন্য এই"হুমায়রা ফাউন্ডেশন "প্রতিষ্ঠা করা হলো। এটি হবে অসহায়,এতিম দুস্থ ও পথশিশুদের (৫-১৮ বছরের)জন্য পারিবারিক পরিবেশে সুস্থ্য ও নিরাপদে একজন দক্ষ ও সুনাগরিক/মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে একটি অরাজনৈতিক, অলাভজনক, বেসরকারী, স্বেচ্ছাসেবী এবং দাতব্য সংস্থা।
সকল উদ্দেশ্যাবলী বাস্তবায়নের পূর্বে সরকারী কর্তৃপক্ষ/উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করতে হবে এবং রাষ্ট্রকর্তৃক গৃহিত সকল বিধি নিষিধ অনুসরণ ও অনুকরণ করনে বদ্ধ পরিকর থেকে এস. ডি.জি (SDG) লক্ষ্য (দারিদ্র বিলোপ,ক্ষুধা মুক্তি,মানসম্মত শিক্ষা,টেকসই নগর ও সমাজ)পূরণে রাষ্ট্রের স্বার্থে কাজ করা।

30/03/2022

৭)কর্মপদ্ধতিঃ

ক. প্রথমত,
(রেসকিউ টিম কর্তৃক)যে সকল পথশিশু ও এতিম শিশুরা/ভবঘুরে শিশুরা পার্কে কিংবা রাস্তাঘাট, স্টেশনসমূহে রাত্রিযাপন সহ ভিক্ষাবৃত্তি বা নেশা/ড্যান্ডি নিয়ে দিন পার করছে,একই সাথে চুরি বা নানা অপরাধে জড়িয়ে পরার ঝুকিতে বসবাস করছে,তাদেরকে সনাক্ত করা

খ.(রেসকিউ টিম)প্রত্যেকেটা শিশুর নিকটবর্তী আইনশৃঙ্খলা সদস্যদের সাহায্য তাদেরকে সুস্থ্য ও নিরাপদ পারিবারিক পরিবেশে নিয়ে আসার জন্য রাজি করানো।

গ. ( পরিচালনা পরিষদ টিম)সমাজসেবা অধিদপ্তর /উপযুক্ত কর্তৃপক্ষের যথাযথা অনুমোদন সাপেক্ষে নির্দিষ্ট হুমায়রা ফাউণ্ডেশন কর্তৃক আবাসন প্রকল্পে নিয়ে আসা।

ঘ.(আবাসন প্রকল্প টিম/প্রশিক্ষক টিম)থাকা,খাওয়া, পড়াশুনা ও প্রাধান্য ভিত্তিতে কারিগরি প্রশিক্ষণের সুব্যবস্থা নিশ্চিত করা।

ঙ. সবশেষ পর্যায়ে (সমাজে মূলধারায় সংযুক্তকরণ টিম), প্রশিক্ষণ যোগ্যতা সাপেক্ষ্য এবং বয়সের বিবেচনায় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Humayra Foundation#Lalbagh
Dhaka
1211