25/02/2022
একেবারে অল্প কথায় বললে, রাশিয়া-ইউক্রেন সংঘাতের মূল বিষয় 'ন্যাটো'
ন্যাটো (NATO- North Atlantic Treaty Organisation) হলো ৩০ টি দেশের একটা সামরিক জোট যা ১৯৪৯ সালে গঠিত হয়। এর নেতৃত্বে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। আরো সহজ করে বললে ন্যাটো হলো আমেরিকার নেতৃত্বাধীন ৩০ টি দেশের একটি জোট যারা একত্রে মিলে কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে!
ইরাকে আমেরিকা মূলত যুদ্ধ করলেও সেখানে ন্যাটোর অন্যান্য সদস্যরা যেমন, ব্রিটেন, কানাডা ইত্যাদি দেশও কিন্তু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে। ন্যাটোতে পারমাণবিক শক্তিধর আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ছাড়াও অর্থনৈতিক পরাশক্তি জার্মানি, স্পেন, ইতালি, কানাডা রয়েছে। সবগুলো দেশের সামরিক শক্তি একসাথে নিলে হয় ন্যাটো। বুঝতেছেন? এখানেই সমস্যাটা।
আমেরিকার নেতৃত্বাধীন সাবেক পুঁজিবাদী ব্লকের শক্তি ন্যাটো, অন্যদিকে সমাজতান্ত্রিক ব্লকের হাতে এরকম কোন শক্তি আপাতত নেই (সোভিয়েত ইউনিয়ন এর নেতৃত্বাধীন ওয়ারশ চুক্তি ছিল যা ১৯৯১ সালে বিলুপ্ত হয়)। চায়না এবং রাশিয়া আলাদাভাবে শক্তিশালী রাষ্ট্র হলেও সামরিক কোন জোটে তারা সরাসরি নেই এবং দুই দেশের সরাসরি স্বার্থ এক এবং অভিন্ন নয়।
এদিকে সাবেক সোভিয়েত রাষ্ট্র বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটবিয়া, লিথুনিয়া, রোমানিয়া এবং স্লোভাকিয়া ইতোমধ্যে ন্যাটোর সদস্য হয়ে গেছে! ২০১৪ সালে ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইউকোনোভিচ এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। এরপর ইউক্রেন চালাচ্ছে মার্কিনপন্থী সরকার। তারাও চাচ্ছে ন্যাটো জোটে যোগ দিতে। রাশিয়ার আপত্তি হলো ইউক্রেন যদি ন্যাটো জোটে যোগ দেয়, তাহলে রাশিয়ার সীমানায় মার্কিন যুক্তরাষ্ট্র পৌঁছে যাবে এবং আসলেই পৌঁছে যাবে। (রাশিয়া-ইউক্রেন সীমান্তের দৈর্ঘ্য দীর্ঘ ২২৯৫ কিলোমিটার!) এতে রাশিয়ার শক্তি নিশ্চিতভাবেই হ্রাস পাবে এবং নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
এই সংকটকে কিউবার ক্ষেপনাস্ত্র সংকটের সাথে তুলনা করা যায়। ১৯৬২ সালে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ৯০ কিলোমিটার দূরে কিউবায় পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল। পরে যুক্তরাষ্ট্রের সাথে বহু দেনদরবারের মাধ্যমে রাশিয়া এই ক্ষেপণাস্ত্র সরিয়ে নেয়। রাশিয়ার যুক্তি হলো, ইউক্রেন ন্যাটোর সদস্য হলে ইউক্রেনের মাটি ব্যবহার করে ন্যাটো বা আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা সহজেই নিতে পারবে, তখন রাশিয়ার কিছু করার থাকবে না। তাই যেকোনো মূল্যে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে দেওয়া হবে না।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। রাশিয়া অনেক বড় দেশ হলেও এর বেশিরভাগ সীমান্ত বরফে আচ্ছাদিত। কৃষ্ণসাগরে প্রবেশ, ভূমধ্যসাগরে প্রবেশ বা ইউরোপের সাথে বাণিজ্য সবকিছুর জন্য রাশিয়ার কাছে ইউক্রেন হলো অত্যাবশ্যকীয় একটি দেশ। রাশিয়া নিশ্চিতভাবেই চাইবে না সেখানে পশ্চিমাপন্থী কোন সরকার থাকুক, আর সে সবসময় টেনশনে থাকুক। সুতরাং সে নিজের পছন্দের কাউকে বসাবেই।
যুদ্ধ খুব কঠিন একটি বিষয়। এর পরিণাম আসলেই ভয়াবহ। এই যুদ্ধ হয়তো পৃথিবীর ইতিহাস পাল্টে দিবে। তবে সবচেয়ে বড় ভুক্তভোগী হবে সাধারণত মানুষ! 😢
যুদ্ধ ক্ষণস্থায়ী হোক, শান্তি নেমে আসুক ধরণীতে..
