Equria Model High School

Equria Model High School

Share

সীমিত ব্যয়ে মানসম্মত শিক্ষার নিশ্চয়তা

Photos from Equria Model High School's post 20/04/2026

এস এস সি-২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া এবং ২০২৫- কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের কিছু স্মরণীয় আলোকচিত্র।

29/12/2025

শেষ হলো আরেকটি শিক্ষাবর্ষ, শুরু হবে নতুন স্বপ্নের পথ✊
শেখা, চেষ্টা আর সাফল্যের গল্প নিয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শেষ দিন ও ফলাফল ঘোষণা।

ইকুরিয়া মডেল হাই স্কুল...
২৯ ডিসেম্বর, ২০২৫

Photos from Equria Model High School's post 18/12/2025

আজ ইকুরিয়া মডেল হাই স্কুলে অনুষ্ঠিত হলো সকল শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার খাতা প্রদর্শন।
এই আয়োজনটি ছিল শুধু ফলাফল দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়—বরং এটি ছিল শেখা, বোঝা এবং এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

খাতা হাতে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল নানান অনুভূতির ছাপ—
😊 সাফল্যের হাসি,
😔 প্রত্যাশা পূরণ না হওয়ার সামান্য কষ্ট,
আর 💪 আগামী দিনে আরও ভালো করার দৃঢ় প্রত্যয়।

শিক্ষক-শিক্ষার্থী এবং অবিভাবকদের সবার সম্মিলিত অংশগ্রহণে আজকের দিনটি কেটেছে এক আনন্দঘন ও শিক্ষামূলক পরিবেশে। এমন মুহূর্তগুলোই শিক্ষাজীবনকে করে তোলে স্মরণীয়।

সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
📸 ছবিতে ধরা রইলো আজকের কিছু সুন্দর মুহূর্ত।

— ইকুরিয়া মডেল হাই স্কুল
১৮ই ডিসেম্বর, ২০২৫

Photos from Equria Model High School's post 22/07/2025

ইকুরিয়া মডেল হাই স্কুলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজ মঙ্গলবার, ইকুরিয়া মডেল হাই স্কুল প্রাঙ্গণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সকলেই গভীর শ্রদ্ধা ও সহমর্মিতার সাথে দোয়ায় অংশগ্রহণ করেন।

21/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ইকুরিয়া মডেল হাই স্কুল পরিবার মর্মাহত।

নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করছি।

নিষ্পাপ শিক্ষার্থীসহ সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

Photos from Equria Model High School's post 14/07/2025

#এসএসসি ২০২৫ পরীক্ষায় ইকুরিয়া মডেল হাই স্কুল-এর সাফল্য

মোট পরীক্ষার্থীঃ ৪৪ জন
মোট কৃতকার্যঃ ৩৮ জন
পাশের হারঃ ৮৮.৩৬%

জিপিএ - ৫ (A+) : ৩ জন
Golden A+ : ২ জন
জিপিএ- ৪ (A) : ১৫ জন
জিপিএ- ৩.৫ (A-) : ৬ জন

এসএসসি ২০২৫ পরীক্ষায় কৃতকার্য সকলকে

শুভেচ্ছা ও অভিনন্দন !

সকলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি

Photos from Equria Model High School's post 08/07/2025

ইকুরিয়া মডেল হাই স্কুলে চালু হয়েছে শ্রেণিভিত্তিক সাপ্তাহিক বিতর্ক প্রতিযোগিতা। শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে প্রতি বৃহস্পতিবার বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তারা দূর্দান্ত পারফর্ম করছে এবং এই প্রতিযোগিতাকে খুব ভালভাবে গ্রহণ করেছে।

এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে বইয়ের পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করার সুযোগ হচ্ছে। এজন্য তারা উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশগ্রহণ করছে।

আমরা আশা ও বিশ্বাস করি, ওদের মধ্য থেকে একদিন দেশ সেরা বিতার্কিক তৈরি হবে। ইনশাআল্লাহ।

সবার জন্য শুভকামনা

06/07/2025

আমাদের নতুন প্রধান শিক্ষকের নতুন নতুন উদ্যোগে ইকুরিয়া মডেল হাই স্কুল অত্র এলাকার সেরা স্কুল হয়ে উঠছে।

19/01/2021

আগামী সপ্তাহ থেকে ১০ম শ্রেণী ও এস.এস.সি. পরীক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু হবে।

30/11/2020

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ২য় সাময়িক পরীক্ষার ফলাফল আগামীকাল ১ডিসেম্বর সকাল ১১টায় প্রদান করা হবে।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Dhaka

Opening Hours

Monday 08:00 - 16:30
Tuesday 08:00 - 16:30
Wednesday 08:00 - 16:30
Thursday 08:00 - 16:30
Sunday 08:00 - 16:30