আপনারা দেশ স্বাধীন করেন,
আমরা প্রবাসীরা দেশ পূর্ণ নির্মাণ করবো ইনশাআল্লাহ 🇧🇩
Muhammad
অতীতের কিছু স্মৃতি মানুষকে হাসায় আবার কিছু স্মৃতি মানুষকে কাঁদায়,
আবার কিছু স্মৃতি মানুষকে বাঁচতে শেখায়।
16/07/2024
স্ত্রীর নামে -
১। ধানমন্ডির ১১ নম্বর রোডে ৪ কোটি টাকা মূল্যের ২ হাজার ৪০০ বর্গফুটের ফ্ল্যাট,
২। ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোডে ৫ কোটি টাকা মূল্যের ৪ হাজার ৮২০ বর্গফুটের ফ্ল্যাট,
৩। মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটির বি ব্লকে
১০ কোটি টাকা মূল্যের বহুতল বাড়ি,
৪। মানিকগঞ্জের রাখোরা মৌজায় ১০ কোটি টাকা মূল্যের ২০ বিঘা জমি,
৫। ঢাকার বাড্ডার সাঁতারকুল মৌজায় ১০ কোটি টাকা মূল্যের ৮ বিঘা জমি,
৬। রাজধানীর পান্থপথে ৪ কোটি টাকা মূল্যের ৪০০ বর্গফুটের দোকান,
৭। রাজধানীর ৫৩, বায়তুল মোকাররমে ১০ কোটি টাকার ৩০০ বর্গফুটের দোকান,
৮। কক্সবাজারের টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের স্থাপনাসহ ৩ বিঘা জমি, ৯। কক্সবাজার ইনানী সমুদ্রসৈকতে ১০ কোটি টাকা মূল্যের স্থাপনাসহ ১ বিঘা জমি
১০। চট্টগ্রামের পাহাড়তলীতে ১০ কোটি টাকা মূল্যের ৬ কাঠা জমি।
নিজ নামে -
১। ঢাকার ধানমন্ডির ১৬ নম্বর রোডে ৬ কোটি টাকা মূল্যের ৩ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট
২। ঢাকার চন্দ্রিমা সুপার মার্কেটে ২ কোটি টাকা মূল্যের ৩০০ বর্গফুটের দোকান
৩। পূর্বাচলে ২০ কোটি টাকা মূল্যের স্থাপনাসহ ১০ কাঠা জমি
৪। বাগেরহাটের গোপালকাঠি গ্রামে ২০ কোটি টাকা মূল্যের স্থাপনাসহ ১০ কাঠা জমি
#বাংলাদেশ বে নজির ম্যাক্স প্রো🥴🥴🥴
স্লোগানে স্লোগানে মুখরিত হোক,
তুমি কে? আমি কে?
"রা*জা*কার, রা*জা*কার"
"পা চাটলে সঙ্গী, না চাটলে জ'ঙ্গি"
যদি চাও অধিকার, হয়ে যাবে রা*জা*কার।
তিনি কে, তারা কে?
"স্বৈ*রা*চা*র স্বৈ*রা*চার"
"কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক"
"লাখো শহিদের র'ক্তে কেনা, দেশটা কারোর বাপের না"
সংগৃহীত
মুসলীম আজ ফজর ক্বাজা করে বিজাতীয় খেলা দেখে।
অসুস্থ হওয়ার ভয়ে অনেক মানুষ হালাল খাবার বর্জন করে অথচ জাহান্নামের ভয়ে হারাম খাবার বর্জন করেনা!
আফসোস!!!
08/07/2024
*কি সুন্দর উত্তর!*
দুই "জেনারেশন" এর মধ্যে তুলনা.......
একজন যুবক তার বাবাকে জিজ্ঞাসা করেছিল: "আপনারা আগে কীভাবে থাকতেন-
শীতাতপ নিয়ন্ত্রিত যানবাহন নেই
ওয়াইফাই নেই
কোন ইন্টারনেট নেই
কম্পিউটার নেই
অনলাইন শপিং নেই
টিভি নেই
মোবাইল ফোন নেই?