© Jonayed Hossain
19/02/2022
বিইউপিতে ভর্তি পরীক্ষার সার্কুলার ঘোষণা করা হয়েছে অফিসিয়ালি-
🛑 আগামী মার্চ মাসের ১১ ও ১২ তারিখে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
🛑 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল রবিবার (২০ ফেব্রুয়ারি) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
🛑 ৩ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
🛑 ২০২০ ও ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীেক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।
🛑 বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১১ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ১২ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত নেওয়া হবে।
🛑 ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় একযোগে এসব ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে মৌখিক পরীক্ষা হবে ঢাকায় বিইউপির ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
07/03/2021
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে পদক পাচ্ছেন- প্রয়াত এ কে এম বজলুর রহমান, শহীদ আহসানউল্লাহ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ এবং আখতারুজ্জামান চৌধুরী বাবু।
বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মৃন্ময় গুহ নিয়োগী, সাহিত্যে মহাদেব সাহা, সংষ্কৃতিতে আতাউর রহমান ও গাজী মাজহারুল আনোয়ার এ পুরস্কার পাচ্ছেন।
সমাজসেবা/জনসেবা ক্যাটাগরিতে পাচ্ছেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন এবং গবেষণা ও প্রশিক্ষণে পাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ বিশিষ্টজন ও এক প্রতিষ্ঠান
27/02/2021
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
মোট – ৫০টি
মোট জনসংখ্যার – ১.১০%
মোট >> ১৫লাখ ৮৬হাজার ।
1. চাকমা ভাষায় প্রথম উপন্যাস ফেবো।
2. মাহাতো ভাষায় প্রথম উপন্যাস কারাম, উপন্যাস টি রচনা করেন উজ্জল মাহাতো।
3. মাতৃতান্ত্রিক উপজাতি- গারো, খাসিয়া।
4. পিতৃতান্ত্রিক উপজাতি- মারমা ও হাজং
5. উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি- বিরিশিরি, নেত্রকোণা (প্রথম প্রতিষ্ঠিত; ১৯৭৭ সালে)
6. ট্রাইবাল কালচারাল ইন্সটিটিউট- রাঙামাটি
7. ট্রাইবাল কালচার একাডেমি- দিনাজপুর
8. পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের বর্ষবরণকে সামগ্রিকভাবে বলা হয়- বৈসাবি
9. ত্রিপুরাদের কাছে বর্ষবরণ–বৈসু
10. মারমাদের কাছে বর্ষবরণ–সাংগ্রাইং
11. চাকমাদের কাছে বর্ষবরণ—বিঝু নামে পরিচিত ।
12. একমাত্র খেতাবপ্রাপ্ত আদিবাসী/উপজাতি মুক্তিযোদ্ধা- ইউ কে চিং (বীর বিক্রম)
13. ইউ কে চিং ছিলেন—মারমা উপজাতি ।
14.মাহাতোদের ভাষার নাম কুড়মালি।
15. মুসলিম- পাঙন
16. জনসংখ্যায় সবচেয়ে বেশি – চাকমা ।
17. ‘চাকমা’ শব্দের অর্থ—মানুষ ।
18. চাকমা –চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান (চট্টগ্রামের খাবার)
19. চাকমা বিদ্রোহের নায়ক- জুম্মা খান (কার্পাস বিদ্রোহ) (১৭৭৬-৮৭)
20. চাকমাদের কাছে বর্ষবরণ—বিঝু নামে পরিচিত ।
21.মাহাতোদের প্রধান উৎসব সহরায়।
22. সাঁওতাল বাস করে–রাজশাহী, রংপুর, বগুড়া ও দিনাজপুর
23. সাঁওতাল বিদ্রোহের নায়ক- ২ ভাই কানু আর সিদু (১৮৫৫-৫৬)
24. সবচেয়ে বেশি উপজাতি বাস করে–পার্বত্য চট্টগ্রামে ।
25. পার্বত্য চট্টগ্রামে উপজাতি বাস করে- ১৩টি
26. পার্বত্য চট্টগ্রামের প্রাচীনতম অধিবাসী- মুরং বা ম্রো
27. রাখাইনরা এসেছে- মায়ানমার থেকে
28. ত্রিপুরা বা টিপরা বাস করে–খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি (খাবার)
29. লুসাই–খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি (খাবার)
30. মগ–খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও পটুয়াখালী (মগরা খাবার পটু)
31. মারমা–বান্দরবান, কক্সবাজার ও পটুয়াখালী (মারমা বান্দর কক্স পটু)
32. রাখাইন — কক্সবাজার ও পটুয়াখালী (রাখাইন কক্স পটু)
33. রাখাইনরা বেশি বাস করে–পটুয়াখালীতে ।
34. খুমী–বান্দরবানের লামা, রুমা ও থানচি থানায়
35. পাংখো—বান্দরবান
36. মুরং/ম্রো—বান্দরবান
37. বনজোগী–বান্দরবানের গহীন অরণ্যে
38. চক–বান্দরবানের লামা থানায়
39. তঞ্চংগা—রাঙামাটি
40. কুকি—রাঙামাটি
41. খ্যাং–রাঙামাটির কাপ্তাই ও রাজস্থালী
42. মণিপুরীরা বাস করে- সিলেটে
43. মণিপুরী নৃত্য- সিলেটের
44. গারো জাতির লোকদের প্রধান ধমীর্য় ও সামাজিক উৎসব—ওয়ানগালা ।
45. গারো–ময়মনসিংহ, নেত্রকোনা , শেরপুর ও টাঙ্গাইল (মনেশেটা)
46. হাজং–ময়মনসিংহ ও নেত্রকোনা , শেরপুর ও টাঙ্গাইল (মনেশেটা)
47. হদি–নেত্রকোনা জেলার শ্রীবর্দি ও বারহাট্টায়
48. হাদুই–নেত্রকোনা জেলার শ্রীবর্দি ও বিরিশিরি
49. মাহাতো- সিরাজগঞ্জ, নওগাঁ।
50. ওঁরাও–বগুড়া ও রংপুর
51. মণিপুরী–সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ।
52. খাসিয়া–সিলেটের জৈয়ন্তিকা পাহাড়ে ।
53. পাত্র -সিলেট (মণিপুরী খুঁজে সিলেটর খাসিয়া পাত্র)।
54.বাংলাদেশে মোট উপজাতি বাস করে -৫০টি
55.পার্বত্য চট্টগ্রামে বসবাস ১৩ টি
56.ভাষা ৩২ টি
57.বাংলাদেশে সবচেয়ে বেশি বাস করে - চাকমা উপজাতি
58. চাকমা বিদ্রোহের নায়ক জুম্মা খান
59.মারমা বর্ষবরণ উৎসবের নাম সাংগ্রাই
60.এক মাত্র খেতাব প্রাপ্ত উপজাতি - ইউ কে সিং মারমা
61. চিম্বুক পাহাড়ের পাদদেশে বসবাস মারমা
62.মগ নামে পরিচিত ছিল, আদি নিবাস আরাকান
63.রাখাইন বড় ধর্মীয় উৎসব - বুদ্ধপূর্ণিমা
64. মুরংদের দেবতার নাম - ওরেং
