PRIME NCLEX Academy

PRIME NCLEX Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PRIME NCLEX Academy, Educational consultant, Dhanmondi, Dhaka.

প্রাইম NCLEX একাডেমি একটি ভার্চুয়াল প্রতিষ্ঠান।

01841783135
01315791216

Our services:
➤ Private batch for Nclex preparation.
➤ Private batch for Nclex/prometric Foundation Course
➤Credential Evaluation
➤BD nursing license exam preparation made easier

22/09/2026

NCLEX - Fluid physiology part -01
পুরো ভিডিও দেখার পরামর্শ রইল
NCSBN NCLEX-RN® & NCLEX-PN® Examinations
Suman Hazra Jahid Majumdar Bd Nurses 🇧🇩 PRIME NCLEX Academy Nurse.com

🟩🟨 ২F ফর্ম সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট🟡 আগে আমরা চাইলে নিজেদের মতো করে ২F ফর্ম প্রস্তুত করতে পারতাম। কিন্তু এখন থেকে ২F...
16/09/2026

🟩🟨 ২F ফর্ম সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট

🟡 আগে আমরা চাইলে নিজেদের মতো করে ২F ফর্ম প্রস্তুত করতে পারতাম। কিন্তু এখন থেকে ২F ফর্ম প্রস্তুত ও জমা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। নিজেদের মতো করে বা মনগড়া কোনো তথ্য দিয়ে ২F ফর্ম প্রস্তুত করা যাবে না।

🟩🟨 করণীয়:

⚪ অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট
⚪ সিলেবাস
⚪ অফিসিয়াল এনভেলাপ

🟩🟨 অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট

⚪ যারা ডিপ্লোমা অথবা পোস্ট বেসিক দিয়ে ২F করতে চাচ্ছেন, তাদের এখন থেকে অবশ্যই অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট ব্যবহার করতে হবে।

🟩🟨 প্রশ্ন: তাহলে কি অরিজিনাল ট্রান্সক্রিপ্ট পাঠাতে হবে?

⚪ জি, অরিজিনাল ট্রান্সক্রিপ্ট দেওয়া সম্ভব হলে সেটাই ভালো। তবে আমাদের দেশের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। কলেজ থেকে চাইলেই বারবার অরিজিনাল ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করা সম্ভব হয় না। তাই প্রয়োজনের ক্ষেত্রে ফটোকপি দিয়ে কাজ চালাতে হয়।

⚪ তবে ফটোকপি অবশ্যই পরিষ্কার ও যথাযথভাবে করতে হবে, যাতে সেটি অরিজিনাল কপির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। ফটোকপি করার পর অবশ্যই পুনরায় ভেরিফাই করে নিতে হবে।

⚪ যারা বেসিক বিএসসি থেকে করবেন, তারা একইভাবে নিজ নিজ বিশ্ববিদ্যালয়/মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করবেন।

🟩🟨 সিলেবাস

⚪ আগে ২F ফর্মের সঙ্গে শুধু ট্রান্সক্রিপ্ট দিলেই হয়ে যেত। কিন্তু এখন থেকে ২F ফর্মের সঙ্গে ট্রান্সক্রিপ্ট এবং সিলেবাস—দুটিই জমা দিতে হবে। এটা সবার জন্য ডিপ্লোমা, বিএসসি।

⚪ আপনি যে সিলেবাস অনুযায়ী পড়াশোনা করেছেন, সেই সিলেবাসই দিতে হবে।

🟩🟨 অফিসিয়াল এনভেলাপ

⚪ আগে প্রত্যেকে নিজেদের মতো করে এনভেলাপ প্রস্তুত করে পাঠিয়ে দিতেন। তবে এখন থেকে এভাবে পাঠানো গ্রহণযোগ্য হবে না।

⚪� এখন থেকে নিজ নিজ কলেজ থেকে বিএনএমসির নির্ধারিত/প্রচলিত পদ্ধতির মতো কলেজের নাম ও ঠিকানা উল্লেখ করে অফিসিয়াল এনভেলাপ প্রস্তুত করতে হবে।

🟩🟨বিঃদ্রঃ

🔷 এখন থেকে ২টি খাম একসঙ্গে পাঠানো যাবে না।২F এবং ৩F-এর কাগজপত্র আলাদা আলাদা খামে পাঠাতে হবে।

🔷 খাম পাঠানোর সময় কখনোই নিজের নাম ও ব্যক্তিগত ঠিকানা ব্যবহার করবেন না। খামের প্রেরকের নাম ও ঠিকানা হিসেবে অবশ্যই বিএনএমসি এবং স্ব স্ব কলেজের নাম ও ঠিকানা ব্যবহার করতে হবে।