শপিং মল নেই
মাল্টিপ্লেক্স নেই"
তার বাবা উত্তর দিলেন:
"ঠিক যেমন তোমাদের প্রজন্ম আজকের
সাথে জীবনযাপন করে -
প্রার্থনা নেই
সমবেদনা নেই
সম্মান নেই
কোনো শ্রদ্ধাবোধ নেই
কোন চরিত্র নেই
লজ্জা নেই
বিনয় নেই
সময় পরিকল্পনা নেই
খেলাধুলা নেই
পড়া নেই"
আমরা যারা 1940-1980 সালের মধ্যে জন্মগ্রহণ করেছি তারাই ধন্য। আমাদের জীবন একটি জীবন্ত প্রমাণ:
👉 স্কুলের পর সন্ধ্যা পর্যন্ত খেলতাম। আমরা কখনো টিভি দেখিনি।
👉 আমরা প্রকৃত বন্ধুদের সাথে খেলতাম, ইন্টারনেট বন্ধুদের সাথে নয়।
👉 আমরা যদি কখনও তৃষ্ণার্ত অনুভব করি, আমরা বোতলের জল নয় কলের জল পান করি।
👉 আমরা কখনই অসুস্থ হইনি যদিও আমরা চার বন্ধুর সাথে একই গ্লাস জুস শেয়ার করতাম।
👉 আমাদের কখনই ওজন বাড়েনি যদিও আমরা প্রতিদিন প্রচুর ভাত খেতাম।
👉 খালি পায়ে ঘোরাঘুরি করেও আমাদের পায়ের কিছুই হয়নি।
👉 আমাদের মা ও বাবা কখনোই আমাদের সুস্থ রাখার জন্য কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করেননি।
👉 আমরা নিজেদের খেলনা তৈরি করতাম এবং সেগুলো দিয়ে খেলতাম।
👉 আমাদের বাবা-মা ধনী ছিলেন না। তারা আমাদের ভালবাসা দিয়েছেন, পার্থিব উপকরণ নয়।
👉 আমাদের কখনই সেলফোন, ডিভিডি, প্লে স্টেশন, এক্সবক্স, ভিডিও গেম, ব্যক্তিগত কম্পিউটার, ইন্টারনেট চ্যাট ছিল না - তবে আমাদের প্রকৃত বন্ধু ছিল।
👉 আমরা আমাদের বন্ধুদের বাড়িতে বিনা আমন্ত্রণে যেতাম এবং তাদের সাথে খাবার উপভোগ করেছি।
👉 আমরা হয়ত কালো এবং সাদা ফটোতে ছিলাম কিন্তু সেই ফটোগুলিতে রঙিন স্মৃতি খুঁজে পেতাম।
👉 আমরা একটি অনন্য এবং, সবচেয়ে বোধগম্য প্রজন্ম, কারণ *আমরা শেষ প্রজন্ম যারা তাদের পিতামাতার কথা শুনেছি*। আর *প্রথম প্রজন্ম যারা তাদের সন্তানদের কথা শুনতে হচ্ছে।*
আমরা একটি *সীমিত* সংস্করণ!
(collected)
06/07/2024
বিদেশে এসে অনেকে অনেক কষ্টে বড় অংকের টাকা-পয়সা রুজি করছেন। এই কষ্টের কোটি কোটি টাকা খরচ করে গ্রামে কখনও বড় বড় বাড়ি বানাবেন না। এই বাড়ি কখনও আপনার কোন আয়ের উৎস হবে না।
এর চেয়ে বরং এই টাকা দিয়ে মানুষের আনাগোনা আছে এমন জায়গায় একটি জায়গা কিনুন, দুটি দোকান করুন, পারলে গ্রামের পাশে বাজার, গঞ্জ, উপজেলা শহর অথবা জেলা শহরে কিছু জায়গা কিনুন। সেখানে বাসা-বাড়ি অথবা দোকানপাট করুন। এটি আপনার একটি ভাল আয়ের উৎস হবে।
পারতপক্ষে সবাইকে টাকা ধার দেবেন না। এমনকি বাউন্ডুলে মার্কা মায়ের পেটের ভাইকেও না। এমনকি শালা-সম্বন্ধীকেও না। কারন আপনি বিদেশে আছেন বলে এখন টের পাচ্ছেন না। বিদেশ থেকে দেশে গিয়ে যখন আপনি পাওনা টাকা ফেরত চাইবেন তখন দেখবেন অতি আপনজনও চোখের পলকে আপনার শত্রু হতে বিলম্ব করছে না।
আরেকটি কথা বিদেশে আছেন বলে যত্রতত্র পানির মত টাকা-পয়সা খরচ করবেন না। দেশে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে খরচের খাতা সীমিত রাখুন।
বিয়েশাদী থেকে শুরু করে পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে খরচ কমিয়ে পরিবারের শিক্ষাদীক্ষায় অধিক টাকা খরচ করুন। এগুলো আপনার পরিবারকে স্বাবলম্বী করবে। এতে আপনি বিপদমুক্ত হবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।
আহমাদ ভাই
22/03/2024
আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা।
তারাও আমাকে চিনবেনা।
কারন তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসি হয়ে যাব।
আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা।
কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে।
আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়ত মনে পড়লে দীর্ঘ নিশ্বাস ফেলবে!
কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না।
হয়ত বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু করবে।
কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবেনা।
প্রায় ২০০ বছর আগে মারা গেছে আমার দাদার দাদা।
যিনি আমার পূর্ব পুরুষদের জন্য ঘর বাড়ি, জায়গা জমি রেখে গেছেন। একিই বাড়ি, একিই জায়গা জমি আমরা এখন ভোগ করছি।
কিন্তু উনার কবরটা কোথায় সেটা আমরা জানিনা।
হয়ত আমার দাদার পিতা জানতেন।
কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই।
তবে সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন না।
আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারা ও আপনাকে মনে রাখবে না এটা নিশ্চিত!
অন্যের সম্পত্তি জবর দখল করে ভাবছেন আপনি জিতে গেছেন?
সুদ, ঘুষ, কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ে ভাবছেন আপনি জিতে গেছেন?
তাহলে আপনি আস্ত একটা বোকা !
এই শব্দটা ব্যবহার করার জন্য স্যরি!
ক্ষমা করবেন।
আমাদের সময় খুব কম! তাই এই সুদ, ঘুষ ,দুর্নীতি ক্ষমতার অপব্যবহার,সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি, কোন লাভ নেই ভাইজান।
সময় থাকা কালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন ঐটাই বুদ্ধিমানের কাজ।। আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি পরকালের জন্য নিজেকে প্রস্তুতি করি।
নেক আমলেই আপনার আমার জন্য প্রকৃত সম্পদ।।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আমিন
17/03/2024
ফেরাউনের ব্যবসা ছিলো তরমুজ এর ব্যবসা!!
মেপে অধিক দামে বিক্রি করার কারনে সাধারণ নিম্ন আয়ের মানুষ সেই সময় ফেরাউন এর থেকে কিনে তরমুজ খেতে পারতো না।
আজ থেকে সাড়ে ৩ হাজার বছর আগে ফেরাউন মারা গেছে ঠিক ই,কিন্তু ফেরাউনের কিছু বংশধর বার্তমানে বাংলাদেশে তরমুজ এর ব্যবসা করছে।
ওদের বাপ ফেরাউনের মতো ওরা-ও পিচ হিসাবে কিনে এনে অধিক দামে কেজি হিসাবে বিক্রি করে, যা সাধারণ মানুষ কিনে খেতে পারে না।😢😢
11/02/2024
এক ব্যাক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হল, সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল। তখন তিনি বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে ওকে নিয়েই কেটে যাবে।
ছেলে যখন বয়স হল ছেলেকে সব ব্যবসা বুঝিয়ে দিয়ে কখনও নিজের আর কখনও বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন। ছেলের বিয়ের পর উনি আরও
বেশি একাকী হয়ে পড়লেন। তখন পুরো বাড়ি বৌমার অধিকারে দিয়ে দিলেন।
ছেলের বিয়ের কিছুদিন পরে তিনি দুপুরে খাবার খাচ্ছিলেন ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল।ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল আর বৌ জবাব দিল আজকে ঘরে দই নেই!খাবার খেয়ে বাবা বাহিরে হাটতে চলে গেল। কিছু পরে ছেলে তার বৌয়ের সাথে খাবার খেতে বসল। খাবারে পাত্র ভরে দই ছিল ছেলে কোন প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিস চলে গেল।
কিছু দিন পর ছেলে নিজের বাবাকে বললেন --"আজ আপনাকে কোর্টে যেতে হবে আর আজ আপনার বিবাহ হচ্ছে "। পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখল আর বললেন "বাবা! আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এত স্নেহ দিই যে তোমারও মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন?!
ছেলে বলল "বাবা, না আমি নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শ্বাশুড়ি আনছি! আমি তো কেবল আপনার জন্য দই এর ব্যাবস্থা করছি! কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকব আর আপনার অফিসের এক কর্মচারীর মত বেতন নেব, যাতে আপনার বৌমা জানতে পারে দই এর দাম কত।
*মা-বাবা আমাদের জন্যে ATM কার্ড হতে পারেন,
আমরা কেন পারবো না।
*কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি।
(সংগৃহীত)
Click here to claim your Sponsored Listing.