65. মুরং উপজাতির বর্ষবরণ উৎসবের নাম ছিয়াছত
66. পার্বত্য চট্টগ্রামে প্রাচীন অধিবাসী- মুরং বা ম্রো
67.ত্রিপুরা বর্ষবরণ উৎসবের নাম - বৈসুক
68.ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী সনাতন ধর্মবিশ্বাসের
69.গারোদের ধর্মীয় অনুষ্ঠানের নাম ওয়ানগালা
70.খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত
71.আন্তর্জাতিক আদিবাসী দিবস ৯ আগস্টে
72.‘কুরুখ’ ভাষা যাদের - ওরাঁও
73.বাওয়ালি - সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী
74.খাগড়াছড়ির আদিবাসী রাজা যে নামে পরিচিত - বোমাং রাজা
75.মাহাতোদের গ্রাম প্রধানকে মাহাতোয়া বলে।
76.মাহাতোদের ধর্মের নাম - সনাতন।
মাহাতোদের সমাজ ব্যবস্থা - পিতৃপ্রধান।
77.বাংলাদেশে দ্বিতীয় বসবাসরত বেশি উপজাতি- সাওতাল
78. একমাত্র জড় উপাসক উপজাতি সাঁওতাল
79.মুসলমান উপজাতি - পাঙ্গন ও লাওরা
80.বাংলাদেশে সংখ্যা সবচেয়ে কম - খুমি ও চাক
81.বাংলাদেশে বসবাস নেই - মাওরী, মোর, পিগমী, জুলু, কুলু, কুর্দি, টোডা, শেরপা প্রভৃতি
82.পিতৃতান্ত্রিক - মারমা ও হাজং
83.মাতৃতান্ত্রিক - গারো,খাসিয়া
সংগৃহিত
25/02/2021
এক নজরে আন্তর্জাতিক বিষয়াবলির বিগত বছরের প্রশ্নোত্তর দেখে নেই:
১। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? [১০, ২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৪ এপ্রিল ১৯৪৯ সালে। সদর দফতরঃ-ব্রাসেলস, বেলজিয়াম।
২। INF চুক্তি বলতে কী বোঝায়? [১০ ম বিসিএস লিখিত]
উত্তরঃ মাঝারি পাল্লার আণবিক শান্তি চুক্তি।
৩। বিশ্ব ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী [১০, ১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ David Malpas
৪। এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী? [১০, ১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মাসাতসুগু আসাকাওয়া
৫। পপুলার ফর দ্য লিবারেশন অব প্যালেস্টান (পিএফএলপি) এর প্রতিষ্ঠাতা কে? [১০ ম বিসিএস লিখিত]
উত্তরঃ জর্জ হাবাস।
৬। জাপানের প্রধান চারটি দ্বীপের নাম কী? [১০ ম বিসিএস লিখিত]
উত্তরঃ শিকুকু, কিউসু, হনসু ও হোক্কাইডু।
৭। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কমলা হ্যারিস।
৮। আরব বিশ্ব বহির্ভূত চারটি ওপেক সদস্য রাষ্ট্রের নাম কী কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইকুয়েডর, নাইজেরিয়া, ভেনিজুয়েলা ও ইরান।
৯। ব্রিটন উডস কোথায় অবস্থিত? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পসায়ারে। বিশ্ব ব্যাংক ও আইএমএফ গঠনের সিদ্ধান্ত এখান থেকে নেয়া হয়।
১০। নরডিক পরিষদের দেশগুলো কী কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আসুডেফিন= আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিন্ডল্যান্ড ও নরওয়ে।
১১। OIC এর বর্তমান মহাসচিবের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইউসুফ বিন আহমেদ আল ওয়াতাইমিন।
১২। ‘UNCTAD’ এর পূর্ণরূপ কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations Conference on Trade and Development.
১৩। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বেঞ্জামিন নেতানিয়াহু। প্রেসিডেন্ট : লিউভেন রিভলিন।
১৪। ’’ফ্লিপ স্ট্রিট ‘’ কিসের সাথে সম্পর্কিত? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সংবাদপত্র প্রকাশনার সাথে সম্পর্কিত। লন্ডনে অবস্থিত।
১৫। ’’ওয়াল স্ট্রিট’’ কিসের জন্য বিখ্যাত? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শেয়ার বাজারের জন্য বিখ্যাত। এটি নিউইয়র্কে অবস্থিত।
১৬। ইনোসিস কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গ্রীসের সাথে সাইপ্রাসের সংযুক্তির পক্ষে একটি সংগঠন।
১৭। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম এশীয় কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ লি ডাক থো। তিনি ভিয়েতনামের নাগরিক।
১৮। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মুন জায়ে ইন।
১৯। উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কিম জং উন।
২০। গাম্বিয়ার রাজধানীর নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বানজুল।
২১। জাম্বিয়ার রাজধারীর নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ লুসাকা।
২২। লোকসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম দেশ কোনটি? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নাউরু। এর রাজধানীর নাম ইয়েরেন। এটি ওশেনিয়া মহাদেশে অবস্থিত।
২৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কোন তারিখে পার্ল হারবার আক্রমন করেন? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৪১ সালের ৭ ডিসেম্বর। এটি প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপে অবস্থিত মার্কিন নৌঘাঁটি।
২৪। কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্যাটরিসিয়া স্কটল্যান্ড। (দেশ : যুক্তরাজ্য)।
২৫। আফ্রিকান ইউনিয়নের সদর দফতর কোথায়? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
২৭। উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদর দফতর কোথায়? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রিয়াদ, সৌদি আরব।
২৮। শ্রীলংকার ভাষার নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সিংহলি।
২৯। ফিলিপাইনের ভাষার নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ফিলিপিনো।
৩০। ‘’UNIFEM’’ এর পূর্ণরূপ কী?[১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations Development Fund for Women.
