Elmoon-Noor Ideal School

Elmoon-Noor Ideal School The future is here.

25/06/2026
25/06/2026

ইলমুন-নূর আইডিয়াল স্কুলের সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে আগামী ২৮/০৬/২০২৬ইং তারিখ, রোজ রবিবার সকাল ৯টা-প্লে থেকে পঞ্চম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট কার্ড দেওয়া হবে।

21/05/2026

দ্বিতীয় সাময়িক ও মাসিক পরীক্ষা-২০২৬ সাজেশন দেওয়া হচ্ছে।

21/05/2026

ইলমুন-নূর আইডিয়াল স্কুলের সম্মানিত সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র "ঈদুল আযহা" উপলক্ষে আগামী ২৩-০৫-২০২৬ ইং তারিখ থেকে ০৬-০৬-২০২৬ ইং তারিখ স্কুলে যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ০৭-০৬-২০২৬ ইং তারিখ রোজ রবিবার যথারীতি স্কুলের কার্যক্রম চলবে।
সবাইকে পবিত্র "ঈদুল আযহার" শুভেচ্ছা।

08/05/2026

সম্মানিত সকল অভিভাবক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী শনিবার শ্রুতিলিপি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মর্নিং শিফটের (৩য়-৫ম শ্রেণী) পরীক্ষা সকাল ৮:৩০ টা শুরু হবে।
পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ২০ মিনিট পূর্বে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

07/05/2026

সম্মানিত সকল অভিভাবক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী শনিবার শ্রুতিলিপি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মর্নিং শিফটের পরীক্ষা সকাল ৮:৩০ টা শুরু হবে।
পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ২০ মিনিট পূর্বে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

29/04/2026

বিশেষ ঘোষণা:
বৈরী আবহাওয়ার কারণে আজকে বিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখা হয়েছে।

১ম সাময়িক পরীক্ষা - ২০২৬
22/04/2026

১ম সাময়িক পরীক্ষা - ২০২৬

21/04/2026

এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। মহান আল্লাহ তোমাদের সুস্থতা, মেধার সঠিক ব্যবহার এবং পরীক্ষায় উত্তম ফলাফল নিশ্চিত করুন।
মাথা ঠান্ডা রেখে, আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দাও এবং সময়ের সঠিক ব্যবহার করো

পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও আমল:
পড়ার শুরুতে: رَبِّىْ زِدْنِىْ عِلْمًا (রব্বি জিদনি ইলমা - হে আমার রব! আমার জ্ঞান বাড়িয়ে দিন) ।
কঠিন কাজ সহজ করার দোয়া: اللَّهُمَّ لَا سَهْلَ إلاَّ مَا جَعَلْتَهُ سَهْلاً (আল্লাহুম্মা লা-সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান... - হে আল্লাহ, আপনি যা সহজ করে দেন তা ছাড়া কোনো কিছুই সহজ নেই)।
পরীক্ষার আগের রাতে: আত্মবিশ্বাসের সাথে রিভিশন দাও, অযথা টেনশন না করে পর্যাপ্ত ঘুমাও।
পরীক্ষার হলে: প্রশ্নপত্র পাওয়ার পর বিসমিল্লাহ বলে শুরু করো, যা জানো তা গুছিয়ে লেখো এবং কোনো প্রশ্ন না ছেড়ে সবগুলোর উত্তর লিখে এসো
তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ তোমাদের সহায় হোন।

21/04/2026

আব্রাহাম লিংকন এর বিখ্যাত চিঠি।

মাননীয় মহোদয়,

আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন-এটাই আপনার কাছে আমার প্রত্যাশা।

আমার পুত্রকে অবশ্যই শেখাবেন-সব মানুষই ন্যায়পরায়ন নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়।তাকে এও শিখাবেন-প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকেন। তাকে শেখাবেন-পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চাইতে একটি উপার্জিত ডলার অধিক মুল্যবান। এও তাকে শিখাবেন-কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগেভাগেই একথা বুঝতে শেখে-যারা পীড়নকারী তাদেরকে সহজেই কাবু করা যায়। বইয়ের মাঝে কী রহস্য লুকিয়ে আছে, তাও তাকে শেখাবেন।

আমার পুত্রকে শেখাবেন, বিদ্যালয়ে নকল করে পাশ করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশী সম্মানজনক। নিজের উপড় তার যেন সুমহান আস্থা থাকে-এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে।

তাকে শেখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এ শক্তি পায়-হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরন নাকরার। সে যেন সবার কথা শোনে এবং সত্যের পর্দায় ছেঁকে যেন শুধু ভালটাই শুধু গ্রহন করে-এ শিক্ষাও তাকে দেবেন।

সে যেন শেখে দূঃখের মাঝে কীভাবে হাসতে হয়। আবার কান্নার মাঝে লজ্জা নেই-সেকথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয়, নির্মম তাদেরকে সে যেন ঘৃনা করতে শেখে আর অতিরিক্ত আরাম-আয়েশ থেকে সাবধান থাকে।

আমার পূত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেননা, কেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস নাথাকে, থাকে যেন তার সাহসী হবার ধৈর্য। তাকে এ শিক্ষাও দেবেন-নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি।

ইতি আপনার বিশ্বস্ত,

আব্রাহাম লিঙ্কন

Address

Bangladesh, Jatrabari, Kazla Nayanagar-1236
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Elmoon-Noor Ideal School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category