22/04/2026
ইংরেজি উচ্চারণের সহজ নিয়ম - পর্ব-(১৬)
ছাত্র-ছাত্রী বন্ধুরা, আজ আমরা ইংরেজি বানানে Silent Letter 'B'-এর একটি চমৎকার নিয়ম শিখব। অনেক সময় আমরা শব্দে 'B' দেখলেই তা উচ্চারণ করার চেষ্টা করি, যা অনেক ক্ষেত্রে ভুল হয়।
সহজ নিয়ম বা সূত্র:
ইংরেজি শব্দে যদি BT একসাথে থাকে এবং এই BT-এর পরে যদি কোনো Vowel (A, E, I, O, U) না থাকে, তবে সাধারণত B-এর উচ্চারণ হয় না (B সাইলেন্ট থাকে)। এক্ষেত্রে শুধু 'T'-এর উচ্চারণ হয়।
নিচে উদাহরণ দেওয়া হলো:
Doubt - (ডাউট) = সন্দেহ
Debt - (ডেট) = ঋণ (লক্ষ্য করুন: উচ্চারণ 'ডেবট' নয়)
Indebted - (ইনডেটেড) = ঋণী
Doubtful - (ডাউটফুল) = সন্দেহজনক
Subtle - (সাটল) = সূক্ষ্ম / হালকা (লক্ষ্য করুন: এখানেও B সাইলেন্ট)
মনে রেখো: এই শব্দগুলোতে 'B' বর্ণটি লেখা হলেও পড়ার সময় আমরা তা উচ্চারণ করছি না। এই নিয়মগুলো আয়ত্ত করলে তোমাদের রিডিং পড়া অনেক বেশি স্মার্ট হবে।
নিয়মটি তোমাদের কাছে কেমন লাগল? কমেন্টে জানাও এবং বন্ধুদের শেখাতে পোস্টটি শেয়ার করে আমাদের সাথেই থাকো!