৩১। ‘’ওয়াটারগেট কেলেঙ্কারি’’’ কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৭২ সালে মার্কিন ডেমোক্রাট সদর দফতরে রিপাবলিকানদের গোপনে আড়িপাতার ঘটনা।
৩২। চীনের পার্লামেন্টের নাম কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গণকংগ্রেস।
৩৩। জাপানের পার্লামেন্টের নাম কী? [১৫, ১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ডায়েট।
৩৪। যুক্তরাষ্ট্র কখন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৪ এপ্রিল ১৯৭২ সালে।
৩৫। বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী কে? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Ushihede Sugaa
৩৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রেসিডেন্ট কে কে ছিলেন? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট ও ট্রম্যান এবং যুক্তরাজ্যের উইনস্টন চার্চিল।
৩৭। ‘D-DAY’ এর পূর্ণরূপ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ DAWN DAY. (ডি-ডে ৫ মে )
৩৮। ১৯১৮ সালে কে ‘চৌদ্দ দফা’ উত্থাপন করেন? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ উড্রো উইলসন।
৩৯। `ECO’এর পূর্ণরূপ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Economic Cooperation Organization
৪০। হেবরন হত্যাকাণ্ড কে করেন? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গোল্ড স্টেন বারুচ। ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি।
৪১। পূর্ব তিমুর কিসের জন্য বিখ্যাত? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চন্দনকাঠ।
৪২। ‘মেইন ক্যাম্প’ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এডলফ হিটলারের আত্মজীবনী।
৪৩। খেমাররুজ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কম্বোডিয়ার সবচেয়ে দুর্ধর্ষ বিদ্রোহী গেরিলা সংগঠন।
৪৪। জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর সদর দফতর কোথায়? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ন্যামের কোন সদর দফতর নেই। তবে যে দেশ থেকে এর চেয়ারম্যান হয় সে দেশে কার্য্ক্রম হয়।
৪৫। সেভেন সিস্টার্স বলতে কী বোঝায়? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সেভেন সিস্টার্স বলতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৭ টি রাজ্যকে বোঝায়।এরা হল আমিত্রিমেঅনাম- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অরুনাচল, নাগাল্যান্ড ও মনিপুর।
৪৬। ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন নৌ-ঘাঁটির নাম কী? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দিয়াগো গার্সিয়া।
৪৭। যুক্তরাজ্যের রক্ষণশীল দলের বর্তমান নেতার নাম কী ? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ
৪৮। ‘‘এক দেশে দুই নীতি ‘’ প্রচালিত আছে কোন দেশে? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চীন।
৪৯। বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর সদর দফতর কোথায়? [১৮, ২২, ২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এই দুই প্রতিষ্ঠানের সদর দফতর ওয়াসিংটন ডিসিতে।
৫০। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ হতে বাদ পড়েছে কোন দেশ? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তাইওয়ান।
৫১। দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সিঙ্গাপুর। এর আয়তন মাত্র ৬৬০ বর্গ কি. মি।
৫২। একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কোন কোন নদী? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গঙ্গা, নীলনদ ও আমাজন।
৫৩। ইরাক কখন কুয়েত আক্রমন করে? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯০ সালের ২ আগস্ট।
৫৪। অর্থনীতিতে কখন নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৬৮ সালে প্রবর্তন হয় এবং ১৯৬৯ সালে প্রথম প্রদান করা হয়।
৫৫। SAPTA কী? [২০, ২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ SAARC Preferential Trading Arrangement. একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ১৯৯৩ সালে।
৫৬। SAFTA কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ South Asian Free Trade Area. এটিও একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ২০০৪ সালে।
৫৭। White Hall কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইংল্যান্ডে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়। এটি ব্রিটিশ রানীর সাবেক বাসভবনও।
৫৮। Kremlin কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মস্কোতে অবস্থিত বর্তমান রাশিয়ান সরকারের সচিবালয়।
৫৯। ডুরান্ড লাইন কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পাকিস্থান ও আফগানিস্থানের মধ্যে সীমানারেখা।
৬০। ম্যাকমোহন লাইন কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভারত ও চীনের সীমারেখা।
৬১। ইউরো কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইউরোপিয়ান ইউনিয়নভু্ক্ত দেশসমূহের একক মুদ্রা। এর জনক রবার্ট মুন্ডেল। ১৯৯৯ সালে চালু হয়।
৬২। পার্বত্য শান্তিচুক্তি কখন সাক্ষরিত হয়? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২ ডিসেম্বর ১৯৯৭ সালে।
৬৩। Indemnity অর্থ কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ক্ষতি বা শাস্তি এড়ানোর আইনী ব্যবস্থা।
৬৪। নিরাপত্তা পরিষদের মোট সদস্য কতটি দেশ ?[২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৫ টি দেশ।
৬৫। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারক কতজন? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৫ জন।
৬৬। তিয়েন আনমেন স্কয়ার কোথায় অবস্থিত? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত।
৬৭। জতিসংঘে বর্তমানে কয়টি ভাষায় দাফতরিক কাজকর্ম চলে? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৬ টি ভাষায়।
৬৮। ফারাক্কার পানি বণ্টন চুক্তি কখন সাক্ষরিত হয়? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৭৫ সালের ১৮ ই এপ্রিল।
৬৯। ৩৮ তম অক্ষরেখা কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এই রেখা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে।