ধন্যবাদ।

💠💠পরাজয় মানেই হেরে যাওয়া নয়, আসল হার তো তখনই হয় যখন আপনি লড়াই করা ছেড়ে দেন!"​জীবনে চলার পথে একটা বা দু'টো পরীক্ষায় অকৃত...
05/09/2026

💠💠পরাজয় মানেই হেরে যাওয়া নয়, আসল হার তো তখনই হয় যখন আপনি লড়াই করা ছেড়ে দেন!"
​জীবনে চলার পথে একটা বা দু'টো পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই সব শেষ হয়ে যাওয়া নয়। ব্যর্থতা হলো সাফল্যের সিঁড়ি, যদি আপনি সেখান থেকে শিক্ষা নিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারেন।

💠​💠 ছবিতে যে যাকে দেখছেন, তিনি নার্সিং পেশার অন্যতম কঠিন এবং চ্যালেঞ্জিং পরীক্ষা NCLEX-এ সফল হওয়ার জন্য ১৪ বারেরও বেশি চেষ্টা করেছেন! একবার ভাবুন, পর পর এতবার ব্যর্থ হওয়ার পরও বুকভরা সাহস আর অবিচল বিশ্বাস নিয়ে তিনি আবার লড়াইয়ে নেমেছেন। কতটুকু মানসিক দৃঢ়তা এবং ডেডিকেশন থাকলে মানুষ নিজের স্বপ্ন পূরণের জন্য এতটা পথ পাড়ি দিতে পারে!

💠💠 ​আমাদের জীবনেও যখন কোনো কঠিন লক্ষ্য বা পড়াশোনার বাধা আসে, আমরা অনেকেই অল্পতেই ভেঙে পড়ি। কিন্তু এই গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়—ধৈর্য, অধ্যবসায় আর চেষ্টার কোনো বিকল্প নেই। ব্যর্থতা আপনাকে থামাতে পারে না, যদি আপনার ভেতরের জেদটুকু বেঁচে থাকে।

💠💠 তাই নিজের ওপর বিশ্বাস রাখুন। আজ না হোক কাল, আপনার পরিশ্রমের ফল আপনি পাবেনই। হাল ছাড়বেন না, কারণ শেষ হাসি তারাই হাসে যারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়।

           🇺🇸
01/09/2026

🇺🇸

29/08/2026

Fetal blood circulation — এক ভিডিওতেই পুরো Concept Clear! NCLEX focused 👉

26/08/2026

Internship চলাকালীন সময়টা NCLEX preparation best time. কেনো? তার উত্তর ভিডিও তে✊ অবশ্যই দেখবেন।

NCSBN NCLEX-RN® & NCLEX-PN® Examinations
PRIME NCLEX Academy Jahid Majumdar Suman Hazra Bd Nurses 🇧🇩

🟩🟩 NCLEX-RN পরীক্ষা: Malaysia নাকি India—কোথায় দেওয়া ভালো? 🇮🇳🇲🇾🟩🟩 বাংলাদেশি NCLEX পরীক্ষার্থীদের জন্য এখন Test Center বা...
25/08/2026

🟩🟩 NCLEX-RN পরীক্ষা: Malaysia নাকি India—কোথায় দেওয়া ভালো? 🇮🇳🇲🇾

🟩🟩 বাংলাদেশি NCLEX পরীক্ষার্থীদের জন্য এখন Test Center বাছাই করা গুরুত্বপূর্ণ। একই তারিখে দুই জায়গায় appointment পাওয়া যাচ্ছে, কিন্তু খরচ ও ভিসা-প্রক্রিয়ায় পার্থক্য রয়েছে !!!!

🟢🟢 ধাপ ১: পরীক্ষা সেন্টার বুকিং

✳️ Malaysia – Kuala Lumpur
✳️ Exam Fee: USD 150

💠 India – New Delhi
💠 Exam Fee: USD 177 (Include tax)

🟢🟢 ধাপ ২: ভিসার জটিলতা

⏩ Malaysia:
বাংলাদেশিদের জন্য eVisa-এর অনলাইন এপ্লিকেশন ব্যবস্থা রয়েছে। যেটা আপনি ঘরে বসেই আবেদন করতে পারবেন এবং হাতে পাবেন।

⏩ India:
ইন্ডিয়ান ভিসা দেওয়া হয় পাসপোর্টে ( স্টিকার ভিসা)আবেদন করতে একদিন ৷ এরপর পাসপোর্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিবেন । এরপর ভিসা হলে সেটা আবার আনতে যেতে হবে।সব মিলে ১ মাসের বেশি সময়ের প্রয়োজন হতে পারে। যেটা মালোশিয়ার তুলনায় অনেকটাই জটিল।