৭০। ম্যাজিনো লাইন কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জার্মানি ও ফ্রান্সের মধ্যকার সীমারেখা।
৭১। Third Reich কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ হিটলারের শাসনকালকে অর্থাৎ ১৯৩৩ থেকে ১৯৪৫ এই শাসনকারকে Third Reich বলে।
৭২। Second Track Diplomacy কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিভিন্ন বিবাদ মেটাতে সরকারের পাশাপাশি সুশীল সমাজের উদ্যোগ।
৭৩। অবাঞ্ছিত ব্যাক্তি কাকে বলে? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কোনো কূটনৈতিককে যে দেশে প্রেরণ করা হয় সে দেশের সরকার কর্তৃক তাকে অগ্রহনযোগ্য হিসেবে বিবেচনা করা হলে সে অবাঞ্ছিত ব্যাক্তি।
৭৪। ডেটন চুক্তি কেন হয়েছিলো? [২১, ২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বসনিয়া সংকট নিরসনের জন্য।
৭৫। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টরাল কলেজে কতজন নির্বাচক থাকেন? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫৩৮।
৭৬। বাংলাদেশ ও ভারতের মধ্যে কতসালে গঙ্গার পানি বণ্টন চুক্তি হয়? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে।
৭৭। SAIC কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ SAARC Agricultural Information Centre. এটি ঢাকার ফার্মগেটে অবস্থিত।
৭৮। বাংলাদেশ কত সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২৪ অক্টবর ১৯৯৬ সালে।
৭৯। UNHCR কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations High Commissioner for Refugees. এর সদর জেনেভায়।
৮০। আল-কুদ্স কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ও. আই. সি. গঠনের সময়ের একটি কমিটি।
৮১। আল আকসা ইন্তিফাদা কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইহুদি রাষ্ট্র ইসরাইলের অধিকার হতে আল আকসা মসজিদ মুক্ত করার গণআন্দোলন।
৮২। ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দফতর কোথায়? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ওয়াসিংটন ডিসিতে।
৮৩। CFC কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Chloro Fluro Carbon. এটি ওজোন স্থরের ফাটলের জন্য সবচেয়ে বেশি দায়ী।
৮৪। সুয়েজ খাল কোন কোন জলরাশিকে যুক্ত করেছে? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগর।
৮৫। কোন শহরের নাম বিগ অ্যাপেল? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নিউইয়র্ক শহরের নাম বিগ অ্যাপেল।
৮৬। কোন রেখা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে দ্বি-খণ্ডিত করেছে? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৩৮ তম অক্ষ রেখা।
৮৭। Fifth Republic কী? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ফ্রান্সের একটি রাজনৈতিক ব্যবস্থা।
৮৮। ভেনিজুয়েলা প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দক্ষিণ আমেরিকায়।
৮৯। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এশিয়ার মঙ্গোলিয়ায়।
৯০। কোন সংস্থার পরিবর্তে WTO প্রতিষ্ঠিত হয়েছে? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ GATT
৯১। ‘বিশ্বগ্রাম’ ধারণার প্রবক্তা কে? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মার্শাল ম্যাকলুহান।
৯২। গণচীন কখন ম্যাকাও এর উপর সার্বভৌমত্ব ফিরে পায়? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর।
৯৩। জাতিসংঘের সনদ কেথায় স্বাক্ষরিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৪৫ সালের ২৬ সে জুন সানফ্রান্সিকোতে ৫০ টি দেশ কর্তৃক স্বাক্ষরিত হয়।
৯৪। WTO কখন থেকে কাজ শুরু করে? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১ লা জানুয়ারি ১৯৯৫ থেকে।
৯৫। ইরানের পূর্বনাম কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পারস্য।
৯৬। থাইল্যান্ডের পূর্বনাম কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শ্যামদেশ।
৯৭। জাতিসংঘের চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯৫ সালের ৪ থেকে ১৫ সেপ্টেম্বর চীনের রাজধানী বেইজিংয়ে।
৯৮। রিও প্যাক্ট কখন স্বাক্ষরিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে।
৯৯। ন্যাম এর বর্তমান মহাসচিবের নাম কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Ilham Aliyev, Azerbaijan.
১০০। HIPC এর পূর্ণরূপ কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Heavily Indebted Poor Countries
১০১। ও.আই.সি এর বর্তমান সদস্য কত? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫৭ টি দেশ।
১০২। ILO এর সদর দফতর কোথায়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সুইজারল্যান্ডের জেনেভায়।
১০৩। IAEA এর পূর্ণরূপ কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ International Atomic Energy Agency
১০৪। আন্তর্জাতিক আদালতের সদর কোথায়? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নেদারল্যান্ডসের হেগে।
১০৫। আন্তর্জাতিক আদালতের সদস্য দেশ কতটি? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৩ টি।
১০৬। CEDAW এর পূর্ণরূপ কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Convention on the Elimination of all forms of Discrimination Against Women
১০৭। Agenda 21 কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পরিবেশ রক্ষার্থে একটি দলিল। ১৯৯২ সালে রিও ডি জেনিরোতে গ্রহণ করা হয়।
১০৮। LoC কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Line of Control এটি ভারত পাকিস্তানের মধ্যে অবস্থিত।
১০৯। লয়া জিরগা কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আফগানিস্তানের সর্বোচ্চ মহাপরামর্শ পরিষদ।
১১০। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নেপালের মুম্বিনি নামক গ্রামে। জন্ম খ্রিস্টপূর্ব—৫৬৩ অব্দে।
১১১। বিশ্ব শিশু দিবস কবে? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২০ নভেম্বর। তবে বাংলাদেশের শিশু দিবস –১৭ মার্চ।
১১২। মাইক্রোসফট কম্পিউটার প্রতিষ্ঠানের বর্তমান নির্বাহী কে? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সত্য নারায়ন নাদেল্লা।
১১৩। জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ (১৯৩ তম) কোনটি? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দক্ষিণ সুদান।
১১৪। নাসা’র সদর দফতর কোথায়? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ওয়াসিংটন ডিসি। প্রতিষ্ঠিত হয় –১৯৫৮ সালে।
১১৫। মিয়নমারের বার্তা সংস্থার নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মিয়ানমার নিউজ এজেন্সি।
১১৬।ICRI বা রেডক্রস এর সদর দফতর কোথায় অবস্থিত? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জেনেভা, সুইজারল্যান্ড।
১১৭। বাংলাদেশকে ‘‘তলাহীন ঝুড়ি’’ বলেছেন কে? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেঞ্জার।
১১৮। ‘তাসখন্দ চুক্তি’ কখন স্বাক্ষরিত হয়? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৬৬ সালের ১০ জানুয়ারি রাশিয়ার তাসখন্দে।
১১৯। ন্যাম এর উদ্যোক্তা কে? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জওহর লাল নেহেরু, জোসেফ টিটো, আহমেদ সুকর্ন ও জামাল আবদেল নাসের।
১২০। চাঁদে অবতরনকারী প্রথম মহাশূন্যচারীর নাম কী? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নীল আর্মস্ট্রং
১২১। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদর দফতর কোথায়? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
১২২। আসিয়ান এর সদর দফতর কোথায়? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জাকার্তা, ইন্দোনেশিয়া।
১২৩। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো কী কী? [৩৭ তম প্রিলি] [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন।
১২৪। গ্রিনপিস কী? [৩৭ তম প্রিলি ] [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৭১ সালে প্রতিষ্ঠিত পরিবেশবাদী সংগঠন। এর সদর নেদারল্যান্ডসে।
১২৫। স্টেট অব দি ইউনিয়ন কী? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বছরের শেষ ভাষণকে স্টেট অব দি ইউনিয়ন বলে।
১২৬। ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতি কে? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ড. জাকির হোসেন। (ভারতের বর্তমান ও ১৪ তম প্রেসিডেন্ট : রামনাথ কোবিন্দ]
১২৭। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে।
১২৮। উইঘুর জাতি কোথায় বসবাস করে? [৩৭ তম প্রিলি ] [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চীনের জিনজিয়াং প্রদেশে।
১২৯।BIMSTEC এর পূর্ণরূপ কী? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
১৩০। জাতিসংঘ সনদ কখন স্বাক্ষরিত হয়? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২৬ জুন, ১৯৪৫ সালে।
১৩১। ‘বাংলাদেশ ককাস’ কী? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের আইনসভায় বাংলাদেশের স্বর্থ সংশ্লিষ্ট লবিং দল।
১৩২। এশিয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ম্যানিলা, ফিলিপাইন।
১৩৩। Interpol এর পূর্ণরূপ কী? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ International Criminal Police Organization এর সদর দফতরপ্যারিসের লিঁওতে অবস্থিত।
১৩৪। ইউরোপিয়ান ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯৫ সালের ১ জানুয়ারি। এর সদস্য সংখ্যা ২৮।
১৩৫। বাংলাদেশের সর্বপ্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ডুলাহাজরা, কক্সবাজার।
১৩৬। বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদী কতটি? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫৪ টি।
১৩৭। অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে কে ছিলেন? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রাষ্ট্রপতি –বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী –তাজউদ্দীন আহমেদ।
১৩৮। ডুরান্ড লাইন কী? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
১৩৯। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
১৪০। গুগল কী? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সার্চ ইঞ্জিন। এর প্রতিষ্ঠাতা –ল্যারি পেজ ও সার্জ ব্রীন।
১৪১। ১৯৪৭ সালে নতুন স্বধীনতাপ্রপ্ত ভারতের গর্ভনর ও প্রধানমন্ত্রী কে কে ছিলেন? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ লর্ড মাউন্ট ব্যাটেন ও প্রধানমন্ত্রী—জওহর লাল নেহেরু।
১৪২। পার্বত্য শান্তি চুক্তি কখন স্বাক্ষরিত হয়? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর।
১৪৩।ICIMOD এর পূর্ণরূপ কী? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ International Centre for Integrated Mountain Development
১৪৪। ভারতের পার্লামেন্টের কক্ষদুটির নাম কী কী? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রাজ্যসভা ও লোকসভা
১৪৫। ‘ভেটো’ প্রদানের ক্ষমতা আছে জাতিসংঘের কোন পরিষদের? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নিরাপত্তা পরিষদের।
১৪৬। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? [৩৭ তম প্রিলি ][৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ লর্ড কার্জন।
১৪৭। বিখ্যাত গেটিসবার্গ ভাষণ কে প্রদান করেন? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আব্রাহাম লিংকন।
১৪৮। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দুটি দেশের নাম কী কী?[৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভূটান ৬ ডিসেম্বর, ১৯৭১, ভারত ৬ ডিসেম্বর ১৯৭১। (সম্প্রতি জাতীয় সংসদের তথ্য মতে)
১৪৯। সর্বপ্রথম বাংলাদেশে থ্রিজি সেবা চলু করে কোন প্রতিষ্ঠান? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ টেলিটক। ২০১২ সালের ১৪ অক্টোবর।
১৫০। ন্যাটো এর সদর দফতর কোথায়? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বেলজিয়ামের ব্রাসেলসে।
১৫১।বর্তমান টি-২০ বিশ্বকাপ জয়ী দেশ কোনটি? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ।
১৫২।UNFCCC এর পূর্ণরূপ কী? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations Framework Convention on Climate Change.