🟡 ইন্ডিয়া টুরিস্ট ভিসা ফি যদিও মালোশিয়ার তুলনায় কম। কিন্তু প্রোসেসিং এ অনেক জটিলতা রয়েছে।

🟡 তাই বাংলাদেশি পরীক্ষার্থীদের জন্য মালোশিয়া বেস্ট হবে। যদিও বিমান ভাড়া একটু বেশি কিন্তু সুবিধা ও বেশি।

🟢🟢 ধাপ ৩: যাতায়াত খরচ!

শুধু সেন্টার ফি দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। হিসাব করতে হবে বাকি খরচ গুলো।

🟡 Air Ticket
🟡 Hotel
🟡 Food
🟡 Local Transportation
🟡 Visa-related cost
🟡 অন্যান্য travel expenses

🟢🟢 ধাপ ৪: টেস্ট সেন্টার

🟡 Malaysia: Pearson Professional Center – Kuala Lumpur

🟡 India: Pearson Professional Center – New Delhi

এছাড়া ইন্ডিয়াতে আরো কয়েকটি সেন্টার রয়েছে যেখানে পরীক্ষা দিতে পারবেন। কিন্তু ২৭ ডলার/ ৪ হাজার টাকা বেশি দিতে হবে।

🟢🟢 ধাপ ৫: তাহলে কোনটি বেছে নেবেন?

🟡 ইন্ডিয়া খরচ কম অসুবিধা বেশি। খরচের কথা বলতে গেলে। বিমান ভাড়া টা একটু কম কিন্তু আপনার ভিসার জন্য ২ বার ঢাকা যাওয়া। এসব হিসাব করলে সেইম সেইম খরচ হবে।তারপর আরো এক্সট্রা ২৭ ডলার তো আছেই।

🟡 মালোশিয়া তে খরচ একটু বেশি অসুবিধা কম।

[ বিঃদ্রঃ ২৭ ডলার টেক্স আগে ছিলো না ইন্ডিয়াতে। দিন যত যাচ্ছে খরচ বাড়ছে ]


24/08/2026

01-Alzheimer’s Disease NCLEX Question Trap -
একটি ছোট্ট প্রশ্ন কতটা tricky হতে পারে—

NCSBN NCLEX-RN® & NCLEX-PN® Examinations PRIME NCLEX Academy Nurse.com

🔴🔴 বাংলাদেশি NCLEX Candidates-দের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! 🇺🇸🇨🇦🇦🇺⏩⏩  NCLEX-RN Registration Fee বাড়ছে!⏩⏩ NCLEX-এর অফিসিয়া...
23/08/2026

🔴🔴 বাংলাদেশি NCLEX Candidates-দের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! 🇺🇸🇨🇦🇦🇺

⏩⏩ NCLEX-RN Registration Fee বাড়ছে!

⏩⏩ NCLEX-এর অফিসিয়াল Fee & Payment তথ্য অনুযায়ী—

✳️ বর্তমান U.S. Registration Fee: $200 USD
✳️ International Scheduling Fee: $150 USD

⏩⏩ অর্থাৎ, বাংলাদেশ থেকে U.S. Licensure-এর জন্য NCLEX Registration করলে মোট $350 USD পর্যন্ত খরচ হতে পারে (প্রযোজ্য ক্ষেত্রে ট্যাক্স/অন্যান্য চার্জ আলাদা হতে পারে)।

⏩⏩ বিশেষ গুরুত্বপূর্ণ:
✳️১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে NCLEX Registration Fee পরিবর্তন হয়ে $350 USD হবে—U.S. ও Australia-এর জন্য।

✳️Canada-এর জন্য Registration Fee হবে $570 CAD।

⏩⏩ তাই যারা NCLEX-RN দেওয়ার পরিকল্পনা করছেন, তারা Registration করার আগে বর্তমান ও ভবিষ্যৎ Fee Structure ভালোভাবে দেখে নিতে হবে ।

⏩⏩ নোট: Fee পরিবর্তন ও Registration সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য সবসময় NCLEX-এর অফিসিয়াল তথ্য যাচাই করবেন।

যদি সত্যি হয়!খুব শীঘ্রই ভালো কিছু হতে যাচ্ছে !!!
22/08/2026

যদি সত্যি হয়!খুব শীঘ্রই ভালো কিছু হতে যাচ্ছে !!!

Address

Dhanmondi
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when PRIME NCLEX Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share