১৫৩।ব্রিকস কবে প্রতিষ্ঠিত হয়? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৬ মে ২০০৮ রাশিয়ায়।
১৫৪। জেনেভা কনভেনশন কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাহত ও যুদ্ধবন্ধীদের ব্যাপারে ১৯৪৯ সালে অনুষ্ঠিত কনভেনশন।
১৫৫। ট্যারিফ কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আমদানিযোগ্য পণ্যের উপর আরোপিত কর।
১৫৬। ট্যাক্স কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আয় এবং সম্পত্তির উপর ধার্যকৃত কর।
১৫৭ । আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক ট্রাইব্যুনালের সদর দফতর কোথায়? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ হামবু্র্গ, জার্মানি।
১৫৮। কিয়োটো চুক্তি কী? [৩৪, ৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস চুক্তি। এটি জাপানের কিয়োটোতে ১৯৯৭ সালে হয়।
১৫৯। Responsibility to protect কী? [৩৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২০০৫ সালে জাতিসংঘের সকল সদস্য দেশ কর্তৃক যুদ্ধাপরাধ ও গণহত্যার বিরূদ্ধে করা একটি অঙ্গীকার।
১৬০। ব্রেটন উডস প্রতিষ্ঠান কী কী? [৩৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ১৯৪৪ সালে এ দুটি প্রতিষ্ঠিত হয়।
১৬১। ব্রিকস কী? [৩৬ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ২০০৮ সালে প্রতিষ্ঠিত উদীয়মন অর্থনীতির ৫ টি দেশ। ব্রিকস এর কোনো সদর দফতর নেই।
১৬২। Exclusive Economic Zone বা বিশেষায়িত অর্থনৈতিক এলাকা কত কিলোমিটার? [৩৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২০০ নটিক্যাল মিইল।
১৬৩।দ্বৈত ট্রাক (Dual Track) কূটনীতি কী? [৩৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এমন এক অর্থনৈতিক ব্যবস্থা যেখানে গুরুত্বপূর্ণ সেক্টরগুলো সরকার নিয়ন্ত্রণ করে এবং এখানে বেসরকারি সংস্থার হাতে এসব সেক্টর নিয়ন্ত্রণের ক্ষমতা খুব কমই থাকে
24/02/2021
মানুষ কেন সফল হয়? অথবা মানুষ কেন তার গন্তব্যে পৌঁছুতে পারে না? উহু। এটা ফুটপাতে ‘আপনিও সফল হবেন’, ‘সাফল্য লাভের একশ উপায়’, ‘সহজে কোটিপতি হবার কৌশল’ – এ টাইপের কিছু না। কারণ, পাওলো কোয়েলহো দেখিয়েছেন যে, ‘সাফল্যের কোন শর্টকার্ট নাই।’ শর্টকার্টে লাভবান হওয়া যায় চুরি করে, ডাকাতি করে, জুয়া খেলে। যাবেন সে পথে? যাবেন না।
উপন্যাসের নায়ক এক কিশোর। স্পেনের আন্দালুসিয়ায় তার বাস। একটু বড় হবার পর সে চাইল ভ্রমণে বের হবে। তার বাবা বলল, ঘুরে বেড়ানোর জন্য মেষপালক হওয়াই বুদ্ধিমানের কাজ। কিছু ভেড়া কিনে সে হয়ে গেল মেষপালক। তার ভেড়ার পাল নিয়ে সে ঘুরে বেড়াতে লাগল এখান থেকে সেখানে। ভেড়ার সাথে থাকতে থাকতে একসময় সে তাদের ভাষা বুঝতে পারে- তাদের চাহিদা, অভাব, অভিযোগ সে উপলদ্ধি করে। বিনিময়ে সে পায় ধৈর্য্যের শিক্ষা। তার সময় কাটে কিছুদিন আগেই পরিচয় হওয়া ব্যবসায়ীর কন্যাকে নতুন কি গল্প শোনাবে তার চিন্তার আর স্বপ্নিল চোখে সমুদ্রের অপর পাড়ের মূর দেশের দিকে চেয়ে। স্পেনের উপকূল থেকে জাহাজে মাত্র দু’ ঘন্টার পথ। অথচ তার মতো আর কোন মেষপালকই ওখানে যাবার ইচ্ছা করেনি।
হঠাৎ করে একদিন সে স্বপ্ন দেখে গুপ্তধনের। এরপর থেকে তার ছুটে চলা সেই গুপ্তধনের রহস্যের সন্ধানে। সমুদ্র পাড়ি দিয়ে কিশোর যায় অচেনা মূর দেশে। স্পেনে আরব মুসলমানদের মূর নামেই ডাকা হয়। এক সময়কার স্পেন বিজয়ী মুসলমানরা এসেছিল সমুদ্র পাড়ি দিয়ে আরব দেশ হতে। সেখান থেকে সমুদ্রের উপর দিয়ে যে বাতাস আসে তাকে তারা বলে ল্যাভানটার। সে আরেক গল্প।
সদ্য আরবে এসে এক ঠগবাজের কাছে অভিযানের জন্য জমানো সব সম্পদ খুইয়ে ফেলে। এরপর সে কাজ নেয় এক ক্রিস্টালের দোকানের কর্মচারী হিসেবে। পরিশ্রমী, ধৈর্য্যশীল এই কিশোর সেখানেও তার বুদ্ধিমত্তা, প্রজ্ঞা দিয়ে চমক লাগিয়ে দেয়। কিন্তু সে ভোলেনা তার স্বপ্বের কথা। সমৃদ্ধির জীবন ছেড়ে সে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দেয় দুর্গম সাহারা মরুভূমি। পৌঁছে এক মরুদ্যানে। প্রকৃতির ইশারায় শান্ত, নিরাপদ মরুদ্যানকে বাঁচিয়ে দেয় ভয়ানক শত্রুর আক্রমন থেকে। পরিচয় হয় ফাতেমা নামের বেদুঈন কন্যার সাথে। সে তাকে বলে বেদুঈন মেয়েরা তাদের স্বামীর জন্য অনন্তকাল অপেক্ষা করে থাকে। সুতরাং, সে যেনো পিছুটান ভুলে গুপ্তধনের সন্ধানে বের হয়।
কিশোর এগিয়ে যায়। পথে পথে আক্রান্ত হয়। এরপরও সে থামেনি। প্রকৃতির ইশারা থেকে ঠিক করে নেয় যাত্রাপথ। তবুও স্বপ্নের পেছনে ছুটে চলা এই কিশোর কখনো বিচ্যুত হয়নি তার বিশ্বাস থেকে। সে জানত তার গুপ্তধনের সন্ধান সে পাবেই। এসকল বাধা-বিপত্তি তাকে সাহস জুগিয়েছে। মরুভূমির নির্জনতা, বাতাসের মুখরতা আর ভেড়ার পালের অপরিসীম ধৈর্য্য তাকে শিখিয়েছে মহাবিশ্বের ভাষা। সে ভাষায় সে কথা বলেছে আকাশের সাথে, সূর্যের সাথে। নিজেকে পরিণত করেছে প্রচন্ড ঝড় সাইমুমে। এসকল কাজে তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে রহস্যময় আলকেমিস্ট।
অ্যালকেমিস্ট হলো এক রহস্যময় ব্যক্তি যে লোহাকে স্বর্ণে রূপান্তর করতে পারে। যে জানে মহাবিশ্বের ভাষা। ইংলিশম্যান তার সন্ধানে বছরের পর বছর ঘুরে ফেরে। লোকে বলে তার বয়স নাকি দু’শো বছর। কিশোর নায়কের লক্ষ্যের প্রতি দৃঢ় মনোবল, প্রতিজ্ঞা অ্যালকেমিস্টকে মুগ্ধ করে। কিশোরকে পথ দেখিয়ে সে পৌঁছে দেয় পিরামিডের কাছে।
দীর্ঘ উত্থান আর পতনের পর কিশোর ঠিকই তার গুপ্তধন খুঁজে পায়। তার লক্ষ্যে সে ঠিকই পৌঁছে। কিন্তু এ পরিশ্রম আর কষ্ট কিন্তু তাকে গুপ্তধনের চাইতেও অনেক অনেক বড় জিনিস উপহার দেয়। তা হলো জীবনের গুঢ় রহস্য- মহাবিশ্বের ভাষা বোঝার ক্ষমতা। যে ভাষায় স্রষ্টা আর সৃষ্টির সম্পর্ক প্রতিষ্ঠিত। যে ভাষা বুঝলে সৃষ্টি বুঝে যায় তার স্রষ্টার উদ্দেশ্য।
24/02/2021
তারিখ ও তথ্য দুটোই মনে রাখার চেষ্টা করবেন।
১. মুজিব জন্মবার্ষিকী উৎযাপনের ক্ষণগণনা উদ্বোধন - ১০ জানুয়ারি ২০২০
২. ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার শুরু - ১৪ জানুয়ারি ২০২০
৩. ১১৯ তম দেশ হিসেবে বাংলাদেশ ই - পাসপোর্ট চালু করে ২২ জানুয়ারি
৪. BREXIT কার্যকর - ৩১ জানুয়ারি ২০২০
৫. বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরে পড়ে ৮ মার্চ ২০২০
৬. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট - এর সুবর্ণজয়ন্তী পালিত ১ লা অক্টোবর
৭. জাতিসংঘের ৭৫ বছর পূর্তি ২৪ অক্টোবর ২০২০
৮. ৫৯ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত ৩ নভেম্বর ২০২০
৯. ৬ ডিসেম্বর ২০২০ বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি PTA স্বাক্ষরিত
১০. সাধারণ করমুক্ত আয়সীমা - ৩ লক্ষ টাকা
মহিলা ও ৬৫ বছরের বেশি ৩ লক্ষ ৫০ হাজার
১১. ব্রেক্সিট চুক্তি কার্যকর - ৩১ জানুয়ারি ২০২০
১২. বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে (২০২০) বাংলাদেশ ১৩৩ তম
১৩. জনসংখ্যায় মুসলিম বিশ্বে বাংলাদেশ - ৪র্থ
(বিশ্বে ৮ম)
১৪. A Promise Land বইয়ের লেখক - বারাক ওবামা
১৫. জো বাইডেন শপথ নেন - ২০ জানুয়ারি ২০২১
১৬. সি আর দত্ত - মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ৪ নং সেক্টর
আবু ওসমান চৌধুরী - ৮ নং সেক্টর
১৭. বর্তমানে মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা - ৪০০ জন
১৮. ইউনেসকোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিক পালনের সিদ্ধান্ত হয় - ৪০ তম
১৯. ৬ষ্ঠ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় - ৯ জুন - ২০ জুন, ২০১৯
২০. পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক- ১৯ টি পণ্য পরিবহনে।
27/12/2020
'চ্যাম্পিয়ন স্বপ্ন বাতায়ন ক্রিকেট টিমের কি অবস্থা?😃
07/06/2019
কারক মনে রাখার টেকনিক
====================
S.O.T.G.F/W.T/P
S = Subject= কর্তৃ কারক
O = Object= কর্ম কারক
T = Tool= করণ কারক
G = Gift= সম্প্রদান কারক
F/W= From What= অপাদান কারক
T/P = Time / Place= অধিকরণ কারক
অর্থাত্, বাক্যের কর্তাই কর্তৃ কারক।
কর্তা যা নিয়ে কাজ করে তা হল কর্ম কারক
এবং যা দিয়ে বা যে যন্ত্র দিয়ে কাজটি করা হয় তাই
করণ কারক। স্বত্ব ত্যাগ করে যা দান করা হয় তা হল
সম্প্রদান কারক। যা হতে বা থেকে বোঝায় তা হল
অপাদান আর সময় বা স্থান হল অধিকরণ কারক।
========================
ছন্দে ছন্দে কারক
___________________
___________________
যে করে সে কর্তা ,
কর্তা যা করে তা কর্ম।
কর্তাকে সাহায্য করা করণের ধর্ম ,
শর্ত তাগ করে করিলে দান ,
তা কারক হবে সম্প্রদান।
হতে, থেকে , চেয়ে অপাদান হয়,
স্থান , কাল, পাত্র অধিকরণ কারক কয়।
আরেকটি ছন্দ
এবং ও আর কে দন্দ ধরে,
যে সে যিনি তিনি কর্মকরে,
যাহাতে তাহাতে বহুব্রিহি বুঝি,
সংখ্যা জুগে দিগু খুজি,অব্যয় যোগে অব্যয়ী ভাব,
তৎপুরুষে বিভক্তির ছাপ
সংগ্রহিত